content
stringlengths
0
129k
ইয়ে মানে তুমি যদি অভিকর্ষের ব্যাপারটা টেনে আনো আরকি
খেয়াল কর, ওর মাথা কিন্তু প্রকৃত অর্থে নিচেই ঝোলানো! মানে ও নিজের মাথা দড়ি দিয়ে সিলিঙে বেঁধেছে!'
সমবেত ছারপোকারা হতবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য অবলোকন করতে লাগলো
ঘটনার কোনো মাথামুণ্ডু বুঝতে পারছিল না ওরা
সবাই অতি উত্তেজিত হয়ে গেছ!' কুইযমিচ বিরক্তিভরে এই ঘটনার ব্যাখ্যায় এগিয়ে এলো, 'ভেবে দেখো আমাদের এই অভিকর্ষের জ্ঞান এখন কোনদিকে যাচ্ছে?'
'ওর ঝোলানো মাথায়, আর কোথায়?'
'তাহলে এবার ভাবো, তোমার নিজের অভিকর্ষ যদি মাথা সিধে রাখে, তবে ওর অভিকর্ষ মাথা নিচে ঝোলাবে এটা কীভাবে সম্ভব?'
'ইয়ে, সিলিঙে চড়লে অভিকর্ষ মাথাকে নিচেই ঝোলাবে'
আবার তাড়াহুড়ো করছো
মাথা ঠাণ্ডা কর
আমরা এই সিদ্ধান্তে কীভাবে এলাম?'
'কীভাবে? ইয়ে প্রোকোপিচ - দড়িটা , বল - এই দড়িটা ছিঁড়লো না যে!'
'দড়িটা,' প্রোকোপিচ মনে মনে কথা গুছাতে লাগলো
ছারজনতার কাছে নিজের অভিজ্ঞার মান রাখতে মানানসই কিছু একটা বলতেই হবে ওকে, 'হুম, দড়িটা ছিঁড়েনি কারণ এই দড়ি ব্রিটিশদের তৈরি'
'ওহ্‌ হো তাই তো বলি, ব্রিটিশ---
'তোমার তারিফ করতেই হয় প্রকোপিচ', ইভান বুরোকভ প্রশস্তি গাইলো
'কিন্তু থামো
তাও তো মিলছে না
আমরা এখানে এলাম কীভাবে, এক সেকেন্ড দাঁড়াও -
ছারপোকারা ব্রিটিশ দড়ির ব্যাখ্যার পরে আর কিছু শুনতে নারাজ
একে অন্যকে মাড়িয়ে সঙটার গা বেয়ে ওঠার প্রতিযোগিতায় মেতে উঠেছে সবাই
প্রোকোপিচ একপাশে সরে ওদের যাওয়ার পথ করে দিলো
সবাই ওকে পেরিয়ে চলে গেলে ও দ্রুত চোখ বোলালো চারপাশে এবং তড়িৎগতিতে উলটো ঘুরে বাড়ির পথে ফের হন্যে হয়ে ছুটতে লাগলো
'হায় যিশু!', এতোটা পথ ছুটে চলতে গিয়ে ওর লাল রঙে বেগুনি ছোপ ধরে গেছে
বাড়িতে পা দিয়েই নিজেকেই গাল দিচ্ছিলো প্রোকোপিচ, 'কুকুরের মত খাটলাম এতক্ষণ
উফ্‌, কী ভয়ানক গর্দভ আমি! ভাগ্যিস চলে এসেছি
আর কিছুক্ষণ থাকলেই রফা হয়ে যেতো আজ
ষণ্ডাগুলোকে পেরিয়ে জীবনেও বাড়ি ফিরতে পারতাম না'
'শুনছো', দরজাটা দরাম করে বেঁধে বউকে ডাকলো প্রোকোপিচ
কিন্তু কথা শেষ না করেই বউকে পেরিয়ে ঠান্ডা জলের হাতাটা টেনে ঢক ঢক করে বেশ খানিকটা জল গলায় চালান করে দম ছেড়ে বললো, 'তোমার বাক্স-প্যাটরা, সব গুছিয়ে নাও
এই ডেরা ছেড়ে দিচ্ছি আমরা'
'এত্তা ছোত্ত মাকড়তা
জলের গায়ে চড়লো
বিত্তি এলো গড়িয়ে
মাকড়তাতা মরলো',
ওর গুল্লুগুল্লু বাচ্চাটা আধো বোলে মেঝেতে খেলনা টানতে টানতে ছড়া কেটে খেলছিল একমনে
বিষণ্ণ প্রোকোপিচ সেইদিকে তাকিয়ে বিড়বিড় করলো, 'কী একটা জীবন!'
অতঃপর হাত ঘুরিয়ে হাতার বাকি জল টেবিলের তলায় জোরে ছিটিয়ে দিলো
লেখক পরিচিতি
আলেকজান্ডার শারিপ্রভ ১৯৫৭ সনে রাশিয়ার উত্তরের ঐতিহাসিক শহর 'ভেলিকি উস্ট্যুগ' এ জন্মগ্রহণ করেন
ভ্লাদিমিরের পলিটেকনিক ইন্সটিটিউট থেকে স্নাতক হওয়ার পরে শারিপ্রভ, একই শহরেই গোলাবারুদ তৈরির এক কারখানায় চাকুরী নেন
এইসময়ে তাঁর লেখালেখিও সমান উদ্যমেই চালিয়ে যাচ্ছিলেন
দুর্ভাগ্যজনক হলেও সত্য দীর্ঘদিন তাঁর লেখা কোনো প্রকাশকেরই আনুকূল্য পায়নি
বারবার প্রত্যাখ্যানের পরে অবশেষে রাশিয়ার বিখ্যাত ম্যাগাজিন 'সোলো'তে তিনি লেখা পাঠান এবং তাঁর ব্যতিক্রর্মী লেখাগুলো এই ম্যাগাজিনই সর্বপ্রথম কদর করে
পরবর্তিতে তাঁর গল্প মস্কো ভিত্তিক 'ইয়োনস্ত' ম্যাগাজিনেও জায়গা করে নেয়
আলেকজান্ডার শারিপ্রভের লেখা দ্য মাদার অফ কখ( ) এবং রেড আন্ডারপ্যান্টস ( ) শিরোনামের দু'খানি উপন্যাস এখনও প্রকাশের অপেক্ষায়
অনুবাদক পরিচিতি
রঞ্জনা ব্যানার্জী
চট্টগ্রামে জন্ম
কানাডায় থাকেন
: অনুবাদ গল্প, আলেকজান্ডার শ্যারিপভ, রঞ্জনা ব্যানার্জী, রুশ
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!-এ শেয়ার করুন-এ শেয়ার করুন এ শেয়ার করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম
এতে সদস্যতা: মন্তব্যগুলি পোস্ট করুন ()
গল্পপাঠের লেখক সূচি
লেখক লিঙ্ক অগ্নি রায় অচিন্ত্যকুমার সেনগুপ্ত অচিন্ত্যরূপ রায় অজিত কাউর অজিত কৌর অঞ্জন আচার্য অতনু ব্যানার্জী অতীন বন্দ্যোপাধ্যায় অথৈ নীলিমা অদিতি ফাল্গুনী অদিতি ফাল্গুনী' অদিতি সরকার অদ্বয় চৌধুরী অদ্বয় দত্ত অদ্বৈত মল্লবর্মণ অদ্রিশ বিশ্বাস অধীশা সরকার অনন্ত মাহফুজ অনামিকা বন্দ্যোপাধ্যায় অনিতা অগ্নিহোত্রী অনিতা দেশা...
অমর মিত্রের গল্পপাঠ
উইলিয়াম ফকনারের সাক্ষাৎকার
দি আর্ট অফ ফিকশন
আলবেয়ার কাম্যুর সাক্ষাৎকার
আমি ভাস্কর হতে চাইতাম
ইতালো কালভিনোর সাক্ষাৎকার
দি আর্ট অফ ফিকশন
স্মৃতি ভদ্রের গল্প
হারুকি মুরাকামির সাক্ষাৎকার
দি আর্ট ফিকশন
আমাজন থেকে গুরুচণ্ডালী প্রকাশিত ইবুক কিনুন
লোগোতে ক্লিক করে বইয়ের লিংক নিন
মিলান কুন্ডেরার সাক্ষাৎকার
দি আর্ট অফ ফিকশন
শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প
গল্পপাঠ পড়ুন
দীপেন ভট্টাচার্যের গল্পপাঠ
জয়ন্ত দের গল্প
এমদাদ রহমানের অনুবাদে
পর্তুগালের নোবেলজয়ী লেখক হোসে সারামাগো'র প্যারিস রিভিউ সাক্ষাৎকার
আর্ট অব ফিকশন ভাষান্তর : এমদাদ রহমান হোসে সারামাগো পর্তুগালের লেখক; রাজধানী লিজবন থেকে উত্তর-পূর্বদিকের আজিনহাগা গ্রামের এক ভূমিহী...
মাহবুব লীলেনের গল্প ও অন্যান্য লেখা
অনামিকা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার
রঞ্জনা ব্যানার্জীর গল্প পড়ুন
পড়তে ছবির উপরে ক্লিক করুন
মিশেল ফুকোর শৃঙ্খলা ও শাস্তির জগত
আদালত ও কয়েকটি মেয়ে
আখতারুজ্জামান ইলিয়াসের গল্পপাঠ
শিমুল মাহমুদের গল্পপাঠ
আমার ব্লগ তালিকা
ইউনিকোড থেকে বিজয় কনভার্টার
একাত্তরের গণহত্যা 1971
বাংলা অভ্র কনভার্টার
বাংলা লেখার অভ্র কিবোর্ড
রবীন্দ্রনাথের গীতবিতান
বঙ্কিম-রচনাবলী
পড়তে ছবিতে ক্লিক করুন
সন্ধান করুন
সৈয়দ মনজুরুল ইসলাম : ক্রোড়পত্র
পড়তে ছবিতে ক্লিক করুন
সাগুফতা শারমীন তানিয়া
দীর্ঘ সাক্ষাৎকার পড়ুন