content
stringlengths
0
129k
উৎসের গুণগত বিচার দুইনম্বর প্যাঁচ
দুইনম্বর এই কারণে যে এটা যে ফলসিফায়েবিলিটি নির্ধারণে একটা ফ্যালাসি, সেইটা দর্শানো সহজসাধ্য
কিন্তু দুইনম্বর প্যাঁচ হইলো - প্রবাবিলিস্টিক প্রেডিকশন দেয়া তত্ত্ব ফলসিফায়েবিলিটির মান উত্তীর্ণ হয় না - এমন চিন্তাভাবনা
এর পিছনে সম্ভবত এমন ভাবনা কাজ করে যে প্রেডিকশান হয় একশভাগ সত্য হবে, নয়তো সেটা ফলসিফাইড
কিন্তু ফলসিফায়েবিলিটির জন্যে প্রেডিকশানের এমন বাইনারিমূর্তি ধারণের বাধ্যবাধকতা আছে কি? এটাই বেশি বিচার্য যে পর্যবেক্ষণ থেকে যাচাই করা যায় কিনা
বহু ক্ষেত্রে প্রেডিকশানের অ্যাকুরেসিটাই বিচার্য
একশভাগ সঠিক নয়তো বেঠিক, এইভাবে তত্ত্বকে ফেলে দেয়া হয় না
দুইটা তত্ত্বের মধ্যে যেটার প্রেডিকশান অ্যাকুরেসি বেশি, সেটা অধিক গ্রহণযোগ্য
যদিও একটাও একশভাগ সঠিক প্রেডিকশান দিতে সক্ষম না
সত্যি কথা বলতে একশ ভাগ সঠিকতার ব্যাপারে এই যে শুচিতা, এটা জগতের উপর একটা ডিটার্মিনিস্টিক দৃষ্টিভঙ্গি পোষণ করা থেকে সম্ভবত উৎসারিত
এটা ঠিক যে বহু কিছু আমরা নির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারি
কিন্তু তেমনটা সার্বিকভাবে পোষণ করার কোনো ভিত্তি নাই
বহুদিন হলো আমরা অনির্দিষ্টতা বা আনসার্টেইনটি নিয়ে ডিল করছি
সেটা আমাদের তত্ত্ব বা পর্যবেক্ষণ যন্ত্রের দুর্বলতা হোক আর প্রকৃতির ইনহেরেন্ট অনির্দিষ্টতা হোক, তত্ত্বের কাছে এই মুহূর্তে একশভাগ সঠিকতা দাবি করার সুযোগ নাই
আর এই অসুযোগ সেই তত্ত্বকে অফলসিফায়েবল করে কি না এই তর্ক একেবারে নির্বোধ না
অন্তত পপার এই নিয়ে তর্ক জুড়ে দিচ্ছেন এমনটা সহজেই কল্পনা করা যায়
স্বাধীন জানুয়ারী 23, 2012 1:30 পূর্বাহ্ন
@রূপম (ধ্রুব),
রৌরব জানুয়ারী 23, 2012 1:44 পূর্বাহ্ন
@রূপম (ধ্রুব),
সোবহান্নাল্লাহ বলিয়া নেই আপনাকে দেখিয়া আগে
না রে ভাই, আমি আপনার মতই কোয়ান্টিটেটিভ বলিয়াই আমার ধারণা
আমার কোন সমস্যা নাই বলিতে যে...
