content
stringlengths
0
129k
সব সময় যে উলটো পালটা গান হয় তেমন নয়
যেমন, কাঠফাটা রোদ্দুরে 'ছায়া ঘনাইছে বনে বনে' কিংবা ঘোর বর্ষায় 'দারুণ অগ্নিবাণে রে'... - সব সময় এমন নয়
একদম ঠিক জায়গায় ঠিকঠাক গানও তো শুনেছি কত
যেমন গত বামফ্রন্ট সরকার পতনের পর আলিমুদ্দিন স্ট্রিটের মোড়ে 'দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না', আলিপুর জেলের সামনে 'ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে'
রবীন্দ্রনাথ এমন এক দৈব লেবু যা চটকালেও তেতো হয় না
কিংবা সর্বত্র প্রলেপযোগ্য আশ্চর্য মলম কিংবা সর্বঘটে ব্যবহারযোগ্য কলা (শিল্প অর্থে)
প্রাক্-রবীন্দ্র যুগে নানা উপলক্ষে গান রচিত হত
এখন দরকার নেই
মহাজনের গুদাম থেকে একটা বেছে নিলেই হল
রবীন্দ্রনাথ যে সব অনুষ্ঠান কল্পনাই করতে পারেননি, তাঁর মৃত্যুর ৭০ বছর পরেও দেখা যাচ্ছে সেই সব অনুষ্ঠানের গানও মজুত
গীতবিতানে ফুটবল মাঠের বার-পুজোর গান নেই
কিন্তু মাঠে শোনা গেল 'খেলাঘর বাঁধতে লেগেছি'
বছর তিনেক আগে ট্র্যাফিক সিগনালের গান শুনে এক রিকশওয়ালাকে কাঁদতে দেখেছিলাম এয়ারপোর্টের এক নম্বর গেটের কাছে
মোড়ের লাল আলোয় থেমেছিল রিকশটা
মাইকে দেবব্রত বিশ্বাসের গলায় গান শোনা যাচ্ছিল 'মেঘ বলেছে 'যাব যাব' রাত বলেছে 'যাই'
' আলোর রং বদলে গেল, কিন্তু রিকশটা থেমেই রইল
আমি সিটে বসা সওয়ারি, বলি, কী হল? চলো
লোকটা চোখ মুছল
ভাবলাম চোখে কুটো পড়েছে বোধহয়
কিন্তু লোকটা আপন মনে বলছে: দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে'...বুকের ভেতরটায় কী যে হয়! ওর গলায় একটা অদ্ভুত আবেগ মিশে আছে
অবাক কাণ্ড! একটা রিকশওয়ালা রবীন্দ্রসংগীত শুনে কাঁদছে? নিশ্চিত হবার জন্য জিজ্ঞাসা করি, কাঁদছিলে? লোকটা মাথা নাড়ায়
রবীন্দ্রসংগীত শুনে যে কাঁদে, তাকে আর তুমি বলা যায় না
বলি, মানেটা বুঝেছিলেন? লোকটা বলল, আগে বুঝতাম না, এখন একটু বুঝি
বুঝতে গেলে আড়াইশো গ্রাম চাল লাগে
ওর হেঁয়ালি বুঝতে পারলাম না
সে দিন তাড়া ছিল, আর প্রশ্ন করা হয়নি
সাদা কাকের জন্য চরিত্র দরকার
রিকশওয়ালার কথা মনে পড়ল
ওর তো নামটাই জিজ্ঞাসা করা হয়নি
ওখানে গিয়ে কী বলে খোঁজ করব? 'রবীন্দ্রসংগীতে কান্না আসে' ছাড়া শনাক্তকরণের কোনও উপায় ছিল না
এটাই বললাম, এবং কাজ হয়ে গেল
অন্য রিকশওয়ালারা বলল, ভজা
ও এখন আমেরিকা
বাউলরা বিলেত-আমেরিকা যায় জানি
ও কী করতে যাবে? শুনলাম, ওর দুই মেয়ে আমেরিকা
বাপ গেছে দেখা করতে
দু'মাস পরে ফিরবে
কয়েক বারের চেষ্টায় দেখা পেলাম রিকশ স্ট্যান্ডেই
আমেরিকা থেকে ফিরে রিকশ চালাচ্ছেন ফের
ওঁর অল্প অল্প জীবনগল্প খুঁচিয়ে খুঁচিয়ে বের করি
জাতিতে চণ্ডাল
বাংলাদেশ থেকে আসা এক ভদ্রলোকের নিয়মিত রিকশওয়ালা ছিলেন
সেই ভদ্রলোকই একটি সংস্থায় কাজ জোগাড় করে দেন
রাতে পাহারা, দিনে রিকশ
রবীন্দ্র-বঙ্কিম-বিবেকানন্দের বাণী নয়, ওঁর অনুপ্রেরণা ছিল 'পারিব না এ কথাটি বলিও না আর' এবং গুরুচাঁদ ঠাকুরের উপদেশ: 'খাও বা না খাও, সন্তানদের শিক্ষা দাও
' বড় মেয়ে স্কলারশিপ পেয়ে স্কুল পাশ করে কল্যাণীতে ডেয়ারি টেকনোলজি'তে ভর্তি হয়েছিল
ভজন ফুটপাত থেকে একটা বই কিনলেন, 'দেশে বিদেশে উচ্চ শিক্ষার সুলুকসন্ধান'
১০ টাকা দামের ৩২ পাতার এই বইটাই জীবনটা পালটে দিল ভজনের
বড় মেয়ে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে চিজ-মাখন নিয়ে আমেরিকায় পিএইচডি করে বড় কোম্পানিতে চাকরি করে
টাকাও পাঠায়
মেজ মেয়েটাও পিএইচডি করছে, ছোটটা এমএ পড়ছে, বলছে জাতিভেদ প্রথার মূলে ঢুকবে, গবেষণা করবে নিজেদের চণ্ডালত্ব নিয়ে
একটা ছোট ফ্ল্যাটও কেনা হল
- তবুও রিকশ চালান?
- কেন চালাব না? ছোট মেয়েটা পিএইচডি হয়নি এখনও
তিন বছর আগেকার রবীন্দ্রসংগীতের মানে আর আড়াইশো চালের প্রসঙ্গ তুলি
উনি বলেন, আমার নিজের দাদা হল খেতমজুর
পরের জমিতে চাষ
জমির মালিক করল সূর্যমুখী ফুলের চাষ
মাঠ ভরা হলুদ ফুলের বীজ খাবে বলে আকাশ থেকি নেমে এল সবুজ রঙের টিয়াপাখি
কী দৃশ্য ভেবি দেখেন
এ সব দেখলি পরেই তো কবিরা লেখেন আহা মরি মরি
দাদার এ সব দেখার অধিকার ছিল না
টিয়া নামলেই টিন পিটোয়ে পাখি তাড়াত
দাদার ছেলে এখন অটো চালায়
চলার রাস্তায় সূর্যমুখী ফুল দেখলি বলতি পারে কী বিউটিফুল
সোন্দরকে সোন্দর বলি বুঝতি পারার একটা টিকিট লাগে
আড়াইশো চাল মানে বলতি চেয়েছিলাম সেই টিকিট
পেটে ভাতটা পড়লি অন্য কিছুর মানে বুঝাবুঝি
যে গানটার কথা বলছেন, ওরম কত গান শুনেছি
কিন্তু সে দিন হয়েছিল কী, মেয়ের ফোন এসেছিল অকালে
চাকরি পাওয়ার খবর
আর গান শুনলাম, মেঘ বলছে সরে যাব, রাত বলছে যাই
সাগর বলছে ওই তো কূল মিলে গেছে
আমার কথাই তো হচ্ছে, কিন্তু আরও যে বড় কথা গোঁজা আছে - ভিতরে - ভুবনটা বলছে আমার জন্য বরণমালা রেডি করে রাখিচে - সেটাও বোঝলাম
ফেসবুক আইডি হ্যাক করে এমপি শাওনের বিরুদ্ধে অপপ্রচার - ফেসবুক আইডি হ্যাক করে এমপি শাওনের বিরুদ্ধে অপপ্রচার -
আন্তর্জাতিক
লাইফস্টাইল
বিজ্ঞান-প্রযুক্তি
পজিটিভ বাংলাদেশ
নারী ও শিশু
সাক্ষাৎকার
শিরোনাম :
সাগরে মাছ নেই হতাশ জেলেরা কলাপাড়ার ডালবুগঞ্জে তিন প্রতিবন্ধী ও দুই বিধবা পেলো প্রধানমন্ত্রীর দেওয়া ঘর কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শ্রীমঙ্গলে করোনায় মৃত্যুঃ দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল গরীব অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য বিতরণে প্রশংসনীয় পদক্ষেপ নিলেন পুল...
