content stringlengths 0 129k |
|---|
মৃত্যুযন্ত্রণার বিকটতানে, |
ওদের রক্তের বানে, |
দীনের শান্তিসুখ আসে আমাদের প্রাণে |
নির্বোধ সব পশুরা এই ধরণীর পরে |
সৃষ্টি হয়েছে আশরাফুল মাকলুকাতের |
প্রয়োজন ও সুখের তরে |
এ-ত ওদের পরম সৌভাগ্য! |
দেবতা স্বয়ং মনে করেছিলেন |
ওরা তাঁর উদ্দেশ্যে বলির যোগ্য |
এ-ত মহান হত্যাযজ্ঞ! |
পশুদের হওয়া উচিত দেবতার কাছে কৃতজ্ঞ |
এই মহান হত্যাকে নিষ্ঠুর বলে কোন নরাজ্ঞ? |
আমরা নিরীহের রক্তে খেলি |
রক্তের হলিখেলা |
রক্তসাগরে ভাসাই শান্তির ভেলা |
সেই সাগরতীরে বসাই |
পিশাচের কোলাকুলির মেলা |
আমরা সৃষ্টির সেরা জীব |
অসহায় পশুর জীবন করে হরণ |
আমরা পুণ্য করি অর্জন; |
সার্থক করি পশুদের মূল্যহীন পশুজীবন |
আমরা বুদ্ধির জোড়ে, প্রযুক্তির জোরে |
পশুভুবনে নিজেদের স্বৈরসাম্রাজ্য তুলেছি গ'ড়ে |
পশুদের সদ্যকর্তিত গ্রীবা থেকে |
যখন টগবগিয়ে খুন ভাসে, |
তখন পবিত্রহত্যা-সুখের উল্লাসে |
আমাদের চকচকিয়ে চোখ হাসে, |
খিলখিলিয়ে মুখ হাসে, |
বিশ্বাসে ভরা বুক হাসে |
হৃদয়খানি নাচে, ময়ূরের মত নাচে |
পোস্ট শেয়ার করুন |
: নীলাঞ্জনা |
মুক্তমনা ব্লগার |
আইন করে ধর্মনিরপেক্ষতা হয়না, দৃষ্টিভঙ্গীর পরিবর্তন দরকার... |
আইন করে ধর্মনিরপেক্ষতা হয়না, দৃষ্টিভঙ্গীর পরিবর্তন দরকার... |
এপ্রিল 20, 2021 | 1 |
নিজেদের মঙ্গল মনে মনে চাইলেই কী পাওয়া যাবে? |
নিজেদের মঙ্গল মনে মনে চাইলেই কী পাওয়া যাবে? |
মার্চ 8, 2021 | 4 |
ঘুণে ধরা বাংলাদেশের সমাজ |
ঘুণে ধরা বাংলাদেশের সমাজ |
মার্চ 7, 2021 | 7 |
সকলের হৃদয় ডঃ অভিজিৎ রায়ের বাসস্থান |
সকলের হৃদয় ডঃ অভিজিৎ রায়ের বাসস্থান |
ফেব্রুয়ারী 27, 2021 | 3 |
মনোরমা তাশখন্দ ও পৃথিবীর প্রথম কোরআন |
মনোরমা তাশখন্দ ও পৃথিবীর প্রথম কোরআন |
জানুয়ারী 2, 2021 | 1 |
88 |
ব্রাইট স্মাইল্ নভেম্বর 7, 2011 7:58 অপরাহ্ন - |
পশু হত্যার দৃশ্য সহ্য করতে না পেরে হার্ট অ্যাটকে মারা গেছে এক কিশোর |
এই ব্যাপারে সব বয়সের সবাইকে সতর্ক থাকা জরুরী |
তামান্না ঝুমু নভেম্বর 7, 2011 9:50 অপরাহ্ন - |
@ব্রাইট স্মাইল্, |
খুবই মর্মান্তিক খবর |
এই রকম নির্মম দৃশ্য নিজের চোখে দেখে কারুরই সুস্থ্য থাকার কথা নয় |
যারা সহ্য করছে ও আনন্দ করছে, অলৌকিকতা এবং আজগুবিতায় তারা অন্ধ হয়ে রয়েছে বলে তাদের পক্ষে তা সম্ভব হচ্ছে |
অচেনা নভেম্বর 8, 2011 12:28 পূর্বাহ্ন - |
@ব্রাইট স্মাইল্, ভাই,সবথেকে বাজে ব্যাপার হল ফেসবুকে একটা গ্রুপ এ আমি আজ দুপুরে দেখেছি পা বাঁধা ও সদ্য কোরবানি করা একটা ছাগল কে( যাএ কাটা গলা দিয়ে রক্ত বেরিয়ে এসে মাটি ভিজিয়ে দিচ্ছে |
দেখে গা টা ছমছম করে উঠেছে আমার |
এই সব ছবি পোষ্ট করলেও কি কোরবানির অর্ধেক সোয়াব পাওয়া যায় কিনা জানা নাই আমার |
কাজি মামুন নভেম্বর 5, 2011 1:28 অপরাহ্ন - |
তামান্না ঝুমু, |
প্রথমেই বলে নিচ্ছি কোরবানির দিন রাস্তায় রক্তের বন্যা দেখে আমারও খারাপ লাগে;পশুর উপর ছুরি চালানো দেখে আঁতকে উঠি! তবু আপনার কাছে কয়েকটি প্রশ্ন রাখছি, কোন মতাদর্শ চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং নিজের বোধকে শানিত করার জন্য |
আশা করি জবাব পাব |
(১) আমরা অরণ্য ধংস করে অগণিত প্রজাতি বিলুপ্ত করে নগর সভ্যতার পত্তন করেছি; আর সেই নগরীর ঝকঝকে তকতকে রাস্তায় পশুর রক্ত দেখে আতংকিত হচ্ছি; এটা কি এক প্রকার সুবিধাবাদীতা নয়? |
(২) আমরা উৎসব করে গো-হত্যাকে মধ্যযুগীয় বর্বরতা বলছি; কিন্তু এই আমরাই তো প্রতি সপ্তাহান্তে বিয়ে-বাড়িতে উৎসব করে গো-মাংস ভক্ষণ করছি |
এটা কি একপ্রকার দ্বি-চারিতা নয়? |
(৩) আমরা জীব-হত্যাকে খারাপ বলছি; আমরা নিরামিষভোজী হওয়াকে মহত্ত্বম গুন মনে করছি; কিন্তু উদ্ভিদ কি জীব নয়? নাকি হাটতে চলতে পারে না বলে তাকে আমরা জড় হিসাবেই দেখব? |
(৪) আমরা বাঘসহ অনেক প্রাণীকে বিলুপ্তির হাত রক্ষা করার জন্য পৃথিবীময় প্রচারণা চালিয়ে যাচ্ছি |
কিন্তু এই প্রাণীগুলোর অনেকেই মাংসাশী; এদের মাংস-নির্ভরতাকে রুখতে পারব আমরা? সেটা করলে প্রকৃতির 'খাদ্য চক্র' কি ভেঙ্গে পড়বে না? |
(৫) 'নির্মমতা' বা 'অমানবিকতা' এই শব্দগুলোর কি মানে আছে বিবর্তনীয় বিজ্ঞানের কাছে? বিবর্তনের দৃষ্টিতে মানুষ তো একটি প্রজাতি ছাড়া কিছু নয়, যাকে অতীতে সংগ্রাম করতে হয়েছে অন্য প্রজাতির সাথে এবং এখন করতে হচ্ছে নিজ প্রজাতির সাথে |
ধর্মমতে গরিব-নির্যাতিত-শোষিত মানুষ সামর্থবান মানুষদের দয়া-দান-ভালবাসা পাওয়ার অধিকার রাখে; কিন্তু বিবর্তনের ধারনায় গরীব ও শোষিত মানুষ টিকে থাকার সংগ্রামের পরাজিত প্রজাতি নয়কি? বিলুপ্তিই এদের একমাত্র নিয়তি নয়কি? |
মহন নভেম্বর 4, 2011 12:08 পূর্বাহ্ন - |
আগামী ৭ তারিখ এ বিশ্ব কষাই সমিতি এর বার্ষিক জবাই |
অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত |
অচেনা নভেম্বর 3, 2011 1:15 পূর্বাহ্ন - |
আমি কোথায় যেন পড়েছিলাম যে কোন এক পরম বৈষ্ণব(পৌরাণিক কাহিনী), জীব হত্যা করবেন না বলে, মরা ঘাস খেতেন |
কারন জীব হত্যা পাপ |
যাহোক, উদ্ভিদেরও জীবন আছে, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমানিত |
অবশ্য তাদের অনুভুতি আছে কিনা আমার জানা নেই |
তো সবাই মিলে সেই বৈষ্ণব ঠাকুরের মত, স্বয়ং মৃত ঘাস পাতা খেলে কেমন হয়? 🙂 ?তাহলেই তো ল্যাঠা চুকে গেল তাই না? @ সব ভেজিটেরিয়ান |
অচেনা নভেম্বর 2, 2011 6:21 অপরাহ্ন - |
আমি ভেবেছিলাম তে ঝুমু আপু কোরবানির বিরোধিতা করে কবিতা টা লিখেছেন, কিন্তু আমি ভুল প্রমানিত হয়েছি 🙂 |
তামান্না ঝুমু নভেম্বর 2, 2011 7:02 অপরাহ্ন - |
আমার কবিতাটি পশুবলি ও পশুহত্যার বিরুদ্ধে লেখা |
অচেনা নভেম্বর 2, 2011 7:15 অপরাহ্ন - |
@তামান্না ঝুমু, |
আমার কবিতাটি পশুবলি ও পশুহত্যার বিরুদ্ধে লেখা |
ধন্যবাদ আপু আপনার তথ্যের জন্য |
তবে এখানে আমি মন্তব্য আর এগিয়ে নিবনা কারন আমি কোনদিন নিরামিষ খেয়ে বাঁচতে পারব না |
আর আপনার "আল্লাহর বানি" কবিতা গুলো আমার দারুন ভাল লাগে |
পার্ট ৪ এর অপেক্ষায় রইলাম |
ওহি নাজিল হলেই আমাদের জানাবেন কিন্তু আপু |
ভাল থাকবেন |
দীপেন ভট্টাচার্য নভেম্বর 2, 2011 1:31 অপরাহ্ন - |
তামান্না ঝুমুকে তার সংবেদনশীলতার জন্য ধন্যবাদ জানাই |
এখানে অনেকে বলছেন গাছেরও তো অনুভূতি আছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.