আবহাওয়ার ঙরাচু মডেল আগামী সাড়ে চার দিনের পূর্বাভাস সাড়ে ছেষট্টি পার্সেন্ট সঠিকতায় দিয়া থাকে, এবং ইহা বৈজ্ঞানিক
আর এই অসুযোগ সেই তত্ত্বকে অফলসিফায়েবল করে কি না এই তর্ক একেবারে নির্বোধ না
এখানে যেন অন্য কি বলছেন মনে হচ্ছে
খোলাসা করবেন নাকি? এজায়গাটা বেশি ঘিঞ্জি লাগলে থ্রেডটা নিচে নিয়ে যেতে পারেন সচ্ছন্দে
রূপম (ধ্রুব) জানুয়ারী 23, 2012 3:42 পূর্বাহ্ন
এখানে আসলে প্যাঁচের একটা হেজামোনি লাগাইয়া দিছি কিছুটা
বলতেছি যে যেই ধরনের প্রবাবিলিস্টিক দৃষ্টিভঙ্গি দেখাইলাম আমি ভাবতেছিলাম যে পপার সেইটা মানতে খুঁত খুঁত করতেন
নিশ্চিত না
তারপরেও এইটা খুব প্রাসঙ্গিক তর্ক, আরো বহুজনেই সামনে এই তর্ক করবেন, এইটা কল্পনা করতে পারতেছি
এই অর্থে সম্ভবত একেবারে নির্বোধ তর্ক না
তয় এই প্যাঁচটা না লাগাইয়া শেষ করতে পারতাম আসলে এই বইলা যে, সাড়ে ছেষট্টি পার্সেন্ট সঠিকতাপূর্ণ তত্ত্ব কন্সিস্টেন্টলি সাড়ে ছেষট্টি পার্সেন্ট কাজে দেয়, যা যেকোনো পীরের (যা কিনা বলা যায় ৫০% সঠিক) প্রফেসির চেয়ে অধিক সঠিক ও কাজের, ফলে প্রবাবিলিটি রুলস, ডিল উইথ ইট!
রৌরব জানুয়ারী 23, 2012 6:51 পূর্বাহ্ন
@রূপম (ধ্রুব),
নিচে দেখেন
স্বাধীন জানুয়ারী 22, 2012 5:46 পূর্বাহ্ন -
এই মন্তব্যের জবাবে কি বলা উচিত বুঝতে পারছি না
কেন যেন মনে হচ্ছে সহজ বিষয়টুকু আপনি বুঝতে অপরাগ
কম্পিউটার নির্ভর ক্লাইমেট মডেল বলে কি বুঝাচ্ছেন সেটাও ধরতে ব্যর্থ হচ্ছি
যে কোন নিউমেরিকাল মডেলই এক বা একাধিক ইম্পিরিকাল অথবা থিউরিটিক্যাল তত্ত্বের উপর নির্ভরশীল
ক্লাইমেট মডেলগুলোও তাই
আর আমি যে স্পেশাল ইস্যুটির লিঙ্ক দিয়েছি সেগুলো সব সাইন্টিফিক জার্নাল, পিয়ার রিভিউড
এটাকে দার্শনিক প্রবন্ধ কেন বলছেন সেটাও বুঝতে পারছি না
ক্লাইমেট চেইঞ্জ হাইড্রোলজিকাল সাইন্সের একটা অংশ মাত্র
হাইড্রোলজি, হাইড্রোলিক্স, ফ্লুইড মেকানিক্স এগুলো পিউর ফিজিক্সেরই অংশ
আমি যে সাইটটির লিঙ্ক দিয়েছি সেটার প্রথম লেকচারটি দেখুন তারপরেও আপনার প্রশ্নের জবাব না পেলে আমি আপনার জবাব দেওয়ার চেষ্টা করবো
আমি যে সাইটিটির লিঙ্ক দিয়েছি তারা ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া, কানাডার একটি রিসার্চ গ্রুপ যারা শুধু ক্লাইমেট চেইঞ্জ নিয়েই গবেষণা করছে
প্রথম লেকচারের পুরোটিই আপনার কার্বন ও গ্রীন হাউজ গ্যাসের এফেক্ট নিয়ে
লেকচারটি না দেখেই আমার কাছে তত্ত্ব চাওয়া দুঃখজনক
🙁 লেকচারটি না দেখতে চাইলে সচল জাহিদের সিরিজটি পড়তে পারেন
জাহিদের লেখাটি এই লেকচারগুলোকে ভিক্তি করেই লেখা
বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় পর্বে আপনার প্রশ্নের জবাব রয়েছে
সংশপ্তক জানুয়ারী 22, 2012 6:06 পূর্বাহ্ন -
আমি যেটা জানতে চাইছি সেটাই তো পা্চ্ছি না
আমি ক্লাইমেট মডেল সম্পর্কে না জেনে আপনার সাথে তর্ক করছি না
শুধু একটা ক্লাইমেট মডেলের নাম উল্লেখ করুন যেখানে ইম্পিরিক্যালি দেখানো হয়েছে যে , পরিমান 2 এমিশন থেকে পরিমান তাপমাত্রা বৃদ্ধি পায় -
এর বেশী কিছু আমি চাই ছি না
স্বাধীন জানুয়ারী 22, 2012 7:11 পূর্বাহ্ন -
আমি ক্লাইমেট মডেল সম্পর্কে না জেনে আপনার সাথে তর্ক করছি না
আমি সন্দেহ প্রকাশ করছি আপনার সে জানায়
উপরের আরেকটি মন্তব্য দ্রষ্টব্য
শুধু একটা ক্লাইমেট মডেলের নাম উল্লেখ করুন যেখানে ইম্পিরিক্যালি দেখানো হয়েছে যে , পরিমান 2 এমিশন থেকে পরিমান তাপমাত্রা বৃদ্ধি পায় -
আপনার এই প্রশ্নটিও পরিষ্কার নয়
একটি কার্বন ডাই অক্সাইড অনু কি পরিমান তাপ এবজর্ব করে সেটা থার্মোডাইনামিক্স এর অংশ
সেখান থেকে সেটি বলে দেওয়া সম্ভব
এই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে কার্বন-ডাই-অক্সাইড তাপ শোষণ করে
তাই আপনার প্রশ্নটি ক্লিয়ার নয় আমার কাছে
আপনি কি কার্বন ডাই অক্সাইড যে তাপ শোষণ করে সেটি সম্পর্কে সন্দিহান নাকি সন্দিহান যে কার্বন-ডাই-অক্সাইড আসলেই বেড়েছে কিনা? রিসার্চাররা গত কয়েকশত বছরের ডাটা থেকে এটাও পরিষ্কার দেখিয়েছে যে কি পরিমান কার্বন-ডাই-অক্সাইড বেড়েছে
শুধু একটা ক্লাইমেট মডেল জানতে চাওয়াটাই ভুল
কারণ সব মডেলেরই বেসিক কাছাকাছি
আপনার প্রশ্নটি আবার নুতন ভাবে উপস্থাপন করুন
দেখি আবারো বুঝিয়ে বলার চেষ্টা করবো
সংশপ্তক জানুয়ারী 22, 2012 7:28 পূর্বাহ্ন -
শুধু একটা ক্লাইমেট মডেল জানতে চাওয়াটাই ভুল
কারণ সব মডেলেরই বেসিক কাছাকাছি
আপনার প্রশ্নটি আবার নুতন ভাবে উপস্থাপন করুন
দেখি আবারো বুঝিয়ে বলার চেষ্টা করবো
শুধু একটা মডেলের নাম বলুন না কেন
তারপর সেই মডেল নিয়ে আলোচনা হবে
স্বাধীন জানুয়ারী 22, 2012 7:44 পূর্বাহ্ন
শুধু একটা মডেলের নাম বলুন না কেন
তারপর সেই মডেল নিয়ে আলোচনা হবে
ওয়েল, সে ক্ষেত্রে আমাকে সময় নিতে হবে
আমি এই পর্যন্ত যা বলেছি তা ছিল ইন-জেনেরাল ধারণা থেকে
আপনি যখন মডেলের স্পেসিফিক অংশ নিয়ে আলোচনায় আগ্রহী, সেক্ষেত্রে আমাকে আরো ডিটেইলস জানতে হবে
জেনে আবার মন্তব্য করবো
সৈকত চৌধুরী জানুয়ারী 20, 2012 12:14 পূর্বাহ্ন -
হোমিওপ্যাথি নিয়ে সুমিত্রা পদ্মনাভন এর হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত?
রিচার্ড ডকিন্স বলছেন হোমিওপ্যাথি নিয়ে
://../?=882
'জ্যোতিষতত্ত্ব ও হোমিওপ্যাথি ভুয়া'
বেঙ্গলেনসিস জানুয়ারী 20, 2012 11:06 পূর্বাহ্ন -
@সৈকত চৌধুরী,
সবগুলো লিংকের জন্য ধন্যবাদ
নিটোল ফেব্রুয়ারী 3, 2012 7:13 অপরাহ্ন -
@সৈকত চৌধুরী, চমতৎকার ভিড্যু!
সৈকত চৌধুরী জানুয়ারী 19, 2012 11:29 অপরাহ্ন -
জোতিষশাস্ত্র নিয়ে প্রচুর লেখেছেন প্রবীর ঘোষ