content
stringlengths
0
129k
জিহাদ শেখ পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা যান
বিষয়টি নিশ্চিত খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী কমিশনার কানাই লাল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে জানান, 'এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও পাটকল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, তার ভাই জাফরিন ও মিল্টনের সঙ্গে স্থানীয় ফকির বং...
তিন ভাই মৃত হাসান প্রফেসরের ছেলে
মসজিদ কমিটি নিয়ে তিন ভাইয়ের সঙ্গে গ্রামবাসীর দীর্ঘদিনের বিরোধ ছিল
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বলেন, বৃহস্পতিবার বিকেলে বা‌ড়ির পা‌শে গু‌লি রে‌খে মুজিবর শেখ না‌মের একজন‌কে খানজাহান আলী থানা পু‌লি‌শের হা‌তে ধ‌রি‌য়ে দেন জাকারিয়া ও জাফরিন
এর জের ধরে বিকেলে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়
রাত ৯টার দিকে ফকির বংশের সমর্থকরা লোকজন নিয়ে ওই তিন ভাইয়ের বাসভবনে হামলা চালায়
ওই সময় বাড়ি থেকে অনবরত গুলি করলে কয়েকজন আহত হন
আহত অবস্থায় নজরুল ফকির ও রসুল ফকির নামের দুজনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
অন্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়
এদিকে, রাতেই খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুবুল সোহাগ ই-মেইল বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, মশিয়ালীর ঘটনায় গুলি করার দায়ে জাকারিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে
এক সময়ের স্বপ্নের পদ্মা সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে
পদ্মার তীর থেকে দেখা যাচ্ছে পিলারের দীর্ঘ সারি
তার উপর একে একে বসানো হচ্ছে ইস্পাতের কাঠামো
২০১৪ সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়
৬ দশমিক এক পাঁচ কিলোমিটারের এ সেতুটি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু
এ সেতুর উপর দিয়ে চলবে গাড়ি আর নীচ দিয়ে ট্রেন
এ সেতুর কাজ ভাগ করা হয়েছে পাঁচ ভাগে
এরমধ্যে মূল সেতু ও নদীশাসনই বড় দুটি কাজ
নদীভাঙন ও প্রবল স্রোতের কারণে নির্মাণকাজ নিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে বারবার
কিন্তু এসব বাধা উতরে এখন প্রায় ৪ কিলোমিটার সেতু দৃশ্যমান
মূল সেতুর কাজ শেষ হয়েছে ৮৯ শতাংশ
পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য খুলে যাচ্ছে
সেতুকে ঘিরেই মানুষের জীবনযাত্রার মানও বদলাচ্ছে
এখানে বিশ্বমানের অলিম্পিক ভিলেজ, বেনারসি তাঁতপল্লী, রাজউকের উদ্যোগে আইকন টাওয়ার, দেশের মধ্যে একমাত্র ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিসহ বড় বড় প্রকল্প নির্মিত হচ্ছে
সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণও বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলছে সেখানে
ক্রেতা সাধারণের সুবিধার্থে বর্তমানে ওয়েবসাইটের ডিজাইন পুন: নির্মাণ ও পণ্যের দর পূনঃ নির্ধারণ কাজ চলছে
তাই হোমডেলিভারী, কোন প্রকার মতামত কিংবা অভিযোগ প্রদানের ক্ষেত্রে ০১৩১৩-৭১৩১১১ এবং ০১৩১৩-৭১৩১১৩ মোবাইল নাম্বারে অর্ডার/যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো
সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খিত
৬ লাখ মামলা জট কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে-আইন মন্ত্রী | 24 ৬ লাখ মামলা জট কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে-আইন মন্ত্রী | 24
রবিবার, ২৮ নভেম্বর ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক
আইন- আদালত
কৃষি সংবাদ
জেলার সংবাদ
ধর্ম ও জীবন
শিল্প-সাহিত্য
তথ্য প্রযুক্তি
নারী ও রুপ চর্চা
ফটোগ্যালারী
স্বাস্থ্য বিভাগ
বিশেষ প্রতিবেদন
ভিডিও গ্যালারি
ভাঙ্গায় ইউপি নির্বাচন-চেয়াম্যান পদে লড়াই আজ ৭৮ প্রার্থীর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ খালেদার চিকিৎসকরা একটা জায়গা পর্যন্ত গিয়ে আর এগোতে পারছেন না সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া করোনায় আরও ৩ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর মহানুভবতা বুঝতে ব্যর্থ বিএনপি: তথ্যমন্ত্রী সারাদেশে ভূমিকম্প অনুভূত ইংলি...
/ আইন- আদালত, জাতীয়
৬ লাখ মামলা জট কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে-আইন মন্ত্রী
/ ৫৩
: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ২০২২ সালে ৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা সরকা‌রের র‌য়ে‌ছে
দেশে প্রায় ৩৭ লাখ মামলার জট তৈরি হয়েছে
এ জট নিরসন করতে হবে বলে ২০২২ সালে ৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে
এ বিষয়ে বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে
আজ রোববার (২৪ অক্টোবর) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ৪২তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ‌্য জানান তিনি
তি‌নি ব‌লেন, বিচারকরা হলেন বিচার বিভাগের প্রাণ
বিচার বিভাগের প্রধান চালিকা শক্তি
তাই তাদের দক্ষতা উন্নয়নের জন্য বিচারকদের দেশে-বিদেশে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সক্ষমতা বাড়ানো হয়েছে
ফলে আজ প্রথমবারের মতো এ ইন্সটিটিউটে একইসঙ্গে দুটি ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স চালু করা সম্ভব হলো
এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে
তিনি যোগ করেন, মামলাজট কমানোর জন্য অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিগত কয়েক বছরে ১১৫২ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে
আরও বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে
এখন কোন পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে তা পূরণ করা হচ্ছে
কোভিড-১৯ এর প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্ব বদলে গেছে এবং এখন প্রতিনিয়ত বিশ্ব বদলে যাবে
তার সঙ্গে তাল মিলাতে দেশকেও বদলাতে হবে
বাংলাদেশ বদলে গেলে বিচারকদেরও বিচারিক কার্যক্রম চালানোর জন্য বদলাতে হবে
আনিসুল হক বলেন, আজকে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাচ্ছে
পুরনো বাংলাদেশ কিন্তু আর নেই
যেখানে ২১ বছর বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান ছিল
অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে কি-না সে বিষয়ে মানুষের যথেষ্ট সন্দেহ ছিল
সেই সংস্কৃতি বদলে গেছে
এখন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়িয়ে বিচারপ্রাপ্তির সংস্কৃতিতে এসেছি
সেজন্য বিচারকদের প্রয়োজনীয়তা এবং মর্যাদা দুটোই বেড়েছে
এই প্রয়োজনীয়তা এবং মর্যাদা ধরে রাখার অবিচ্ছেদ্য অংশীদার হলেন বিচারকরা
বিচারকরা সঠিকভাবে প্রশিক্ষিত হয়ে তাদের দায়িত্ব পালন করলে আদালতের প্রতি জনগণের আশা ও আস্থা বাড়বে
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. গোলাম কিবরিয়া বক্তৃতা করেন
বিএনপি আরো একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর : সেতুমন্ত্রী | 24 বিএনপি আরো একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর : সেতুমন্ত্রী | 24
রবিবার, ২৮ নভেম্বর ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক
আইন- আদালত
কৃষি সংবাদ
জেলার সংবাদ
ধর্ম ও জীবন
শিল্প-সাহিত্য
তথ্য প্রযুক্তি
নারী ও রুপ চর্চা
ফটোগ্যালারী
স্বাস্থ্য বিভাগ
বিশেষ প্রতিবেদন
ভিডিও গ্যালারি
ভাঙ্গায় ইউপি নির্বাচন-চেয়াম্যান পদে লড়াই আজ ৭৮ প্রার্থীর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ খালেদার চিকিৎসকরা একটা জায়গা পর্যন্ত গিয়ে আর এগোতে পারছেন না সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া করোনায় আরও ৩ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর মহানুভবতা বুঝতে ব্যর্থ বিএনপি: তথ্যমন্ত্রী সারাদেশে ভূমিকম্প অনুভূত ইংলি...
/
বিএনপি আরো একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর : সেতুমন্ত্রী
/ ৫৩
: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
লিড-নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আরো একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর
তিনি বলেন, 'বিএনপি ক্ষমতায় যেতে চায়, তবে তা ব্যালটের মাধ্যমে নয়, ভিন্ন কোনো অগণতান্ত্রিক এবং চোরাগলি পথে
বিএনপি আরো একটি ওয়ান ইলেভেনের স্বপ্নে বিভোর
এ দেশে আর এমন পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না