content stringlengths 0 129k |
|---|
আমি বাবার খাঁটিয়া কাঁধে নিলাম |
ভাবছি, বাবার কাঁধে চড়ে বেড়াবার কোনও স্মৃতিতো আমার মেমোরিতে নেই! মোহগ্রস্থের মতো কালিমা শাহাদাত পড়তে পড়তে পা ফেলছি |
চারপাশে অচেনা মানুষজন |
কবরস্থানে এবার নামানো হবে উনাকে |
কেউ একজন পাশ থেকে বললেন |
- তোমরা দু'ভাই মিলে নামাও |
আমরাও সাথে ধরছি |
আসিফের সাথে আমিও হাত দিয়ে ধরলাম |
মৃতবাবা কি আমার সেই স্পর্শ টের পাবেন? আমি জানিনা |
একজন জোরে জোরে বলছেন, মুর্দার কাফনের বাঁধন খুলে দাও |
আমি এক এক করে সব বাঁধন আলগা করে দিলাম |
তারপর মুখের কাফনও সরিয়ে দিলাম |
দেখলাম বাবার মুখ |
আমার বাবা |
কলিজার ভেতর যেনো কেউ একশো হাঁতুড়ি পেটাচ্ছে |
দুমড়ে মুঁচড়ে দিচ্ছে এতোদিনের ক্ষোভের দেয়াল |
নোনা অশ্রুর স্ফুলিঙ্গ পুড়িয়ে দিচ্ছে চিবুক |
আমি শরীরের সমস্ত শক্তি একত্র করে চিৎকার করে ডাকছি, |
- বাবা, বাবা, বাবা |
আসিফ এসে আমার মাথাটা বুকে চেপে ধরেছে, পীঠে পরম মমতায় হাত বুলিয়ে দিতে দিতে বলে যাচ্ছে, |
- বাবা আর কথা বলবেনা |
মৃত মানুষ কখনো কথা বলে না! |
এরপর ঠিক কতক্ষন আমি অজ্ঞান ছিলাম জানিনা |
চোখ মেলে নিজেকে মাধবীলতার ঘরে আবিষ্কার করলাম |
ধাতস্থ হয়ে মোবাইলফোন হাতে নিয়ে দেখি ইরার মিসড কল |
ইনবক্সে টেক্সট মেসেজ |
ওপেন করলাম |
ইরা লিখেছে, ' রিপোর্ট পজিটিভ, তুমি বাবা হতে যাচ্ছো আতিক' দু'চোখ বেয়ে জল উপচে পড়ছে |
মুহুর্তেই যেনো মৃতবাবার হাহাকারময় অনুভূতিগুলো চেতনায় খলখবলিয়ে উঠতে চাইছে |
আমি অস্ফুটে বাবার লেখা চিঠির বাক্য উচ্চারন করি, অসংখ্য অসংখ্য বার |
ক্ষমা করে দেয়া কঠিন, অসম্ভব নয়, অসম্ভব নয় |
তোমাকে ক্ষমা করে দিলাম বাবা |
প্রতিবছরই বলিউডে মুক্তি পায় অসংখ্য সিনেমা |
কিন্তু করোনার কারণে গত বছর হাতেগোনা কিছু ছবি প্রেক্ষাগৃহে আসে; যার কোনো ছবিই সুপারহিট হতে পারেনি |
তবে গত ৫ নভেম্বর মুক্তি পাওয়া 'সূর্যবংশী' দিয়ে বলিউড পুরনো ছন্দে ফিরেছে |
এ ছবিটি ২০০ কোটির ক্লাবের সদস্য হয়েও সবাইকে চমকে দিয়েছে |
এই ক্লাবে দ্রুত যোগ হওয়া সেরা কয়েকটি ছবি নিয়ে এ প্রতিবেদন |
সঞ্জু- হাজতবাস, পুলিশের নির্যাতন, অপমান, মাদকাসক্তি, একাধিক নারীর সঙ্গে প্রেম- কোন অভিজ্ঞতা নেই সঞ্জয় দত্তের জীবনে? বলিউডের 'ব্যাড বয়'খ্যাত এ তারকার সংগ্রাম আর চড়াই-উতরাইয়ের গল্প 'সঞ্জু' ছবিতে ফুটিয়ে তোলেন রাজকুমার হিরানি |
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর |
সঞ্জয়ের বাবা সুনীল দত্তের চরিত্রে পরেশ রাওয়াল, মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, স্ত্রী মান্যতার চরিত্রে দিয়া মির্জাকে দেখা গেছে |
আরও অভিনয় করেন আনুশকা শর্মা, সোনম কাপুর, টাবু, ভিকি কৌশলের মতো তারকারা |
মুক্তির মাত্র ৭ দিনের মাথায় ২০০ কোটির ক্লাবে পৌঁছে ছবিটি |
