content
stringlengths
0
129k
এভাবে এক শ্বাসে কুতকুত বলতে বলতে পাতিলের টুকরোটি পায়ে ঠেলে লাফিয়ে লাফিয়ে পেরোতে হবে আঁকা বারোটি ঘর
পরের বার শুরু করতে হবে দ্বিতীয় ঘর থেকে
পেরোতে এগারোটি ঘর
কিন্তু মাটির পাতিলের টুকরোটি পরবর্তী ঘরে ধাক্কা দেওয়ার সময় দাগে পড়লে বা লাফিয়ে ঘর পেরোনোর সময় দাগে পা পড়লেই 'মরা'
এক পায়ে লাফিয়ে ঘর পেরোলে, দম রেখে সব ঘর ঘুরে আসার উত্তেজনা অনুভব করতেন বাড়ির বড়রাও
এসব খেলার মধ্য দিয়েই গড়ে উঠত প্রতিবেশীদের সঙ্গে মধুর সম্পর্ক
একে অন্যকে সাহায্য করার মানসিকতা নিজের শরীর-স্বাস্থ্যকে গড়ে তোলার উপকারিতা তো আছেই
খেলাটিকে একটু ঝকঝকে ও আকর্ষণীয় করে তুলতে পাতিল টুকরোর পরিববর্তে চিনামাটির প্লেট ভাঙার টুকরোও ব্যবহার করা হত
একটি বিপজ্জনক খেলার নাম টুডোং
নাম শুনলেই গা কেমন শিউরে উঠে
এই খেলা নিয়ে বাড়ির বড়দের দুশ্চিন্তার অন্ত ছিল না
কখন কী হয়
ভালোয় ভালোয় বাড়ি ফিরে এলে রক্ষা
খেলার উপকরণ বেশি কিছু নয়
এক-দেড় হাত মাপের লম্বা কোনো গাছের ডাল এবং দশ আঙুল মাপের আরেকটি ছোটো ডাল
ডালের এই ছোট্ট টুকরোটিই গুলি
আর বড়টি ডান্ডা ক্রিকেট খেলার ব্যাটের মত
মাটিতে লম্বাটে ছোটো একটি গর্ত করে তাতে গুলিটি পেতে রাখতে হয়
গর্তে রাখার ফলে ছোটো টুকরোটির কিছু অংশ মাটির উপর উঁচু হয়ে থাকে
ওই জায়গায় ডান্ডা দিয়ে হালকাভাবে বাড়ি দিলেই গুলিটি লাফিয়ে উঠে এবং এরপর গায়ের সব শক্তি দিয়ে বাড়ি মারতে হয়
গুলি গিয়ে পড়ত অনেক দূরে
কিন্তু বাড়ি মারতে না-পারলে, ফসকে গেলেই সে মরা
নিয়ম হল, বাড়ি মেরে গুলিটি দূরে ফেলার পর গুলিটি যেখানে পড়েছে সেখান থেকে গর্ত পর্যন্ত দুরত্ব ব্যবহৃত হাতে ডান্ডাটি দিয়ে মাপতে হবে, স্কেল দিয়ে লম্বা কোনো কিছু মাপার মত
এক-দুই করে ডান্ডা করে ডান্ডা দিয়ে মেপে যতটা দূরে পড়বে তার তত পয়েন্ট
সমস্যার সুত্রপাত এখানেই
মাপা ঠিকমত হচ্ছে না বলেই ঝামেলার শুরু
তখন হয়তো মাপার জন্য তৃতীয় পক্ষের কাউকে সাক্ষী হিসেবে রাখা হত
অনেক সময় জোরে ডান্ডা মারার ফলে গুলিটি বিপক্ষের গায়ে আঘাত করতে পারে
পাড়ায় পাড়ায় এমন অনেক ঘটনার জন্য ভয়ে ভয়েই থাকতেন অভিভাবকরা
খেলার শেষে অক্ষত দেহে বাড়ি ফিরলেই নিশ্চিত হতে বড়রা
কিশোর-কিশোরীদের একটি চিত্তাকর্ষক এবং আনন্দবর্ধক খেলা কানামাছি
খেলাটি দু'জনে খেলতে পারে আবার চার-পাঁচজনেও খেলতে পারে
একজনের চোখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়
তার কাজ চোখ বাঁধা অবস্থায় চেষ্টা করে কাউকে ছুঁতে পারে তাহলে যাকে ছুঁল সে মরা
এরপর যে মরা তার চোখ বেঁধে দেওয়া
এভাবেই খেলা চলে
তবে চোখ বাঁধা ব্যক্তি যাতে কাউকে সহসা ছুঁতে না-পারে তার চেষ্টার ত্রুটি রাখে না কেউ
শিশুদের কানামাছি হারিয়ে গেলেও কড়দের কানামাছি কিন্তু চলছেই
নিজের স্বার্থ চরিতার্থ করতে সুযোগ বুঝে অন্যের চোখ বেঁধে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে কায়েমি স্বার্থবাদীরা
লুডু ঘরোয়া পরিবেশের খেলা
ঝিরঝিরে বৃষ্টিতে বিছানায় গোল হয়ে বসে লুডু খেলার আনন্দই আলাদা
একটু সুযোগ পেলেই খেলতে বসা
একটি ছক্কার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া
বিপক্ষের ঘুঁটি খাওয়ার জন্য বুক ধরফড় করা কিংবা সাপের মাথায় পড়ে হিরো থেকে ঝিরো হওয়ার চাপা উত্তেজনা
ঘুঁটির চাল নিয়ে লুটোপুটি, মনোমালিন্য এখন আর চোখেই পড়ে না
তবুও কোনো কোনো জায়গায় লুডু এখনও বেঁচে আছে অনেক পরিবারে
তবে নেই আগের মর্যাদা-আদর
অবশ্য থাকবে কী করে? সময় কোথায়? সকালে স্কুল
প্রাইভেট মাস্টারের বাড়ি
নাচ, গান, ছবি আঁকা এসবেই ব্যস্ত থাকতে হয় শিশু কিশোরদের
ছেলেবেলার এসব খেলা অনেকের কাছে এখন শুধুই স্মৃতি
অতি আধুনিকতার ঝড়ে আমাদের পরম্পরাগত খেলাগুলো অনেকের কাছেই সেকেলে, গেঁয়ো
চোর-পুলিশ, যদু-মধু-রাম-শ্যাম, ফুলন ফুলন, কামাল চুরি, রান্নাবান্না, পুতুলের বিয়ে এমন আরও অনেক খেলাই হারিয়ে গেছে
খেলাধুলা নিছক মনোরঞ্জনেরই বিষয় নয়
খেলাধুলার মধ্যে শিশু অবস্থা থেকেই গড়ে উঠে ভ্রাতৃত্ববোধ
অনেকের সঙ্গে মানিয়ে নেওয়া, কোনো বিষয় ভাগ করে নেওয়ার মানসিকতা
এই পরিবেশ শিশু, কিশোর-কিশোরীদের দিতে পারছি না আমরা
এর জন্য দায়ী কে? অভিভাবক না সময়? সবাই মিলেই খুঁজতে হবে এসবের উত্তর
লেখক: সাংবাদিক-কলামিস্ট
! {{}}
! {{}} .
সর্বমোট মন্তব্য (0)
মন্তব্য করুন
{{}}
! {{}}
এ সংক্রান্ত আরও খবর
নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ খেলা অনুষ্ঠিত
১২ নভেম্বর, ২০২১, ৬:২১ পিএম
টিভিতে আজকের খেলা
১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ এএম
পাকিস্তানী হকি কোচ নাভিদ আর নেই
১৩ জুলাই, ২০২১, ৬:১৫ পিএম
ওমান ম্যাচে বাংলাদেশের আশা ১ পয়েন্ট
১৪ জুন, ২০২১, ৯:২৭ পিএম
আব্দুল মুবীনই মোহামেডানের সভাপতি নির্বাচিত
৪ মার্চ, ২০২১, ৮:০১ পিএম
মুবীনই হতে যাচ্ছেন মোহামেডানের সভাপতি
১ মার্চ, ২০২১, ৯:১৮ পিএম
পৌষের হিম শীতকে দূরে ঠেলে সিলেটে জমেছে খেলাধুলা
৩০ ডিসেম্বর, ২০২০, ৪:৫৯ পিএম
'আমরা সব সময়ই রাজনীতি এবং খেলাকে আলাদা রাখতে চাই'
১৫ এপ্রিল, ২০২০, ১২:৩৮ পিএম
'লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে'
২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম
খেলাধুলা শিক্ষার্থীর শরীর সুস্থ রাখে
২৩ জুন, ২০১৯, ১২:৩০ এএম
স্বাধীনতা দিবসের খেলাধুলা
৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম
সাল মাতানো সেরারা
২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম
বিজয় দিবসের খেলাধুলা স্কোয়াশ
১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম
গ্রামীণ খেলাধুলা
১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম
টিভিতে দেখুন
২৭ নভেম্বর, ২০১৮, ৯:১৭ এএম
এ বিভাগের অন্যান্য সংবাদ
যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ নিতে হবে
করোনা পুনরায় ভয়াবহ হচ্ছে
কৃষিতে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট