content stringlengths 0 129k |
|---|
আর লোকে হাসবে বলছেন, সেতো আপনার লেখা পড়ে, না বুঝে লিখে যাচ্ছেন |
একটা ভালো মানুষকে নিচ দেখিয়ে কী আনন্দ বুঝি না? |
বিপ্লব পাল ডিসেম্বর 15, 2014 10:20 পূর্বাহ্ন - |
@সৌরভ চৌধুরী, |
রামকৃষ্ণ কথাগুলি বলেছিলেন তার ত্যাগী ভক্তদের উদ্দেশে |
আপনার কি ঘটে এটুকু আছে বোঝার জন্য যে উনি যে কথাগুলি বলেছেন তা নারী বিদ্বেশী? উনি বলতেই পারতেন বৈরাগ্যের জন্য নারী সঙ্গ ত্যাগ করতে হবে |
কিন্ত "নারী বাজে" ফাঁসানো টাইপের তাই নারী সঙ্গ ত্যাগ করতে হবে, তা কিন্ত মিসোগাইনিস্ট বক্তব্য |
তা নারীটির নাম যদি ভগিনী নিবেদিতা বা মাদার টেরেসা হয়, তাহলেও কি রামকৃষ্ণ একই কথা বলতেন? |
সৌরভ চৌধুরী ডিসেম্বর 16, 2014 2:14 অপরাহ্ন - |
@বিপ্লব পাল, |
রামকৃষ্ণদেব -এর পরিস্থিতি অনুযায়ী, ভক্ত অনুসারে কিরকম ভাবে তার উপদেশ দিতেন তার বিবরণ দিচ্ছি:- |
ত্যাগী সন্ন্যাসী ভক্তদের উদ্দেশে বলেছেন :- |
১) "সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ |
সন্ন্যাসী স্ত্রীলোকের পট পর্যন্ত দেখবে না |
স্ত্রীলোক কেমন জানো, - যেমন আচার তেতুল; মনে পড়লে মুখে জল সরে, সামনে আনতে হয় না |
২) "সন্ন্যাসীরা যে সংসার একবার ত্যাগ করেছে, আর তাতে প্রবেশ করবে না |
যে থুথু একবার ফেলা হয়েছে, আবার তাহা খাওয়া উচিত নয় |
৩) "সন্ন্যাসী বা ত্যাগী হলে অর্থউপার্জন কী কামিনী সহবাস করা দূরে থাক, যদি হাজার বত্সর সন্ন্যাসের পর, স্বপ্নেও কামিনী সহবাস হচ্ছে বলে জ্ঞান হয় ও ...........হয়, অথবা অর্থের দিকে আসক্তি জন্মে, তা হলে অতদিনের সাধনা তত্ক্ষনাত্ নষ্ট হয়ে যায়" |
সংসারী ভক্তদের উদ্দেশে বলেছেন :- |
১) "সংসারে থাকলে বিবাহ করা উচিত |
দশবিধ সংস্কারের মধে বিবাহ ও একটি সংস্কার |
২) "যত স্ত্রীলোক সব শক্তিরুপা |
সেই আদ্যাশক্তিই স্ত্রী হয়ে, স্ত্রী রূপ ধরে রয়েছেন |
৩) " জলে নৌকা থাকে ক্ষতি নাই, কিন্তু নৌকায় জল না থাকে, সংসারে থাকো ক্ষতি নাই, কিন্তু তোমার ভিতরে যেন সংসার না থাকে |
রামকৃষ্ণদেব-এর মহিলা ভক্তদের কতগুলি নাম উল্লেখ করছি- রানী রাসমণি, যোগিন মা, গোলাপ মা, গৌরী মা, লক্ষ্মী দিদি ............ |
এর থেকেই বোঝা যাচ্ছে আপনি যেটা বলছেন - " "নারী বাজে" ফাঁসানো টাইপের তাই নারী সঙ্গ ত্যাগ করতে হবে" সেটা কতখানি ভুল |
আগে নিজে ভাল করে বই পড়ে নিজের ঘটে জ্ঞান বাড়ান, তারপর বিরুদ্ধে লিখবেন, পরের মুখে ঝাল খাবেন না |
বিবেকানন্দ কেন রামকৃষ্ণদেব-কে অবতার বরিষ্ঠ বলেছেন আগে সেটা জানুন, তারপর মিসোগাইনিস্ট বক্তব্য না ফেমিনিষ্ট বক্তব্য এসব লিখবেন |
তিতলি ডিসেম্বর 19, 2017 7:34 অপরাহ্ন - |
বিপ্লব পাল এপ্রিল 8, 2012 11:31 পূর্বাহ্ন - |
বিবেকানন্দ কিছু করেছেন-রামকৃষ্ণ একদম কিছু না করে শুধু পাগলামো করেই বিবেকানন্দের দৌলতে নাম ডাক করেছেন |
তবে রামকৃষ্ণর নেম টু ফেম- কথামৃত |
বইটির সাহিত্যমূল্য অনেক বলেই আমি মনে করি |
আসলে জীবনের যেহেতু কোন পরম উদ্দেশ্য নেই -যুক্তিহীন ভাববাদে গদগদে হয়ে কাটাতে অনেকেই ভালবাসেন |
আমি অনেককেই বলেছি-এর থেকে নিজের উপায় বাড়াতে, ছেলের শিক্ষায় মন দিন |
এই শ্রেনীর অনেকের কাছে রামকৃষ্ণ পরম গ্রহনীয় |
কারন যুক্তির বাইরে, শুধু ভালোবেসে বা অঈ জাতীয় ভাববাদ দ্বারা মোহবিষ্ট হয়ে যে আনন্দে থাকা যায়, সেটাই রামকৃষ্ণ দেখিয়েছিলেন |
মদ খেয়ে লোকে বাস্তব ভুলে মনের আনন্দে থাকে-আবার ভক্তিবাদে গদগদে হয়েও লোকে বাস্তব ভুলে মহানন্দে থাকে |
মাতাল হওয়া দোষের না হলে, ইহাও দোষনীয় না |
শুধু ইহা মাতলামো ব্যাতীত কিছুই নহে |
অতিরিক্ত মদ্যপান যেমন ক্ষতিকর-অরিরিক্ত ধর্মানুভূতিও তাই |
আবার লিমিটের মধ্যে থাকলে মদ্যপানে দোষ নেই-তেমন বাড়াবারি না করলে, ভক্তিবাদ ও নির্দোষ |
সুমিত দেবনাথ এপ্রিল 8, 2012 5:30 অপরাহ্ন - |
@বিপ্লব পাল,আপনার মন্তব্য দেখে অশেষ খুশি হয়েছি |
এবং মন্তব্যের জন্য ধন্যবাদও জানাচ্ছি |
তবে রামকৃষ্ণর নেম টু ফেম- কথামৃত |
বইটির সাহিত্যমূল্য অনেক বলেই আমি মনে করি |
সাহিত্য মূল্য বেশী থাকতেই পারে |
যেমন মহাভারতের কাব্যিক গুন নিয়ে আমার কোন সন্দেহ নেই |
কিন্তু মহাভারতের চরিত্রগুলিকে আমি কোনদিন বাস্তব ভাবতে পারি না |
এর কোন ঐতিহাসিক ভিত্তি নেই |
কিন্তু ভারতের অধিকাংশ লোক আজও এই চরিত্রগুলিকে কাল্পনিক ভাবতে পারে না |
এটা কি হওয়া কাম্য? না কি এই অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে এসে বাস্তবটাকে মনে নেওয়াটাই কাম্য? |
রামায়নের এক কাল্পনিক নায়ককে বাস্তবে এনে তো এক হিন্দুবাদী দল ভারতের ক্ষমতায়ই বসে যায় |
আর হিন্দুবাদী সংগঠনগুলি তো এই কাল্পনিক নায়ককে প্রতিষ্টা করতে কামানই দেগে ফেলে |
দেখুন মানুষের অন্ধত্ব কোন পর্যায়ে - এই কাল্পনিক নায়কই তাদের কাছে সব কিছু, বাস্তব মানব সমাজকেও এই ক্ষেত্রে তারা তুচ্ছ মনে করে |
ভারতের ৮০% শতাংশ মানুষের যে নিদারুন অবস্থা সেই ব্যাপারে তারা কতটুকু সচেতন? |
অতিরিক্ত মদ্যপান যেমন ক্ষতিকর-অরিরিক্ত ধর্মানুভূতিও তাই |
আবার লিমিটের মধ্যে থাকলে মদ্যপানে দোষ নেই-তেমন বাড়াবারি না করলে, ভক্তিবাদ ও নির্দোষ |
মদ্যপান একদম না করলেও আমরা বেঁচে থাকতে পারি |
মদ্যপান জীবনের জন্য অপরিহার্য নয়, তেমনি ভাববাদ ছাড়াও বোধ হয় আমরা বেঁচে থাকতে পারব |
তাই নয় কি? |
তিতলি ডিসেম্বর 19, 2017 7:44 অপরাহ্ন - |
ঐতিহাসিক নয় |
কিন্তু বাস্তব |
মহাভারত যে আজও প্রাসঙ্গিক |
যাহা নাই ভারতে তাহা নাই ভারতে |
শুনেছেন কথাটা?? |
সৌরভ চৌধুরী ডিসেম্বর 14, 2014 11:42 অপরাহ্ন - |
@বিপ্লব পাল, |
রানী রাসমনি, মথুরানাথ বিশ্বাস, অধরলাল সেন, মহেন্দ্রনাথ গুপ্ত, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রম্ভানন্দ, কেশবচন্দ্র সেন এনারা তাহলে বলতে চাইছেন একজন পাগল-কে সমর্থন করেছিলেন |
আপনি কী জানেন বিবেকানন্দ কার কাছ থেকে প্রথম রামকৃষ্ণর নাম শুনেছিলেন |
আগে সেটা জানুন |
আপনি বোধ হয় এটাও জানেন না বিবেকানন্দ-র আগে কেশবচন্দ্র সেন রামকৃষ্ণ-র নাম প্রচার করেছিলেন |
একটা পাগলের জন্য কেউ এমনি এমনি একটা বই লিখে দিল, এটা কী বিশ্বাসযোগ্য? |
সন্দীপ দাস ফেব্রুয়ারী 18, 2020 12:47 অপরাহ্ন - |
মশাই , ছোট মুখে একটা কথা বলি ক্ষমা করবেন |
জীবনের লক্ষ কি ? আপনি সারাজীবন জ্ঞান অর্জন করলেন.. ভালো কথা |
আপনার অর্জিত জ্ঞান যদি আপনার মনকে খুশি তে রাখে আনন্দে রাখে তাহলে ঠিক আছে |
যদি এমন একটা জিনিস পাই , যা পেলে সারাজীবন সব কিছু ভুলে আনন্দে থাকা যায় , কেন থাকবোনা? সিম্পল ব্যাপার তো |
আধ্যাত্মিক এপ্রিল 8, 2012 1:39 পূর্বাহ্ন - |
আমার রামকৃষ্ণের কথা শুনলে মনে পরে সারদা দেবীর কথা |
ওনার মত দুঃখী মানুষ মনে হয় পৃথিবীতে খুব কম আছে |
আধাপাগল স্বামীর ঘর করতে হয়েছে আর তার মৃত্যুর পরও তার জীবন খুব একটা ভাল হয় নি |
আমার ছোট বোনের জন্য বাবা একটা কালারড বই এনেছিল সারদা দেবীকে নিয়ে |
যদি চিনি দিয়ে মিষ্টি করতে চেয়েছিল কাহিনী, তবুও এতটা ডিপ্রেসিং কাহিনী খুব কমই পড়েছি |
রামকৃষ্ণের কাহিনী সারদার দুঃক্ষের কাহিনী |
সুমিত দেবনাথ এপ্রিল 8, 2012 5:44 অপরাহ্ন - |
@আধ্যাত্মিক, সারদা দেবী কতটুকু দু:খেছিলেন নাকি ভাবে গদগদ ছিলেন জানি না |
কিন্তু এই মানসিক রোগীকে তিনি সুস্থ করার চেষ্টা করেন নি বা উনার সঙ্গে বিচ্ছেদও ঘটান নি |
হয়ত বা 'স্বামীই পরমগুরু' এই ভাবই উনাকে বিচ্ছেদ ঘটাতে দেয় নি |
আধ্যাত্মিক এপ্রিল 8, 2012 7:10 অপরাহ্ন - |
@সুমিত দেবনাথ, |
কিছুটাতো অবশ্যই দুঃখী ছিলেন |
আর ব্রাহ্মণ স্বামী থেকে বিবাহ বিচ্ছেদ ?? রামকৃষ্ণের দিনে হিন্দু পরিবারে বিবাহ বিচ্ছেদ কল্পনা করা যায় না |
এখনকার সময় কতটা গ্রহনযোগ্য, বিবাহ বিচ্ছেদ তা জানি না কিন্তু তখন প্রায় অসম্ভবই ছিল |
তাছাড়া সারদা দেবী হয়ত তার নয়তি কে মেনে নিয়েছিলেন, যেহেতু তাকে সবজায়গায় ধার্মিক স্ত্রী হিসেবে বলা হয় |
কিন্তু এখনকার দিনে তার দিকে তাকালে দুঃক্ষই হয় |
থাবা এপ্রিল 7, 2012 2:45 অপরাহ্ন - |
কী দিন পড়েছে যে একটা পাগলের প্রলাপ নিয়েও এখন গবেষনা করতে হয়...!!! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.