content
stringlengths
0
129k
সাজেক রিসোর্ট মালিক সমিতির দাবি, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই নিউজবাংলাকে বলেন, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে অবকাশ নামে একটি রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়
এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে
অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান নিউজবাংলাকে জানান, দীঘিনালা থেকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
আগুনে এখন পর্যন্ত কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি
তিনি আরও বলেন, 'শেষ রাতের আগুনে পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে
ভয়ে তারা ছোটাছুটি শুরু করেন
আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি
নোংরা পরিবেশে খাবার-মেয়াদোত্তীর্ণ ওষুধ: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রাণের মোড়ক নকল করে জরিমানা ১ লাখ
শেয়ার করুন
কাউন্সিলর সোহেল হত্যা: 'বন্দুকযুদ্ধে' প্রধান আসামি নিহত
মাহফুজ নান্টু , কুমিল্লা
২ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৩
আপডেট: ২ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৮
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
কাউন্সিলর সোহেল হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম
ছবি:নিউজবাংলা
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাস বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে চানপুরস্থ গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করে
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে
পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে
উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়
গোলাগুলি শেষে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পিস্তল হাতে পড়ে থাকতে দেখা যায়
পরে স্থানীয়রা তাকে শাহ আলম বলে শনাক্ত করে
কুমিল্লায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন
সদর উপজেলার চানপুরস্থ গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় বুধবার রাত দেড়টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে
শাহ আলম নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া এলাকার বাসিন্দা
এ সময় তার হাতে থাকা ৭.৬৫ মডেলের একটি পিস্তল উদ্ধার করেছে বলে দাবি পুলিশের
বুধবার রাত ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাস
তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে চানপুরস্থ গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করে
'পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে
পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে
উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়
তিনি আরও বলেন, 'গোলাগুলি শেষে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পিস্তল হাতে পড়ে থাকতে দেখা যায়
পরে স্থানীয়রা তাকে শাহ আলম বলে শনাক্ত করে
'আহত শাহ আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
গোলাগুলিতে পুলিশের দুজন সদস্যও আহত হয়েছেন
আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
শাহ আলমের মরদেহ কুমেক হাসপাতালের মর্গে রয়েছে
এর আগে গত সোমবার মধ্যরাতে মামলার ৩ নম্বর আসামি নগরীর সুজানগর এলাকার মো. সাব্বির রহমান ও মামলার ৫ নম্বর আসামি নগরীর সংরাইশ এলাকার সাজন পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছিলেন
গত ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে নগরীর পাথরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেলসহ দুজন
কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন
নিহত হরিপদ সাহা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা
জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন
নোংরা পরিবেশে খাবার-মেয়াদোত্তীর্ণ ওষুধ: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রাণের মোড়ক নকল করে জরিমানা ১ লাখ
শেয়ার করুন
নীরবে চলে গেল বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুবার্ষিকী
নাজমুল হোসেন, কুড়িগ্রাম
২ ডিসেম্বর, ২০২১ ০১:৫৯
আপডেট: ২ ডিসেম্বর, ২০২১ ০৯:০৫
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
বীরপ্রতীক তারামন বিবি
বীরপ্রতীক তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, 'আজ আমার মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী
অথচ ঘরোয়াভাবে পালন করতে হচ্ছে আমাদের
সরকারি-বেসরকারি এমনকি কোনো সামাজিক সংগঠনও মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি নেয়নি
বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মাত্র দুই নারীর একজন তারামন বিবির মৃত্যুবার্ষিকী ছিল বুধবার
২০১৮ সালের ১ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নিজ বাড়িতে মৃত্যু হয় তার
রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সরকারি অথবা বেসরকারিভাবে কোনো আয়োজনই করা হয়নি
পারিবারিকভাবে মিলাদ মাহফিলেই শেষ হয়েছে তার মৃত্যুবার্ষিকী
বীরপ্রতীক তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, 'আজ আমার মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী
অথচ ঘরোয়াভাবে পালন করতে হচ্ছে আমাদের
সরকারি-বেসরকারি এমনকি কোনো সামাজিক সংগঠনও মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি নেয়নি
তিনি আরও বলেন, '২০১৮ সালে রাজীবপুর উপজেলায় কাচারীপাড়া গ্রামের নিজ বাড়িতে মা মৃত্যুবরণ করেন
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পারিবারিকভাবে সন্ধ্যায় দোয়া অনুষ্ঠানের পাশাপাশি এতিমদের খাওয়ানো হয়েছে
এ ছাড়া কুড়িগ্রামের আরাজী পলাশবাড়ী এলাকার গুচ্ছপাড়া গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়
বীরপ্রতীক তারামন বিবির ভাই হাসান মিয়া আক্ষেপ করে বলেন, 'যখন বুবু বেঁচে ছিল, তখন সরকারের লোক, দলীয় লোক এবং মুক্তিযোদ্ধারা অনেক খোঁজখবর নিয়েছিল, কিন্তু আজ বুবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী হতে চললেও কেউ ফোন দিয়ে খবর নেয় না
'আমার নিজেরও অর্থনৈতিক অবস্থা ভালো না
তাই তেমন কিছু করতে পারি না
সামর্থ্য যা হয় তাই দিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করি
তারামন বিবি ছিলেন রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামের প্রয়াত আব্দুস সোবহানের সাত ছেলে-মেয়ের মধ্যে তৃতীয় কন্যাসন্তান
তিনি লেখাপড়ার সুযোগ পাননি
অন্যের বাড়িতে কাজ করতেন
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্না করতেন ১৪ বছরের তারামন বিবি
রান্না করতে করতে অস্ত্র চালাতে শেখেন তিনি
তারপর রান্নার খুন্তি ফেলে রাইফেল হাতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে অংশ নেন সম্মুখ সমরে
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরপ্রতীক খেতাব দেয়া হলেও সে কথা তিনি দীর্ঘ ২৫ বছর জানতে পারেননি
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিমল কান্তি দে স্থানীয় মুক্তিযোদ্ধা সোলায়মান আলী এবং রাজিবপুর কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর ফারুকীর সহায়তায় তাকে খুঁজে বের করেন
এরপর ১৯৯৫ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তার হাতে বীরপ্রতীক খেতাবের পদক তুলে দেয়া হয়
রাজীবপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার জানান, বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানের আয়োজন করা হয়নি
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত চক্রবর্তী জানান, বীরপ্রতীক তারামন বিবির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি কোনো নির্দেশনা পাননি
তিনিসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, ওসি মজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুস সবুর ফারুকীসহ কয়েকজন তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন
নোংরা পরিবেশে খাবার-মেয়াদোত্তীর্ণ ওষুধ: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রাণের মোড়ক নকল করে জরিমানা ১ লাখ
শেয়ার করুন
'আপনার সঙ্গে কথা বলব, এটা আসলে ভাবি নাই তখন'
আরাফাত বিন হাসান , চট্টগ্রাম
২ ডিসেম্বর, ২০২১ ০০:৪২
আপডেট: ২ ডিসেম্বর, ২০২১ ০৯:১৪
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন