content stringlengths 0 129k |
|---|
এর মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ২০০ টন ইতোমধ্যে রপ্তানি করেছেন ব্যবসায়ীরা |
দেশে এনেছেন ৫০ কোটি টাকার বিদেশি মুদ্রা |
দেশে প্রতিবছর মে থেকে শুরু হয় আমের মৌসুম |
অক্টোবর পর্যন্ত ভরা মৌসুম থাকে |
এর পরেও প্রক্রিয়াজাতকৃত আম রপ্তানি করে থাকেন রপ্তানিকারকরা |
এই মৌসুমের পুরো হিসাব পাওয়া গেলে আম রপ্তানি থেকে এবার ২০০ কোটি টাকার বেশি বিদেশি মুদ্রা দেশে আসবে বলে আশা করছেন রপ্তানিকারকরা |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'আম কূটনীতির' সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ |
রপ্তানিতে উল্লম্ফন ঘটছে |
আগামী দিনগুলোতে এই বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশার কথা শুনিয়েছেন কৃষিমন্ত্রী, কৃষি অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা |
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য ঘেঁটে দেখা যায়, গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সিঙ্গাপুরে ১০ হাজার ডলারের আম রপ্তানি করেছিল বাংলাদেশ |
চলতি অর্থবছরে একই সময়ে সিঙ্গাপুর ছাড়াও এশিয়া এবং ইউরোপের আরও ১৪টির বেশি দেশে আম রপ্তানি হয়েছে |
বাংলাদেশ আম উৎপাদনে বিশ্বে সপ্তম হলেও পণ্যটি রপ্তানি আয়ের দিক থেকে একদমই তলানিতে ছিল |
বাংলাদেশের চেয়েও কম পরিমাণ আম উৎপাদন করে অনেক দেশ এ ফল রপ্তানি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা আয় করছে |
ফলের মধ্যে দেশে সবচেয়ে বেশি উৎপাদন হয় আম |
বছর বছর এই উৎপাদন বাড়ছে |
তাই দেশের মানুষের পুষ্টির অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে আম |
দেশে আমের উৎপাদন |
শুধু পরিমাণের দিক থেকে আম বাংলাদেশের প্রধান ফল হয়েছে, তা নয় |
দেশের অন্তত ছয়টি জেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কৃষিপণ্য হয়ে উঠেছে আম |
বছর বছর নতুন নতুন আমবাগান হচ্ছে |
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০১৯-২০ অর্থবছরে দেশে আম উৎপাদিত হয়েছে ১২ লাখ ২২ হাজার টন |
দেশে ২ লাখ ৩৫ হাজার একর জমিতে আমবাগান রয়েছে |
প্রতিটি গাছে গড়ে ৭৭ কেজি করে আম উৎপাদিত হয় |
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, দেশে আমের উৎপাদন ২৪ লাখ টনের মতো |
প্রতিবছর প্রায় ১৪ হাজার কোটি টাকার আমের বাণিজ্য হয় |
আম উৎপাদন থেকে শুরু করে বিপণন, মোড়কীকরণ ও পরিবহন মিলিয়ে এক বিশাল বাজার গড়ে উঠেছে |
প্রতিবছর এপ্রিলে কাঁচা আম বাজারে আসা থেকে শুরু হয় |
চলে সেপ্টেম্বরে আশ্বিনা আম বিপণন শেষ হওয়া পর্যন্ত |
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কৃষিপণ্যের মধ্যে দেশে প্রতিবছর সবচেয়ে বেশি হারে বাড়ছে আমের উৎপাদন |
ফলে দেশের চাহিদা মিটিয়ে আম রপ্তানির সুযোগও তৈরি হয়েছে |
বিশ্বে সপ্তম বাংলাদেশ |
বিশ্বে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয় ভারতে |
বাংলাদেশের অবস্থান সপ্তম |
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ওয়েবসাইটে বিভিন্ন ফল উৎপাদনের একটি হিসাব দেয়া আছে |
২০১৯ সালের এই হিসাবে আম ও পেয়ারার উৎপাদন একসঙ্গে দেখানো হয়েছে |
সে হিসাব অনুযায়ী, ভারতে ওই বছর উৎপাদন ছিল প্রায় ২৬ কোটি টন |
আম-পেয়ারা উৎপাদনে শীর্ষ ১০টি দেশের তালিকায় ভারত ও বাংলাদেশ ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, চীন, মেক্সিকো, পাকিস্তান, মালাবি, ব্রাজিল, থাইল্যান্ড ও মিসর |
ওই তালিকা অনুযায়ী বাংলাদেশে আম-পেয়ারার উৎপাদন প্রায় সাড়ে ১৪ লাখ টন |
কেন ফলের 'রাজা' আম |
দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হওয়া ফল আম |
বিবিএসের হিসাবে, ২০১৯-২০ অর্থবছরে সবচেয়ে বেশি উৎপাদিত হওয়া ১০টি ফল হলো আম, কলা, কাঁঠাল, তরমুজ, পেয়ারা, আনারস, বরই, জাম্বুরা, লিচু ও আমড়া |
উৎপাদনে আম শুধু এগিয়ে নয়, ব্যবধানও অনেক বেশি |
আমের উৎপাদন ১২ লাখ টন, পেছনে থাকা কাঁঠালের উৎপাদন ১০ লাখ টনের মতো |
এ ছাড়া কলা ৮ লাখ টন, তরমুজ আড়াই লাখ টন, পেয়ারা সোয়া ২ লাখ টন ও আনারস ২ লাখ টনের কিছু বেশি উৎপাদিত হয় |
আম কূটনীতির সুফল |
আম রপ্তানির ক্ষেত্রে অন্যতম সমস্যা হচ্ছে রপ্তানিযোগ্য উন্নত জাতের আমের অভাব |
স্থানীয় আমের জাতগুলোর 'শেলফ লাইফ' কম, অর্থাৎ তা দ্রুত নষ্ট হয়ে যায় |
এ ছাড়া মানসম্মত কৃষি পদ্ধতির চর্চা, আন্তর্জাতিক মানের প্যাকেজিংয়ের অভাব এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি আমের ব্র্যান্ডিং-সংকটের কারণে এতদিন আম রপ্তানিতে সুফল আসেনি |
রপ্তানিকারকরা বলছেন, গত মৌসুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উপহার হিসেবে আম পাঠানোর খবর বিশ্বজুড়ে বাংলাদেশের আমের ব্র্যান্ডিং সৃষ্টিতে বড় ধরনের ভূমিকা রেখেছে |
তারপর থেকেই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি আমের রপ্তানি অর্ডার বাড়তে থাকে |
এতেই রপ্তানির তলানি থেকে গা ঝাড়া দিয়ে ওঠার ইঙ্গিত মিলছে |
বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জাহঙ্গীর হোসেন নিউজবাংলাকে বলেন, 'সত্যিই বিশ্ববাজারে আমের চাহিদা বেড়েছে |
দামও ভালো পাওয়া যাচ্ছে |
মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক |
তার বিচক্ষণতার কারণেই আম রপ্তানির একটি ভালো সুযোগ সৃষ্টি হয়েছে |
আশা করছি, এই সুযোগ আমরা কাজে লাগাতে পারব |
'তবে আম রপ্তানির ক্ষেত্রে কয়েকটি প্রতিবন্ধকতা আছে |
সমুদ্রপথে জাহাজে আম রপ্তানি করা যায় না |
সব আমই আকাশপথে (বিমান) পাঠাতে হয় |
কিন্তু বিমান ভাড়া অনেক বেশি |
পাশের দেশ ভারত ও থাইল্যান্ডের চেয়ে দ্বিগুণের মতো |
এত বেশি বিমান ভাড়া দিয়ে আম রপ্তানি করে প্রতিযোগিতায় টিকে থাকা যায় না |
'এ ছাড়া বিমানবন্দরে স্ক্যানিং মেশিন প্রায় নষ্ট থাকে |
তাতে রপ্তানিও বন্ধ থাকে |
এর আগে টানা কয়েক মাস স্ক্যানিং মেশিন নষ্ট ছিল |
মাঝে চালু হলেও গত তিন দিন ধরে আবার নষ্ট |
বন্ধ আছে শাকসবজি, ফলমূলসহ সব ধরনের রপ্তানি |
সত্যিকার অর্থে আম রপ্তানি বাড়াতে হলে সরকারের শীর্ষ মহলকে এসব বিষয়ে নজর দেয়ার পরামর্শ দেন জাহঙ্গীর হোসেন |
এই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কৃষিবিদ মনজুরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, 'আম রপ্তানিতে যে সম্ভাবনা দেখা দিয়েছে, তা মূলত প্রধানমন্ত্রীর আম কূটনীতির কারণেই হয়েছে |
তিনি বলেন, 'বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু হলেও আন্তর্জাতিক বাজারে এর কোনো পরিচিতি ছিল না |
ফলে রপ্তানি অর্ডারও আগে মিলত না |
