content
stringlengths
0
129k
নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন
আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে
বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোকে সরাতে কাজ করছে সিএপিইউএফই
দুর্ঘটনার পর থেকে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে
১১০ কিলোমিটার দীর্ঘ ওই মহাসড়কে অনেক পণ্যবাহী ট্রাক চলাচল করে থাকে
চুয়াডাঙ্গা শহরের একটি বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে
কী কারণে এই হত্যাকাণ্ড, তা প্রাথমিকভাবে জানা যায়নি
নিহত ওই এসএসসি পরীক্ষার্থীর নাম মাহবুবুর রহমান ওরফে তপু (১৬)
চুয়াডাঙ্গা শহরের আলহেলাল ইসলামি একাডেমি থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল
মাহবুবুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফার্মপাড়ার আবদুল মজিদের ছেলে
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আজ শহরের আলহেলাল ইসলামি একাডেমি নামে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় ও প্রবেশপত্র বিতরণ করা হচ্ছিল
দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয় প্রাঙ্গণে তিন কিশোর ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে মাহবুবুরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়
মুমূর্ষু অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুরকে মৃত ঘোষণা করেন
চট্টগ্রাম নগরীতে আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতির একাংশ
তবে তার আগ পর্যন্ত ধর্মঘট চলবে
চট্টগ্রাম মেট্টোপলিটন বাস মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বলেন, আমরা জ্বালালি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ধর্মঘট ডেকেছি
আমাদের দাবি হচ্ছে সরকার পরিবহন ভাড়া বৃদ্ধি করবে অথবা তেলের দাম আগের পর্যায়ে রাখবে
ধর্মঘট নিয়ে কাল রবিবার উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে
তাই আমরা আমাদের সমিতিভুক্ত চারটি সংগঠন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি
তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি নগরীতে কিছু পরিবহন শ্রমিক পিকেটিং করে যানবাহন চলাচলে বাধা দিচ্ছে
আমরা মনে করি সরকারকে বেকায়দায় ফেলতে একটি গ্রুপ ধর্মঘটের আড়ালে নৈরাজ্য সৃষ্টি প্রচেষ্টা চালাচ্ছে
পরিবহন ধর্মঘটে পিকেটিং করা হয় না
ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার থেকে এই ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক মালিক সমিতির নেতারা
:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা সভা হঠাৎ স্থগিত
পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা সভা স্থগিত করা হয়েছে
সভা শুরুর ৪০ মিনিট আগে হঠাৎ স্থগিতের ঘোষণা দেওয়া হয়
পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ধ্যা ৬ সভায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়া সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল
উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু জানান, সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে
পরে সভা অনুষ্ঠিত হলে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে
:
নোবেল শান্তি পুরস্কার কার হাতে উঠতে পারে
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদক হিসেবে বিবেচনা করা হয় নোবেল শান্তি পুরস্কারকে
সোমবার থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হচ্ছে
এরই ধারাবাহিকতায় শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে ২০২১ সালে শান্তিতে নোবেল জয়ীর নাম
চলতি বছর পুরস্কারটি কার হাতে উঠবে তা নিয়ে চলছে আলোচনা
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জয়ের দৌঁড়ে রয়েছে ৩২৯ ব্যক্তি বা প্রতিষ্ঠান
তবে পুরস্কার পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে - বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বেলারুশের মানবাধিকার কর্মী সেভেতলানা তিখানোভস্কায়া, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি
এদের যে কারও হাতে উঠতে পারে চলতি বছরের নোবেল পুরস্কার- ধারণা করছে
এর আগে ২০২০ সালে পুরস্কারটি পেয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)
:
ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭
র‌্যাব এর অভিযানে আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ১৯,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭
চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে
উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ সেপ্টেম্বর র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে সড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে
এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাস কে থামানোর সংকেত দিলে চালক বাসটি র‌্যাবের চেকপোস্ট এর সামনে থামায়
র‌্যাব সদস্যরা বাসের ভিতরে প্রবেশ করে বাস তল্লাশী শুরু করে
তল্লাশীকালে বাসের ভিতরে থাকা একজন যাত্রীর কথোপকথনে সন্দেহ হলে আসামী মোঃ আমিরুল ইসলাম মামুন, পিতা- মৃত হাকিম উদ্দিন শেখ, সাং- সাড়দিয়ার, থানা- আতাইকুলা, জেলা- পাবনাকে আটক করে
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে নিজ দখলে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট পাচার করে আসছে
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দাগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে
:
ছুটির দিনেও যানজট
রাজধানীতে নগরবাসীর নিত্যদিনের সঙ্গী হলো যানজট
অফিস আওয়ার্স কিংবা ছুটির দিন নগরবাসী কখনো রেখাই পান না এই ভোগান্তি থেকে
শনিবার রাজধানীর প্রতিটি পয়েন্ট ছিল অসহনীয় যানজট
আর বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের
রাজধানীর সাত রাস্তা, মগবাজার, বাংলামোটর, শাহবাগ ও কাওরানবাজার সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে
১৫ মিনিটের রাস্তা ৪০ মিনিট পার হলেও গন্তব্যে পৌঁছাতে পারেনি পাঠাও চালক মো. রাসেল
তিনি বলেন, গত কয়েক দিনের ধরেই সড়কে জ্যাম বেড়েছে, আজ তো দুপুরের একটু পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে
রাস্তায় রাস্তায় গাড়ির জট
এ কারণে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় নিচ্ছে
১৫ মিনিটের সড়ক এক ঘণ্টা পর্যন্ত চলে যাচ্ছে
কাওরানবাজার মোড়ে বঙ্গবন্ধু এভিনিউ বাসের জন্য অপেক্ষা করছিলেন নাজমুল ইসলাম
অন্যান্য দিনের মতো আজ সহজে গাড়ি মিলছে না
তিনি বলেন, বনানী যাবো
গাড়ির জন্য অপেক্ষা করছি
বৃষ্টি হওয়ায় গাড়ির সংখ্যা কমে গেছে
এজন্য হয়তো গাড়ি যানজটে আটকিয়ে আছে
কাওরানবাজারে দায়িত্বরত তেজগাঁও বিভাগের ট্রাফিক সার্জেন মঞ্জুরুল ইসলাম বলেন, আজ ছুটির দিন হলেও সড়কে কিছুটা যানজট বেড়েছে
তবে, বৃষ্টি থামার পর এখন আর গাড়ি থেমে নেই
গাড়ি চলছে
কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি
এ প্রসঙ্গে রমনা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, করোনার জন্য অনেক কাজ আটকে ছিল
লকডাউনের পরে দেশ অনেকটা স্বাভাবিক হওয়ায় অনেক কাজ একসঙ্গে শুরু হয়েছে
ফলে, বেশ কিছুদিন রাজধানীর ধরে সড়কে যানজট দেখা যাচ্ছে
এছাড়া, আজ বৃষ্টি
আমরা সাধারণত ছুটির দিগুলোতে একটু অবসর থাকি অথচ আজ উল্টো চিত্র
বৃষ্টি হওয়ায় বিকেল ৫টা পরও সড়ক স্বাভাবিক রাখতে কাজ করছি
মূলত বৃষ্টি ও সড়কে বিভিন্ন প্রকল্পের কাজ চলায় এমন যানজট সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন
ভারতে ২০৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি
প্রতিবেশী দেশ ভারতে সীমিত আকারে পূজা স্পেশাল হিসেবে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
৫২ ইলিশ রপ্তানিকারককে মোট দুই হাজার ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে
সোমবার ২০ সেপ্টেম্বর বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম সাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়
চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আবেদনপত্র যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো
এর আগে ২০১৯ সালে দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানি হয় ভারতে
এরপর গতবছর দেশটিতে এক হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানি করা হয়
জানা গেছে, ইলিশ রপ্তানির জন্য কোয়ারেন্টাইন আদেশসহ নানা প্রস্তুতি চলছে
আগামী সপ্তাহ থেকেই এই মাছ রপ্তানি করা শুরু হবে
:
বিগবস ওটিটির মঞ্চে বিজয়ী হলেন দিব্যা আগরওয়াল
প্রথম থেকেই জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন মডেল-অভিনেত্রী দিব্যা আগরওয়াল
দর্শকের ভোটে দিব্যাই হলেন বিগবস ওটিটির প্রথম বিজয়ী
এদিন তার হাতে বিগবসের ট্রফি তুলে দেন সঞ্চালক করণ জোহার, সঙ্গে নগদ পঁচিশ লক্ষ টাকা
দ্বিতীয় স্থান পান নিশান্ত ভাট এবং তৃতীয় স্থানে আছেন শমিতা শেঠি
ফিনালের মাঝেই টাকায় ভরা স্যুটকেস নিয়ে শো ছেড়ে বেরিয়ে যান প্রতীক সহেজপাল
বিগবস ১৫-র প্রথম নিশ্চিত প্রতিযোগী ঘোষণা করা হয় প্রতীককে