content stringlengths 0 129k |
|---|
তারা চর দখলের মতো কেন্দ্র দখল করেছে |
তবে আওয়ামী লীগের দাবি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে |
দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম দলের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, বহির্বিশ্বে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে |
বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় ১১ জনকে পুড়িয়ে আলোচিত হত্যাকাণ্ডের ১৮ বছর পূর্ণ হলেও মামলার সাক্ষ্যগ্রহণের কাজও এখনো শেষ হয়নি |
মামলার ৩৯ আসামির ৩৭ জনই জামিনে আছেন |
তারা বাদি ও সাক্ষীদের হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত |
মামলার বাদি পল্লী চিকিৎসক বিমল শীল প্রাণভয়ে গ্রাম ছেড়ে থাকছেন শহরে |
২০০৩ সালের ১৮ নভেম্বর ঘটনার পর সাধনপুর শীলপাড়ায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয় |
কিন্তু এ বছরের জানুয়ারিতে সেটি কোনো কারণ ছাড়াই উঠিয়ে নেওয়া হয় |
এর ফলে ওই এলাকার নারী-পুরুষ সবাই প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন |
২০১৮ সালের ২৩ জুন হাইকোর্ট মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য চট্টগ্রাম জজ আদালতকে নির্দেশ দিলেও পলাতক ও জামিনে থাকা আসামিরা কৌশলে মামলার বিচারকাজ বিলম্বিত করছে |
অনুসন্ধানে জানা গেছে, পুড়িয়ে হত্যার ঘটনার পর বাদিপক্ষ কালীপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তোলে |
কিন্তু ওই সময় তাঁর চাচাত ভাই জাফরুল ইসলাম চৌধুরী বাঁশখালীর এমপি এবং তৎকালীন সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ছিলেন |
ফলে বাদি বিমল শীল এজাহারে আমিনুর রহমান চৌধুরীকে আসামি করলেও পুলিশ চার্জশিট থেকে তার নাম বাদ দেয় |
বাদির চার্জশিটে নারাজি দিয়ে পুলিশ মূলহোতা আমিনুরকে বাদ দিয়ে তিনবার চার্জশিট দেয় |
পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তদন্তের ভার দেওয়া হয় সিআইডিকে |
এরপর ২০১১ সালের ৯ জানুয়ারি আমিনুর রহমান চৌধুরীসহ ৩৯ জনকে আসামি করে চতুর্থ দফায় অভিযোগপত্র দেওয়া হয় |
এর কিছুদিন পর আদালত চার্জশিট গ্রহণ করলে আমিনুর রহমান চৌধুরী গ্রেপ্তার হন |
তিনি জামিনে এসে হাইকোর্টে রিট করে মামলা স্থগিত করে দেন |
আরও পড়ুন : শ্রমিক লীগ সভাপতি জহিরুল হত্যাকাণ্ডে শিবিরের সাবেক সভাপতির জড়িতের প্রমাণ পেয়েছে র্যাব |
পরে বাদি পক্ষ শুনানিতে অংশ নিলে হাইকোর্ট ২০১৮ সালে ২৩ জুন আসামি আমিনুর রহমান চৌধুরীর রিট বাতিল করে চট্টগ্রাম জজ আদালতকে মামলাটি দ্রুত নিষ্পত্তির আদেশ দেন |
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালতে মামলাটির বিচারকাজ চলছে |
বাদি বিমল শীলের মামলায় আলোচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরীসহ ৩৯ জন আসামি |
এসব আসামির মধ্যে ১৯ জন পলাতক, ১৮ জন জামিনে এবং ২ জন কারাগারে আছেন |
মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে মাত্র ২২ জন সাক্ষ্য দিয়েছেন |
পরবর্তী সাক্ষীর তারিখ ধার্য করা হয়েছে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি |
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন, মামলাটিতে ৫৭ জন সাক্ষীর মধ্যে মাত্র ২২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে |
আগামী বছরের ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে |
সাক্ষীদের সাক্ষ্য কাজ সম্পন্ন না হলে বিচারকাজ শেষ করতে আরও সময় লাগবে |
মামলার সাক্ষী দেলোয়ার হোসেন ও হোসনে আরা বলেন, আসামিদের হুমকি-ধমকিতে আতঙ্কে আছি |
