content stringlengths 0 129k |
|---|
আসলে এই বিশেষণ, সম্বোধন, মান্যতা, যথাযোগ্য প্রাপ্য স্বীকৃতি সব ছিল এখনকার কারও রচনা নয় |
বেশির ভাগটাই সাধক পদকর্তাদের |
.....শাস্ত্রে বলছে-'ন তপস্তপ ইত্যাহুর্ব্রহ্মচর্য্যঃ তপোত্তমম্ |
/ উৰ্দ্ধরেতা ভবেদ্ যস্তু স দেবো ন তু মানুসঃ |
' ব্রহ্মচর্য অর্থাৎ বীর্যধারণই সর্বাপেক্ষা উৎকৃষ্ট তপস্যা |
যে ব্যক্তি এই তপস্যায় সিদ্ধিলাভ করে উৰ্দ্ধরেতা হয়েছেন, তিনিই মানুষ নামের প্রকৃত দেবতা |
বাউল যাকে 'বিন্দুধারণ' বলেছেন |
যোগও তাই বলছে-'যোগিনস্তস্য সিদ্ধিঃ স্যাৎ সততং বিন্দুধারণাৎ |
সব সময় বিন্দুধারণ করলে যোগীগনের সিদ্ধিলাভ হয় |
বীর্য সঞ্চিত হলে মস্তিষ্কে প্রবল শক্তি সঞ্চিত হয়-এই মহতী শক্তির বলে একাগ্রতা সাধন সম্ভবপর হয় |
সন্ন্যাসীর মূলমন্ত্র আসক্তিমোচন |
তাই নারী আসক্তি তার থাকবে না একেবারে |
দেহসাধনা একক ক্রিয়াকরণের |
লোকায়ত দেহসাধনার মতো কখনও যুগলের নয় |
লোকায়ত সাধকরা সম্ভোগ সুখ থেকে বঞ্চিত হচ্ছেন না কিন্তু কখনও |
শুধু 'বিন্দুধারণ' পদ্ধতিটিকে রপ্ত করেছেন |
নারী আসক্তি তাঁদের রয়েছেই |
যুগল সাধনার সৃষ্টিকল্পে আমাদের তাই মনে হয় বেশ বুঝেশুনে পরিকল্পিতরূপে এই ক্রিয়াকরণকে ভাবা হয়েছে |
তবে এর পেছনে কারণ আছে |
চর্যাপদের সময়কেই যদি আমরা মান্য দেহসাধনার নিদর্শন রূপে সামনে এনে দেখি, তবে দেখব সিদ্ধাচার্যরা সবাই কিন্তু গৃহী |
বাউলরাও গৃহী |
তাঁদের গৃহ হয়তো আখড়া অভিধার |
তান্ত্রিকদের বরং সেই অর্থে গৃহ নেই |
তবে এদেরও তো এখন ডেরা আছে |
বাউল দেহসাধনা আখড়ায় সম্পন্ন হয় |
তান্ত্রিক শরীরসাধনা |
অমাবস্যাতে হয় |
শ্মশানে ভৈরবীচক্র বসে |
সন্ন্যাসীরা যুগলতত্ত্বের ধারেপাশে যান না |
ত্যাগই তাঁদের প্রধান কর্ম |
তাঁদের মতে ত্যাগের সাধনা না করলে ব্ৰহ্মচিন্তা নিস্ফল |
কামিনী কাঞ্চন তাই সেখানে একেবারে নিষেধ |
বিন্দুধারণ' সেখানে কেবল বীর্যকে শুক্রকে উধ্বগমনে নিয়ে গিয়ে অতল আনন্দ লাভ করা |
....খ্যাপার এই গানের প্রথম শব্দ দুটোর প্রতীকী রহস্য ভেদ করে নিয়েছি আমরা |
তা নারীর যোনিতে কীভাবে ফুটছে এই তিনরঙা ফুল? অনেক বাউলকে নারীর যোনিকে 'গুপ্ত বৃন্দাবন'ও বলতে শুনেছি |
বৃন্দাবনে যেমন রাধার রসধারা ঝরে, তেমনি নারীর যোনিতে রজঃপ্রবাহ ঘটে |
-তিন দিনের এই স্রোতধারা গো |
তিন দিনে তিন রঙ ধরে |
লাল হয় প্রথম দিন, দ্বিতীয়তে নীল, তৃতীয় দিনে সাদা রঙ তার |
অনেকে আবার চার রঙের কথাও বলেন |
তিনদিন হল রজঃপ্রবাহের সূচনা দিন থেকে নিবৃত্তির দিন |
প্রতিমাসেই এদিন, তিনদিন ঘুরে ফিরে আসে |
এজন্য প্রচলিত এক কথাও আছে 'মাসিক' |
এ নিয়ে কমল দাসের একখানা গানও আছে-'মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী/ মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতি |
/ যখন নদী হয় উথলা তিনজন মেয়ের লীলাখেলা/ একজন কালা একজন ধলা একজনা লালমতী |
দেহসাধক নারীর রজঃপ্রবাহের তিন দিনের 'মহাযোগ' এ শরীর যুগলের মিলনকে মনে করে থাকেন রাধাকৃষ্ণের যুগলতত্ত্ব |
ত্রিগুণময়ী রাধা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যার বিবৃতি আমরা 'কথামৃত'তে পাই ৩০শে অক্টোবর ১৮৮৫ তারিখে শ্যামপুকুর বাটির কথোপকথনে-'বৈষ্ণবশাস্ত্রে আছে কামরাধা, প্রেমরাধা, নিত্যরাধা |
কামরাধা চন্দ্রাবলী |
