content stringlengths 0 129k |
|---|
এ ছাড়া 'বালিকা বধূ' ও 'দিল সে দিল তক' ধারবাহিকেও অভিনয় করে আলোচিত হন |
বান্ধবী শেহনাজ গিলের সঙ্গে তাঁর বিগ বস ওটিটি সঞ্চালনা করার কথা ছিল |
১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বাইয়ে সিদ্ধার্থ শুক্লার জন্ম |
পরিবারে মা ও দুই বোন আছেন |
বিগ বস ছাড়াও 'ঝলক দিকলা জা সিক্স', 'ফিয়ার ফ্যাক্টর: খঁতরো কি খিলাড়ি'তেও অংশগ্রহণ করেছেন শুক্লা |
: |
তামিম কেন এমন সিদ্ধান্ত নিলেন |
আজ সকালে পর্যন্তও তামিম ইকবাল ছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের ভাবনায় |
কিন্তু বেলা বাড়তেই দৃশ্যপট পাল্টে গেল |
নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বাংলাদেশের ওপেনার নিজেই বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন |
কেন এই সিদ্ধান্ত নিলেন তামিম |
ভিডিও বার্তায় তাঁর এ সিদ্ধান্তের কিছু কারণ জানিয়েছেন তামিম |
কিন্তু হুট করে দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারটি সবাইকে চমকেই দিয়েছে |
যতটুকু জানা গেছে, বিশ্বকাপের জন্য নির্বাচকদের খসড়া দলে তিনি ছিলেন |
তাঁকে নিয়েই আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের |
যা একটু শঙ্কা সেটা ছিল চোট সংক্রান্ত |
হাঁটুর চোটের কারণে তামিম ঘরের মাঠের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন |
সেই চোটের কি অবস্থা, সে ব্যাপারে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর রিপোর্ট দেওয়ার কথা আগামী ১২ সেপ্টেম্বর |
কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশকে বিশ্বকাপ দল দিতে হতো ১০ সেপ্টেম্বরের মধ্যে |
সূত্র জানিয়েছে, তামিমের দিক থেকে বলা হয়েছিল যে তিনি বিশ্বকাপে সুস্থ হয়েই খেলতে পারবেন |
তাঁর কথার ওপর ভিত্তি করেই বিশ্বকাপের খসড়া দলে তাঁকে রাখা হয় |
কিন্তু এখন হুট করে তামিমের নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সবাই একটু অবাকই |
তামিম দীর্ঘদিন টি-টোয়েন্টি খেলছেন না |
করোনার বিরতি শেষে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই ছোট সংস্করণের ক্রিকেটের বাইরে তিনি |
গত মার্চে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু |
এরপর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও চলমান নিউজিল্যান্ড সিরিজের দলেও তামিম খেলছেন না |
তবু তামিমকে রেখেই বাংলাদেশ আঁকছিল বিশ্বকাপের ছক |
কিন্তু টানা টি-টোয়েন্টি না খেলায় তিনি বিশ্বকাপ দলে 'অটোমেটিক চয়েজ' হতে পারেন কিনা, এ নিয়ে একটা আলোচনা ছিল |
তামিমও একই উপলব্ধির কথা বলেছেন তাঁর ভিডিও বার্তায়, আমি এই সংস্করণের ক্রিকেট অনেক দিন ধরে খেলছি না |
দ্বিতীয় কারণ হচ্ছে চোট, তবে আমি মনে করি না চোট খুব বড় সমস্যা |
আশা করছি বিশ্বকাপের আগেই আমি চোট থেকে সেরে উঠব |
কিন্তু যে জিনিসটা এ সিদ্ধান্ত নিতে আমাকে উদ্বুদ্ধ করেছে সেটি হচ্ছে, আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি |
আর আমার জায়গায় এত দিন যারা খেলছিল, আমি মনে করি, সেটি কোনোভাবেই ঠিক হতো না যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই |
: |
টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল |
টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল |
আজ নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দিয়েছেন |
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, তামিম আমাকে ফোন করেছিল |
সে আমাকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছে |
একটু পরে আমরা তিন নির্বাচক বসব এটি নিয়ে |
তামিমের সঙ্গেও কথা বলব |
এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব |
: |
মানিকে মাগে হিতে গানটা কেন ভাইরাল |
খুবই সাদাসিধে একটি ফেসবুক স্ট্যাটাস, 'আমার নতুন গানের ভিডিও বের হয়েছে |
গানের শিরোনাম "মানিকে মাগে হিতে" |
' সঙ্গে গানটির লিংক শেয়ার করেছিলেন শ্রীলঙ্কান র্যাপার ইয়োহানি |
দিনটি ছিল ২২ মে |
