content stringlengths 0 129k |
|---|
তিনি মারা যাওয়ার পর তাঁর ফেলে যাওয়া স্মৃতিগুলো এভাবেই কষ্ট দেয় রুম্পাকে |
একসময় নানার আবদারে, অনুরোধে কতকিছুই এই ক্যানভাসে আঁকত রুম্পা |
বিশেষ করে মন খারাপ থাকলে এটা ওষুধের মত কাজ করত |
কিন্তু আজ সেই স্মৃতি রোমন্থন করে রুম্পা যেন ততটাই কষ্ট পাচ্ছে |
-এই এই দুষ্ট মেয়ে...খেয়ে নে বলছি |
এত দৌড়াদৌড়ি করিস না বাবা |
এই যে থাম |
এই মেয়েটা আমাকে পাগল করে দিবে |
-(হাসতে হাসতে) নানাভাই দৌড়াতে পারে না |
-এই এই, আমার সাথে মজা করা হচ্ছে! হুম? এত দুষ্টুমি করলে কিন্তু ঐ রাজপুত্র টগবগ ঘোড়ার পিঠে চড়ে এসে তোকে নিয়ে যাবে |
এইতো আমি এখনই ফোন করছি |
(ফ্লোরে পা দিয়ে আঘাত করে) আমি কোথাও যাব না |
আমি তোমার কাছেই থাকব |
-আমার কাছে থাকতে হলে কিন্তু লক্ষ্মী মেয়ের মত খেতে হবে |
রুম্পার বয়স যখন দুই কি তিন এভাবেই রুম্পার নানা সারা ঘর রুম্পার পিছুপিছু ছুটতেন খাবারের প্লেট নিয়ে |
টগবগ ঘোড়া আর রাজপুত্রের কথা বললেই রুম্পা ঠাণ্ডা হয়ে যেত |
যদিও বড় হওয়ার পর এ নিয়ে রুম্পা মনে মনে অনেক হাসত |
'কেউ যদি আমার মানসিক অবস্থাটা বুঝতে পারত...নানাভাইয়ের মত যে আর কেউ নয়...'- ভাবতে ভাবতে আবারও বারান্দায় আসে রুম্পা |
উদাস মনে রাস্তাটার দিকে তাকিয়ে থাকে |
প্রতিদিন বিকালে নানাকে নিয়ে সংসদ ভবনের ওদিকটাতে হাঁটতে যেত রুম্পা |
একদিন এক ঘটনা ঘটল |
এর পর থেকে নানাভাই ওকে প্রায়ই খেপাত 'বোকি রুম্পা' বলে |
তখন রুম্পার বয়স সবেমাত্র চার পেরিয়েছে |
শরীফ সাহেব বাদাম কিনছেন আর রুম্পা তাঁর হাত ধরে দাঁড়িয়ে আছে |
-নানাভাই দেখ, বেলুন |
-কোথায় বেলুন? |
-ঐ যে বেলুন...সাদা বেলুন, গোলাপি বেলুন |
-আহা! ওগুলো তো বেলুন না |
ওগুলো তো হাওয়াই মিঠাই |
একি? আমার নানুভাই দেখি হাওয়াই মিঠাই চিনে না |
-এগুলো কেমন খেতে? |
চকলেটের মত |
এই ভাই, এদিকে আসেন তো |
আমার রুম্পামনিকে হাওয়াই মিঠাই দেন |
(মিঠাই রুম্পার হাতে দেয়ার পর) বলতো কেমন খেতে? |
আমার ক্যাটবুরি এর চেয়ে অনেক মজা |
(রুম্পা কে ক্যাটবুরি বলত) |
-কি বলে বোকা মেয়েটা? আজ থেকে তোর নাম হয়ে গেল 'বোকি রুম্পা' |
-নানাভাই, না... |
আজ এসব কথা মনে করে রুম্পার নিজের উপরই খুব ঈর্ষা ও ক্ষোভ হচ্ছে |
এমনি সুন্দর কিছু মুহূর্ত তার শৈশব জুড়ে ছিল |
এখন তাই যেন তার নিদারুণ যন্ত্রণার কারণ হচ্ছে |
রুম্পা আর নিজেকে সামলাতে পারছে |
মাথা ভারি হয়ে আসছে |
এদিকে আকাশ জুড়ে কেবল মেঘ আর মেঘ |
