content
stringlengths
0
129k
পাশাপাশি বিগবস ওটিটি-র বিজয়ী দিব্যা আগারওয়াল সরাসরি জায়গা করে নেন বিগবস ১৫ প্রতিযোগিতায়
পাঁচ ফাইনালিস্টের মধ্যে চতুর্থ স্থানে শেষ করেছেন রাকেশ বাপাট
এবছরই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয় ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগবস
শনিবার সেই শোয়ের গ্রান্ড ফিনালেতে ছিল নানা চমক
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া জিসুজা
প্রথমদিন থেকেই আলোচনার শীর্ষে ছিল এই শো
এই শোয়ের বিশেষ চমক ছিল কানেকশন
একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার খেলায় সত্যি সত্যিই একে অপরের প্রেমে পড়ে যান রাকেশ ও শমিতা, এমনটাই খবর
শনিবার শেষ হল ওটিটির পর্ব
:
চাকরি হারানো ব্যাংকারদের জন্য সুখবর
করোনায় ব্যাংক কর্মীদের ছাঁটাই বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
এখন থেকে সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া কর্মীদের চাকরিচ্যুত করা যাবে না
মহামারি কোভিডকালীন সময়ে চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংক কর্মীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে
বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ
এতে বলা হয়, সম্প্রতি কিছু সংখ্যক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী থেকে অভিযোগ পাওয়া গেছে সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কোভিডকালীন শুধুমাত্র লক্ষ্যমাত্রা অর্জন না করা বা অদক্ষতার অজুহাতে কর্মকর্তা-কর্মচারিদের চাকরিচ্যুত ও চাকরি থেকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে
আবার কোনো কোনো ক্ষেত্রে পদত্যাগ করার পর কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে না
যা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপন্থী
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ এর কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি থেকে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে বিপুল অংকের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যা তফসিলি ব্যাংকগুলো মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে
এ সব প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নসহ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ফ্রন্টলাইনার হিসেবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্নভাবে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছেন
এ সময় উল্লেখযোগ্য সংখ্যক ব্যাংক কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন
এমন পরিস্থিতিতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হলে আতংক সৃষ্টি হবে এবং তাদের মনোবল ও কর্মস্পৃহা হ্রাস পাবে
ফলে ভবিষ্যতে মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তিরা ব্যাংকে যোগদানে অনীহা প্রকাশ করবে, যা দীর্ঘ মেয়াদে ব্যাংকিং খাতের জন্য ক্ষতির আশংকা করা হচ্ছে
তাই সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না
শুধুমাত্র লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা বা অদক্ষতার কারণ দেখিয়ে কাউকে চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য করা যাবে না
২০২০ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের যে সব কর্মকর্তা-কর্মচারী সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও চাকরিচ্যুত হয়েছে কিংবা চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তাদেরকে বিধি মোতাবেক চাকরিতে বহাল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে
এছাড়া ২০২০ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যে সব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বা যারা চাকরি থেকে পদত্যাগ করেছেন তাদের তথ্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিআরপিডিতে পাঠাতে হবে
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক
:
ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী আটক
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)
এ সময় তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকেও আটক করা হয়
বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সংস্থাটি
পরে র‌্যাবের গাড়িতে তাদের নিয়ে যাওয়া হয়
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন
এর আগে বিকালে ৩টার দিকে রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান শুরু করে র‌্যাব
এদিকে বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক
এজাহারের বরাত দিয়ে গুলশান থানার পুলিশ জানায়, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে গ্রাহক আরিফ বাকের ও তার বন্ধুরা ওই প্রতিষ্ঠানে কিছু পণ্যের অর্ডার দেন
এরপর গত ২৯ মে থেকে ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময় পণ্যের মূল্য বাবদ ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা অনলাইন ব্যাংকিং ও একটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করেন আরেফ বাকের
অর্ডার করা পণ্য ৭ থেকে ৪৫ দিনের মধ্যে দিতে ব্যর্থ হলে সম্পূর্ণ টাকা ফেরতের দেবে বলে জানায় প্রতিষ্ঠানটি
সবশেষ ৫ সেপ্টেম্বর ইভ্যালির কাস্টম কেয়ার সেন্টার এ যোগাযোগ করে পণ্য পেতে ব্যর্থ হন
এর আগে যতবার যোগাযোগ করা হয়, ততবারই দেব দিচ্ছি বলে টালবাহানা করে তারা
গত ২৫ আগস্ট ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের সব ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চেয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট
চিঠিতে ইভ্যালি প্রতিষ্ঠান, চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাবের তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছিল
গত বছরের আগস্টে বিএফআইইউ নাসরিন ও রাসেলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়
:
ইভ্যালির রাসেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গুলশান থানায় মামলা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পণ্য কিনতে ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা দেন আরিফ বাকের নামের এক গ্রাহক
৭ থেকে ৪৫ দিনের মধ্যে পণ্য দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে প্রতারণার মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করেন প্রতিষ্ঠানের দুই কর্ণধার
এ অভিযোগে গতকাল বুধবার গভীর রাতে গ্রাহক আরিফ বাকের গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তাঁর স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন
এজাহারের বরাত দিয়ে গুলশান থানার পুলিশ জানায়, গ্রাহক আরিফ বাকের ও তাঁর বন্ধুরা ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওই প্রতিষ্ঠানে কিছু পণ্যের অর্ডার দেন
গত ২৯ মে থেকে ১৬ জুন পর্যন্ত আরেফ বাকের বিভিন্ন সময় পণ্যের মূল্য বাবদ ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা অনলাইন ব্যাংকিং ও একটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করেন
পণ্য ৭ থেকে ৪৫ দিনের মধ্যে দিতে ব্যর্থ হলে সম্পূর্ণ টাকা ফেরতের অঙ্গীকার করেছিল প্রতিষ্ঠানটি
সবশেষ ৫ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহকসেবা শাখায় যোগাযোগ করে পণ্য পেতে ব্যর্থ হন
এর আগে যতবার যোগাযোগ করা হয়, ততবারই তারা দেব-দিচ্ছি বলে টালবাহানা করে
মামলার অভিযোগে বলা হয়, ৯ সেপ্টেম্বর বাকেরসহ তিনজন ধানমন্ডির ১৪ নম্বর রোডে ইভ্যালির ‍অফিসে যান ও প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা রাসেলের সঙ্গে দেখা করতে চাইলে তাঁরা বাধার শিকার হন
পরে বাকের বন্ধুদের নিয়ে ইভ্যালির অফিসে প্রতিনিধিদের সঙ্গে পণ্যের বিষয়ে কথা বলতে গেলে তাঁরা চিৎকার-চেঁচামেচি করেন
একপর্যায়ে অফিসের ভেতর থেকে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল তাঁকে ভয়ভীতি দেখান ও তাঁদের টাকা দিতে অস্বীকার করেন
একপর্যায়ে তিনি তাঁদের প্রাণনাশের হুমকি দেন
তখন ইভ্যালির চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে পণ্য অথবা টাকা ফেরত দিতে অস্বীকার করেন
তিনিও তাঁদের ভয়ভীতি, হুমকি দেওয়াসহ চরম দুর্ব্যবহার করেন
মামলায় বাদী উল্লেখ করেন, ইভ্যালি পণ্য বিক্রির নামে নানা প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর মতো অসংখ্য গ্রাহকের ৭০০-৮০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে
:
যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগামী ১৯ সেপ্টেম্বর দুপুরে তিনি জেএফকে বিমানবন্দরে অবতরণ করবেন বলে ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে
এতে বলা হয়, আগামী সেপ্টেম্বর ২৪ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন
এর আগে তিনি ১৭ বার জাতিসংঘে ভাষণ দিয়েছেন
এবার হবে ১৮তম ভাষণ
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা
সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণের পর নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি কথা বলবেন প্রধানমন্ত্রী
তিনি প্রবাসীদের একটি সমাবেশে একইভাবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন
এরপর ২৫ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগের কথা রয়েছে
সেখানে চিকিৎসার ফলোআপ ছাড়াও তিনি মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন
এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া এবং নিউইয়র্কে প্রবাসীরা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে
:
গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
ভারতের গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল
তিনি বর্তমানে রাজ্যের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন
রোববার পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর পাতিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্র প্যাটেলকেই মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে গুজরাট বিজেপি
খবর টাইমস অব ইন্ডিয়ার
সর্বসম্মতিক্রমেই ভূপেন্দ্রকে বিজয় রূপানির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে
নরেন্দ্র সিং তোমর, তরুণ চুঘ এবং প্রহ্লাদ যোশী পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে
আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করতে পারেন
নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় প্যাটেল বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই
:
জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন
এ সময় প্রধানমন্ত্রী জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন
আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ আয়োজিত মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
এই সময় সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রগুলোও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনের চেয়ে অনেক কম মূল্য সরকার গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে
কাজেই ব্যবহারে সাশ্রয়ী হলে আরও বেশিসংখ্যক জনগণকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হবে
বিদ্যুৎকেন্দ্র পাঁচটি হলো হবিগঞ্জের জুলদায় বিবিয়ানা-৩ এর ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রামের ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ইউনিট-২, নারায়ণগঞ্জের মেঘনা ঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, বাগেরহাটের মধুমতী ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট কম...
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ভবনের বিজয় হল থেকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াসেকা আয়েশা খান, জ্বালানি বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আনিসুর রহমান, বিদ্যুৎ সচ...
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রমতে, ২০০৯ সালে কাজ শুরুর পর সরকার সফলভাবে ২০ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ১১৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০২১ সাল নাগাদ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল
তবে এর মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে
বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে পৌঁছেছে, যা ২০০৯ সালে ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট