content
stringlengths
0
129k
ভাইয়াকে বলতেই ভাইয়া বললো, আরে এটাতো উইগ
হঠাৎ ভাইয়া বললো, চল এক কাজ করি, ওর উইগটা টান দিয়ে খুলে নিয়ে আমরা উঠে একটা দৌড় দেই
প্রথমে আমার একটু কেমন মনে হলেও পরে ভাবলাম কি আছে জীবনে, চল করি
আমি আর ভাইয়া পরের এক ঘন্টা ওর পিছে পিছে হাটলাম উইগ নিয়ে দৌড় দেয়ার জন্য কিন্তু কিছুতেই দৌড়ের সুযোগ করতে পারলাম না, এগোরা ভর্তি কর্মচারী গিজগিজ করে, ধরে ফেলবে সহজেই সেজন্য শেষ পর্যন্ত করা হলো না কিন্তু সেই এক ঘন্টার রোমাঞ্চ আজো আমি আমার রক্তে অনুভব করি
এটাকি অনেকদিন আগের কথা?
এইতো গতো বছরের জানুয়ারীতে আমরা সেন্ট মার্টিন বেড়াতে গেলাম
সন্ধ্যেবেলা আমরা বোনেরা আমাদের আন্ডা বাচ্চা নিয়ে বীচে হাঁটছি, টুকটাক গল্প করছি এমন সময় দুটো দশ বারো বছরের স্থানীয় ছেলে এলো আমাদের কাছে
এসে জিজ্ঞেস করলো, আফু গান শুনবেন, গান? আমি বল্লাম, শোনাও
সে শুরু করলো, "সোনার ময়না পাখি.........
আমার অন্যবোনেরা আমাকে চিমটি দিয়ে ধরলো তিনদিক থেকে
আমি বোনদের চিমটি অগ্রাহ্য করে মাথা নেড়ে নড়ে ওদের গান শুনতে লাগলাম
অসহ্য হয়ে স্বনার্লী বললো, ওরা কিন্তু গান শেষ করে টাকা চাইবে তোমার কাছে
আমি ফিঁচলা হাসি দিয়ে বল্লাম তাই নাকি? মুখ ভেংচে স্বর্নালী বললো, তাই না, আবার কি? এমনি এমনি নাকি? ওদের গান শেষ হওয়া মাত্র আমি বল্লাম, এবার আমাদের গান শোন
শুরু করলাম আমরা চারবোন মিলে গান
আমাদের গান শেষ হলে এবার আবার ওদের গান
কিশোর দুটো অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে রইলো
বেশ কিছুক্ষন গান গান হওয়ার পর নিজেদের মধ্যে কীসব আলোচনা করে পিঠটান ওরা দিল
খুব জব্বর বোঁকা বানিয়ে ওদেরকে আমি বিমলানন্দ অনুভব করতে লাগলাম
নপরদিন সকালে ওরা আমাদেরকে "চীজ" স্বরুপ মুখ নিয়ে আবার দেখতে আসলো
আমাদের কিশোর বয়সে একটা খেলা ছিল টাকাতে ফোন নম্বর লেখা
বেশীর ভাগ গ্রাম্য কিসিমের লোকেরাই এধরনের কাজ করতো
সেধরনের টাকা পেলে আমাদের কাজ ছিল নম্বরে ফোন করা
অনেক সময়ই দেখা যেতো নম্বর আর নাম মিলছে না
কিন্তু যদি মিলে যেতো আর মক্কেল টাইপ কাউকে পেতাম তাহলেতো সোনায় সোঁহাগা
ফোনেই শাঁসিয়ে শেষ করতাম, টাকার ওপর নম্বর লিখলেন যে, জানেন কতো বড়ো অপরাধ? পুলিশে ধরতে পারে, রাষ্ট্রীয় সম্পদের কতো বড়ো ক্ষতি করেছেন? ফোনের ওপাশে প্রথম দিকে গাই গুঁই করে পরে যখন নিশ্চুপ হয়ে পড়তো তখন আমরা ক্ষান্ত দিতাম
কিন্তু নম্বরগুলো রেখে দিতাম
বান্ধবীদের মধ্যে আদান প্রদান করতাম
মেজাজ খারাপ হলেই কিংবা পড়তে পড়তে বোর লাগলেই ওঠে যেয়ে ফোন করে সেসব নম্বরের হাঁদাগুলোকে বঁকে দিয়ে আসতাম
কিন্তু আমিতো এখনো তাই আছি
আমারতো এখনো তাই ইচ্ছে করে যেগুলো আগে ইচ্ছে করতো
দু হাজার আটের ষোলই ডিসেম্বরে আমরা টি
টিতে হাটছি খুব ভাব নিয়ে
মেয়েকে বিজয় দিবস উদযাপন দেখাচ্ছি
কিছু আমাদের থেকে ছোট কিন্তু নাঁকের নীচে মোঁছ গজানো ছেলেপেলে আমাদের পিছনে পিছনে ঘুরতে শুরু করে দিল
একী মহা জ্বালা
বাসায় আসার জন্য রিকশা নিলাম, দেখি পোলাপানও রিকশা নিয়ে আসে
যখন আগের দিনের মতো ঠিক এতোবড় করে মুখ ভেংচি দিলাম তখন দেখি রিকশা নিউমার্কেটের ঐদিকে ঘুরে গেলো
আমিতো এখনো ভেংচা ভেংচি, মারামারি, ঝাড়াঝাড়ির ফর্মে আছি, আমার মেয়ে যদি বড় হয়ে যায় তাহলে ক্যামনে কী?
তানবীরা 14:31 2 :
: ()
► 2021 (52)
► (9)
► (2)
► (5)
► (4)
► (2)
► (4)
► (5)
► (6)
► (6)
► (5)
► 2020 (89)
► (9)
► (8)
► (10)
► (9)
► (5)
► (4)
► (10)
► (11)
► (3)
► (13)
► (2)
► (5)
► 2019 (24)
► (3)
► (1)
► (4)
► (3)
► (1)
► (1)
► (2)
► (9)
► 2018 (40)
► (2)
► (6)
► (1)
► (1)
► (5)
► (6)
► (3)
► (4)
► (3)
► (2)
► 2017 (32)
► (5)
► (7)
► (3)
► (3)
► (1)
► (1)
► (2)
► (5)
► (1)
► (2)
► 2016 (30)
► (3)
► (1)