content
stringlengths
0
129k
মালিকদের জরিমানা করে দুই কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
রংপুর মহানগরী ও কাউনিয়ার হারাগাছ এলাকায় দুটি ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ওষুধ জব্দ করেছে পুলিশ
ভ্রাম্যমাণ আদালত মালিকদের জরিমানা করে ওই দুই কারখানা বন্ধ করে দিয়েছে
সোমবার দুপুরে নগরীর 'দি মৌভাষা ইসলামিয়া ঔষধ ফ্যাক্টরি' এবং কাউনিয়া উপজেলার 'বি সান্ত ল্যাবরেটরিজ' ইউনানী ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়
রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাউনিয়া উপজেলার হারাগাছের বাহার কাছনা এলাকায় 'বি সান্ত ল্যাবরেটরিজ' ইউনানী ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়
ফ্যাক্টরিতে কেমিস্ট না থাকা, অনুমোদন ছাড়া ওষুধ তৈরিসহ নানা অনিয়ম ধরা পড়ে
সেখানে ভ্রাম্যমাণ আদালত ফ্যাক্টরির মালিক রাশেদুল আনাম প্রামানিককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে
ত্রুটি সংশোধন না করা পর্যন্ত ফ্যাক্টরির সব কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
অন্যদিকে, নগরীর নিউ শালবন এলাকায় 'দি মৌভাষা ইসলামিয়া ঔষধ ফ্যাক্টরি'তে অভিযান চালানো হয়
সেখানেও অনুমোদন ছাড়া ওষুধ উৎপাদন, কেমিস্ট না থাকা, ওষুধ উৎপাদনের কাঁচামালের গায়ে মেয়াদ ও ব্যবহার বিধি না থাকা এবং বোতলের গায়ে লাগানো লেভেল ও টোকেন সঠিক না থাকাসহ নানাবিধ অনিয়ম পাওয়া যায়
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফ্যাক্টরির মালিক এমদাদুল ইসলামকে সাত হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন
সব অনিয়ম দূর না করা পর্যন্ত কারখানার কার্যক্রম ও উৎপাদন বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে
দুই ওষুধ কারখানা থেকে ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করেছে পুলিশ
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন
অভিযানের সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম
রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন জানান, রংপুর মহানগরীতে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ, নকল ও অননুমোদিত ওষুধ নির্মূলে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান অব্যাহত থাকবে
নোংরা পরিবেশে খাবার-মেয়াদোত্তীর্ণ ওষুধ: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রাণের মোড়ক নকল করে জরিমানা ১ লাখ
শেয়ার করুন
এ বিভাগের আরো খবর
সাজেকে আগুনে পুড়ল রিসোর্ট-রেস্টুরেন্ট
কাউন্সিলর সোহেল হত্যা: 'বন্দুকযুদ্ধে' প্রধান আসামি নিহত
নীরবে চলে গেল বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুবার্ষিকী
'আপনার সঙ্গে কথা বলব, এটা আসলে ভাবি নাই তখন'
ভোট নিয়ে বিবাদে বাড়িঘরে আগুন গুলি, ইউপি সদস্য গ্রেপ্তার
ঠাট্টার ছলে যৌনাঙ্গে লাথিতেই বন্ধুর মৃত্যু
এইচএসসির প্রবেশপত্র না পেয়ে সড়ক অবরোধ
৪২ যাত্রী নিয়ে চট্টগ্রামে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
জামায়াত-শিবির বিএনপি করে তিনি এখন নৌকার মাঝি
রহিম শুভ, ঠাকুরগাঁও
২ ডিসেম্বর, ২০২১ ০৯:০৯
আপডেট: ২ ডিসেম্বর, ২০২১ ০৯:২১
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
জামায়ত, শিবির ও বিএনপি পর বর্তমানে নৌকার মাঝি আলাউদ্দিন আলাল
নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী আলাল মাস্টারও জামায়াত-শিবির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন
তিনি বলেন, 'আগে আমি জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত ছিলাম
বিএনপিকেও সমর্থন করতাম
এখন আমি আওয়ামী লীগ করি
আমি এবার নৌকার মাঝি
এই ইউনিয়নে নৌকাই জিতবে, এটা আমার বিশ্বাস
ঠাকুরগাঁও সদর উপজেলার আলাউদ্দিন আলাল ছিলেন শিবিরকর্মী
১০ বছর আগেও সামলিয়েছেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারির দায়িত্ব
ছিলেন বিএনপিতেও
সেই আলালই আওয়ামী লীগে যোগ দেয়ার এক বছরের মাথায় ২০১৬ সালে ১৭ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে হন চেয়ারম্যান
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান বিরোধী দুই দলে থাকা এই নেতা এবারও ইউপি নির্বাচনে পেয়েছেন নৌকা
আলালের বিষয় নিয়ে একাধিকবার কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
দেশে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সেই আলালকেই ফের মনোনয়ন দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা
জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেবেশ চন্দ্র শর্মা জানান, আলাল মাস্টার একসময় সক্রিয় শিবিরকর্মী ছিলেন
২০০৯ ও ২০১১ সালে তিনি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারির দায়িত্বে ছিলেন
পরে বিএনপিতে যোগ দিয়ে ২০১২ সালের ইউপি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ভোটকেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগও করেন
তিনি বলেন, '২০১৫ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন
২০১৬ সালের ইউপি নির্বাচনে হঠাৎ তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে যান এবং নির্বাচিত হন
এর পর আওয়ামী লীগে অনুপ্রবেশকারী নিয়ে আলোচনা শুরু হলে ২০১৯ সালে প্রকাশিত রংপুর বিভাগের ৩৮৯ জন অনুপ্রবেশকারীর তালিকায় তার নাম উল্লেখ করা হয়
জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন, 'আলাল মাস্টার এমন লোক, যে দল ক্ষমতায় থাকে, সেই দলের হয়ে কাজ করে
তার ছোট ভাই জেনারুল ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক
'উনি এই মেয়াদে (চেয়ারম্যান) আওয়ামী লীগ কর্মীদের সব সুবিধা থেকে বঞ্চিত রেখে বিরোধীদের নিয়ে কাজ করেছেন
আবার উনি নৌকা প্রতীকে নির্বাচনে গেলে আওয়ামী লীগ এই ইউনিয়নটি হারাতে পারে
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল রানা বলেন, 'ইউনিয়নের যত সুযোগ-সুবিধা দিয়েছেন, সব পেয়েছে বিএনপি-জামায়াতের লোক
তিনি শিবিরকর্মী ছিলেন তারপরও কেন তাকে দুবার নৌকার মনোনয়ন দেয়া হলো? এতে আমাদের যে আওয়ামী লীগ কর্মীরা আছেন, তাদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে
তারা বঞ্চিত হচ্ছেন
জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম জানান, আলাল মাস্টার ছাত্রজীবন থেকে শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন
সাংগঠনিক দক্ষতার কারণে তাকে জগন্নাথপুর ইউনিয়নে সেক্রেটারির দায়িত্ব দেয়া হয়
পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন
তিনি বলেন, 'যত দূর খবর পাচ্ছি, যারা বিএনপি-জামায়াত থেকে আওয়ামী লীগে যোগদান করছেন, তারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাচ্ছেন
সে জন্য হয়তো তিনি দল বদল করেছেন
নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী আলাল মাস্টারও জামায়াত-শিবির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন
তিনি বলেন, 'আগে আমি জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত ছিলাম
বিএনপিকেও সমর্থন করতাম
এখন আমি আওয়ামী লীগ করি
আমি এবার নৌকার মাঝি
এই ইউনিয়নে নৌকাই জিতবে, এটা আমার বিশ্বাস
আর যারা আমার নামে অভিযোগ দেয়, তারা আমার ভালো চায় না
ঠাকুরগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অরুণাংশু দত্ত টিটো বলেন, 'আলাল মাস্টারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমি জানি
যারা নৌকা প্রতীক চেয়ে পাননি তারাই এসব অভিযোগ নিয়ে ঘুরছেন
তিনি এর আগেও নৌকার প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন
হয়তো সেই কারণেই কেন্দ্র থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে
এটা কেন্দ্রের সিদ্ধান্ত, আমার কিছু করার নাই
নোংরা পরিবেশে খাবার-মেয়াদোত্তীর্ণ ওষুধ: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রাণের মোড়ক নকল করে জরিমানা ১ লাখ
শেয়ার করুন
সাজেকে আগুনে পুড়ল রিসোর্ট-রেস্টুরেন্ট
ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি
২ ডিসেম্বর, ২০২১ ০৯:২২
আপডেট: ২ ডিসেম্বর, ২০২১ ০৯:২২
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান নিউজবাংলাকে বলেন, 'শেষ রাতের আগুনে পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে
ভয়ে তারা ছোটাছুটি শুরু করেন
আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক পর্যটনকেন্দ্রে আগুনে চারটি রিসোর্ট, দুইটি রেস্টুরেন্ট ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান নিউজবাংলাকে জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে