content
stringlengths
0
129k
নান্নু অনুরোধ করে বললেন, 'কী করব, বলেন! খুব চাপ দিচ্ছে
পঁচিশ বছরের পুরোনো পত্রিকা থেকে উদ্ধার করা নান্নুর সেই চিঠিটি হুবহু তুলে দিয়ে আপনার কৌতূহলটা মিটিয়েই দিই
প্রথাগত প্রতিবাদপত্র নয় বলে সেটি ছাপা হয়েছিল 'ভোরের কাগজ-এর কাছে নান্নুর চিঠি' শিরোনামেই -
বিষয়: আপনার পত্রিকায় ২৭ সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত আমার সাক্ষাৎকার প্রসঙ্গে
'উল্লেখিত সাক্ষাৎকারে উদ্ধৃত আমার কিছু মন্তব্য ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে
গত ভারত সফরে দলের কোচ ও ম্যানেজারের ভূমিকা সম্পর্কে বক্তব্য প্রদানের সময়ে আমি ভাবাবেগে আক্রান্ত ছিলাম
স্বাভাবিকভাবেই ঐ সকল মন্তব্য অতিশয়োক্তি দোষে দুষ্ট
গত সফরে দলের পারফরম্যান্সে আমি হতাশ ছিলাম
যেহেতু দলটির বিদেশে ফলাফলের উপর সারা দেশের ক্রিকেটামোদীদের দৃষ্টি নিবদ্ধ ছিল, তাই সফর শেষে আমার হতাশার মাত্রাও সহজেই অনুমেয়
অধিকন্তু ব্যক্তিগত কিছু সমস্যাও আমাকে পীড়িত করছিল
তাই সাক্ষাৎকার প্রদানের সময় আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম
উল্লেখিত অবস্থায় সাক্ষাৎকারটি প্রদান বিশেষত কোচ ও ম্যানেজার সম্পর্কে এবং বোর্ডের অনুসৃত নীতি প্রসঙ্গে আমার মন্তব্যসমূহ সঠিক অবস্থার প্রতিফলন নয়
আমি বিশ্বাস করি, বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড আগামী বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে
নিয়োজিত কোচ মহিন্দর অমরনাথও দলের সর্বাঙ্গীণ সাফল্য নিশ্চিত করার জন্য সঠিক ও সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন
ভারত সফরে ম্যানেজারের নিপুণ ব্যবস্থাপনার কথাও উল্লেখ্য
আমি এই পত্রের মাধ্যমে দলের কোচ, ম্যানেজার এবং বোর্ডের নীতির বিষয়ে প্রদত্ত সকল মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি
আশা করি, এই পত্র আপনার পত্রিকায় প্রকাশ করে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে সহায়তা করবেন
পরে নান্নু আমাকে বলেছেন, সে সময়কার বোর্ড সেক্রেটারি আমিনুল হক মনি ও কোষাধ্যক্ষ রেজা-ই-করিম তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই চিঠিটা ছাপানোর অফিশিয়ালি ব্যবস্থা করলে তাঁর ক্যাপ্টেনসির কোনো সমস্যা হবে না
নান্নুকে সরিয়ে দিয়ে ১৯৯৪ আইসিসি ট্রফিতে অধিনায়ক করা হলো ফারুক আহমেদকে
যে কারণই বলা হয়ে থাকুক, আসল কারণটা বুঝতে কারোরই বাকি ছিল না
ওই ঘটনার পর অনেক দিন চট্টগ্রামে গেলে আমাকে শুনতে হয়েছে, 'অনরলাই আরার চিটাগাংইয়া ফোয়া ইবার কেপ্টেনসি গেইওই
হয়তো অমরনাথের চাপেই তাঁরা সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি
নান্নুকে সরিয়ে দিয়ে ১৯৯৪ আইসিসি ট্রফিতে অধিনায়ক করা হলো ফারুক আহমেদকে
যে কারণই বলা হয়ে থাকুক, আসল কারণটা বুঝতে কারোরই বাকি ছিল না
ওই ঘটনার পর অনেক দিন চট্টগ্রামে গেলে আমাকে শুনতে হয়েছে, 'অনরলাই আরার চিটাগাংইয়া ফোয়া ইবার কেপ্টেনসি গেইওই
' (বঙ্গানুবাদ: আপনার জন্যই
আমাদের চট্টগ্রামের ছেলেটার অধিনায়কত্ব গেছে)
ওই ঘটনার জের শুধু নান্নুর অধিনায়কত্ব হারানোতেই সীমাবদ্ধ থাকল না
দিতে হলো আরও অনেক বড় মূল্য
বাংলাদেশের জন্য ওই আইসিসি ট্রফিটা ছিল বিশ্বকাপ স্বপ্নপূরণের সিঁড়ি
এর আগে শুধু আইসিসি ট্রফি চ্যাম্পিয়নরাই সুযোগ পেত বিশ্বকাপে
সেবারই প্রথম নিয়ম হয়েছে, বিশ্বকাপে উঠবে প্রথম তিনটি দল
আগের ইতিহাস মনে রাখলে বাংলাদেশের প্রথম তিনে না থাকার কোনো কারণ নেই
সংযুক্ত আরব আমিরাত, হল্যান্ড আর কেনিয়ার কাছে হেরে মৃত্যু হলো সেই স্বপ্নের
কেনিয়া থেকে আর বাংলাদেশেই ফিরলেন না মহিন্দর অমরনাথ
এমন বিপর্যয়ের পর বলির পাঠা খোঁজা হবেই
অধিনায়ক হিসেবে ফারুককেই নিতে হলো বড় দায়
তাঁকে সরিয়ে নতুন অধিনায়ক করা হলো আকরাম খানকে
অধিনায়কত্ব হারিয়ে ক্ষুব্ধ নান্নুর বিরুদ্ধে ইচ্ছা করেই পুরো সামর্থ্য ঢেলে না দেওয়ার অভিযোগটাও খুব বাজার পেল
মহিন্দর অমরনাথের দেওয়া রিপোর্টে যেটির কোনো সত্যতা মেলেনি
অমরনাথের রিপোর্টটি আমার পড়ে দেখার সুযোগ হয়েছিল
নান্নু সম্পর্কে যেটিতে ভালো ভালো কথাই ছিল
একটা মন্তব্য এখনো আলাদাভাবে মনে আছে
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নান্নুকেই সত্যিকার 'পেশাদার' বলে স্বীকৃতি দিয়েছিলেন অমরনাথ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, দেশে গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে
দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে
যেহেতু গণতন্ত্রের মধ্যে রাজনীতি, অর্থনীতি সবকিছু নিহিত রয়েছে, তাই গণতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান এসব কথা বলেন
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুহা. হানিফসহ সব 'রাজবন্দির' মুক্তির দাবিতে জাতীয়তাবাদী দেশ 'বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' নামের একটি সংগঠন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে মাহবুবুর রহমান বলেন, 'আন্দোলন নিয়ে আমরা হতাশ নই
আমরা মনোবল হারাইনি
যত কঠিন সময়ই আসুক আমরা হতাশ হব না, মনোবল হারাব না
আন্দোলনের মাধ্যমে আমরা একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন চেয়েছি
কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে একপাক্ষিক
এটা কখনো অবাধ হতে পারে না
এটা ছিল ভোটারশূন্য নির্বাচন
মিথ্যা ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে
তাই বর্তমান সংসদও অন্তসারশূন্য একটি সংসদ
আমরা মনে করি, আমাদের আন্দোলন সফল হয়েছে
আমরা আশা করি, কম সময়ের মধ্যেই এই সংসদ শেষ হবে
' বর্তমান সরকার সারা দেশে ভয়ভীতির রাজত্ব কায়েম করে বিরোধী নেতা-কর্মীদের হত্যা, খুন, গুম ও নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, 'দেশে আজ গণতন্ত্র নেই
গণতন্ত্রের বাংলাদেশ ফিরিয়ে আনতে বাংলাদেশের মানুষ এ বছরের মধ্যেই খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবে ইনশাল্লাহ
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটেও সাফল্য পেল বিএনপি
প্রথম ধাপের মতো গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপেও তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের পেছনে ফেলেছে
দেশে চতুর্থবার অনুষ্ঠিত এই উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফা ছিল মোটামুটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর
কিন্তু বিচ্ছিন্ন সংঘাতে দ্বিতীয় দফার ভোটের উৎসব ম্লান হয়ে গেছে
যশোরের চৌগাছা মডেল বিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতরেই বিএনপি-সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলামের (বাঁয়ে সাদা পাঞ্জাবি পরা) ওপর হামলা হয়
হামলা থেকে বাঁচতে দৌড়াচ্ছেন তিনি