ওই মামলায় সাক্ষী হওয়ার পর থেকে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাউকে বুঝাতে পারছি না |
মামলার বাদি বিমল শীল বলেন, ১১ স্বজনকে পুড়িয়ে হত্যার পর বিচার পাওয়ার আশায় খুনিদের বিরুদ্ধে মামলা করেছিলাম |
১৮ বছর শুধু আদালতেই দৌড়লাম |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৩ সালে বিরোধীদলীয় নেত্রী থাকা অবস্থায় ঘটনাস্থল দেখতে এসেছিলেন |
তিনি খুনিদের বিচার চেয়েছিলেন |
কিন্তু এখনো প্রকাশ্যে ঘুরছে খুনিরা |
ওইসময় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হলে চলতি বছরের জানুয়ারি থেকে সেটি উঠিয়ে নিয়েছে |
আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি |
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ন কবির বলেন, ফাঁড়িটি পুলিশ স্বল্পতার কারণে উঠিয়ে নেওয়া হয়েছে |
তবে প্রতিরাতে রামদাস পুলিশ ক্যাম্প থেকে ৫ জন পুলিশ ওখানে পাঠানো হয় |
আরও পড়ুন : ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে ঝুলতে হবে ফাঁসির দড়িতে |
যোগাযোগ করা হলে বিএনপি নেতা ও সাবেক কালীপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বলেন, আমি ১১জন নিহত হওয়া স্বজনদের পরদিন সহযোগিতার করেছিলাম |
ওই ঘটনায় আমি জড়িত নই |
রাজনৈতিক কারণে ২০১১ সালে আমাকে চতুর্থবার দেওয়া চার্জশিটে আসামি করা হয়েছে |
তাই আমি হাইকোর্টে শুধুমাত্র আমার বিচার্য বিষয় স্থগিত করেছিলাম |
পুরো মামলা স্থগিত করিনি |
এদিকে গত বৃহস্পতিবার দুপুরে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী |
ওইসময় ছিলেন মামলার বাদি বিমল শীল ও তাঁর স্বজনরা |
উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ নভেম্বর মধ্যরাত বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে এক পরিবারের ১১ জনকে হত্যা করা হয় |
এ সময় মামলার বাদি বিমল শীল বাড়ির দোতলার জানালা ভেঙে লাফ দিলে প্রাণে বাঁচেন |
ওই ঘটনায় তাঁর বাবা তেজেন্দ্র লাল শীল (৭০), মা বকুল শীল (৬০), ভাই অনিল শীল (৪০), অনিলের স্ত্রী স্মৃতি শীল (৩২) এবং অনিলের তিন সন্তান রুমি শীল (১২), সোনিয়া শীল (৭) ও চারদিন বয়সী কার্তিক শীল, বিমল শীলের চাচাত বোন বাবুটি শীল (২৫), প্রসাদি শীল (১৭), এনি শীল (৭) এবং কক্সবাজার থেকে বেড়াতে আসা তার মাসি দেবেন্দ্র শীল (৭২) পুড়ে অঙ্গার হয়ে যান |
দুর্গাপূজার মধ্যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রেক্ষাপটে ঢাকায় সব ধর্মের প্রতিনিধিরা এক মঞ্চে উপস্থিত হয়ে জানালেন সম্প্রীতির আহ্বান |
বাংলাদেশ তরীকত ফেডারেশনের আহ্বানে রোববার গুলশানের লেইক শোর হোটেলে 'শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে আন্তঃধর্মীয় ঐক্য' শীর্ষক এই অনুষ্ঠান হয় |
অনুষ্ঠানে ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, তরীকত ফেডারেশনের ধর্মীয় ঐক্যের ডাক 'অত্যন্ত প্রশংসনীয়' |
তিনি বলেন, "ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার বিচার না হওয়ার সংস্কৃতির কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটছে |
কুমিল্লার ঘটনার বিচার না হলে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি হবে |
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন, "ধর্মীয় সম্প্রীতি বাড়াতে হবে |
ধর্মীয় নেতাদের ঐক্য এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ |
আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করি |
ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'নজরদারি' বাড়ানোর পরামর্শও দেন তিনি |
চার্চ অব বাংলাদেশের ভিশক সৌরভ ফলিও বলেন, "কোনো ধর্মেই প্রতিবেশীকে ঘৃণা করার কথা বলা হয়নি |