পরদিন ফেসবুকে আবার গানটির লিংক শেয়ার করে লেখেন, 'হোয়াট ডু ইউ থিঙ্ক (আপনার কী মনে হয়) |
' গানের তেমন ভিউ নেই |
সপ্তাহখানেক পরেই ৩০ জুন ফেসবুকে লিখলেন, 'উই রিচ ওয়ান মিলিয়ন ভিউ |
তখনো জানতেন না তাঁর গানটি বিশ্বব্যাপী ভাইরাল হতে যাচ্ছে |
তার কিছুদিন পরেই সিদ্ধান্ত নেন গানটি তামিল ও মালয়ালম ভাষায় কাভার করবেন |
তার পর থেকে হঠাৎ করেই বাড়তে থাকে ভিউ |
একসময় শ্রীলঙ্কার গানের ভিউয়ে রেকর্ড গড়ে |
শ্রীলঙ্কার কোনো গান আগে এতবার শোনা হয়নি |
আর শুধু শ্রীলঙ্কাই-বা বলি কেন, এর মধ্যেই গানটি ভারতের ৫০ ভাইরাল গানের মধ্যে শীর্ষ ৬ নম্বরে উঠে গেছে, ১ নম্বরে উঠে গেলেও অবাক হব না |
সেই খবর পেয়ে ইয়োহানি তাঁর ফেসবুকে লেখেন, ভারতে "মানিকে" ভাইরাল হয়েছে জেনে আমি আনন্দে অভিভূত |
ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ |
তারপরও সিংহলি ভাষার এই গান ছড়িয়ে পড়তে শুরু করে ভারতীয় উপমহাদেশে |
১ কোটি ভিউ নিয়ে খুশি থাকা মেয়েটির অফিশিয়াল গানের ভিউ এখন ৭ কোটি ৪০ লাখ |
আর প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা |
গানটা শুনে অর্থ কিন্তু কিছুই বুঝবেন না |
বোঝার কথাও নয়, সিংহলি তো আমার আপনার জানা কোনো ভাষা নয় |
আর তামিল বা মালয়ালমের মতো সিংহলি সিনেমাও আমাদের এখানে জনপ্রিয় নয় যে দেখে বুঝে ফেলবেন |
তারপরও কী এক জাদুতে যেন পুরো গান শুনতে চায় মন |
গানটি মূলত প্রেমের গান |
এখানে প্রেমিকার রূপের গুণকীর্তন করে তার মান ভাঙানোর চেষ্টা করছে প্রেমিক |
২ মিনিট ৪৮ সেকেন্ডের গানটি বারবার শুনতে ইচ্ছা করে |
সংগীতের কোনো ভাষা নেই, দেশ নেই - এটা আবারও প্রমাণ করলেন ২৮ বছর বয়সী গায়িকা |
২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে আগে কোনো গানের ভিউ এত হয়নি |
শ্রীলঙ্কার কোনো গান নিয়ে আগে দেশের বাইরে এভাবে এত আলোচনা হয়নি |
ট্রেন্ডিংয়ে আন্তর্জাতিক গানের সঙ্গে সেভাবে পাল্লা দিতে দেখা যায়নি |
শুধু তা-ই নয়, তাঁর গানটি বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, থাই, নেপালিসহ বিশ্বের একাধিক ভাষায় কাভার হয়েছে |
সেসব গানের ভিউ শত মিলিয়নের বেশি |
গানের কথা অনেকটাই প্রথম দেখায় প্রেমে পড়ার মতো |
শ্রীলঙ্কান গায়িকার মিউজিক ভিডিও যেখানে মিলিয়ন ভিউ পেরোনো দুষ্কর হয়ে যায়, সেখানে ইয়োহানির গান সব রেকর্ড ভেঙেছে |
তিন দিন ধরে গানটি প্রতিদিন গড়ে ২০ লাখ মানুষ দেখছেন |
ইতিমধ্যে গানটি নিয়ে স্বয়ং অমিতাভ বচ্চন টুইটারে পোস্ট করে লিখেছেন, শ্রীলঙ্কার "মানিকে মাগে হিতে" গানটি এককথায় দুর্দান্ত |
আমার জিনিয়াস নাতনি কালিয়া ছবির গানের সঙ্গে এডিট করেছে গানটিকে |
সেই পোস্ট শেয়ার করে ইয়োহানি ফেসবুকে লিখেছেন, ওএমজি |
এ ছাড়া গানটি এখন বিভিন্ন রিয়েলিটি শোতে জায়গা পাচ্ছে |
কোটি ভক্তের মন জয় করা গানটির গায়িকা কে এই ইয়োহানি? |
সেনা পরিবারে জন্ম নেওয়া গায়িকা ইয়োহানি ডি সিলভা |
শৈশব থেকেই গান করেন |
তাঁর বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন |
সেই সুবাদে শ্রীলঙ্কার বিভিন্ন জেলা, মালয়েশিয়া ও বাংলাদেশেও তাঁর সময় কেটেছে |
শৈশব থেকেই বিভিন্ন ভাষায় সঙ্গে পরিচিত তিনি |
মায়ের উৎসাহে গানের চর্চা |
কিন্তু কখনোই পেশাদার গায়িকা হওয়ার পরিকল্পনা ছিল না |
লজিস্টিক ম্যানেজমেন্টে পড়াশোনার সময়ে সংগীতের প্রতি আগ্রহী হন |
পরে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করতে অস্ট্রেলিয়ায় যান |
সেখানে গিয়ে নিয়মিত গান কাভার করতে থাকেন |
সেগুলো তাঁর ইউটিউব চ্যানেলে ছাড়তেন |
সেই সময়েই তাঁর গাওয়া 'ডেভিয়াঙ্গে বারে' নামের একটি গান ভাইরাল হয় |
তিনি শ্রীলঙ্কান ইউটিউব স্টার |
র্যাপার হিসেবে তিনি বেশ জনপ্রিয় |
দেশের মধ্যে নিয়মিত স্টেজ শো করে থাকেন |
বর্তমানে শ্রীলঙ্কার 'র্যাপ প্রিন্সেস' হিসেবে পরিচিত |
প্রথমবারের মতো 'মানিকে মাগে হিতে' গানটি দিয়ে দেশের বাইরে থেকে গানের প্রস্তাব পাচ্ছেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.