খানসামায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মিরপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক জহিরুল রাজশাহী মহানগরে ভূয়া () কোম্পানীর প্রতারনা পুলিশের অভিযানে গ্রেফতার ০৪ প্রতারক বন্দীদশা হতে উদ্ধার-৩৭ জন করোনার ২য় ঢেউ মোকাবেলায় সর্বত্র সতর্কাবস্থা গ্রহণে তৎপর মহিপুর থানা পুলিশ মির...
ঢাকার দোহারে ট্রাকের ধাক্কায় নিহত ১ কলাপাড়ার ডালবুগঞ্জ উপ-নির্বাচনে আ'লীগ মনোনীত প্রার্থী বিজয়ী রাত পোহালে ডালবুগঞ্জ ইউপি উপ-নির্বাচন ভোট কেন্দ্রে পুলিশি টহল কলাপাড়ার ডালবুগঞ্জে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন; চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ও বাসায় ভাঙ্গচুর আমি শেষ বয়সে ডালবুগঞ্জ ইউ...
দোহারে বিডি ক্লিন ও ব্লাড ব্যাংকের ব্যতিক্রমী অনুষ্ঠান
কলাপাড়া নির্বাচন উপলক্ষে পটুয়াখালী জেলা পুলিশের ব্রিফিং ভোট কেন্দ্রে সাংবাদিক নির্যাতন-হয়রাণীকে না বলুন রাজশাহী কর ভবনে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরীর উদ্বোধন আরেকটি রাজশাহী বাসীর সবার জন্য সৌন্দর্য যোগ হলো সড়ক বাতি সাতক্ষীরা পৌর নির্বাচনে জুম্মার নামাজান্তে নৌকায় ভোট চাইলেন আসাদুজ্জামান বাবু শাহজাদপুরে ১,শ ৫০জন দ...
আইন শৃঙ্খলা সক্ষমতা বাড়া‌তে বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সাতক্ষীরায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে প্রার্থীতা প্রত্যাহার করলেন কাউন্সিলর প্রার্থী রেজাউল সপ্না হত্যার বিচার চাই সপ্নার পরিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চৌহালীর উপজেলার চেয়ারম্যা...
বরগুনায় স্বামীকে খুন, ৮ মাস পর হত্যারহস্য উদঘাটন,স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার জামালপুর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষে যুবলীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত লালমোহনে শিশু বিয়ের কারণ, প্রভাব ও প্রতিকার নিয়ে এ্যাডভোকেসি সভা নৌকার মাঝি আলাল উদ্দিন ভুট্টোর মোটরসাইকেল শোডাউন ও ফুলের শুভেচ্ছা বিনিময়
রানীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে দূর্ধষ ডাকাতি,১৫টি গরু লুট ছাতকে আলোচিত খুশি হত্যা মামলার আসামী মহিম গ্রেফতার রাজশাহীতে নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার; দুই পরীক্ষার্থী গ্রেফতার সিরাজগঞ্জে র‌্যাব-১২'র অভিযানে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক মাধবপুর...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, এমপি শাওন
জামালপুর ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) পদে অপেক্ষামান তালিকা থেকে চাকরি পেলো একজন
পরকিয়ার বলি সিরাজগঞ্জের সঞ্চয় কুমার কক্সবাজারের একটি হোটেলে মরাদেহ
গ্রাম বাংলা
ফেসবুক আইডি হ্যাক করে এমপি শাওনের বিরুদ্ধে অপপ্রচার
স্টাফ রিপোর্টার : মোঃ এমরান হাসান আলীম
আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
ফেসবুক আইডি হ্যাক করে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে
মঙ্গলবার জার্নালিস্ট মিলি সিকদার নামে একটি ফেসবুক আইডি থেকে এসব অপপ্রচার করা হয়