content stringlengths 0 129k |
|---|
৬ প্রতিবন্ধীর জীবন বদলে দিলেন ওয়ালটনের এমডি |
৬ প্রতিবন্ধীর জীবন বদলে দিলেন ওয়ালটনের এমডি |
মঙ্গলবার ২, নভেম্বর ২০২১ |
স্টাফ রিপোর্টার |
মানবিকতার আরেক দৃষ্টান্ত স্থাপন করলো ওয়ালটন |
প্রতিষ্ঠানটিতে নিয়োগ পেলেন ৬ জন শারীরিক প্রতিবন্ধী |
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ নিয়েছেন সর্বোত্তম বাংলাদেশ গড়ার উদ্যোগ |
যার নাম দেওয়া হয়েছে 'বেটার বাংলাদেশ টুমরো' |
ওই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ওয়ালটনে ৬ জন সুবিধাবঞ্চিত ব্যক্তি নিয়োগ পেলেন |
পর্যায়ক্রমে এরকম আরও অনেককে প্রতিষ্ঠানে যুক্ত করবে ওয়ালটন কর্তৃপক্ষ |
মানবিকতার আরেক দৃষ্টান্ত স্থাপন করলো ওয়ালটন |
প্রতিষ্ঠানটিতে নিয়োগ পেলেন ৬ জন শারীরিক প্রতিবন্ধী |
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ নিয়েছেন সর্বোত্তম বাংলাদেশ গড়ার উদ্যোগ |
যার নাম দেওয়া হয়েছে 'বেটার বাংলাদেশ টুমরো' |
ওই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ওয়ালটনে ৬ জন সুবিধাবঞ্চিত ব্যক্তি নিয়োগ পেলেন |
পর্যায়ক্রমে এরকম আরও অনেককে প্রতিষ্ঠানে যুক্ত করবে ওয়ালটন কর্তৃপক্ষ |
সোমবার (১ নভেম্বর, ২০২১) রাজধানীর বসুন্ধরায় করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওই ৬ ব্যক্তি ওয়ালটনে যোগ দেন |
'পিপল ম্যাটার মোর : ফিনান্সিয়াল এমানসিপেশন ফর এভরিওয়ান' শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের ওয়ালটনে বরণ করে নেওয়া হয় |
প্রতিষ্ঠানটির এমডি ও সিইও গোলাম মুর্শেদ তাদেরকে ওয়ালটন পরিবারে স্বাগত জানান |
ওয়ালটনে নিয়োগ পাওয়া ওই ৬ শারীরিক প্রতিবন্ধী হলেন সাবিনা খাতুন, সবিতা রাণী দাশ, সুসান দে, অরবিন্দু চাকমা, লুৎফর রহমান এবং আবু বকর সিদ্দিক |
তারা ওয়ালটনের করপোরেট অফিস, সার্ভিস সেন্টারসহ বিভিন্ন বিভাগে কাজ করবেন |
সাভারের সমাজসেবামূলক প্রতিষ্ঠান সিআরপির মাধ্যমে ওয়ালটন তাদের নিয়োগ দেয় |
ওই ৬ ব্যক্তিকে উদ্দেশ্য করে গোলাম মুর্শেদ বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না |
আপনাদের মধ্যে অনেক প্রতিভা, সম্ভাবনা আছে |
আমাদের সৌভাগ্য যে আপনাদেরকে ওয়ালটন পরিবারে পেয়েছি |
আপনারা ৬ জন ওয়ালটনের ৩০ হাজার সদস্যের সঙ্গে যুক্ত হলেন |
আমরা যে স্বপ্ন দেখছি, আপনারা তার সঙ্গে একাত্ম হয়ে বাস্তবায়ন করবেন |
দেশ-বিশ্ব পরিবর্তন হবেই |
এটা আমাদের দ্বারাই সম্ভব |
আজকে ৬ জনকে দিয়ে ওয়ালটন শুরু করলো |
এরপর ৬০০ জন হবে |
পরে ৬ হাজার জন হবে |
এক্ষেত্রে আমাদের সহযোগিতা করার জন্য সিআরপিকে ধন্যবাদ |
তিনি বলেন, আমি বিশ্বাস করি পরিবর্তন আসবেই |
যদি উদ্দেশ্য ভালো থাকে, ভালো কিছু করতে চাইলে বাধা আসবে |
কিন্তু সেজন্য পিছিয়ে গেলে চলবে না |
বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে |
বাংলাদেশ সবক্ষেত্রেই ভালো করছে |
যার অন্যতম উদাহরণ ওয়ালটন |
বাংলাদেশের উন্নয়ন যদি কেউ দেখতে চায়, তবে তার শোকেস ওয়ালটন |
গোলাম মুর্শেদ বলেন, আমাদের সবার জন্ম নেওয়ার স্বার্থকতা পূরণ করতে হবে |
আমরা কোনো না কোনো দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এসেছি |
আমাদের বুদ্ধি আছে, বিবেক, মূল্যবোধ আছে |
সেই বিচার-বুদ্ধি ব্যবহার করে মূল্যবোধ অক্ষুণ্ন রেখে সবসময় ভালো কিছু করার চেষ্টা করবো |
কাজ করতে গেলে ভুল হবে |
ভুল থেকে আমরা শিখবো |
আমরা একে অন্যকে ভুলগুলো ধরিয়ে দেবো |
ভুলগুলো সুন্দর ও সাবলিলভাবে শুধরে নেবো |
ওয়ালটনের মতো মাল্টিন্যাশাল প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ আপ্লুত ওই ৬ শারীরিক প্রতিবন্ধী |
তারা প্রতিষ্ঠান ও দেশের প্রতি সর্বোচ্চ দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন |
তাদের মধ্যে লুৎফর রহমান বলেন, ওয়ালটন পরিবারে সম্পৃক্ত হতে পেরে খুবই আনন্দিত |
ওয়ালটন আজ আমাদের যে সম্মান দেখালো, তাতে আমরা অভিভূত |
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, এমদাদুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর মোজাহিদুল ইসলাম, তানভীর আঞ্জুম, চিফ হিউম্যান রিসোর্স অফ... |
. * |
জাতীয় (৭৩২৭৩) |
আন্তর্জাতিক (৩১৩২৭) |
রাজনীতি (২২৮০৩) |
খেলাধুলা (১২৪৫৭) |
অপরাধ/আইন (১২১৪৫) |
চরফ্যাশনে সাগরে ট্রলার ডুবি : ২১ জেলে নিখোঁজ |
সোমবার ৬, ডিসেম্বর ২০২১ |
জিম্বাবুয়ে ফেরত নারী দলের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত |
সোমবার ৬, ডিসেম্বর ২০২১ |
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো দৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর |
সোমবার ৬, ডিসেম্বর ২০২১ |
ডেঙ্গুতে আরও ৫৬ জন হাসপাতালে ভর্তি |
সোমবার ৬, ডিসেম্বর ২০২১ |
শিশু তামিমের চিকিৎসায় তাৎক্ষণিক ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ |
সোমবার ৬, ডিসেম্বর ২০২১ |
প্রধানমন্ত্রী |
তেলের দাম বৃদ্ধি |
ইউপি নির্বাচন |
শেখ হাসিনা |
আমাদের নিউজ লেটারে সাবস্ক্রাইব করুন |
গুরুত্বপূর্ণ সমসাময়িক খবর পেতে আপনার ইমেইল এড্ড্রেস আমাদের নিজলেটারে সাবস্ক্রাইব করে রাখতে পারেন |
আমরা যথাসাধ্য চেষ্টা করবো দৈনিক ইমেইল পাঠিয়ে |
৯ সেপ্টেম্বর কুখ্যাত কালাকানুন শক্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর, সংখ্যালঘুদের ভিটেমাটি থেকে উচ্ছেদ ও হয়রানির অবসানের দাবিতে সারা দেশের ন্যায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে |
বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল |
এসময় বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিত সাধু, সভাপতি মন্ডলীর সদস্য বিশ্বনাথ ঘোষ, মঙ্গল কুমার পাল, উন্নয়ন কর্মী মাধব দত্ত, যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাশ, মহিলা নেত্রী জোৎস্না দত্ত, সন্তোষ পাল,সুকেশ চক্রবর্তী, বিশ্বজিত বাছাড়, যুবনেতা স... |
এসময় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে শুধু মাত্র বাংলাদেশেই হিন্দু-মুসলিম- খ্রীষ্টান-বৌদ্ধ মিলে স্বাধীনতা আন্দোলন করেছিলো |
আজ আমরা স্বাধীন দেশে বাস করি |
এটা সকল ধর্মের মানুষের অবদান |
কিন্তু দেশ স্বাধীনের ৪২ বছর পার হলেও হিন্দুদের উপর সেই পাকিস্তানীদের কালো আইন এখনো অব্যহাত রয়েছে |
সরকার পাল্টায় সরকার আসে |
কিন্তু এ আইনের পরিবর্তন হয় না |
আজ আমরা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন করছি |
এটা আমাদের জন্য লজ্জাজনক |
অবিলম্বে এই আইনের অবসানের দাবি জানিয়ে প্রকৃত সম্পত্তি মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা |
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল |
মেক্সিকোর একটি মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় ৬টি গাড়ি দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন |
আহত হয়েছেন তিনজন |
স্থানীয় সময় শনিবার দুপুরে মেক্সিকো সিটিকে পুয়েবলা শহরের সঙ্গে সংযোগকারী মহাসড়কে একটি টোল বুথে এ দুর্ঘটনা ঘটে |
ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বুথের ওপর আছড়ে পড়ে এবং গাড়িগুলোকে ঠেলতে থাকে |
ধাক্কা লেগে ওই গাড়িগুলোর কয়েকটিতে আগুন ধরে যায় |
এএফপির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে প্রাদেশিক সড়ক কর্তৃপক্ষ (সিএপিইউএফই) জানিয়েছে, টোল বুথ পার হওয়ার সময় ট্রাকটি ছয়টি গাড়িকে ধাক্কা দিয়ে নিয়ে যায় |
এতে ১৯ জন নিহত ও ৩ জন আহত হন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.