content
stringlengths
0
129k
হোরাস জানুয়ারী 23, 2012 9:36 অপরাহ্ন -
ইন্ড্রাস্ট্রিয়াল রেভুল্যাশনের পর থেকে বিশ্বের তাপমাত্রা যে হারে বাড়ছে সেটা প্রাকৃতিক হারের তুলনায় অনেক অনেক বেশি
আমি আপনার সাথে একমত
প্রাকৃতিক হারকে আমরা অনেক বেশি ত্বরাণ্মিত করছি
আমিও সেটাই বলছি
তবে কেউ যদি যুক্তি দেয় মধ্য যুগের বা তৎ পরবর্তি প্রাকৃতিক কারনে হতে পারলে এখনকারটা পারবে কেন তবে তাকে স্যুডো সায়েন্স বলে ট্যাগিং করার কারণ দেখি না
স্বাধীন জানুয়ারী 21, 2012 1:46 অপরাহ্ন -
জলবায়ুবিদ্যা কি আদৌ বিজ্ঞানের পর্যায়ে পড়ে ( সিরিয়াস উত্তর আশা করছি) ?
জলবায়ুবিদ্যা ঠিক কি কারণে আদৌ বিজ্ঞানের পর্যায়ে পড়ে না জানার আগ্রহ প্রকাশ করছি
সিরিয়াসলি জবাব আশা করছি
সংশপ্তক জানুয়ারী 21, 2012 8:05 অপরাহ্ন -
জলবায়ুবিদ্যা ঠিক কি কারণে আদৌ বিজ্ঞানের পর্যায়ে পড়ে না জানার আগ্রহ প্রকাশ করছি
সিরিয়াসলি জবাব আশা করছি
জলবায়ুবিদ্যায় এমন কোন তত্ত্ব নেই , ফর্মূলা নেই যা কিংবা পরীক্ষন যোগ্য তথা ফলসিফাইয়েবল
যেমন, নিচের হাইড্রোকার্বন কম্বাসশনের চমৎকার ফর্মুলাটা দেখুন :
38 + 52 → + 32 + 42
জলবায়ুবিদ্যা এরকম কোন ফর্মূলা দেখাতে পারেনি যারা কিনা কার্বন এমিশন নিয়ে গলাবাজী করছে
বিজ্ঞান হতে হলে ফলসিফাইয়েবল হতে হবে - এখানে কোন ছাড় নেই
গনভোট রাষ্ট্রবিদ্যার অংশ, বিজ্ঞানের নয়
পৃথিবীর ৯০% মানুষ কিছুকে বিজ্ঞান বলে দাবী করলেই সেটা বিজ্ঞান হয়ে যায় না
স্বাধীন জানুয়ারী 22, 2012 1:42 পূর্বাহ্ন -
জলবায়ুবিদ্যায় এমন কোন তত্ত্ব নেই , ফর্মূলা নেই যা কিংবা পরীক্ষন যোগ্য তথা ফলসিফাইয়েবল
খুবই ভুল কথা
উপরের প্রশ্নতেই এই বিষয়ের উপর আপনার অজ্ঞতার প্রমান পেয়েছিলাম, তারপরেও নিশ্চিত হবার জন্যে আবারো জানতে চেয়েছিলাম
জলবায়ু বিদ্যা আর সকল বিজ্ঞানের মতোই বিজ্ঞান
জলবায়ু বিদ্যারও তত্ত্ব আছে, সেগুলোর প্রেডিকশান আছে, ফর্মূলা আছে সেগুলোর ফলসাবিয়ালিটিও আছে
আপনি জলবায়ু বিদ্যা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে () এর এই 101 কোর্সটি দেখুন
খুবই ইন্টারএকটিভ একটি কোর্স
একদম বেসিক থেকে এখানে শুরু করেছে
সাথে এই স্পেশাল জার্নালটি দেখতে পারেন
তারপরেও প্রশ্ন থাকলে আমি জবাব দেওয়ার চেষ্টা করবো
সংশপ্তক জানুয়ারী 22, 2012 3:56 পূর্বাহ্ন -
আমার 'অজ্ঞতার' প্রমান পেয়ে কমপিউটার নির্ভর ক্লাইমেট 'মডেল'কে যেহেতু ফলসিফাইয়েবল তত্ত্ব বলে দাবী করছেন , শুধু একটা ক্লাইমেট তত্ত্বের নাম উল্লেখ করুন যেখানে ইম্পিরিক্যালি দেখানো হয়েছে যে , পরিমান 2 এমিশন থেকে পরিমান তাপমাত্রা বৃদ্ধি পায় যা আপনার দেয়া দার্শনিক প্রবন্ধে কিংবা ওয়েব সাইট লিংক এ দেখানো হয় নি
রৌরব জানুয়ারী 22, 2012 5:14 পূর্বাহ্ন -
এই আলোচনাটা ইন্টারেস্টিং লাগছে
ক্লাইমেট 'মডেল'কে যেহেতু ফলসিফাইয়েবল তত্ত্ব
কম্পিউটার মডেল যদি প্রেডিকশন করে (যেমন, আবহাওয়ার পূর্বাভাস), তাহলে সেটা ফলসিফাইয়েবল তত্ত্ব নয় কেন?
সংশপ্তক জানুয়ারী 22, 2012 5:40 পূর্বাহ্ন -
কম্পিউটার মডেল যদি প্রেডিকশন করে (যেমন, আবহাওয়ার পূর্বাভাস), তাহলে সেটা ফলসিফাইয়েবল তত্ত্ব নয় কেন?
আবহাওয়া একটা খুবই জটিল 'আনপ্রেডিক্টেবল' প্রক্রিয়া যার পূর্বাভাস ৫ দিনের বেশী দেয়া যায় না এবং সেটাও দেয়া হয় অতীতের পরিসংখ্যানের উপর ভিত্তি করে (রিগ্রেশন মডেল ?)
এটাকে প্রেডিকশন না বলে বলতে পারেন যেটা সত্য হতে পারে আবার নাও হতে পারে
এক মাস পর পৃথিবীর কোন একটা নির্দিষ্ট জায়গায় হারিকেন হবে কি না সেটা সুনির্দিষ্ট ভাবে প্রেডিক্ট করার মত মডেলের অস্তিত্ব এখনও নেই
রৌরব জানুয়ারী 22, 2012 5:42 পূর্বাহ্ন -
কিন্তু সেটা ফলসিফায়েবল তো? ফলসিফায়েবল, এবং (অনেক ক্ষেত্রে) ফলস
সংশপ্তক জানুয়ারী 22, 2012 5:53 পূর্বাহ্ন -
কিন্তু সেটা ফলসিফায়েবল তো? ফলসিফায়েবল, এবং (অনেক ক্ষেত্রে) ফলস
ফলসিফাইড ফলস তত্ত্ব নিয়ে তাহলে ট্যাক্স পেয়ারের ট্রিলিয়ন ডলার জলে ফেলা কেন ?
রৌরব জানুয়ারী 22, 2012 6:08 পূর্বাহ্ন
ভাল প্রশ্ন
কিন্তু এটা আপনি কি আবহাওয়া পূর্বাভাসের ব্যাপারে বলছেন, নাকি ক্লাইমেট চেঞ্জ? আবহওয়া পূর্বাভাসটাকে যথেষ্ট উপকারী ও সফল একটা বিদ্যা মনে করা যায় না কি?
সংশপ্তক জানুয়ারী 22, 2012 6:16 পূর্বাহ্ন
ভাল প্রশ্ন
কিন্তু এটা আপনি কি আবহাওয়া পূর্বাভাসের ব্যাপারে বলছেন, নাকি ক্লাইমেট চেঞ্জ? আবহওয়া পূর্বাভাসটাকে যথেষ্ট উপকারী ও সফল একটা বিদ্যা মনে করা যায় না কি?
হ্যা , আবহওয়া পূর্বাভাসএকটা হিসেবে মন্দ নয়
কিন্তু 'ক্লাইমেট চেঞ্জ' একটা এন্টারপ্রাইজ
স্বাধীন জানুয়ারী 22, 2012 6:43 পূর্বাহ্ন -
আবহাওয়া একটা খুবই জটিল 'আনপ্রেডিক্টেবল' প্রক্রিয়া যার পূর্বাভাস ৫ দিনের বেশী দেয়া যায় না
সহমত, কিন্তু কেন সেটা কি জানেন? নীচে বলেছি কেন সেটা হয়
এবং সেটাও দেয়া হয় অতীতের পরিসংখ্যানের উপর ভিত্তি করে (রিগ্রেশন মডেল ?)
আপনি নীচে বলেছেন ক্লাইমেট মডেল সম্পর্কে আপনি জানেন, কিন্তু আপনার এই মন্তব্যগুলো বলছে যে আপনার এই বিষয়ের উপর জ্ঞান সীমিত
আপনি তারপরেও একের পর এক ভুল তথ্য দিয়ে যাচ্ছেন
ওয়েদার ফোরকাস্টিং মডেল এবং ক্লাইমেট মডেল ফিজিক্সের, তথা, ফ্লুইড মেকানিক্স, থার্মোডাইনামিক্স এর একাধিক তত্ত্ব ব্যবহার করে তার আউটপুট দিয়ে থাকে
ইনপুট হিসেবে নেয় যে কোন সময়ের আবহাওয়ার অবস্থা
আপনি যদি আগামী পাঁচ দিনের প্রেডিকশান করতে চান তাহলে আজকের আবহাওয়ার তথ্য দিলে মডেল আগামী পাচ দিনের আবহাওয়া সম্পর্কে ধারণা দিতে পারবে
হ্যাঁ, এটা সত্য কিছু কিছু ক্ষেত্রে মডেল এর ফলাফল মিলবে না
সেটারও কারণ আছে
কারণ মডেলে আমরা সব প্রসেস সঠিক ভাবে প্রকাশ করতে পারি না নানান সীমাবদ্ধতার জন্যে
তাই আনসার্নিটি থাকবেই
কিন্তু এটি পরিসংখ্যান বেইজড মডেল এই তথ্য সম্পূর্ণ ভুল
ক্লাইমেট মডেল কি তার জন্যে এই লেকচারটি দেখুন
এটাকে প্রেডিকশন না বলে বলতে পারেন যেটা সত্য হতে পারে আবার নাও হতে পারে
উপরের ব্যাখ্যা দ্রষ্টব্য
এক মাস পর পৃথিবীর কোন একটা নির্দিষ্ট জায়গায় হারিকেন হবে কি না সেটা সুনির্দিষ্ট ভাবে প্রেডিক্ট করার মত মডেলের অস্তিত্ব এখনও নেই
এই বক্তব্য ঠিক আছে
কিন্তু সেটা মডেলের সীমাবদ্ধতার কারণে নয়? সমস্যা হচ্ছে যে আবহাওয়া প্রসেসটাই সর্বোচ্চ পাচঁ দিনের একটি সিস্টেম
এ কারণেই পাঁচ দিনের বেশি প্রেডিক্ট করা সম্ভবপর নয়
সংশপ্তক জানুয়ারী 22, 2012 7:09 পূর্বাহ্ন -
আপনি এখনও আমার মূল প্রশ্ন ( ২ বার ) এড়িয়ে একের পর এক দার্শনিক উত্তর দিয়ে যাচ্ছেন
আমি জানতে চাইলাম , শুধু একটা ক্লাইমেট তত্ত্বের নাম উল্লেখ করুন যেখানে ইম্পিরিক্যালি দেখানো হয়েছে যে , পরিমান 2 এমিশন থেকে পরিমান তাপমাত্রা বৃদ্ধি পায়
আপনি উত্তর এখনও দেন নি
আগে এই উত্তরটা দিন , তারপর ফিজিক্সের, তথা, ফ্লুইড মেকানিক্স, থার্মোডাইনামিক্স ইত্যাদি নিয়ে আগ্রহভরে আলোচনা করবো
ও হ্যা , অরবিটাল মেকানিক্স এর প্রসঙ্গ আনেন নি
সেটা নিয়েও তখন কথা হবে
রৌরব জানুয়ারী 22, 2012 7:09 পূর্বাহ্ন -
(এবং @সংশপ্তক)
কোন একটা মডেল কিসের ওপর ভিত্তি করে তৈরি সেটা তো তার বৈজ্ঞানিকতা প্রমাণে শেষ বিচারে অর্থহীন
সংশপ্তক আগে লিখেছেন আবহাওয়া মডেলগুলি পরিসংখ্যান ভিত্তিক ( সেটি একটি দোষ), আপনি এখন লিখছেন সেটি পদার্থবিদ্যার নানান সূত্রের ওপর নির্মিত ( সেটি একটি গুণ)
সঠিক প্রেডিকশনের ক্ষমতাই বিজ্ঞানের একমাত্র যাচাই পদ্ধতি
সংশপ্তক জানুয়ারী 22, 2012 7:23 পূর্বাহ্ন
সঠিক প্রেডিকশনের ক্ষমতাই বিজ্ঞানের একমাত্র যাচাই পদ্ধতি
নিশ্চয়ই , আমি তো সেটাই জানতে চাইছি - ক্লাইমেট মডেলগুলো বলতে পারে কি না যে, পরিমান 2 এমিশন থেকে পরিমান তাপমাত্রা বৃদ্ধি পায়
স্বাধীন জানুয়ারী 22, 2012 8:02 পূর্বাহ্ন
সঠিক প্রেডিকশনের ক্ষমতাই বিজ্ঞানের একমাত্র যাচাই পদ্ধতি
এই কথাতে দ্বিমত নেই
তবে অনেক মডেল বা গানিতিক সূত্র লিমিটেড প্রেডিকশান দেয় নানান সীমাবদ্ধতার কারণে
সেগুলো শত ভাগ প্রেডিকশান দেয় না বলে বাতিল করে দিতে পারবেন না
যতক্ষণ একজন মডেলার সেই সীমাবদ্ধতাগুলো জেনে সেই প্রেডিকশানকে ব্যবহার করে সমস্যা হয় না
সমস্যা হয় যখন কেউ সেই প্রেডিকশানকে সম্পূর্ন সত্য ধরে নিয়ে এগোয়
রূপম (ধ্রুব) জানুয়ারী 22, 2012 3:56 অপরাহ্ন
(বিসমিল্লা বইলা শুরু করলাম)