content
stringlengths
0
129k
ব্লগস্পটে শেয়ার করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে জরুরি অবতরণ করা বিমান
ছবি: নিউজবাংলা
চট্টগ্রামে জরুরি অবতরণ করা বিমানের যাত্রী ডা. নোমান খালেদ চৌধুরী জানান, শুরুতে তাদের কিছু বলা না হলেও পরে জানানো হয় বিমানে সমস্যা দেখা দিয়েছে
এই সময়ের মধ্যে তারা দেখেন বিমানটি একবার ওপরে উঠছে আবার নামছে
তীব্র ঝাঁকুনিও দিচ্ছিল
প্রায় ৪০ মিনিট অবিশ্বাস্য একটা পরিস্থিতির মধ্যে ছিলেন তারা
তবে পাইলট দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে জরুরি অবতরণ করা বিমানের যাত্রী ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী
ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিউরো সার্জারির পরীক্ষা নিয়ে চট্টগ্রাম ফিরছিলেন তিনি
তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় রাত ৯টা ৪০ মিনিটে শাহ আমানতে জরুরি অবতরণ করে
এর আগে প্রায় ৪০ মিনিট বিমানটি অবতরণের জন্য একাধিকবার চেষ্টা করে
শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করলেও সেই সময়টি ছিল বিমানের ৪২ যাত্রীর জন্য ভয়াবহ অভিজ্ঞতা
নিউজবাংলাকে সেই সময়ের কথা বলেছেন খালেদ
তিনি বলেন, 'শুরুতে কিছু বলেনি ওরা
কিছুক্ষণ পর বললেন যে একটু সমস্যা হচ্ছে
সমস্যার কারণ ওনারা বলেননি
এই ফাঁকে আমরা দেখতেছি যে বিমান ওঠানামা করতেছে
একবার ওপরে উঠতেছে, একবার নিচে নামতেছে
'ওপর থেকে নিচের দিকে নেমে হেভি ঝাঁকি দিতেছে
মনে হচ্ছিল পড়েই যাবে
আবার মনে হচ্ছে ওপরেই উঠতেছে
মানে টেকনিক্যালি ঘুরতেছে
তিনবার কী পাঁচবার ল্যান্ড করার চেষ্টা করছে
আবার উঠে গেছে, আবার নামছে
মোট ৪০ মিনিট অবিশ্বাস্য একটা পরিস্থিতি ছিল
বাট ক্যাপ্টেন অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যানেজ করেছেন
খালেদ আরও বলেন, 'বুঝতেই পারছেন, সবার একই অবস্থা
সবাই আল্লাহর নাম নিচ্ছিলেন
সম্ভবত আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করছিলাম
আপনার সঙ্গে কথা বলব, এটা আসলে ভাবি নাই তখন
নিরাপদ অবতরণের জন্য পাইলটের পরিস্থিতি মোকাবিলার ক্ষমতার প্রশংসা করেন এ চিকিৎসক
নিউজবাংলাকে তিনি বলেন, 'আমি এটুকুই বলব, পাইলট অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করেছেন
অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন
এই ধরনের পরিস্থিতিতে যে কেউ পাগল হয়ে যেতে পারে
আমরাও জটিল কোনো অপারেশনের সময় পাগল হয়ে যাই
'আমি যা বলছি, একদম মন থেকেই বলছি
যেহেতু আমি এ-টু-এর যাত্রী ছিলাম, সামনে ছিলাম
ওনাদের অনেক কথোপকথনও আমি শুনেছি
সেসব বলা যাবে না
এটুকু বলি, ক্যাপ্টেন অত্যন্ত সাহসিকতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন
এই ক্রেডিট অবশ্যই আমি দেব
এটা না হলে আমরা হয়তো ল্যান্ড করতে পারতাম না
পাইলটের কথোপকথন শুনে কিছু আঁচ করতে পেরেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা আঁচ করতে পেরেছিলাম বলতে, ওনারা ভয় পাচ্ছিলেন যে, কোনো বিপদ ঘটে যাবে কি না
'বিমান যখন ল্যান্ড করল, বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল
মানে ওনারা যেকোনো পরিস্থিতির জন্য রেডি ছিলেন
হয়তো ওনারা আশঙ্কা করছিলেন, বাট সবকিছুর ওপরই তো আল্লাহ
আল্লাহর রহমত ছিল
ওই ফ্লাইটে একজন সংসদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন উল্লেখ করে তিনি বলেন, 'বিমানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন
একজন সংসদ সদস্য ছিলেন
সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন
'বাট এসব ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট আর ভূরুঙ্গামারির প্রেসিডেন্ট সেইম
কারণ আমরা সবাই একই সমস্যায় পড়েছিলাম, যার পরিণতি কেউ জানে না