গতকাল ১১৫টি উপজেলায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়
এরপর শুরু হয় গণনা
রাত আড়াইটা পর্যন্ত ১০৮টি উপজেলার বেসরকারিভাবে ঘোষিত ফলাফল পাওয়া গেছে
তাতে ৫০টি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন
আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন ৪২টিতে
এ ছাড়া জামায়াতের আটজন, জাতীয় পার্টির একজন, বিএনপির দুজন ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী, নির্দলীয় একজন, পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির (জেএসএস) দুজন ও ইউপিডিএফের একজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন
১৯ ফেব্রুয়ারি প্রথম দফার ভোটে ৯৭টি উপজেলার মধ্যে বিএনপি ৪৪টি, আওয়ামী লীগ ৩৪টি, জামায়াত ১২টি, জাতীয় পার্টি একটি ও ছয়টি উপজেলায় অন্যরা জয়ী হন
বিদ্যালয়ের মাঠেই তাঁকে কিল-ঘুষি মারা হচ্ছেগতকাল অন্তত ৩৫টি কেন্দ্রে সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিহত হন একজন
বিভিন্ন স্থানে সরকারি দল-সমর্থিত প্রার্থী ও তাঁদের সমর্থকদের ঘিরেই ছিল ভোট কারচুপি ও ভোটকেন্দ্র দখলে রাখার অভিযোগ
প্রথম ধাপে ভালো ফল করায় দ্বিতীয় ধাপে বিএনপির প্রার্থীরা ভোটের ময়দানে ছিলেন বেশ উজ্জীবিত
সরকারি দলের প্রার্থীরা কোনো কোনো এলাকায় ভোট কারচুপির চেষ্টা করলে বিএনপির সমর্থকেরা তা রুখে দেন
যেখানে শক্তিতে পেরে ওঠেননি, সেখানে ভোট বর্জন করেছেন
বরিশাল, কুষ্টিয়া, ফেনী, যশোরসহ কয়েকটি স্থানে বিএনপি বা ১৯-দলীয় জোটের প্রার্থীরা নির্বাচন বর্জন করে কর্মসূচি দিয়েছেন
হামলার পর গুরুতর আহত জহুরুল ইসলামনির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, এজেন্টদের বের করে দেওয়া, জোর করে সিল মারার বিক্ষিপ্ত ঘটনাগুলো কিছু এলাকায় উত্তেজনা সৃষ্টি করে
বিভিন্ন উপজেলার ৩৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা গুলি ছুড়েছেন
আইন লঙ্ঘন করায় বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শাস্তি দিয়েছেন ২১৬ জনকে
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নির্বাচনী সংঘর্ষে সাদ্দাম হোসেন (১৮) নামের একজন যুবক নিহত হয়েছেন
গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ ১০ জন আহত হন
বাগেরহাটের ফকিরহাটে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সরদার নিয়ামত হোসেনকে র‌্যাব-বিজিবির সদস্যরা মারধর ও গ্রেপ্তার করেন
এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়
হামলার ছবি তোলার পর প্রথম আলোর আলোকচিত্রীর ক্যামেরা কেড়ে নিচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর এক কর্মী
ছবি: প্রথম আলো ও সংগৃহীতএসব ঘটনার বাইরে যেসব উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, সেখানে ছিল উৎসবের আবহ
স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষ
বিশেষ করে নারী ভোটারদের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়
স্থানীয় সরকারের নির্বাচন কাগজে-কলমে অরাজনৈতিক
তবে রাজনৈতিক আবহের মধ্য দিয়েই ভোটাররা পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়েছেন
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল সাংবাদিকদের বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে
তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের বলেন, নির্বাচনে আওয়ামী লীগের স্বরূপ উন্মোচিত হয়েছে