'সন্ধ্যাতারা কি আজও দেখতে পারব না?'- অস্থির হয়ে উঠে রুম্পা |
আবারও অতীতে হারিয়ে যায় সে |
-নানাভাই, দেখ কি এঁকেছি |
-বাহ! এ তো দেখি বেলুন |
-না! এগুলো হাওয়াই মিঠাই |
-ও! বোকি রুম্পা দেখি হাওয়াই মিঠাই চিনে |
-(বিরক্ত হয়ে)আহ! নানাভাই |
তুমি এমন কর কেন আমার সাথে? (কিছুক্ষণ নীরবতা) নানাভাই, কি হয়েছে তোমার? আকাশে কি দেখ? |
-দেখি নারে নানুভাই |
-আ আ...আমি এখন অনেক বড় |
আমি স্কুলে যাই |
বাক্য লিখতে পারি, পড়তেও পারি |
-ইশ! আমার নানুভাই যে পাকাবুড়ি হয়ে গেছে |
আরেহ! ঐ যে সাদা চুলও দেখি বেরিয়েছে... |
-আ আ আ...নানাভাই তুমি শুধু দুষ্টুমি কর! বলনা কি খুঁজ? |
-আচ্ছা বলছি |
আমি সন্ধ্যাতারা খুঁজি |
-এটা আবার কি? |
-এটা একটা তারা |
সন্ধ্যায় পশ্চিম আকাশের এক কোণে দেখা যায় |
যখন কাউকে মনে পড়ে তখন আমি ওটাকে খুঁজি |
-কাকে মনে পড়ে? |
-এই যেমন ধর...আমি যখন মরে যাব তখন তুই আমাকে মনে করবি, সেরকম একটা ব্যাপার |
-ধুর, নানাভাই! কি বল? তুমি মরবে কেন? (জড়িয়ে ধরে) আমি তোমার কাছেই থাকব সবসময় |
দীর্ঘশ্বাস ছেড়ে রুম্পা ঘরের ভেতর আসে |
মেঘলা আকাশ, মেঘলা মন |
ঘড়ির টিকটিক শব্দও অসহ্য লাগছে |
বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে থাকে রুম্পা |
চোখের পাতা একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে |
উপরের সিলিংটা ক্রমে ঝাপসা হয়ে আসছে |
দৃষ্টির সীমানায় কেমন যেন মেঘ জমা হচ্ছে |
হঠাৎ বজ্রপাতের শব্দ |
শব্দের আকস্মিকতায় কর্নিয়া প্রসারিত হল |
চারদিকে নিকষ কাল অন্ধকার |
লোডশেডিং?! উঠে দাঁড়াল রুম্পা |
ফ্লোরের উপর হারিকেন পড়ে আছে |
'হারিকেন আসল কোথা থেকে? এটা জ্বালালোই বা কে?'-ভাবতে ভাবতে রুম্পা হারিকেনটা তুলে নেয় |
নিজের রুমটাও ঠিকমত চিনতে পারছে না রুম্পা |
এ কি? এটা যে রুম্পার রুম নয় |
একটা শূন্য, ফাঁকা হলরুম |
কেন জানি রুম্পার ভয় করছে না, কিন্তু অদ্ভুত লাগছে |
-রুম্পা...রুম্পামনি...এই যে আমি এদিকে |
-কে? নানাভাই? |
-এই যে এদিকে... |
হারিকেনের আলোতে নানাভাইকে চিনতে রুম্পার এতটুকুও দেরি হল না |
-নানাভাই তুমি? তুমি তো... |
-আমি তো কি? |
-না মানে...বুঝতে পারছি না |
-না না, কাছে আছিস না |
-আলোতে বড্ড কষ্ট হয় |
-ওহ! আচ্ছা, তাহলে আলো কমিয়ে দেই |
-না সেটার দরকার নেই |
কেবল কাছে না আসলেই হল |
-এমন করছ কেন নানাভাই? |
-আলোতে আমাকে দেখলে কষ্ট পাবি, তাই কাছে আসতে বারণ করছি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.