content
stringlengths
0
129k
কিন্তু শুধু খাদ্য গ্রহণের মাধ্যমে যথেষ্ট ভিটামিন 'ডি' পাওয়া কঠিন
সূর্যের আলো ভিটামিন 'ডি'র সবচেয়ে ভালো উৎস
তাই প্রতিদিন ২৫-৩০ মিনিট রোদে থাকা ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন 'ডি' সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত
এ ছাড়া চর্বিযুক্ত টুনা, স্যালমন মাছ, ডিমের কুসুম ইত্যাদি খাওয়া উচিত
24./আলী
পরবর্তী খবর
কাঁধের জয়েন্টে ব্যথার কারণ, উপসর্গ ও চিকিৎসা!
২৬ নভেম্বর, ২০২১ ১১:০৮ ৭৩২ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
কাঁধের জয়েন্টে ব্যথার কারণ, উপসর্গ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অর্থোপেডিক ও অর্থোপ্লাস্টি সেন্টারের হেড ও চিফ কন্সালট্যান্ট অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
কারণ : ফ্রোজেন শোল্ডারের তেমন কোনো কারণ জানা যায়নি
ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া বা শরীরে অতিরিক্ত মেদ, হাইপার থাইরয়েড, হৃদরোগ ও প্যারালাইসিস রোগীদের মধ্যে ফ্রোজেন শোল্ডারের প্রকোপ বেশি দেখা গেছে
কাঁধের অস্থিসন্ধিতে যে পর্দা থাকে, তার দুটি আবরণ থাকে
একটি ভেতরের দিকে, আরেকটি বাইরের দিকে
এ দুই আবরণের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থাকে, যেখানে এক ধরনের তরল পিচ্ছিল পদার্থ থাকে, যা কাঁধের নড়াচড়ার জন্য জরুরি
এ রোগে ওই দুই পর্দার মাঝখানের জায়গা ও পিচ্ছিল পদার্থ কমে যায়, ফলে কাঁধের নড়াচড়া মসৃণভাবে হয় না এবং প্রচুর ব্যথার সৃষ্টি করে
ব্যথা দিন দিন বাড়তে থাকে এবং এক সময় তা অসহ্য হয়ে পড়ে
সাধারণত মধ্যবয়সেই এ রোগ বেশি দেখা যায়
উপসর্গ: ফ্রোজেন শোল্ডার রোগীর কাঁধের নড়াচড়া, বিশেষ করে হাত ওপরের দিকে উঠানো এবং হাত ঘুরিয়ে পিঠ চুলকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে
কাঁধের এক্স-রে করলে তা প্রায় স্বাভাবিক পাওয়া যায়
কোনো কোনো রোগীর ক্ষেত্রে সেখানে আগে আঘাত ছিল বলে জানা যায়
কদাচিৎ কাঁধ কিছুটা শুকিয়ে যাওয়ার মতো মনে হতে পারে
এটা হয় ব্যথার কারণে, দীর্ঘদিন আক্রান্ত কাঁধ ব্যবহার না করলে
আবার কিছু রোগীর ক্ষেত্রে হাত ঝিঁঝি করা, শক্তি কম পাওয়া, এমনকি পাশাপাশি হাত একেবারেই উঠাতে না পারার মতো লক্ষণ দেখা যায়
তাদের খুব সতর্কতার সঙ্গে পরীক্ষা করা উচিত, রোগটি ফ্রোজেন শোল্ডার, নাকি স্নায়ুরোগজনিত কোনো সমস্যা, নাকি অতীতের আঘাতের ফলে রোটেটর কাফের ছিঁড়ে যাওয়া জনিত কোনো সমস্যা
সে ক্ষেত্রে চিকিৎসার ধরনও ভিন্ন হয়
চিকিৎসা: কোনো ধরনের অপারেশন ছাড়াই এ রোগের চিকিৎসা দেয়া হয়
প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে, এটি খুব সাধারণ একটি সমস্যা
পাশাপাশি হালকা কিছু ব্যথানাশক দেয়া হয়
পরবর্তী সময়ে সঠিক ও বিশেষ কিছু ব্যায়ামের মাধ্যমে আপনা থেকে ফ্রোজেন শোল্ডার ভালো হয়ে যায়, যদিও কিছুটা সময় লাগে
