content
stringlengths
0
129k
ইয়োহানির সঙ্গে এই গানে ছিলেন শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র‍্যাপার সতীসন রত্নায়ক
সতীসনই প্রথমে এই গান গেয়েছিলেন
গানটির কথা লিখেছেন দুলান এআরএক্স
গানটি গত বছর জুলাই মাসে কোভিডের সময়ে তৈরি করলেও এক বছর পর আপলোড করা হয়
:
ইউনাইটেডের সঙ্গে চুক্তি করে রোনালদো জানালেন 'স্বপ্ন সত্যি হলো'
যে জায়গাটা আমার, সেখানে ফিরেছি', কথাটা ক্রিস্টিয়ানো রোনালদোর
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আজ দুই বছরের চুক্তি করলেন পর্তুগিজ তারকা
চাইলে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে
এর মধ্য দিয়ে এক যুগ পর ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে ফিরলেন রোনালদো
প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন
জুভেন্টাস ছেড়ে যাওয়ার সময় ক্লাবটিকে বিদায় জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন রোনালদো
ইংলিশ ক্লাবটিতে ফেরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিতের পর ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, আমাকে যাঁরা চেনেন, তাঁরা জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হওয়ার নয়
এখানে কাটানো বছরগুলো ছিল দুর্দান্ত, যে পথ আমরা তৈরি করেছি, তা ক্লাবটির ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে
স্পোর্টিং লিসবন থেকে ২০০৩ সালে ইউনাইটেডে যোগ দিয়ে ছয় বছর পর রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো
ইউনাইটেডে থাকতেই বিশ্বসেরাদের কাতারে উঠে আসেন
আবারও সেখানে ফেরার অনুভূতিটুকু রোনালদো বুঝিয়েছেন এভাবে, এখন কেমন লাগছে, তা বোঝাতে পারব না
এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো
এমনকি ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবেও গ্যালারি থেকে ক্লাবটির সমর্থকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি
রোনালদো আরও লিখেছেন, আমার প্রথম ঘরোয়া লিগ, প্রথম কাপ, পর্তুগাল দলে প্রথম সুযোগ পাওয়া, প্রথম চ্যাম্পিয়নস লিগ, প্রথম গোল্ডেন বুট, প্রথম ব্যালন ডি'অর - এ সবকিছুই এই বিশেষ ক্লাবে পেয়েছি
অতীতে ইতিহাস গড়েছি আমরা একসঙ্গে, ভবিষ্যতেও গড়ব, কথা দিলাম
এই তো আমি! যে জায়গাটা আমার, সেখানে ফিরেছি! চলো, আবারও একসঙ্গে অভিযানে নামি
বি.দ্র. স্যার অ্যালেক্স, এ সবকিছুই আপনার জন্য
স্পোর্টিং থেকে রোনালদোকে ওল্ড ট্র্যাফোর্ডে এনেছিলেন ক্লাবটির কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন
রোনালদোকে এখনো খুব স্নেহ করেন ফার্গি
তাঁর হাত ধরেই এই ক্লাবের হয়ে ব্যালন ডি'আর এবং ফিফা বর্ষসেরা হয়েছেন রোনালদো
জিতেছেন তিনটি লিগ ও চ্যাম্পিয়নস লিগ
১ কোটি ৫০ লাখ ইউরোয় জুভেন্টাস থেকে রোনালদোকে কিনেছে ইউনাইটেড
শর্তসাপেক্ষে আরও ৮০ লাখ ইউরো দেওয়ার কথা রয়েছে ক্লাবটির
চুক্তির পর সংবাদমাধ্যমকে রোনালদো বলেন, আমার হৃদয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সব সময়ই বিশেষ জায়গা ছিল
শুক্রবার রোনালদোর ইউনাইটেডে ফেরা ঘোষণার শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছি
ওল্ড ট্র্যাফোর্ডে দর্শকদের সামনে খেলতে আর তর সইছে না
আন্তর্জাতিক দায়িত্ব শেষে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি
:
হলিউডে নতুন যাত্রা শুরু দীপিকার
বলিউডের জপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবার হলিউডে পাড়ি দিচ্ছেন
একটি রোম্যান্টিক কমেডি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি
ইরস কর্পোরেট গ্লোবাল কর্পোরেশন ডিভিশনের প্রযোজনায় তৈরি হবে এই ছবি
হলিউডের এই ছবিতে দীপিকা শুধু অভিনয় করবেন না
এই ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে হাতেখড়ি হবে তার
দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহপ্রযোজনার দায়িত্বে থাকবে
দীপিকা জানান, বিশ্বজুড়ে ভালো ও অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই তিনি তার প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন
তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনি
একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থাও খুশি দীপিকাকে তাদের সঙ্গে পেয়ে
২০২০ সালে 'ছপাক' ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন দীপিকা
হলিউডের ছবি 'দ্য ইন্টার্ন'-এর পুনর্নির্মাণের কথাও ঘোষণা করেছিলেন তিনি
রবার্ট ডি নিরো যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে
অ্যান হ্যাথওয়ে অভিনীত চরিত্রে থাকবেন দীপিকা
:
পাইলট নওশাদ মারা গেছেন
ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে 'কোমায়' ছিলেন
তাঁকে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল
আজ সোমবার বিকেল তিনটার দিকে প্রথম আলোর কাছে পাইলট নওশাদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান
আজ বেলা ১১টার দিকে পাইলট নওশাদের ভেন্টিলেটর খুলে দিয়ে তাঁকে মৃত ঘোষণা করা হয়
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপব্যবস্থাপক তাহেরা খন্দকার বিকেল সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ক্যাপ্টেন নওশাদের মারা যাওয়ার বিষয়টি আমাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে
তাঁকে কখন দেশে আনা হবে, কখন তিনি মারা গেলেন এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে
গত শুক্রবার সকালে ওমানের মাসকাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে বিজি-০২২ ফ্লাইটটি ঢাকায় আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন কাইয়ুম অসুস্থ বোধ করেন
পরে বিমানটিকে মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়
বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটিতে ১২৪ জন যাত্রী ছিলেন
ওই ফ্লাইটটিতে যাত্রী ছাড়াও ছয়জন ক্রু সদস্য এবং একজন কো-পাইলট ছিলেন
তাঁরা সবাই নিরাপদে ছিলেন
শুক্রবারই আরেকটি ফ্লাইটে করে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়
মধ্যরাতের পর বিমানটিকে যাত্রীসহ ঢাকার বিমানবন্দরে নিয়ে আসা হয়
ক্যাপ্টেন কাইয়ুম ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক সুভরজিৎ দাশগুপ্ত, ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান রঞ্জন বারোকার এবং বীরেন্দ্র বেলেকারের অধীনে চিকিৎসাধীন ছিলেন
:
কাল মধ্যরাত থেকে সংসদ ভবনের আশপাশে সমাবেশে নিষেধাজ্ঞা
জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে
এ অধিবেশন উপলক্ষে চলাচল নির্বিঘ্ন করতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় যেকোনো অস্ত্র বহন, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে
ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাল মঙ্গলবার রাত ১২টা থেকে যেকোনো ধরনের অস্ত্র বহন, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে
সংসদ ভবন ও এর আশপাশের যেসব সড়কে এসব নিষেধাজ্ঞা বহাল থাকবে, সেগুলো হলো ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্বপ্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের ...
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদের চতুর্দশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ থাকবে
হারিকেন আইডায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন 'আইডা'
এরই মধ্যে নিউ অরলিন্স শহরটির বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে
শহরটিতে শুধুই জেনারেটর চলছে
এই ঝড় শহরে আঘাত হানার সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার
যারা আশ্রয়কেন্দ্রে না গিয়ে শহরে রয়ে গেছেন তাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে
খবর বিবিসির
এরই মধ্যে গাছ ভেঙে পড়ে একজন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে
২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে ১৮০০ মানুষ মারা যাওয়ার পর নিউ অরলিন্সে একটি বন্যা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হয়েছে
হারিকেন আইডার মাধ্যমে সেই ব্যবস্থার একটা পরীক্ষা হয়ে যাবে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইডা 'প্রাণঘাতী' হতে পারে, উপকূলে প্রচুর ধ্বংসযজ্ঞের আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি
লুইজিয়ানা রাজ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎবিচ্ছিন্ন, বাইডেন বলছেন বিদ্যুৎ পুনঃবহাল করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে
মেক্সিকো উপসাগর থেকে শক্তি সঞ্চয় করে আমেরিকায় আঘাত করেছে আইডা
রোববার ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে এটি নিউ অরলিন্সে আঘাত করে- এই ক্যাটাগরির ঝড় ভবন, গাছপালা ও বিদ্যুৎ ব্যবস্থায় আঘাত হানে বলে আশঙ্কা করা হয়ে থাকে
তবে এখন এটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ হারিকেনের রূপ ধারণ করেছে
কোথাও কোথাও ঝড়ের কারণে সমু্দ্রের পানি ১৬ ফুট পর্যন্ত উঠে গেছে, যার কারণে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়েছে
নিউ অরলিন্স এখন একটা ভীতিকর শহরে পরিণত হয়েছে, চারদিকে অন্ধকার, বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ পড়ে আছে, গাছপালা পড়ে আছে পথে-ঘাটে
রাস্তায় দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে গেছে, ৭০ মাইল বেগে হাওয়ার সঙ্গে বৃষ্টি
বেশিরভাগ মানুষ ঘরের ভেতর আশ্রয় নিয়েছে, তাদের জন্য হারিকেন জীবনের অংশ হয়ে গেছে
গত বছরের ৮ মার্চ করোনা সংক্রমণ ধরা পড়ার পর দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার
এরমধ্যে কয়েকবার চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি
তবে এবার খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে- এমনটাই বক্তব্য আসছে সরকারের পক্ষ থেকে
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন
এরপর থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেছেন সংশ্লিষ্টরা
গত ২৪ আগস্ট শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও রাজধানীর একটি অনুষ্ঠানে জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে
খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে