content stringlengths 0 129k |
|---|
ফলে শত শত ঠগী ধরা পড়ে |
তাদেরকে বিচার করে প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করা হয় |
ঠগী উচ্ছেদ অভিযানের নেতা ছিলেন কর্নেল শ্লিম্যান |
১৮৩০ সাল থেকে ১৮৪১ সাল পর্যন্ত তিনি প্রায় ৩৭০০ ঠগিকে ধরতে সমর্থ হন |
১৯৪০ সালের দিকে প্রায় ৫০০ ঠগির ফাঁসি দেওয়ার পর ঠগিদের সংখ্যা কমে আসে |
উনিশ শতকের মাঝামাঝিতে আইন-শৃঙ্খলার প্রতি হুমকিস্বরূপ এ ঠগবাজী প্রায় সম্পূর্ণভাবে উৎখাত হয়ে যায় |
এখনো ভারতের রাজস্থানে ঠগীদের বংশধরদের দেখা যায় তবে তারা স্বাভাবিক জীবন যাপন করছে |
১- বাংলাপিডিয়া |
২- লস এঞ্জেল টাইমস |
৩- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা |
৪- মহাবিদ্যা |
৫- ব্রিটিশ ইন্টেলিজেন্স ইন নাইন্টিন সেঞ্চুরি ইন্ডিয়া |
৬- ঠগী, শ্রীপান্থ |
: |
ইতিহাস, জীবনী |
একজন বাংলাদেশী বীরের গল্পগাঁথা |
জুলাই ২৬, ২০১৭ 1 |
এককভাবে এয়ার ফাইটার হিসেবে সবচেয়ে বেশী ইসরাঈলী বিমান ভূপাতিত করার রেকর্ড বাংলাদেশের এক বীর সন্তানের |
তাঁর নাম স্যার সাইফুল আযম |
তিনি ১৯৪১ সালে তৎকালীন পাবনা জেলার খগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন |
উচ্চ মাধ্যমিক স্তরের পর ১৯৫৬ সালে তিনি পশ্চিম পাকিস্তান যান |
১৯৬০ সালে তিনি পাকিস্তান জিডি পাইলট ব্রাঞ্চের একজন পাইলট হন |
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম (মেয়াদ ২০০২-২০০৭) তাঁর ভাই |
১৯৬৭ সালের জুনের ৫ তারিখ |
ছয় দিনব্যাপী আরব-ইসরাইল যুদ্ধ শুরু হয়েছে সেদিন |
চারটি ইসরাইলি জঙ্গী বিমান ধেয়ে আসছে জর্ডানের মাফরাক বিমান ঘাঁটির দিকে |
কিছুক্ষণ আগেই আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে গোটা মিশরীয় বিমান বাহিনীর যুদ্ধ-সরঞ্জাম গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী |
এবার জর্ডানের ছোট্ট বিমান বাহিনীর উপর আক্রমণ করার জন্য ধেয়ে আসছে ইসরাইলি বিমানগুলো |
ঠিক ঐ মুহূর্তে ইসরাইলি সুপারসনিক 'ডাসল্ট সুপার মিস্টেরে' জঙ্গী বিমানগুলো আরবীয় আকাশে খুব আতঙ্কের নাম |
প্রচণ্ড গতি আর বিধ্বংসী ক্ষমতা নিয়ে সেগুলো উড়িয়ে দিতে পারে আকাশপথের যে কোনো বাধা অথবা ভূমিতে অবস্থানকারী যে কোনো লক্ষ্যবস্তুকে |
তবু তাদের পথ রোধ করতে মাফরাক বিমান ঘাঁটি থেকে বুক চিতিয়ে আকাশে ডানা মেললো চারটি 'হকার হান্টার' জঙ্গী বিমান |
শক্তির দিক থেকে ইসরাইলি বিমানের কাছে সেগুলো কিছুই নয় |
মুহূর্তেই উড়ে যেতে পারে এক আঘাতে |
কিন্তু জর্ডানের অকুতোভয় মুসলিম বাহিনীর সদস্যরা শক্ত প্রতিরোধ গড়ে তুললো |
জর্ডানের একটি হকার হান্টারে পাইলটের সিটে বসে আছেন অকুতোভয় এক যুবক, এই পাল্টা প্রতিরোধের মূল অধিনায়ক |
তিনি আর কেউ নন |
আমাদের সাইফুল আযম |
সেই হকার হান্টার থেকেই সে তিনি নির্ভুল নিশানায় ঘায়েল করলেন দুই ইসরাইলি সেনাকে |
ঐ মুহূর্তে কল্পনাতীত এক কাণ্ডও ঘটালেন, অব্যর্থ আঘাতে ভূপাতিত করে ফেললেন একটি ইসরাইলি 'সুপার মিস্টেরে' |
আরেক আঘাতে প্রায় অকেজো করে দিলেন তাদের আরেকটি জঙ্গী বিমান, ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটি ফিরে গেল ইসরাইলি সীমানায় |
চারটি হকার হান্টারের প্রতিরোধের মুখে পড়ে ব্যর্থ হলো অত্যাধুনিক ইসরাইলি বিমানগুলো |
দু'দিন পরই ইরাকি বাহিনী কর্তৃক খবর আসে ইসরাঈল হামলা করতে যাচ্ছে ইরাকে |
সাহায্য প্রয়োজন জর্ডান থেকে |
সাইফুল আযমকে অধিনায়ক করে জর্ডান ৪ জন এয়ার ফাইটারকে পাঠায় ইরাককে সাহায্য করার জন্য |
জুন ৭, ১৯৬৭ সাল |
ইরাকী দলের সামনে ছিল ইসরাইলের চারটি 'ভেটোর বোম্বার' ও দু'টি 'মিরেজ থ্রিসি' জঙ্গী বিমান |
এগুলো আক্রমণ করতে এসেছিল ইরাকের 'এইচ-থ্রি' বিমানঘাঁটির উপরে |
আকাশযুদ্ধে ইরাকি দল শুরু থেকেই শক্ত প্রতিরোধ গড়ে তুলল |
একটি 'মিরেজ থ্রিসি' বিমানে ছিলেন ইসরায়েলি ক্যাপ্টেন গিডিওন দ্রোর |
দ্রোরের গুলিতে নিহত হন আজমের উইংম্যান |
তার হামলায় ভূপাতিত হয় দুটি ইরাকি বিমান |
পরক্ষণেই এর জবাব দেন আজম |
তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় দ্রোরের 'মিরেজ থ্রিসি' |
সে আঘাতের পর বাঁচার যখন আর উপায় নেই তখন ক্যাপ্টেন দ্রোর তার বিমান থেকে ইজেক্ট করে ধরা দেন, আটক হন যুদ্ধবন্দী হিসেবে সাইফুল আযমের কাছে |
এদিকে চারটি 'ভেটোর' বোমারু বিমানের সামনেও বাধা হয়ে দাঁড়ায় আজমের হকার হান্টার |
ঈগলের সুতীক্ষ্ণ নজরের মতো আযমের নির্ভুল নিশানায় ধ্বংস হয় একটি ভেটোর বিমান |
সেটিতে থাকা ইসরায়েলি ক্যাপ্টেন গোলান নিরাপদে ইজেক্ট করে ধরা দেন যুদ্ধবন্দী হিসেবে |
জর্ডানের মতো এখানেও ব্যর্থ হয় ইসরাইলি বিমান দল |
দুজন মূল্যবান যুদ্ধবন্দীর বিনিময়ে ইসরাইলের হাতে আটক জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করা হয় |
সাইফুল আযম ভারতের বিরুদ্ধেও যুদ্ধে অংশগ্রহণ করেন |
১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় তাকে সাময়িক ভাবে সারাগোধাতে অবস্থিত ১৭ স্কোয়াড্রন এর অন্তর্ভুক্ত করা হয় |
ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আযম এ সময় এফ-৮৬ স্যাবর জেট বিমান এর পাইলট হিসেবে প্রধানত পদাতিক সহায়ক মিশন পরিচালনা করতেন |
১৯৬৫ সালের ১৯ এ সেপ্টেম্বর বিখ্যাত চাবিন্দা ট্যাংক যুদ্ধে অংশ নেন তিনি এবং বিমান থেকে রকেট ও গোলা বর্ষন করে একাধিক ভারতিয় ট্যাংককে ধ্বংস ও অকার্যকর করেন |
এসময় চারটি ভারতিয় "" জঙ্গি বিমান তাদের উপর আক্রমন করে |
সাধারন ভাবে বিমান থেকে ভুমিতে যুদ্ধের উপযোগি অস্ত্র সজ্জিত থাকায় এসময় পাকিস্তানি বিমানগুলির পালিয়ে যাওয়াই স্বাভাবিক ছিল |
কিন্তু ফ্লাইট লেফটেনান্ট সাইফুল আযম রুখে দাড়ান এবং বিমান যুদ্ধ বা ডগ ফাইটে একটি ভারতিয় "" জঙ্গি বিমান ভুপাতিত করেন |
সে বিমান থেকে ফ্লাইট অফিসার বিজয় মায়াদেবকে যুদ্ধবন্দী হিসেবে আটক করেন তিনি |
আকাশপথের মুখোমুখি যুদ্ধে '' বিমানকে পর্যুদস্ত করা সে সময় এক বিরল ঘটনা ছিল |
এই কৃতিত্বের জন্য তাকে পাকিস্তানে "সিতারা-ই-জুরাত" পদকে ভুষিত করা হয় |
এটি পাকিস্তানের তৃতীয় সামরিক বীরত্বের খেতাব |
তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের কাছ থেকে 'সিতারা-ই-জুরাত' পদক গ্রহণ করছেন সাইফুল আজম |
সাইফুল আযম ছিলেন মূলত পাকিস্তানের এয়ার ফাইটার ছিলেন |
ভারতের সাথে বীরত্ব নিয়ে যুদ্ধ করার কারণে তিনি বিখ্যাত হয়ে উঠেন |
তখন জর্ডান পাকিস্তানের কাছে আযমসহ কিছু এয়ার ফাইটার চায় যারা ইসরাঈলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে |
১৯৬৬ সালে পাকিস্তান সরকার সাইফুল আযমকে জর্ডানে পাঠায় |
সাইফুল তার মর্যাদা রেখেছেন |
বীরত্বের সাথে যুদ্ধ করেছেন |
সাইফুল আযম চারটি দেশের বিমান বাহিনীতে কাজ করেছেন |
১- পাকিস্তান |
৪- বাংলাদেশ |
তিনি দুটি দেশের বিরুদ্ধে লড়েছেন |
সাইফুল আযম মোট চারটি ইসরাঈলী বিমান ভূপাতিত করেন |
এটা একজন এয়ার ফাইটারের জন্য সর্বোচ্চ রেকর্ড |
সাইফুল আযম ১৯৬৯ সালে আবার পাকিস্তানে ফেরত আসেন |
১৯৭১ সালে তিনি পাকিস্তানে ছিলেন |
সেসময় বাঙ্গালিদের গ্রাউন্ডেড করে রাখা হয় |
যুদ্ধের সময় তিনি পাকিস্তানে ছুটি কাটান |
বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন |
১৯৭৯ সালে অবসর নেন |
অবসর নেয়ার পর তিনি রাজনীতিতে আসেন |
বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন |
১৯৯১ সালে পাবনা-৩ আসন থেকে পঞ্চম জাতীয় সংসদে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন |
১- সিতারা-ই-জুরাত, পাকিস্তান |
২- অর্ডার অব ইসতিকলাল, জর্ডান |
৩- নুত আল সুজাত, ইরাক |
৪- লিভিং ঈগল, আমেরিকা |
যেসব এয়ার ফাইটার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের লিভিং ঈগল উপাধি দেয়া হয় |
পৃথিবীতে মাত্র ২২ জন লিভিং ঈগলের একজন হলেন সাইফুল আযম |
১- পাকিস্তান এয়ার ফোর্স |
২- আল আরাবিয়্যা নিউজ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.