প্রেমরাধা বৃন্দাবনে লীলা করেছিলেন |
নিত্যরাধা নন্দঘোষ দেখেছিলেন গোপাল কোলে |
... নিত্যরাধার স্বরূপ-যেখানে নেতি নেতি বিচার বন্ধ হয়ে যায় |
নিত্য রাধাকৃষ্ণ, আর লীলা রাধাকৃষ্ণ |
যেমন সূর্য আর রশ্মি |
নিত্য সূর্যের স্বরূপ, লীলা রশ্মির স্বরূপ |
ঠাকুর রামকৃষ্ণদেব যেটা বলতে চেয়েছেন তা হল শ্রীরাধাতত্ত্ব তিনটি স্তরের |
চন্দ্রাবলী হলেন আমাদের কামনা-বাসনা, মান-অভিমানের প্রতীকী রূপ |
কামধারা তাঁরই প্রতিদ্বন্দ্বী |
চন্দ্রাবলীকে কৃষ্ণের সখি না ধরে জ্যোৎস্নারূপও ধরে নিতে পারি |
এই রূপ তেজস্ক্রিয়াকে পরিহার করছে |
সূর্যের আলোর পরক্ষতা রয়েছে চাঁদের মধ্যে |
চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়েও কমনীয়তা বজায় রেখেছে |
চাঁদ বাঁ চন্দ্রাবলী তাই প্রেমসংগ্রামের রূপ |
সূর্যকে এখানে কাম হিসাবে ধরছি |
কাম প্রেমে রূপান্তরিত হচ্ছে যেন |
প্রেমরাধা কী? প্রেমরাধা হল নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক |
যার কোনো চাওয়া নেই, পাওয়া নেই, কেবল সমর্পণ আছে |
চৈতন্য তো সেই ভাবরসেই কৃষ্ণের উপাসনা করেছিলেন |
.....খ্যাপার গানে রয়েছে 'এক বঁকে তিন ফুল ফুটেছে, লাল, নীল, পীত জরদ সাদা / এক ফুলে সুরসিক বসে, আর এক ফুলে রয় রাধা |
' ফুল যে রজঃস্রাব তা এতক্ষণে আমরা বুঝে গেছি |
'এক ফুলে সুরসিক বসে আছেন-সাধক মিলনে ব্যাপৃত আছেন |
আর এক ফুলে রাধা' আছেন-পরমা প্রকৃতি, সঙ্গিনী, রাধাস্বরূপিনী সেই নারী দেহ, যে দেহের রূপ-উপমায় সাধক বলছেন-'আর মরি কি ফুলের লীলা' |
এই লীলারূপে অংশ নিচ্ছেন তো স্বয়ং সাধক |
যার জন্যই 'ফুলের মাঝে নন্দলালা' |
যিনি 'ভাঁড় ভেঙে ননী' খাচ্ছেন আর বাঁশি বাজিয়ে বলছেন-'রাধা রাধা' বাঁশি হল গিয়ে নারী দেহ |
'ভাঁড়' ভাঙা হল যোনির ভেতর প্রবেশ |
সাধনলিঙ্গ যোনির মধ্যে অবস্থান করছে |
'ভাঁড় ভেঙে ননী' খাচ্ছেন |
ননী' হল কামকে প্রেমরূপে আস্বাদন করে নেওয়া |
রাধা এখানে রামকৃষ্ণদেবের সেই 'কামরাধা' থেকে 'প্রেমরাধা'তে পরিণত হচ্ছেন |
খ্যাপা বলছেন-'সে ফুল আছে থির পবনে, রসিকে তার সন্ধান জানে, / বায়ু বরুণ নাই যেখানে, ফুলেই খায় ফলের মাথা |
.....এ কোন কারিকর,গড়লে এ ঘর, একটা রূপের নিশান |
নয় দরজা ষোলতালা, দ্বাদশে বাতি ঘোষণা |
সপ্ত তালায়, সপ্ত সিন্ধু, ষড়দলে দীনবন্ধু, |
শতদলে প্রাণগোবিন্দ, দ্বিদলে রূপ সাধনা |
এক ধারায় নয় তিন ধারানন, তিনগুণে তার তিন সাধনা, |
ওই নব রসে রসিক বসে, স্বরূপ নিয়ে করে রূপ ঘোষণা |
আর কেউ বা শুনে, কেউ বা দেখে, কেউ করে ভাই প্রবঞ্চনা |
কেউ দেখে শুনে চুপটি করে, করে নিত্যলীলার রটনা |
জরা মৃত্যুর নয় সে অধীন, প্রতি নব নব জানা, |
কৈশরা কিশোরী রূপে, ক্ষ্যাপা করেরে রূপের সাধনা |
কানাই বাউল কথকতার ঢঙ্গে এ গানের ব্যাখ্যা করছিলেন সে আসরে |
সেই ব্যাখ্যার সঙ্গে নিজস্ব চিন্তাধারাকে মিলিয়ে এ গানকে বুঝবার চেষ্টা করব আমরা |
ঘর এখানে দেহভাণ্ড |
বাউল বলেছিলেন, দেহবাড়ি, নারীদেহবাড়ি |
আমরা বলব প্রবোধের বেড়া |
যা ভাঙতে চাইছেন সাধক |
ঘরের নয় দরজা হল শরীরে নয়টি প্রত্যঙ্গ |
বাউল সাধক একে 'নবদ্বার'ও বলে থাকেন |
এই প্রত্যঙ্গগুলো হল দুই কান, দুই চোখ, দুই নাক, মুখবিবর, পায়ু ও উপস্থ |
উপস্থ বললে সঠিক পরিষ্কার হল না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.