content stringlengths 0 129k |
|---|
ঘটনাতো তাই হচ্ছে |
বিস্তারিত আলোচনায় গেলামনা |
তবে মুসলমানরা বোধহয় মিউজিক শুনতে পারেনা তাই না? আচ্ছা অন্য শিল্পগুলো কি তারা উপভোগ করতে পারে? যেমন চিত্রকলা, সাহিত্য? ভালো সাহিত্য ভালো কিন্তু ভালো সংগীত বোধহয় ভালো না? অনেক আগে বেহেশতী জেওর বইতে দেখছিলাম যে মাওলানা আশরাফ আলী থানাভী মহিলাদের সাহিত্য পড়তে না করেছেন |
আচ্ছা ছবি দেখার সময়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সেটা শুনলে কতটা পাপ হতে পারে? যেমন আপনি যে বুশ কে নিয়ে ছবিটার কথা বললেন তাতে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল? |
সেল ফোন ব্যবহার না করার আরেকটি ইসলামী উপযোগিতা পেলাম |
সেল ফোনের রিং টোন অনেকটা মিউজিকের মত |
যদি গুনাহ হয়? (অবশ্য রিং টোন এ অনেকে আযান বা কোরান তেলাওয়াত ও টিউন করতে পারেন |
)- দুষ্টামি করলাম, সিরিয়াসলি নিয়েন না |
মুহাইমীন মে 8, 2010 8:29 পূর্বাহ্ন - |
শ্রদ্ধেয় আব্দুর রহমান আবিদ, |
আপনার লেখাটি আমার চিন্তায় গতিময়তা দান করেছে |
সে বিষয়ে পরে আলাপ করি |
আগে আমার চোখে ধরা পড়া একটি সমস্যা নিয়ে কথা বলা যাক |
আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি আপনারা যারা প্রবাসে জীবন যাপন করছেন তাদের প্রত্যেকটা লেখনিতেই কেমন যেন দৃষ্টিকটু পারিভাষিক শব্দের ছড়াছড়ি (আমাদের দেশীও নব্য ইংরেজী জানা মানুষগুলোও একই রকম কাজ করছে) |
মানে ইংরেজী শব্দের ছড়াছড়ি |
হয়ত আপনারা প্রবাসে দীর্ঘসময় কাটানোর কারনে মুখের বোলে ইংরেজী শব্দের খৈ এড়িয়ে যেতে পারছেন না |
তবে আমি একটা কথা বলিঃ একজন লেখক হিসেবে আমাদেরকে অবশ্যই আমাদের পাঠক কারা তা বুঝতে হবে |
যাতে সকলেই, মানে শিক্ষিত অশিক্ষিত সকলেই আমাদের লেখাটা পড়ে কল্যাণ লাভ করতে পারে, যা জানাতে চাই তা জানতে পারে সেই দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত |
রচনার প্রাঞ্জলতার ক্ষেত্রে এই বিষয়টি বিষম গুরুত্বপূর্ণ মনে করি আমি |
তাই আমাদের সর্বদা চেষ্টা থাকা উচিত সর্বদা সকলের কাছে একটি অনায়াশলব্ধ লেখনি উপহার দেবার যাতে সকল মানুষের স্তরে লেখাটি প্রবেশ করতে পারে |
তাই বলি, লেখনিতে ইংরেজী শব্দ পরিহার করে বাংলায় লিখুন |
এই যেমনঃ আপনি শিরনামই শুরু করলেন একেবারে ইংরেজীতে, একজন ইংরেজী না জানা বা কম জানা লোক আপনার শিরোনাম দেখেই ভরকে যাবে, হয়ত আর লিখাটা পড়ে ওঠা হবে না, ফলে আপনি যে নিজ মতামত সকল মানুষের কল্যাণের খাতিরে জানানোর উদ্দেশ্যে লেখাটি লিখছেন তা কি কিছুটা অবশ্যই ব্যর্থ হয়ে যায় নি? দয়াকরে শিরোনামটি বাংলায় লিখে দিন |
আপনার সমগ্র প্রবন্ধব্যাপী কিছু শব্দ অবশ্যই বাংলায় লিখতে পারলে পাঠকের কাছে জিনিষটি আরও তাড়াতাড়ি পৌছাত ; আমার মত মূর্খ মানুষের ক্ষেত্রবিশেষে অভিধানের শরনাপন্ন হতে হত না |
ভায়োলেন্ট ,নন্, ভোটব্যাংক, রেডিক্যালাইজ্ড্, রেডিক্যাল , প্রীষ্ট , ভার্শন , রিলিজিয়াস , ফেইথ , নাইন-ইলেভেন , ওয়েষ্ট উইং , এক্সেসিভ , রিলিজিয়াস জিল্ , আল্ট্রা কন্সার্ভেটি , মেমোরিয়াল ইউনিয়ন(এক্ষেত্রে ভবনের নামটির বাংলা অনুবাদ করে বন্ধনীতে মূল নামটি দিয়ে দেওয়া যায়) , স্টুডেন্ট , নীল-ডাউন , রিচুয়াল ,এ্যারোগ... |
আর উইকেপিরিয়ার লেখাটি আপনি অনুবাদ করে দিতে পারতেন যাতে সকলেই পড়তে পারত ( এমন লোকও তো থাকতে পারে যে ইংরেজী জানে না , ফলে ওই অনুচ্ছেদ থেকে সে কিছুই জানতে পারল না , অথবা ভাষা ভাষা ইংরেজী জ্ঞান থাকার কারণে অনুচ্ছেদ থেকে সামান্য মর্মই উদ্ধার করতে পারল অথবা ভুল বুঝল ) আপনার যদি অনুবাদের বিশুদ্ধতার ভয় তাকে তবে নিচে বন্ধনীত... |
আমার কথা নিশ্চয়ই ধরতে পেরেছেন |
আমি একটা কথাই বলতে চাচ্ছি আমাদের অবশ্যই সর্বসাধারণের বোধগোম্য একটি লেখা উপহার দেওয়া উচিত, যাতে সর্বসাধারণ বিষয়টি পড়ে সকলে জানতে পারে ; এক অংশ জানল আর এক অংশ জানল না তাতে আমার মনে হয় সার্বিক কল্যাণ নিশ্চিত হয় না |
আমার বেয়াদপী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমার মন জুড়াতো |
আপনাকে ধন্যবাদ |
আব্দুর রহমান আবিদ মে 8, 2010 9:19 পূর্বাহ্ন - |
@মুহাইমীন, |
অনেকগুলো ইংরেজী শব্দ ব্যবহার করার জন্যে দুঃখিত |
এরপর থেকে যথাসাধ্য চেষ্টা করবো ইংরেজী শব্দের ব্যবহার এড়ানোর |
মন্তব্যের জন্যে ধন্যবাদ |
স্নিগ্ধা মে 8, 2010 7:55 পূর্বাহ্ন - |
আব্দুর রহমান আবিদ, আপনার লেখাটার শিরোনাম এবং পুরো লেখা পড়ে একটা প্রশ্ন মনে আসলো - আপনি ঠিক কী করলে সেটাকে 'এক্সেসিভ' বলে মনে করেন? |
আপনি নিজেও তো ধর্মীয় বিধান অনুযায়ী দাঁড়ি রাখেন এবং হাঁটু পর্যন্ত কাপড় পরেন, একুশের অনুষ্ঠানে গানবাজনা এড়িয়ে চলেন |
কিন্তু সেটাকে বোধহয় এক্সেসিভ রিলিজিয়াস যীল বা কনজারভেটিজম বলে মনে করছেন না, তাই তো? তাহলে, আপনার বন্ধু বা অন্যদের ক্ষেত্রে ঠিক কোন জিনিষটাকে করছেন? |
ভাবতে অবাক লাগে, ভিন্ন ভিন্ন ধর্মের এক্সেসিভ রিলিজিয়াস জিল্এবং আল্ট্রা কন্সার্ভেটিভ মানসিকতা কিভাবে সবাইকে একই কাতারে টেনে এনে পরষ্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়! |
এতোদিন পর, এই ২০১০ সালেও এটা ভাবতে অবাক লাগছে?! সত্যি? 🙂 |
আব্দুর রহমান আবিদ মে 8, 2010 9:16 পূর্বাহ্ন - |
@স্নিগ্ধা, |
ধর্মের সাথে ধর্মহীনতার পার্থক্য যত পরিষ্কার, এখানে সেভাবে কোনো 'ফাইন লাইন' টানা কঠিনই |
আমি একটা 'স্কুল অব থট' থেকে নিরীহ ধর্মপালনের সাথে 'রেডিক্যাল' মনোভাবের পার্থক্য দেখার চেষ্টা করি |
এবং আমার থট প্রসেস অবশ্যই চুড়ান্ত (এ্যাবসলুট) নয় |
এবং এও সত্যি, ভিন্ন আরেকটা 'স্কুল অব থট' থেকে জিনিষটাকে দেখলে আমার বন্ধুর সাথে আসলে আমার তেমন পার্থক্য কারো চোখে নাও পড়তে পারে |
আপনার প্রশ্নের ঠিক উত্তর দেয়া নয়, কেবল আমার ষ্ট্যান্ডটা একটু ব্যাখ্যা করার প্রচেষ্টা করলাম শুধু |
