content stringlengths 0 129k |
|---|
সোমবার এই ঘটনায় জেলার সহকারী সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি জেলা সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে |
তদন্তে দেখা যায়, তিনি অন্তত ৩০ জন টিকা গ্রহীতাদের শরীরে সিরিঞ্জ পুশ করে ভ্যাকসিন না দিয়ে তা বের করে ফেলে দিচ্ছিলেন |
অভিযোগের বিষয়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন সে সময় দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালে অনেক মানুষ টিকা নিতে আসায়, সেখানে অনেক চাপ ছিল |
এতে অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে |
1 | |
' , : |
, . |
1 | |
: 11- |
© 2021 . | : |
: . |
ভারত থেকে মঈন-উদ্-দৌলা টুর্নামেন্ট খেলে দেশে ফেরত এসেছে 'বিসিসিবি একাদশ' নামের মোড়কে বাংলাদেশ দল |
ফেরার পর সেই দলের অধিনায়ক নান্নু আমাকে বললেন, 'ইন্ডিয়া ট্যুর নিয়ে আপনাকে আমি একটা ইন্টারভিউ দিতে চাই |
' তৎক্ষণাৎ কাগজ-কলম নিয়ে বসে যে ইন্টারভিউ করলাম, তা প্রকাশের পর রীতিমতো তোলপাড় |
১৯৯৪ আইসিসি ট্রফির জন্য বাংলাদেশ দলের কোচ হয়ে আসা মহিন্দর অমরনাথকে খুশি করতে নান্নুর ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হলো |
সেই ইন্টারভিউয়ের আগে-পরের গল্প |
আমাকে দেওয়া নান্নুর সবচেয়ে চাঞ্চল্যকর ইন্টারভিউটাও আরেকটি ভারত সফর থেকে ফিরে |
১৯৯৪ আইসিসি ট্রফির প্রস্তুতি হিসেবে বিসিসিবি একাদশ নামে ভিন্ন দু-তিনটি দল গড়ে ভারত ও শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে পাঠানো হয়েছিল |
একেক দলের একেক অধিনায়ক |
নান্নুর নেতৃত্বে ভারতে যাওয়া দলটি হায়দরাবাদে মঈন-উদ্-দৌলা টুর্নামেন্টে খেলার পর মুম্বাইয়ে আরও কয়েকটি ম্যাচ খেলে দেশে ফিরেছে |
বাংলাদেশে ফুটবল-ক্রিকেট দুটিরই ঠিকানা তখন বঙ্গবন্ধু স্টেডিয়াম |
প্রতিদিনই তাই সেখানে যেতে হয় |
তখন আবার ক্রিকেটের দলবদল চলছে |
ক্রিকেট বোর্ড অফিস রীতিমতো জমজমাট |
তার মধ্যেই নান্নু আমাকে আলাদা করে নিয়ে বললেন, 'ইন্ডিয়া ট্যুর নিয়ে আপনাকে আমি একটা ইন্টারভিউ দিতে চাই |
' একটু আড়াল খুঁজে কাগজ-কলম নিয়ে তখনই বসে গেলাম |
কিছুক্ষণের মধ্যেই আমার চোখ বিস্ফারিত |
নান্নু তো বিধ্বংসী সব কথাবার্তা বলছেন |
কিছুদিন আগেই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছেন মহিন্দর অমরনাথ |
যাঁর ভাবসাবই আলাদা |
সাংবাদিকদের সঙ্গে কথাই বলেন না, বোর্ড কর্মকর্তারাও তাঁর প্রবল ব্যক্তিত্বের সামনে কেঁচো হয়ে থাকেন |
ক্রিকেট বোর্ডের অফিসে অমরনাথের রাজাধিরাজের মতো টেবিলের ওপর পা তুলে বসে থাকাটাও তখন রুটিন দৃশ্য |
আর নান্নু কি না প্রবল পরাক্রান্ত সেই মহিন্দর অমরনাথের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তুলছেন |
সেই ইন্টারভিউটা খুঁজে বের করে নান্নুর যা ভাষ্য পাচ্ছি, তা এ রকম - অমরনাথের সঙ্গে তাঁর প্রথম লাগল সার্ভিসেস টিমের বিপক্ষে ম্যাচে, যখন টসের আগে অমরনাথ নান্নুকে বললেন, 'তুমি শুধু প্লেয়ার হিসেবে খেলো, এই ম্যাচ ক্যাপ্টেনসি করবে এনামুল হক মনি |
নান্নু তখন জাতীয় দলের অধিনায়ক |
স্বাভাবিকভাবেই প্রতিবাদ করলেন, 'বোর্ড তো আমাকে কিছু বলেনি |
ক্যাপ্টেনসি নিয়ে তোমার এমন কিছু করার রাইট নাই |
অমরনাথ জবাব দিলেন, 'আমি দেখতে চাই মনি কেমন করে |
' নান্নু কি আর ছাড়ার পাত্র! 'মনি কেমন করে, সেটি তুমি বোর্ডের কাছ থেকে পারমিশন নিয়ে দেখো |
মুম্বাইয়ে টাটার বিপক্ষে ম্যাচে আরেক কেলেঙ্কারি |
বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় দুই/তিন ওভার পর নিজেই মাঠে নেমে ক্যাপ্টেনসি করতে শুরু করেন অমরনাথ |
ক্রিকেটারদের হাতে-কলমে ফিল্ডিং শেখাবেন বলে |
কোনো অধিনায়ক এতে অপমানিত বোধ না করলে বুঝতে হবে তাঁর মান-অপমান বোধই নেই |
নান্নু ওই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন |
অমরনাথের ওই কাণ্ডে দেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে বলেও যৌক্তিক অভিযোগ তোলেন |
নামেমাত্র একটা সিলেকশন কমিটি থাকলেও কার্যক্ষেত্রে মহিন্দর অমরনাথই তখন ওয়ান ম্যান সিলেকশন কমিটি |
এটা নিয়েও প্রশ্ন তুললেন নান্নু, 'অমরনাথ তো ঠিকমতো প্লেয়ারই চেনে না, ও কীভাবে সিলেকশন করবে?' শুধু অমরনাথই নন, দলের ম্যানেজার আলিউল ইসলামকে নিয়েও এন্তার অভিযোগ ছিল নান্নুর |
ম্যানেজারের কোনো দায়িত্বই নাকি তিনি পালন করেননি |
জয়পুরে বেড়াতে চলে গেছেন |
সহকারী ম্যানেজার হিসেবে তানজীব আহসান সাদ ছিলেন বলে ভালোয় ভালোয় ট্যুরটা শেষ করে আসা গেছে |
সাংবাদিকের জন্য স্বপ্নের ইন্টারভিউ |
আমার খুশি হওয়ার কথা |
কিন্তু এই ইন্টারভিউ ছাপা হলে তো আগুন জ্বলে যাবে |
নান্নুও নির্ঘাত বিপদে পড়বেন |
আমি তাই পেশাদারিত্বের সঙ্গে আপস করেই নান্নুকে বললাম, 'আপনি কি সত্যিই চান, এই ইন্টারভিউটা ছাপা হোক? আপনি কিন্তু বিপদে পড়বেন |
নান্নুকে ছাপার ব্যাপারে অনড় দেখে বললাম, 'ঠিক আছে, আমি লিখি |
কাল আপনাকে দেখাই |
তারপর আপনি যা বলবেন, তা-ই হবে |
আমার সাংবাদিকতা জীবনে সেই প্রথম এবং এখন পর্যন্ত শেষবারের মতো কারও ইন্টারভিউ করে সেটি আবার তাঁকে দেখানো |
পরদিন ক্রিকেট বোর্ড অফিসে নান্নু ইন্টারভিউটা মাত্র পড়তে শুরু করেছেন, হুড়মুড় করে ঢুকে গেল আবাহনী সমর্থকেরা |
ছয় বছর মোহামেডানে খেলার পর সেদিনই আবার আবাহনীতে যোগ দিয়েছেন |
'নান্নু ভাই জিন্দাবাদ' 'নান্নু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম' স্লোগান দিতে দিতে সমর্থকেরা মিছিল করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল নান্নুকে |
আমি পেছন পেছন একটু গিয়ে রণে ভঙ্গ দিলাম |
ভিড়ের মধ্যে নান্নুকে দেখাই যাচ্ছে না, তাঁকে আর পাওয়ার প্রশ্নই ওঠে না |
ইন্টারভিউর কপিটা কোনোমতে আগেই হাতে নিয়ে নিয়েছিলাম বলে রক্ষা |
তখন তো আর মোবাইলের যুগ নয় |
নান্নুর সঙ্গে যোগাযোগ করারও উপায় নেই |
ইন্টারভিউটা ছাপব কি ছাপব না, সেই সিদ্ধান্ত তো হলো না |
ক্রিকেট বোর্ডে তো নান্নুর আর ফেরার কথা নয় |
একটু মন খারাপ করেই তাই চলে এলাম নয়া পল্টনে আমার অফিসে |
এ কি, আমি যাঁর জন্য হয়রান, সে তো দেখি আমারই অপেক্ষায় স্পোর্টস সেকশনে বসে আছে |
সেখানে বসেই পুরো ইন্টারভিউটা মন দিয়ে পড়লেন নান্নু |
পড়ে বললেন, 'কোনো সমস্যা নেই |
আমি বললাম, 'আরেকবার ভাবেন |
ঝামেলা হবে কিন্তু |
নান্নুকে একটুও চিন্তিত মনে হলো না, 'এটা ছাপা দরকার |
আর আমাকে বাদ দিয়ে কাকে ক্যাপ্টেন করবে?' |
আমি ভবিষ্যৎ ঝামেলা পূর্বানুমান করে বললাম, 'পরে যদি প্রতিবাদ পাঠিয়ে বলেন, আমি এসব কিছু বলিনি, সেটি কিন্তু হবে না |
নান্নু হাসলেন, 'আরে না, আমাকে চেনেন না আপনি!' পরদিন ভোরের কাগজ-এ সেই ইন্টারভিউ ছাপা হয়ে গেল |
নান্নুর কথা দিয়েই শিরোনাম, 'অমরনাথকে সিলেকশনের পুরো ক্ষমতা দেওয়া ঠিক হয়নি |
' ক্রিকেট বোর্ডে স্বাভাবিকভাবেই তোলপাড় |
পরদিন কলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকা 'বাংলা ক্যাপ্টেন ব্লাস্টস্ অমরনাথ' হেডিং দিয়ে চার কলামজুড়ে নিউজ ছেপে এটিকে আন্তর্জাতিক রূপ দিয়ে ফেলল |
মহিন্দর অমরনাথ এই খবর পেলেন লন্ডনে বসে |
মহা ক্ষিপ্ত হয়ে বোর্ড কর্মকর্তাদের জানিয়ে দিলেন, নান্নুর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি আর বাংলাদেশে আসছেন না |
অনুমিতভাবেই নান্নুকে প্রতিবাদপত্র দিতে বলা হলো |
কিন্তু আমি তো আগেই বলে দিয়েছি, যা বলেছেন, পরে তা অস্বীকার করা যাবে না |
যত দূর মনে পড়ে, সাবধানের মার নেই ভেবে ইন্টারভিউয়ের কপিতে নান্নুর স্বাক্ষরও নিয়ে রেখেছিলাম |
তারপরও ইন্টারভিউ প্রকাশের চার দিন পর নান্নু একটা প্রতিবাদপত্র নিয়ে হাজির |
নান্নু তাঁর প্রতিশ্রুতি রেখেছেন |
'আমি ওসব বলিনি' জাতীয় কোনো কথাই তাতে নেই |
সাক্ষাৎকারে বলা কথাগুলোর মূলে বিপর্যস্ত মানসিক অবস্থা, ভাবাবেগে আক্রান্ত হওয়াই যে কারণ ছিল, এমন কিছু তাঁর স্বীকারোক্তির সঙ্গে যা যা বলেছেন, সব বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা |
যেটি পড়ে আমি বললাম, 'এটি ছাপতে আমার কোনো সমস্যা নেই |
আপনি তো আর বলেননি যে ইন্টারভিউয়ে যা ছাপা হয়েছে, আপনি তা বলেননি |
তবে এটি পড়ার পর নিজের মনের ওপর আপনার নিয়ন্ত্রণ ও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়েই কিন্তু মানুষ প্রশ্ন তুলতে পারে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.