content stringlengths 0 129k |
|---|
ওবায়দুল কাদের আজ সোমবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন |
'আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না' বিএনপি নেতাদের এমন বক্তব্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মীমাংসিত ইস্যু নিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের বক্তব্য আত্মঘাতী প্রবণতা ছাড়া আর কিছুই নয় |
নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপি এখনো পুরনো ধুসর পথে হাঁটছে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতপক্ষে সময় ও ্̄রােতের মত নির্বাচনও বসে থাকবে না |
নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে |
যারা গুজব ও অপপ্রচারকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে তাদের চেহারা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়েছে |
তাইতো তারা এখন উভয় সংকটে, না পারছে আন্দোলন জমাতে, না পারছে নির্বাচনে যেতে |
তিনি বলেন, আওয়ামী লীগ নয়, প্রকৃত অর্থে বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে |
তারা এখন জনবিচ্ছিন্ন |
তাই তারা নির্বাচনকে ভয় পায় এবং তাদের আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে |
বিএনপি ষড়যন্ত্র ও গুজব নির্ভর, তাদের রাজপথে কোন অস্তিত্ব নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের অস্তিত্ব শুধু ফেসবুক আর অনলাইনে |
স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে নাম প্রেরণের ক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে দলের পরিক্ষীত ও ত্যাগীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কোন প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে |
সুনির্দিষ্ট অভিযোগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জমা নেওয়া হচ্ছে |
ইতিমধ্যেই অভিযোগের প্রেক্ষিতে কিছু কিছু স্থানে প্রার্থী পরিবর্তন করা হয়েছে |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তৃণমূল একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থানীয় সরকার পরিষদের মনোনয়নের জন্য প্রস্তাবিত প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হয় |
ইউনিয়ন থেকে উপজেলা তারপর জেলা হয়ে কেন্দ্রে নামের সুপারিশ আসে |
ওবায়দুল কাদের জানান, এর আগে নাম তালিকাভুক্তির ক্ষেত্রে কোনোরূপ স্বজনপ্রীতি ও লোভের বশবর্তী না হয়ে এবং প্রার্থী সম্পর্কে তথ্য গোপন না করে নাম প্রেরণের জন্য দলীয় ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে |
মাহফুজ উল্লাহ হিমু: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) পরীক্ষার ফলাফল প্রকাশ পদ্ধতির পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা |
তারা বলেন, বিদ্যমান পদ্ধতিতে যথাসময়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার ব্যবস্থা না থাকায় একজন শিক্ষার্থীর পরেরবারের রেজিস্ট্রেশন অনিশ্চিয়তায় পড়ে যায় |
এ ছাড়া খারাপ হওয়া বিষয়ে তথ্য জানা জটিল হওয়ার কারণে এ নিয়ে আলাদা করে নজর দিতে পারেন না শিক্ষার্থীরা |
অথচ এমআরসিপি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের নম্বর উল্লেখ থাকে |
তবে প্রশিক্ষণসহ সামগ্রিক বিষয়ে বিসিপিএস ধীরে ধীরে উন্নতি করছে জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, ফলাফল প্রকাশ পদ্ধতি নিয়ে ইতিবাচক কোনো পরামর্শ পেলে তা নিয়ে ভাবার যথেষ্ট সুযোগ রয়েছে |
যা বললেন শিক্ষার্থীরা |
এমআরসিপির আদলে পরীক্ষা সহজ করা প্রতিটি বিষয়ে এফসিপিএস পরীক্ষায় উন্নতি ঘটানো সময়ের দাবি বলেও মনে করেন শিক্ষার্থীরা |
তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিষয়টি নিয়ে ভাবার অনুরোধ জানান তারা |
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, 'এফসিপিএস পার্ট ওয়ানে তিনটি পেপার থাকে |
পাস মার্ক ৭০ নম্বর করে, তিনটিতেই আলাদা আলাদা পাস করতে হয় |
পরীক্ষার ফলটি পাস অথবা ফেইল হিসেবে আসে |
ফলাফল প্রকাশ পদ্ধতি আধুনিকায়ন না হওয়ায় পরীক্ষার্থীরা জানতে পারেন না সে কোন পেপারে পাস করেছে নাকি ফেইল |
গত বছর টেকনিক্যাল সমস্যার জন্য এক সিরিয়ালে ৪৪১ জনের কেউ দ্বিতীয় পেপারে পাস করেনি |
ফলাফল প্রকাশে বিদ্যমান একাধিক অসঙ্গতির কথা জানিয়ে তিনি বলেন, মার্কশিট তোলার পর অনেক ক্ষেত্রে আবেদন করার সময় থাকে না |
এ ছাড়া মেসেজের সঙ্গে মার্কগুলো দিলে শিক্ষার্থীদের উপকৃত হবে |
যে পাস করেছে তার এটি প্রয়োজন না হলেও অকৃতকার্য পরীক্ষার্থীর জন্য এটি প্রয়োজনীয় |
কারণ এতে খারাপ হওয়া বিষয়ে আলাদা করে নজর দিতে পারবেন তিনি |
এমআরসিপি পরীক্ষার মার্কশিটে কে কত পাচ্ছেন, সে নম্বর দেওয়া থাকে |
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, 'বিসিপিএস কখনো পুনর্মূল্যায়ন করে না বা করার সুযোগ নাই |
গত সেশনে যারা ভালো পরীক্ষা দিয়েও খারাপ ফলাফল করেছে, তারা অনেক ছোটাছুটি করেও এটা নিয়ে বিসিপিএসের কারো কোনো সাড়া পাননি |
চ্যালেঞ্জ করে ফলাফল পরিবর্তন হয়েছে, এ রকম নজিরও নাই |
এখানে যেহেতু এমসিকিউ পরীক্ষা, তাই চ্যালেঞ্জের বিষয়টা মূলত টেকনিক্যাল |
চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তন হলে টেকনিক্যাল দুর্বলতা প্রকাশের বিষয়ে বিসিপিএসের আশঙ্কা থাকতে পারে |
কারণ গত সেশনে যারা চ্যালেঞ্জ করেছেন, তাদের কারো ফলই পরিবর্তন হয়নি |
সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রদানের পরামর্শ |
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ মেডিভয়েসকে বলেন, 'এফসিপিএস পরীক্ষায় মার্কিং এমআরসিপির তুলনায় খানিকটা জটিল |
এটার জায়গার সংখ্যার বেশি |
অনেক ভিন্ন রকম |
এটাকে টেবোলেশন শিট করে মুহূর্তের মধ্যে ফল প্রকাশ করতে পারে তবে এটা হবে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিরাট সম্মানের ব্যাপার |
বিসিপিএস এটা পারে, আজকে যেই ছেলেটা সাড়ে চারটায় পরীক্ষা শেষ করলো, সে পাঁচটার মধ্যে ফলাফল নিয়ে বাসায় যায় |
এর মধ্যে লিখিত পরীক্ষা হয়েছে, অসপি হয়েছে |
কোন কোন জায়গায় পরিবর্তন আনলে ফলাফল প্রকাশের পদ্ধতিতে উন্নতি করা সম্ভব সে ব্যাপারে পরামর্শ আসতে পারে |
আমরা পরীক্ষা কমিটিতে বসে এসবের সন্বিবেশ ঘটাতে পারি |
একজন শিক্ষার্থী কোন বিষয়ে অকৃতকার্য হলেন বিদ্যমান নিয়ে তা জানার সুযোগ নেই |
ফলে ওই বিষয়ে তিনি পরেরবারের পরীক্ষায় আরও মনোযোগী হওয়ারও সুযোগ পান না |
এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, জানতে চাইলে তিনি বলেন, 'এটা সরাসরি দিয়ে দেওয়া হবে না |
এটা তাকে আলাদা করে আবেদন করে নিতে হবে |
এটা আমরা দিচ্ছি না |
ভবিষ্যতে চিন্তা করা যেতে পারে |
অনেক রকম পরিবর্তন আসছে, সুতরাং ভবিষ্যতে একজন শিক্ষার্থী কোন বিষয়ে ফেল করলো, তা হয়তো দিয়ে দেওয়া হবে |
আমরা কাঠামোগত দিক থেকে পুরোপুরি বিন্যস্ত হয়ে গেলে এটা সংযুক্ত করবো |
আমরা ধীরে ধীরে অনেক গঠিত হচ্ছি |
তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি |
এ নিয়ে তরুণ ফেলোদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, 'বিসিপিএসের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যদি ইতিবাচক এ পরিবর্তনের প্রস্তাব দেন, তাহলে এটি সুবিধাজনক হবে |
কিন্তু পরীক্ষা কমিটিতে এ নিয়ে কখনো আলোচনা হয়নি যে, রেজাল্ট কিভাবে দেওয়া হবে বা কোনো পরিবর্তন হবে কিনা |
এ সংক্রান্ত প্রস্তাব আসতে হবে |
বিসিপিএসে পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে সংশোধন ও পরিবর্তনের কাজ চলমান আছে জানিয়ে তিনি বলেন, 'সারাদেশের প্রতিথযশা চিকিৎসকদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে |
এর উদ্দেশ্য হলো, দেশের বিভিন্ন অঞ্চলে থাকা শিক্ষার্থীদের প্রশিক্ষণে অনেক ভিন্নতা দেখা যায় |
দেখা গেছে, ঢাকায় যারা প্রশিক্ষণ নেন, তারাই ভালো সুযোগ-সুবিধা পান |
এই প্রশিক্ষণে ভিন্নতা দূরিকরণের লক্ষ্যে দক্ষ ও শক্তিমান প্রশিক্ষক এবং যারা নিয়মিত পরীক্ষা নিচ্ছেন, তাদের এখানে যুক্ত করছি |
এর ফলে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন |
যেই ছেলেটি এফসিপিএস পরীক্ষা দিতে এসেছে বা এমডি পরীক্ষা দিতো আগে |
ঢাকায় এসে পরীক্ষা দিয়ে ফেল করে আবার উপজেলা থানা কমপ্লেক্সে চলে গেলো, ওখানে কাজে ডুবে গেলে আর প্রশিক্ষণ নাই |
ট্রেনিং হলো না, আবার পরেরবার এসে পরীক্ষার জন্য ফরম পূরণ করলো, পরীক্ষা দিলো |
এভাবে একজন শিক্ষার্থী হতাশা-উদ্বেগ বাড়তে থাকে এবং পাস করতে অনেক সময় লেগে যায় |
এখন আমাদের এ উদ্যোগের ফলে প্রত্যন্ত অঞ্চলে থাকা শিক্ষার্থী অনলাইনে ভালো ফেকাল্টির ক্লাসে যুক্ত হতে পারবে |
প্রশিক্ষণ চালিয়ে যেতে পারবে |
এ কোর্সে তিনি সমন্বয় করছেন বলেও জানান খান আবুল কালাম আজাদ |
প্রায় সাড়ে সাতশ' শিক্ষার্থী এখানে রেজিস্ট্রেশন করেছেন, যারা এফসিপিএস-এমডি পরীক্ষা দিচ্ছেন |
কোভিডকালীন সময়ে ছাত্রদের একই রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে |
যারা কোভিডে ডিউটি করছেন এবং ক্লাসের সময় ক্লাসে বসে পড়ছেন |
এভাবে উন্নত পড়াশোনাও হয়ে গেলো |
এটি বিরাট পদক্ষেপ |
এভাবে কিছু কিছু জায়গায় উন্নতি করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক ঢামেক অধ্যক্ষ |
দাবিটি ভিত্তিহীন বলা যাবে না |
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান মেডিভয়েসকে বলেন, 'এটি দীর্ঘ সময়ের সিদ্ধান্তের ব্যাপারে |
এটা চট করে পরিবর্তন সম্ভব না |
এ বিষয় কখনও কোনো আলোচনা হয়নি |
যদি পরিবর্তিতে কোনো আলোচনা হয়, তবে আমি অংশগ্রহণ করে দেখতে পারি এটা কেন করতে হবে, এর যৌক্তিকতা কতটুকু? এ ধরনের সিদ্ধান্ত ভেবেচিন্তে গ্রহণ করতে হবে |
তিনি বলেন, 'প্রতিটি নিয়ম পরিবর্তনের একটি ভিত্তি আছে |
এ কারণে আমি এ দাবিটিকে ভিত্তিহীন বলতে পারি না |
প্রথম এই দাবিটির ভিত্তি খতিয়ে দেখতে হবে |
এর পর আলোচনা করে দেখা হবে এখানে কিছু করার আছে কিনা |
এতে যদি মনে হয়, এর শক্তিশালী ভিত্তি নেই, তাহলে প্রচলিত যে পদ্ধতি আছে সেটিই চলবে |
পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের জন্য শিক্ষার্থীদেরও ভূমিকা রয়েছে জানিয়ে তিনি বলেন, 'এটিকে কাউন্সিলের এজেন্ডায় আনতে হলে শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ আবেদন করতে হবে |
এক্ষেত্রে তাদের একটি লিখিত প্রস্তাবনা দিতে হবে |
তারা চাইলে বিসিপিএসের চেয়ারম্যান বরাবর আবেদনও করতে পারেন |
তখন তিনি এটি কাউন্সিলে আলোচনা করবেন |
কাউন্সিলে আলোচনার জন্য এজেন্ডায় আসতে হবে এবং এজেন্ডায় আসার জন্য এটি করা কেন জরুরি তার স্বপক্ষে শক্ত যুক্তি লাগবে |
এজেন্ডাতে আসলে আমরা এটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবো এবং ফলাফল প্রাকাশের পদ্ধতিটি রিভিউ করবো |
এটি কোনো হাদিস না যে তা অপরিবর্তনযোগ্য |
নতুন নিয়মের জন্য বেসিস প্রয়োজন |
যদি তা থাকে তবে নিয়ম পরিবর্তনযোগ্য |
যদি এর সপক্ষে যথেষ্ট যুক্তি থাকে তবে এটা না হওয়ার কোনো কারণ নেই |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.