আদিল মাহমুদ মে 8, 2010 7:32 পূর্বাহ্ন - |
চমতকার লাগল |
আমি ছাড়াও যে এই যুগে আর কেউ সেল ফোন ছাড়াই দিব্ব্যী আছেন জেনে আরো ভাল লাগল 🙂 |
আজকের দুনিয়ায় চরমপন্থা মনে হয় দিনে দিনে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে |
শিক্ষিত লোকে যখন এম এম টাইপের মানুষে গণহারে বিবর্তিত হন তখন খুবই আশংকার কথা |
আব্দুর রহমান আবিদ মে 8, 2010 8:55 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
মন্তব্যের জন্যে ধন্যবাদ |
সাথে কমপ্লিমেন্টস্-এর জন্যেও |
আদিল মাহমুদ মে 8, 2010 10:22 পূর্বাহ্ন - |
@আব্দুর রহমান আবিদ, |
আপনার আমার সেল ফোন ছাড়াও আরো বড় মিল আছে, আমিও বুয়েট সাহিত্য বিভাগেরই ছাত্র, তবে আপনার জুনিয়র |
আব্দুর রহমান আবিদ মে 8, 2010 10:55 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
"আমিও বুয়েট সাহিত্য বিভাগেরই ছাত্র"!!!!!!! |
:: :: :: |
আদিল মাহমুদ মে 8, 2010 11:00 পূর্বাহ্ন - |
@আব্দুর রহমান আবিদ, |
আপনার সাহিত্য শিক্ষা যথাযথ হয়েছে বলা যায়, আমার ভেজাল আছে তাই আপনাদের মত লিখতে পারি না |
মিঠুন মে 9, 2010 12:18 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
আদিল ভাই, বুয়েটিয়ান শুনলেই মনে হয় যেন, আহ্ আপনজন কাউরে পাইছি |
ভাইয়া কিছু মনে কইরেন না, বুয়েটে কোন ব্যাচ আপনি আর কোন ডিপার্টমেন্ট? |
আমি ০১ ব্যাচ, মেকানিক্যাল |
আদিল মাহমুদ মে 10, 2010 8:09 পূর্বাহ্ন - |
তাই নাকি??? এতদিন তো বলেন নাই, একজন মেকু পাওয়া গেছে |
আমি ৯০ ব্যাচ, সাহিত্য মানে তো বুঝেনই |
মিঠুন মে 11, 2010 12:11 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
আগে আসলে আমি জানতাম না যে, আপনি বুয়েটের |
তাই আর বলা হয়নি |
সাহিত্য বিভাগের রহস্যটা ধরতে পারছিনা 🙁 |
আদিল মাহমুদ মে 11, 2010 12:29 পূর্বাহ্ন - |
ধরতে না পারলেই ভাল ছিল, নেহায়েত জানতে চাচ্ছেন তাই... |
আব্দুর রহমান আবিদ মে 13, 2010 6:53 পূর্বাহ্ন - |
@আদিল মাহমুদ, |
আমি শুধু সিভিলই নই |
ফোর্থ ইয়ারে 'মেজর' ছিল 'এনভায়রনমেন্ট' এবং 'ওয়াটার' |
যাকে বলা যায় "সাহিত্যের ওপরে সাহিত্য"!!!! |
মিঠুন মে 13, 2010 11:42 পূর্বাহ্ন - |
@আব্দুর রহমান আবিদ, |
তবে আমার মনে হয়, বুয়েটের সব থেকে বড় সাহিত্য বিভাগ হল . 😀 |
আদিল মাহমুদ মে 13, 2010 5:50 অপরাহ্ন - |
@আব্দুর রহমান আবিদ, |
এইবার আপনার সাহিত্য প্রতিভার কারন বুঝলাম |
আমার ছিল ষ্ট্রাকচার এনভায়রমেন্ট, সেজন্যই ভেজাল |
রামগড়ুড়ের ছানা মে 8, 2010 6:57 অপরাহ্ন - |
আমিও সেল ছাড়া থাকতে চাই |
যন্ত্রটা বড্ড যন্ত্রনা দেয় |
আদিল মাহমুদ মে 10, 2010 8:15 পূর্বাহ্ন - |
@রামগড়ুড়ের ছানা, |
বাংলাদেশে বোধহয় এখন আর আক্ষরিক অর্থেই সেল বিহীন জীবন সম্ভব নয় |
ল্যান্ড ফোন পাওয়া এমনিতেই খুব কঠিন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.