যাত্রীদেরও প্রশংসা করেন তিনি
বলেন, 'শুরুতে সবাই উদ্বিগ্ন ছিলেন, কিন্তু পরে সবাই পরিস্থিতি মেনে নিয়ে শান্ত হয়ে গেছেন
বাট ক্যাপ্টেনের কথা বলতেই হয়, তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন
বুধবার রাত ৯টা ৪০ মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ করে ঢাকা থেকে ছেড়ে আসা বিমানটি
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন সেখানে বিমান বাংলাদেশের সহকারী ম্যানেজার ওমর ফারুক
নোংরা পরিবেশে খাবার-মেয়াদোত্তীর্ণ ওষুধ: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রাণের মোড়ক নকল করে জরিমানা ১ লাখ
শেয়ার করুন
ভোট নিয়ে বিবাদে বাড়িঘরে আগুন গুলি, ইউপি সদস্য গ্রেপ্তার
মোহাম্মদ বিল্লাল হোসাইন, নারায়ণগঞ্জ
১ ডিসেম্বর, ২০২১ ২৩:১৬
আপডেট: ২ ডিসেম্বর, ২০২১ ০২:২৪
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে নির্বাচনি সংঘর্ষের সময় দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি
ছবি: নিউজবাংলা
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, মামলার ২ নম্বর আসামি ও কায়েতপাড়া ইউনিয়নে সদ্য নির্বাচিত ইউপি সদস্য জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে
অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় হওয়া মামলায় নবনির্বাচিত ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের বোন সালেহা ভূঁইয়া বুধবার রাত ৮টার দিকে মামলাটি করেন
এতে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০০-৩০০ জনকে
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, মামলার ২ নম্বর আসামি ও কায়েতপাড়া ইউনিয়নে সদ্য নির্বাচিত ইউপি সদস্য জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে
অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে
নির্বাচনকে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়নের নাউরা এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষে জড়ায় জয়ী ও পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা
এতে নারীসহ ২ জন গুলিবিদ্ধ ছাড়াও আহত হন অন্তত ১০ জন
ওই সময় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের বাড়িসহ পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
এ ঘটনার পর বুধবার সন্ধ্যা পর্যন্ত নাওড়া এলাকায় পুলিশের শক্ত অবস্থান দেখা গেছে
তারা ওই গ্রামের প্রবেশপথসহ বিভিন্ন স্থানে টহল দিয়েছেন
পুলিশ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সারা দিন সেখানে ছিলেন
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, বাড়িগুলোতে অনেক আসবাবপত্র ছিল
পাশাপাশি অনেকের ঘরে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার রাখা ছিল
আগুনে সব পুড়ে গেছে
এ ছাড়া হামলাকারীরা গোয়াল ঘর থেকে গরু ও ছাগলও নিয়ে গেছে
এদিকে আগুনে ক্ষতিগ্রস্থ ও আহতদের আর্থিক সহযোগিতা দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক
দুপুরে তিনি ২০টি পরিবারকে ৫০ হাজার করে টাকা অনুদান দেন
এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন, 'নির্বাচনে এ গ্রামের মানুষ যারা নৌকায় ভোট দিয়েছেন, তাদের ঘরে এ হামলা চালানো হয়েছে
প্রশাসন যদি শক্ত অবস্থান নিত, তাহলে এ ঘটনা ঘটার কথা ছিল না
'যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন
নয়তো তাদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হবে না
নোংরা পরিবেশে খাবার-মেয়াদোত্তীর্ণ ওষুধ: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রাণের মোড়ক নকল করে জরিমানা ১ লাখ
শেয়ার করুন
ঠাট্টার ছলে যৌনাঙ্গে লাথিতেই বন্ধুর মৃত্যু