content stringlengths 0 129k |
|---|
তাদের মতে, এমন স্পিনসহায়ক ম্যাড়ম্যাড়ে উইকেটে খেলে বিশ্বকাপের সঠিক প্রস্তুতি নিচ্ছে না বাংলাদেশ |
সেসব বোদ্ধার কথায় সহমত বাংলাদেশ দলের পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন |
তিনিও জানালেন এমন উইকেটে অভ্যস্ত হওয়া যাবে না |
মিরপুরের অভিজ্ঞতা আত্মবিশ্বাস জোগালেও বিশ্বকাপে কাজে দেবে না |
এর ব্যাখ্যায় বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় সাইফউদ্দিন বলেন, সামনে বিশ্বকাপের প্রথম পর্ব |
এর পর সংযুক্ত আরব আমিরাতে খেলা হবে |
তখন অনেক বেশি চ্যালেঞ্জিং হবে |
হয়তোবা এখানকার অভিজ্ঞতাটা খুব একটা কাজে আসবে না |
কিন্তু আIবিশ্বাস নিয়ে যেতে চাই |
শেষ কয়েকটা সিরিজে বাংলাদেশ দুর্দান্ত খেলছে |
যদিও বিশ্বকাপ খেলতে গেলে কন্ডিশন একটু ভিন্ন হবে |
বিষয়টি বুঝতে হবে ক্রিকেটপ্রেমীদেরও |
এমন দুর্দান্ত জয়ে উইকেটের ভূমিকাকেই বেশি বলে ধারণা দিলেন সাইফউদ্দিন |
বললেন, মিরপুর চেনা কন্ডিশন |
আমার ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচই আমি এই উইকেটে খেলেছি |
স্পিন উইকেট হওয়ায় পেসারদের আরও সুবিধা হয়েছে |
কাটার বেশি ধরছে অন্য উইকেটের চেয়ে |
তাই সুবিধাটা পেয়েছি |
ওরা স্পিন বলে রান নিতে পারছিল না, চান্স নেওয়ার কারণে আমরা উইকেটগুলো পেয়েছি |
এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ উইকেট বের করার |
তবে কি ভুল পথে এগোচ্ছে বাংলাদেশ? |
ডান-হাতি অলরাউন্ডার বললেন, আমরা আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মঞ্চে যেতে চাই |
শেষ কয়েকটা সিরিজে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে |
এতে আত্মবিশ্বাস বাড়ছে |
যদিও বিশ্বকাপ খেলতে গেলে কন্ডিশন একটু ভিন্ন হবে |
তবে ওমানে অনুশীলনের সুযোগ পাব |
আমরা বিভিন্ন কন্ডিশনে খেলেছি |
মানিয়ে নিতে পারব |
হয়তো কন্ডিশন একটু ভিন্ন |
এটি সত্য যে, টি-টোয়েন্টি অনুযায়ী কম রান হচ্ছে |
কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলি |
সেটা ১৯০ রান চেজ করাই হোক আর ৯০ রান চেজ করাই হোক; আমাদের কাছে জয়টাই মুখ্য |
আমরা জিতলে ক্রিকেটারদের সঙ্গে পুরো দেশবাসী খুশি হয় |
দিনশেষে সবাই বাংলাদেশের জয় দেখতে চায় |
: |
অপূর্বর তৃতীয় বিয়ের ছবি প্রকাশ |
নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ফের বিয়ে করেছেন |
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন বলে জানিয়েছে এ অভিনেতার পরিবার |
পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান |
তার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকাতেই |
তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া |
বিয়ের পর ভক্ত ও সকলের কাছে দোয়া চেয়েছেন অপূর্ব |
তিনি বলেন, আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো |
আপনার সবাই আমাদরে নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন |
এটি অপূর্বর তৃতীয় বিয়ে |
এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব |
সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি |
তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে |
অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে অপূর্বর |
জানা গেছে অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে |
: |
ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে না |
আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে ক্লিন ফিড ছাড়া (বিজ্ঞাপনমুক্ত) বিদেশি কোনো টিভি চ্যানেল দেশে সম্প্রচার চালাতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ |
বৃহস্পতিবার সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটর, আকাশ ডিটিএইচ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে হাছান মাহমুদ এই তথ্য জানিয়েছেন |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে যেসব বিদেশি চ্যানেল আছে, আইন অনুযায়ী তারা ক্লিন ফিড চালাতে বাধ্য |