ব্যায়াম বা ব্যথানাশকে কাজ না হলে, অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে কাঁধের অস্থিসন্ধিতে স্টেরয়েড ইনজেকশন প্রয়োগও করতে হতে পারে
এটার অবশ্য ফল বেশ ভালো এবং রোগীরাও অনেক সময় এটি নেয়ার জন্য উদগ্রীব থাকেন
তবে স্টেরয়েড ইনজেকশন দিলেও ফ্রোজেন শোল্ডার হলে ব্যায়ামের কোনো বিকল্প নেই, যা সব সময় চালিয়ে যেতে হবে
তাই ফ্রোজেন শোল্ডার নামক অর্ধপঙ্গুত্ব নিয়ে আর বসবাস নয়
24./ কামরুল
পরবর্তী খবর
বাতের ব্যথা মুক্তির উপায়
২৫ নভেম্বর, ২০২১ ০০:০৮ ৭১৭ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
বাত শরীরের একটি যন্ত্রণাদায়ক রোগ
বাতের ব্যথা অতি পরিচিত একটি সমস্যা
আমাদের চারপাশে আজকাল অনেকেই এই ব্যথার ভুক্তভোগী
বাতের ব্যথার কারণে হাঁটতে, বসতে, উঠতে পারছেন না
প্রতিটা দিন অসহনীয় কষ্ট পেতে হচ্ছে এই বাতের ব্যথার কারণে
কিন্তু নিয়মিত কিছু কাজ করলে খুব সহজেই বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেই, সেই কাজগুলো সম্পর্কে যা আপনাকে মুক্তি দেবে বাতের ব্যথা থেকে-
১. মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না
২. বিছানায় শোয়া ও ওঠার সময় যেকোনো একদিকে কাত হয়ে হাতের ওপর ভর দিয়ে শোবেন ও উঠবেন
৩. ব্যথার জায়গায় নির্দিষ্ট সময় ধরে গরম বা ঠান্ডা ভাপ দিন
সময়টা ১০ থেকে ১৫ মিনিট হলে ভালো হয়
৪. অনেকক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না
প্রয়োজনে একক ঘণ্টা পর পর হাঁটাহাঁটি করবেন
নিজের অবস্থান বদলাবেন
৫. নিচু জিনিস যেমন-পিড়ি, মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে বসতে হবে
বসার সময় পিঠ ঠেস না দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন
৬. নরম ফোম ও জাজিমে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে
এর বদলে উঁচু, শক্ত ও সমান বিছানায় শোবেন
৭. মাথায় বা হাতে ভারি ওজন বহন এড়িয়ে চলতে হবে
দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করা যাবে না
৮. চিকিৎসকের নির্দেশ মতো নিয়মিত ব্যায়াম করতে হবে
তবে ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন
৯. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন
পেট ভরে খাওয়া নিষেধ আপনার জন্য
অল্প অল্প করে বার বার খাবেন
প্রতিবার খাবারের আগে কিছুটা পানি পান করে নিন
১০. হাইহিল যুক্ত জুতো ব্যবহার করবেন না
নরম জুতো ব্যবহার করবেন
ব্যথা তীব্র হলে উঁচু কমোডে বসে টয়লেট করুন
ব্যথা বেশি অনুভূত হলে সম্পূর্ণ বিশ্রামে থাকুন
প্রতিরোধই বাতের সমস্যা থেকে উপশমের উত্তম উপায়
রোগ দেখা দিলে ওষুধের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় বটে, তবে তখন অ্যালকোহল এবং যেসব খাবার গ্রহণ করলে ইউরিক এসিড মজুদ হওয়া বেড়ে যায়, সেসব থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য
এছাড়া রোগীকে প্রচুর পানি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম খাবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে শরীরের ওজন ঠিক রাখতে হবে
তবে সবচেয়ে বড় কথা হলো, রোগ হলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো চলতে হবে
24./আলী
পরবর্তী খবর
পিঠে ব্যথা? দূর করার উপায় জেনে নিন
২৪ নভেম্বর, ২০২১ ১৩:৫০ ৫৯১ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
অফিসে দীর্ঘ সময় বসে কাজ করছেন আবার অনেকে ফোন হাতে নিয়ে কিংবা কম্পিউটারের পর্দায় বসে ঘণ্টার পর ঘণ্টা সময় অতিবাহিত করছেন
ফলে কায়িক শ্রম খানিক কম হচ্ছে
অনেকেই আবার সময়ের অভাবে বাড়িতেও শরীরচর্চা করে উঠতে পারেন না
সব কিছুর ফলে পিঠে ব্যথার সমস্যা বেড়ে যাচ্ছে
সমস্ত বয়সের মানুষের মধ্যেই এই সমস্যার পরিমাণ বাড়ছে
৯০ শতাংশ মানুষের পিঠে ব্যথার প্রধান কারণ হল এক জায়গায় অনেক ক্ষণ বসে থাকা
তবে এই সমস্যার তাৎক্ষণিক উপশমও হতে পারে, এমন কিছু উপায় আছে
সেগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক
১) চেষ্টা করুন, ঘুমোনোর সময় মাথার নীচে বালিশ না নিতে
২) নিয়মিত শবাসন, ভুজঙ্গাসন, মকরাসন প্রভৃতি শরীরচর্চা করলে পিঠের ব্যথা কমে
৩) অফিসের কাজ করার সময়ে একই জায়গায় এবং একই ভঙ্গিতে অনেক ক্ষণ বসে থাকবেন না
প্রতি ২০ মিনিট অন্তর বিরতি নিতে পারেন
উঠে দাঁড়ান, হাঁটাচলা করুন
অভিজিৎ রায় (45) আদম-হাওয়া (50) ইসলাম ধর্ম (51) ইসলামী ইতরামি (742) ইসলামের নবী (982) ওয়াশিকুর বাবু (128) কবিতা রায় (38) কার্টুন (2467) কার্ল সেগান (30) কাসুন্দি (86) কুফরী কিতাব (101) কোরানের বাণী (510) কৌতুক (215) ক্রিস্টোফার হিচেন্স (54) খ্রিষ্টধর্মের ধৃষ্টতার দৃষ্টান্ত (92) গরুপূজারি (283) গান (152) ছড়া (186) ছবি (1503) ডকুমেন্টারি (120) থাবা বাবা (130) দ্বীনবানের দীন বাণী (56) ধর্ম (27) ধর্মভূতাক্রান্তরা (205) ধর্মের সর্বনাশা পার্শ্ব-প্রতিক্রিয়া (131) নিলয় নীল (94) পোস্টার (2203) প্যাট্রিক কন্ডেল (49) বাইবেল (140) বিনোদন সংবাদ (241) বিবর্তন (245) বিলবোর্ডে নিরীশ্বরীয় বাণী (28) বেদ্বীনবাণী (122) বোরখা (375) ভিডিও (2059) মনীষীদের উদ্ধৃতি (160) মিতকথন (952) রচনা (1854) রিচার্ড ডকিন্স (85) লিংকিন পার্ক (662) হাদিস (445) হিজাব (400) হিন্দুধর্ম (33) হুমায়ুন আজাদ (36) হ্রস্বরসবাক্যবাণ (81)
যমুনা ফিউচার পার্কের উল্টো পাশে রাস্তার ওপর থেকে আজ মঙ্গলবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ
তার নাম মরিয়ম (১০)
শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে
পুলিশকে মরিয়মের স্বজনেরা বলেছেন, মরিয়ম ফজরের নামাজ পড়ে কুড়াতলির বাসা থেকে বেরিয়েছিল
যমুনা ফিউচার পার্কের কাছেই তাদের বাসা
ভাটারা থানার ওসি সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি
সুরতহালে তার মাথায় আঘাতের একটি চিহ্ন পাওয়া গেছে
ওই আঘাতে তার মৃত্যু হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে