content stringlengths 0 129k |
|---|
অ্যালোভেরা জেল ব্যবহারকারীদের ত্বকে কোন রকম চর্মরোগ, মেচেদা, ব্রণের সমস্যা থাকে না |
তবে বাজার থেকে প্যাকেটজাত অ্যালোভেরা জেল না কিনে সরাসরি অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল নিয়ে ব্যবহার করতে পারেন |
জেনে নিন ত্বকের যত্নে অ্যালোভেরার উপকারী দিক গুলি : |
১) উজ্জ্বল ত্বকপান অ্যালোভেরার সহায়তার : |
অ্যালোভেরার মধ্যে জলের আধিক্য বেশি থাকায় এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে |
মূলত ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা ব্যবহার করা যায় (৪) |
সে ক্ষেত্রে এটির মধ্যে কোনো চটচটে ভাব থাকে না |
এটি সরাসরি ত্বকে মিশে গিয়ে ত্বককে ভেতর থেকে দাগছোপহীন এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে (৫), (৬) |
যাদের তৈলাক্ত ত্বকের সমস্যা কিংবা ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য অ্যালোভেরা জেল একটি গুরুত্বপূর্ণ উপাদান |
এছাড়াও শীতকালে যাদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে তাদের এই সমস্যা দূর করতে অ্যালোভেরা মুখ্য ভূমিকা গ্রহণ করে (৭) |
দৈনিক অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বক তার আর্দ্রতা ফিরে পায় এবং ভেতর থেকে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে |
কিভাবে ব্যবহার করবেন ? |
অ্যালোভেরা গাছের সবুজ অংশের ভেতর থেকে সাদা অংশের যে জেল পাওয়া যায় সেটি বের করে নিন |
এবার এটি ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়ে রস তৈরি করুন |
তবে এটি সরাসরি ত্বকে ব্যবহার করার আগে কানের পিছনে অল্প লাগিয়ে দেখে নিন কোন রকম এলার্জি হচ্ছে কিনা |
যদি কোনরকম সমস্যা না হয় সরাসরি যে কোন সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এটি ব্যবহার করতে পারেন |
কিন্তু যদি কোনো রকম অ্যালার্জি দেখতে পান সে ক্ষেত্রে নারকেল তেল বা অলিভ অয়েল এর সাথে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন |
এবং এক ঘণ্টা লাগিয়ে রাখার পর মুখটা যদি তৈলাক্ত ত্বক হয় উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন |
আর যদি শুষ্ক ত্বক হয় সে ক্ষেত্রে সাধারণ জল দিয়ে মুখটা ধুয়ে নিন |
২) ব্রণের সমাধান করুন অ্যালোভেরা দিয়ে : / |
যাদের তৈলাক্ত ত্বক তাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল ব্রণ |
তবে ব্রণর সমস্যার সমাধান করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অ্যালোভেরা |
মুখের সৌন্দর্য ধরে রাখতে অ্যালোভেরা জেল মুখ্য ভূমিকা গ্রহণ করে |
অ্যালোভেরার জেলে থাকা অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণগুলি ত্বকে যে কোন ধরনের জীবাণুকে নাশ করে ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বকের যে কোন ধরনের দাগ ছোপ কমাতে সাহায্য করে |
এছাড়াও এর মধ্যে থাকা উপাদান গুলি ত্বকের ডেড সেল দূর করে নতুন কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |
যার ফলে ব্রণের সমস্যা চিরতরে সমাধান হয় |
মূলত ব্রণের চিকিৎসায় ব্যবহারকারী ওষুধ গুলির মধ্যেও অ্যালোভেরা জেলের ব্যবহার করা হয় |
এটি ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বকে এক ধরনের শীতলতা প্রদান করে |
যেটি ব্রণর সমস্যা দূরে রাখতে সহায়তা করে |
এটি ব্রণর বৃদ্ধি কমিয়ে ব্রণের ক্ষত নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে |
কিভাবে ব্যবহার করবেন ? |
ব্রণের সমস্যার সমাধান করতে প্রতিদিন রাতে ব্রণের ওপর সরাসরি অ্যালোভেরা জেল প্রয়োগ করুন এবং পরদিন সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন |
এছাড়াও অ্যালোভেরা জেলের সাথে লেবুর রস মিশিয়ে ব্রণের ওপর লাগিয়ে রাখতে পারেন |
পরদিন সকালে উঠে মুখটা ধুয়ে নেবেন |
এর ফলে ব্রণের কোনরকম দাগ ত্বকের ওপর পড়বে না |
তবে ত্বক যদি সংবেদনশীল হয়, তাহলে লেবুর রস ব্যবহার না করে কেবলমাত্র অ্যালোভেরার জেল ব্যবহার করুন |
৩) বলিরেখা দূর করতে অ্যালোভেরা জেল এর ব্যবহার : / |
অ্যালোভেরা কেবলমাত্র শরীরের ওপর থেকেই নয় বরং ভিতর থেকে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে |
যারা দৈনিক অ্যালোভেরা জেল খান তাদের ত্বকে বার্ধক্যজনিত সমস্যা গুলি দেখা যায়না (১০) |
মূলতঃ অ্যালোভেরা ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে |
যার ফলে বয়স বাড়লেও ত্বকে বলিরেখার সমস্যা দেখা যায় না |
এছাড়াও বয়সের যে লক্ষণগুলো তার মধ্যে দেখা যায় সেগুলি অ্যালোভেরা প্রকাশ পেতে দেয় না (১১) |
বার্ধক্যজনিত লক্ষণগুলি থেকে অ্যালোভেরা ত্বককে দূরে রাখে |
এছাড়াও অ্যালোভেরা ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে |
যার ফলে ফাইন লাইন, বলিরেখার এবং ব্রণের দাগের মতো সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায় |
কিভাবে ব্যবহার করবেন? |
দৈনিক সকাল বেলা খালি পেটে এক চামচ করে অ্যালোভেরার রস খেতে পারেন |
এছাড়াও অ্যালোভেরা জেলের সাথে সামান্য অলিভ অয়েল এবং ওটমিল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন |
এবার ওই পেস্ট মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন |
এরপর পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নিন |
সপ্তাহে দুই দিন এই পেস্ট ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা সমস্যা দূর হবে |
৪) রোদে পোড়া ভাব কমাতে অ্যালোভেরার ব্যবহার : |
দৈনন্দিন দৌড় ঝাপের জীবনে আমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল সানবার্ন অর্থাৎ রোদে পোড়া ভাব |
ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে অবস্থান করার ফলে বছরের বেশিরভাগ সময়ই আমাদের এখানে গ্রীষ্মকাল |
যার ফলে রোদের তীব্রতাও খুব |
সেই কারণে ছোট-বড় প্রায় সকলের মধ্যেই রোদে পোড়া ভাব লক্ষ্য করা যায় |
তবে শুরুতে এটি স্বল্প ভাবে হলেও বাড়তে বাড়তে অতিরিক্ত রোদে থাকার ফলে ত্বক ক্যানসারের মতো সমস্যাও হতে পারে সানবার্ন থেকে |
তাই এর যথাযথ চিকিৎসা প্রয়োজন |
আর এ ধরনের চিকিৎসায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যালোভেরা |
অ্যালোভেরা ত্বককে উজ্জ্বল করতে এবং রোদে পোড়া ভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে |
কিভাবে ব্যবহার করবেন? |
প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে শরীরের যে অংশগুলো তে সানবার্ন রয়েছে সেগুলি ভাল করে জল দিয়ে ধুয়ে নিয়ে সেই অংশে পুরু করে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন |
এবং পরদিন সকালে উঠে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন |
দৈনিক অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে এক সপ্তাহের মধ্যেই ত্বকে রোদে পোড়া ভাব কমতে থাকবে |
এটি নিত্যদিন ব্যবহারের ফলে সানবার্নের সমস্যা চিরতরে দূর হবে |
৫) কাটাছেঁড়ায় অ্যালোভেরার ব্যবহার : & (, ) |
কাটা-ছেড়া কিংবা যেকোনো ধরনের ক্ষত নিরাময়ে অ্যালোভেরার ভূমিকা গুরুত্বপূর্ণ |
এটি নতুন কোষ গঠনে সহায়তা করে |
যার ফলে যে কোনো ধরনের ক্ষত নিরাময়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে |
গবেষণায় লক্ষ্য করা গিয়েছে, ত্বক এবং চুলের বিভিন্ন ক্ষত নিরাময়ে অ্যালোভেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে |
এছাড়া অ্যালোভেরা যে কোনো ধরনের চুলকানি কিংবা ত্বকের রোগ কমাতেও সহায়তা করে |
এই উদ্ভিদটি যেকোনো কাটা দাগ কিংবা গায়ের ওপর ক্ষতর কার্যকরীভাবে চিকিৎসা করে |
গবেষণার লক্ষ্য করা গেছে, যে সমস্ত লোকেরা রেডিয়েশন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে অ্যালোভেরার ব্যবহার গুরুত্বপূর্ণ |
এছাড়াও রক্ত পরা কমাতেও সহায়তা করে অ্যালোভেরা |
কিভাবে ব্যবহার করবেন ? |
কাটা জায়গাটিতে রক্ত তুলো দিয়ে পরিস্কার করে নিয়ে সেটির ওপর সরাসরি অ্যালোভেরা জেল প্রয়োগ করুন |
অ্যালোভেরার মধ্যে থাকা উপাদান গুলি নতুন কোষ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে |
যার ফলে খুব শীঘ্রই ক্ষত নিরাময় করে অ্যালোভেরা জায়গাটির বেদনা কমাতে সহায়তা করবে |
নির্দিষ্ট সময় পরপর জায়গাটি পরিষ্কার করে অ্যালোভেরা জেল লাগান |
দেখবেন দু'দিনেই শুকোতে শুরু করেছে এবং কোন দাগ ছোপ ছাড়াই ত্বকের যেকোন কাটাছেঁড়া কমাতে সহায়তা করবে অ্যালোভেরা |
৬) স্ট্রেচ মারকস কমাতে অ্যালোভেরার ব্যবহার : |
হঠাৎ করে মোটা হয়ে গেলে কিংবা রোগা হয়ে গেলে অথবা গর্ভাবস্থায় ত্বকে স্ট্রেচ মার্কস লক্ষ্য করা যায় |
এটি কমাতে অ্যালোভেরার ভূমিকা গুরুত্বপূর্ণ |
মূলতঃ দৈনন্দিন অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে ত্বকের স্ট্রেচ মার্কস হালকা হয়ে আসতে থাকে |
এছাড়াও অ্যালোভেরা অ্যাস্ট্রিনজেন্ট এর মত কাজ করে ত্বকের লোমকূপ কে টাইট করতে সহায়তা করে |
কিভাবে ব্যবহার করবেন ? |
অ্যালোভেরা জেল এর সমপরিমাণ নারকেল তেল নিয়ে একটি তরল মিশ্রন তৈরি করুন |
এবার এই মিশ্রণটি রাতে শুতে যাওয়ার আগে স্ট্রেচ মার্কস যুক্ত অংশে লাগিয়ে শুতে চলে যান |
দেখবেন এক সপ্তাহের মধ্যেই এই এই দাগ হালকা হতে শুরু করেছে |
চুলের জন্য এলোভেরার উপকারিতা - |
ত্বকের পাশাপাশি চুলের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যালোভেরা |
এটি চুলের বৃদ্ধি ঘটাতে এবং চুলের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে |
অ্যালোভেরা মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে |
এছাড়াও চুলে এবং মাথার ত্বকে কোনো রকমের চুলকানি কিংবা ঘায়ের সৃষ্টি হলে সেটি কমাতে সহায়তা করে |
অ্যালোভেরার পুষ্টি চুল এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে চুলকে সুন্দর এবং স্বাস্থ্যজ্জ্বল করে তোলে |
প্রাকৃতিক উপাদান অ্যালোভেরার গুনাগুন বাজারজাতও যেকোনো ধরনের চুলের প্রসাধনী কে ছাড়িয়ে যেতে পারে |
অ্যালোভেরা মাথার ত্বকে রক্ত সঞ্চালনকে ত্বরান্বিত করে |
যার ফলে চুলের শিকড় গুলির স্বাস্থ্যের উন্নতি ঘটে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.