কিন্তু তাগাদা দেওয়া সত্ত্বেও এসব চ্যানেল ক্লিন ফিড করে পাঠাচ্ছে না |
আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৩০ সেপ্টেম্বরের পরে দেশে কোনো অবস্থাতেই ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলকে চালাতে দিতে পারি না |
আইন অনুযায়ী, ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল আমাদের এখানে সম্প্রচার করতে পারে না |
হাছান মাহমুদ বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করা হবে |
সেটি বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহকদের অবহিত করতে একটি পরিপত্র জারি করা হবে |
৩০ নভেম্বরের পরে ঢাকা ও চট্টগ্রাম শহরে অ্যানালগ সিস্টেম আর কাজ করবে না |
ডিজিটাল সেটআপ বক্সের মাধ্যমেই সম্প্রচারটা হবে |
মন্ত্রী বলেন, এখন ডিজিটাল প্লার্টফর্ম রেডি, কিন্তু দর্শকদের যদি সেটআপ বক্স দেওয়া না হয় এবং তারা যদি না নেন তবে সেটা বাস্তবায়ন করা কঠিন |
সেজন্য আমরা পরিপত্র জারি করব |
তিনি আরও বলেন, বিভাগীয় ও মেট্রোপলিটন শহর ছাড়াও কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, কক্সবাজারকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অপারেটিং সিস্টেম ডিজিটালাইড করতে হবে |
পুরো দেশের বিষয়টি নভেম্বরে বসে ঠিক করব কীভাবে করা যায় |
: |
শিল্পা শেঠি ডিভোর্স দিতে যাচ্ছেন রাজ কুন্দ্রাকে |
পর্নোকাণ্ড মামলায় গ্রেফতার ধনকুবের রাজ কুন্দ্রার সঙ্গে আর থাকতে চাইছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি |
স্বামী রাজকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি |
এ দম্পতির ঘরে বিহান ও সামিশা নামে দুই সন্তান রয়েছে |
দুই সন্তানকে নিয়েই রাজের ঘর ছাড়তে চলেছেন এ অভিনেত্রী |
সন্তানদের বাবা রাজের সংস্পর্শে যেতে দিতে রাজি নন তিনি |
ব্রিটেনের ধনকুবের রাজ কুন্দ্রার দ্বিতীয় স্ত্রী শিল্পা |
একে অপরকে ভালোবেসে ২০০৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা |
এবং কোনোরকম ঝামেলা ছাড়াই গত ১২ বছর সুখের সংসার জীবন পার করেছেন এ দম্পতি |
কিন্তু চলতি বছরের ১৯ জুলাই পর্নো ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রা গ্রেফতার হলে শিল্পার জীবন দুর্বিষহ হয়ে পড়ে |
পুলিশি জেরাসহ অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে তাকে |
বলিউডে অপমানিত বোধ করেছেন তিনি |
শুনতে হচ্ছে অনেক সমালোচনা ও তীর্যক বাক্য |
এরই মধ্যে তার ও রাজের বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছেন তদন্ত কর্মকর্তারা |
বারবার থানা, আদালতে হাজিরা দিতে হয়েছে |
তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে নাস্তানাবুদ হয়েছেন |
গণমাধ্যমেও নেতিবাচক শিরোনাম হয়েছেন |
সব মিলিয়ে স্বামী এ কর্মকাণ্ডে এত চাপ আর দুঃসহ জীবন আর মেনে নিতে পারছেন না তিনি |
তাই শেষমেষ বিচ্ছেদই যন্ত্রণা থেকে মুক্তির উপায় বলে মনে করছেন 'বাজিগর'খ্যাত নায়িকা |
এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে স্বামীর সম্পত্তির একটি টাকাও নেবেন না শিল্পা |
নিজের আয়ে সন্তানদের মানুষ করবেন তিনি |
শিল্পা নিজেও যথেষ্ট টাকা উপার্জন করেন |
ফলে রাজের আয়ের এক পয়সাও ছেলেমেয়েদের জন্য খরচ করতে নারাজ তিনি |
যে কারণে বলিউডে আরও বেশি কাজ খুঁজতে মরিয়া তিনি |
আশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছেন অনুরাগ বসু ও প্রিয়দর্শনের মতো পরিচালকরা |
: |
মারা গেছেন বিগ বস বিজয়ী সিদ্ধার্থ শুক্লা |
রিয়েলিটি শো বিগ বস ১৩ বিজয়ী সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন |
আজ সকালে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি |
মুম্বাইয়ের কুপার হাসপাতালের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম |
বিগ বস ১৩ আসরে বিজয়ী হয়ে আলোচনায় আসেন সিদ্ধার্থ শুক্লা |
এরপর হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হন |
একতা কাপুরের 'ব্রোকেন বাট বিউটিফুল থ্রি' ধারাবাহিকে অভিনয় করেছেন সিদ্ধার্থ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.