সম্প্রতি বাংলাদেশে আমরা যা দেখেছি, তাতে সৃষ্টিকর্তা খুশি হননি |
"আমরা আমাদের শিশুদের মধ্যে যে বীজ বপন করে দেব, সেভাবেই তারা গড়ে উঠবে |
ধর্মীয় শিক্ষার বইয়ে সব শিশুর জন্য একই শিক্ষার ব্যবস্থা করা হোক |
সকল শিশুরা জানুক সৃষ্টিকর্তা এক, সব মানুষ এক, সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে |
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ বলেন, "আমাদের ধর্মীয় শিক্ষা কারিক্যুলামে যেন সকল ধর্মের জন্য থাকে ৫০ মার্কস এবং নিজ ধর্মের জন্য থাকবে ৫০ মার্কস |
তাহলে শিশুদের মধ্যে শৈশবকাল থেকেই অসাম্প্রদায়িক চেতনা গড়ে উঠবে |
অনুষ্ঠানের সভাপতি তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, "মুসলমান হিসেবে আমাদের দায়-দায়িত্ব উনাদের (অন্যান্য ধর্মানুসারী) হেফাজত করা |
সংখ্যালঘু কথাটি সংবিধানসিদ্ধ না |
এটা আমাদের আবিষ্কার |
আমাদের শপথ হবে একটাই, বাঁচার লড়াইয়ের জন্য সকল ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধ থাকবে আগামী দিনের শান্তির জন্য |
আওয়ামী লীগের জোট শরিক দলের এই নেতা সরকারের সমালোচনা করে বলেন, "সরকারের রন্ধ্রে রন্ধ্রে জঙ্গিবাদী মন-মানসিকতার লোক ঘুরে বেড়াচ্ছে |
শুধু বিএনপি-জামায়াতের কথা বলে দায় এড়ানো যাবে না |
সকল ধর্মের লোকদের যার যার ধর্ম পালন করার সুযোগ করে দেওয়াও সরকারের দায়িত্ব |
কুমিল্লার ঘটনার প্রসঙ্গে মাইজভান্ডারি বলেন, "কুমিল্লার ঘটনায় ওসি কোরআন শরিফ হাতে নিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে দেশ ও জাতির সামনে ঘটনাটিকে হাইলাইট করেছেন |
ওসির দায়িত্ব ছিল বিষয়টিকে হাইড করা, যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা না হয় |
এটা কোরআন শরীফ অবমাননা |
ওসির এই ঘটনাও সাম্প্রদায়িক উসকানির মধ্যেও পড়ে |
সে যদি দায়িত্বশীল হত, তাহলে কুমিল্লার পর দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটত না |
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, ইসলামী চিন্তবিদ ড. আহসানুল হাদী, মহিলা পরিষদের নেত্রী জয়ন্তী রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী, জাতীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রোজারিও, ইসলামী বক্তা গিয়াস উদ্দীন আত-তাহেরী, জাতীয় পুজা উদযাপণ পরিষদের নেতা মিলন কান্তি দত্ত |
সূত্রঃ বিডিনিউজ |
পূর্ববর্তী সংবাদবিশ্বকাপ শেষ সাকিবের |
পরবর্তী সংবাদপ্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের তালিকা পাঠানোর নির্দেশ |
নিজস্ব প্রতিবেদক |
৯ হাজার কোটি টাকার প্রকল্পে ঢেলে সাজানো হচ্ছে ঢাবি |
এমপিওভুক্ত হবে যোগ্য সব প্রতিষ্ঠান |
কোভিড: ১০ কোটি ডোজ টিকার ঘর পেরোলো বাংলাদেশ |
এইচএসসি-সমমান পরীক্ষা শুরু আজ থেকে |
ওমিক্রন: ক্লাসের দিন বাড়বে না, চলবে এইচএসসি পরীক্ষা |
প্রাথমিকের শিক্ষক বদলি শুরু হতে পারে জানুয়ারিতে |
ফেইসবুকে আমাদের রামু |
সর্বশেষ পাঁচ |
ঈদগড় ফুটবল চ্যাম্পিয়নশীপের অনুষ্ঠানে এমপি কমল : আঞ্চলিক ক্রীড়া এলাকাকে আলোকিত... |
নিজস্ব প্রতিবেদক - ডিসেম্বর ৭, ২০২১ |
নিজস্ব প্রতিবেদক, রামুঃ কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, আঞ্চলিক ক্রীড়া আয়োজনের মতো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলো একটি এলাকাকে আলোকিত করার পেছনে সহায়ক ভূমিকা... |
লামায় জীবনযুদ্ধে হার মেনে মুক্তিযোদ্ধা সন্তানের আত্মহত্যা |
ডিসেম্বর ৫, ২০২১ |
চাকমারকুলে তালিমুল কোরআন মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে... |
ডিসেম্বর ৫, ২০২১ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.