সুলতান- ভারতের 'হরিয়ানার গর্ব' কুস্তিগির সুলতান আলী খান |
তারই জীবন নিয়ে আলী আব্বাস জাফর নির্মাণ করেন 'সুলতান' ছবিটি |
এতে নাম ভূমিকায় দেখা যায় সুপার স্টার সালমান খানকে |
সিক্স প্যাক, চুলের নতুন স্টাইল আর শান দেওয়া গোঁফে চিরচেনা এ তারকাকে ভক্ত-দর্শকরা নতুনভাবে আবিষ্কার করেন |
অবশ্য চরিত্রটির জন্য যেসব কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়েছে সালমানকে; তাতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন তিনি |
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে আরও অভিনয় করেন আনুশকা শর্মা, রনদীপ হুদা, অমিত সাদসহ অনেকে |
মুক্তির মাত্র ৭ দিনের মাথায় ২০০ কোটির ক্লাবে পৌঁছে ছবিটি |
বাহুবলী : দ্য কনক্লুশন- ফিল্মি দুনিয়ার সবচেয়ে দামি রহস্যটির সমাধান হয় এ সিনেমা মুক্তির পরই |
সব রহস্যের উত্তর মেলে, সঙ্গে কাটাপ্পা কেন বাহুবলীকে মারল- তাও জানা যায় |
২০১৭ সালের ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে আসার পর বলিউডে একাধিক রেকর্ড ভাঙে ছবিটি |
মুক্তির মাত্র ৬ দিনের মাথায় এটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে |
এস এস রাজামৌলির পরিচালনায় এতে অভিনয় করেন প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রানা দাগ্গুবতী, রামাইয়া কৃষ্ণান, সত্যরাজসহ অনেকে |
২০১৫ সালে মুক্তি পেয়েছিল এ সিরিজের প্রথম ছবি 'বাহুবলী : দ্য বিগিনিং' |
এটিও বক্স অফিসে বেশ সাড়া ফেলে |
টাইগার জিন্দা হ্যায়- সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে আলী আব্বাস জাফর পরিচালিত এ ছবিটি |
এতে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সির সুপার স্পাইয়ের চরিত্রে দেখা গেছে সুপারস্টার সালমান খানকে |
আর ক্যাটরিনা কাইফ অভিনয় করেন পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায় |
দুর্র্ধর্ষ সব অ্যাকশন ও বলিউড ভাইজানের ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে মরক্কোতে একটি চোখ ধাঁধানো দৃশ্য খুব সাবলীলভাবে গ্রহণ করেন ভক্ত-দর্শকরা |
মুক্তির মাত্র ৭ দিনে 'টাইগার জিন্দা হ্যায়' ২০০ কোটির ক্লাবে পৌঁছে |
এটি 'এক থা টাইগার'-এর সিক্যুয়াল |
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটিতে আরও অভিনয় করেন অঙ্গদ বেদি, পরেশ রাওয়াল, গিরিশ কারনাডসহ অনেকে |
দঙ্গল- জীবনে কোনো আন্তর্জাতিক পুরস্কার পাননি |
নিজের অপূর্ণ স্বপ্ন তিনি পূরণ করতে চান কন্যাদের মাধ্যমে |
মেয়ে গীতা ও ববিতাকে নিজ হাতে কুস্তির প্রশিক্ষণ দেন |
মেয়েরাও বাবার সম্মান রাখেন |
কমনওয়েলথ গেমসে কুস্তিতে স্বর্ণ জয় করেন দুজনই |
হরিয়ানার কুস্তিগির মহাবীর সিং ফোগাতের জীবনী নিয়েই 'দঙ্গল' ছবির গল্প |
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান |
তার দুই মেয়ের চরিত্রে দেখা যায় ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রাকে |
ছবিটি নির্মাণ করেন নিতেশ তিওয়ারি |
মুক্তির মাত্র ৮ দিনের মাথায় এটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে |
পিকে- এলিয়েন পিকে |
একদিন নিজের বাহনের রিমোট হারিয়ে ফেলে সে |
রিমোট খুঁজতে গিয়ে পিকের বন্ধুত্ব হয় এক টিভি সাংবাদিকের সঙ্গে |
দুজনে মিলে রিমোট খুঁজতে খুঁজতেই একে একে উদ্ধার করে ধর্ম নিয়ে ব্যবসার নানা দিক |
এভাবেই এগিয়ে যায় 'পিকে' সিনেমার গল্প |
রাজকুমার হিরানির পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান |
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে আরও দেখা গেছে আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, সৌরভ শুক্লাসহ অনেককে |
মুক্তির মাত্র ৯ দিনের মাথায় এটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে |
বজরঙ্গি ভাইজান- বাকপ্রতিবন্ধী শিশু মুন্নি; যে পাকিস্তান থেকে পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য ভারতে এসে হারিয়ে যায় |
এর পর তার পরিবারের সন্ধান করতে গিয়েই নানা ঘটনার মুখোমুখি হতে হয় সালমান খানকে |
এ নিয়ে 'বজরঙ্গি ভাইজান'-এর গল্প |
তবে এটিকে শুধু সালমান খানের ছবি বললে ভুল হবে |
কারণ মুক্তির পর এর অন্য শিল্পীদের নিয়েও প্রশংসা কম হয়নি |
শিশুশিল্পী হারশালি মালহোত্রা তো রীতিমতো তারকা বনে যায় |
অন্যদিকে নওয়াজুদ্দিন সিদ্দিকী ছবিতে দেখিয়েছেন তার অভিনয়ের দুর্দান্ত প্রতাপ |
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেন কবির খান |
মুক্তির মাত্র ৯ দিনের মাথায় এটি ২০০ কোটির ক্লাবে পৌঁছে |
ধুম ৩- ২০১৩ সালের বহুল আলোচিত সিনেমা 'ধুম ৩' |
মুক্তির প্রথম দিন থেকেই এটি দেখার জন্য প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন দর্শক |
তাই তো ছবিটির ২০০ কোটির ক্লাবের পৌঁছতে সময় লেগেছে মাত্র ৯ দিন |
বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জ্যাকি শ্রফসহ অনেকে |
'ধুম' সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে |
প্রথম ছবির সাফল্যের রেশ ধরে দুই বছর পর মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি 'ধুম ২' |
যশ রাজ ফিল্মস প্রযোজিত প্রথম দুটি ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় গাদভি |
পদ্মাবত- চিতোরের রানি পদ্মিনীর জীবন নিয়ে নির্মিত হয়েছে 'পদ্মাবত' ছবিটি |
নাম ভূমিকায় অভিনয় করেন বলিউডের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন |
পদ্মিনীর স্বামী রানা রাওয়াল রতন সিং চরিত্রে শহিদ কাপুর ও সুলতান আলাউদ্দিন খিলজি চরিত্রে রণবীর সিংকে দেখা গেছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.