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও পাকিস্তানের সরকারপ্রধানকে আম উপহার দেয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার পেয়েছে |
এতে বাংলাদেশের আমের ব্র্যান্ডিং হওয়ায় এ বছর রপ্তানি অনেক বেড়েছে |
আগামী তিন বছরে সরকার ১ লাখ টন আম রপ্তানির লক্ষমাত্রা ঠিক করেছে জানিয়ে মনজুরুল ইসলাম বলেন, 'আমের দিকে সুনজর দিলে ভবিষ্যতে এ খাত থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন সম্ভব |
মনজুরুল ইসলাম বলেন, 'আগামী মৌসুম সামনে রেখে অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও দিনাজপুরের প্রায় ১০০ বাগানকে ক্লাস্টার করে গ্রুপ গ্রুপ করে আলাদা করে গিয়ে আম চাষের উদ্যোগ নেয়া হয়েছে |
কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে |
এসব বাগানে যে আম উৎপাদিত হবে, তা শুধু রপ্তানি করা হবে |
এ ব্যবস্থা বাংলাদেশের রপ্তানি বাড়াতে সহায়তা করবে বলে জানান তিনি |
আম রপ্তানিকারক লি এন্টারপ্রাইজের কর্ণধার আবুল হোসেন বলেন, 'গত মৌসুমে বাংলাদেশের আমের ব্যাপক চাহিদা ছিল ইউরোপের দেশগুলোতে |
কিন্তু আমাদের রপ্তানি সক্ষমতা থাকলেও এয়ারলাইনসের সমস্যার কারণে আমরা খুব বেশি রপ্তানি করতে পারিনি |
পাকিস্তান প্রতিবছর ১ লাখ টনের বেশি আম রপ্তানি করে |
এয়ারলাইনসের সমস্যা দূর হলে আমরাও ১ লাখ টন আম রপ্তানি করতে পারব |
২০২০ মৌসুমে সবচেয়ে বেশি আম রপ্তানি হয়েছে ইতালি ও যুক্তরাজ্যে |
ইতালিতে রপ্তানির পরিমাণ ছিল ১৬ হাজার ৮৯২ ডলার এবং যুক্তরাজ্যে ১২ হাজার ১০৫ ডলার |
এ ছাড়া নেদারল্যান্ডসে ৫ হাজার ৬১৫ ডলার, অস্ট্রিয়ায় ৫ হাজার ৩৯৮ ডলারের আম রপ্তানি করে বাংলাদেশ |
চলতি ২০২১ মৌসুমের জুলাই-সেপ্টেম্বর সময়ে সবচেয়ে বেশি আম রপ্তানি হয়েছে যুক্তরাজ্যে, ৫ লাখ ৬ হাজার ৪৮৭ ডলার |
দ্বিতীয় সর্বোচ্চ ৭১ হাজার ৮৭৪ ডলারের আম রপ্তানি হয়েছে কুয়েতে |
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, কানাডা, জার্মানি, ইতালি, সৌদি আরব, সুইডেন, ভারত, সোয়াজিল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, নেপাল, সুইডেন ও সিঙ্গাপুরেও রপ্তানি হয়েছে বাংলাদেশের আম |
গত জুলাই মাসে কৃষি মন্ত্রণালয়ে 'আম রপ্তানি বৃদ্ধিতে করণীয়' বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় |
সভায় আমচাষিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন |
সভায় দেশে নিরাপদ ও বিষমুক্ত আম চাষ এবং আমের আন্তর্জাতিক বাজার অনুসন্ধানের ওপর জোর দেয়া হয় |
ওই সভায় জানানো হয়, ২০২০ সালে থাইল্যান্ড বিশ্বের সর্বোচ্চ ৭৩ কোটি ৪০ লাখ ডলারের আম রপ্তানি করেছে |
বাংলাদেশের প্রতিবেশী ভারত ১৩ কোটি ৭০ লাখ ডলার ও পাকিস্তান ১০ কোটি ১০ লাখ ডলারের আম রপ্তানি করেছে |
সেখানে বাংলাদেশ মাত্র ৫০ হাজার ডলারের (৪২ লাখ টাকা) আম রপ্তানি করেছে, যার বড় অংশ মূলত প্রবাসী বাংলাদেশি ক্রেতাদের জন্য রপ্তানি করা |
আম রপ্তানি বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক |
তিনি বলেন, 'দেশের আমকে আমরা ব্যাপকভাবে বিশ্ববাজারে নিয়ে যেতে চাই |
সে জন্য রপ্তানি বাধাগুলো চিহ্নিত করে তা নিরসনে কাজ চলছে |
ইতিমধ্যে নিরাপদ আমের নিশ্চয়তা দিতে তিনটি ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে |
উৎপাদন থেকে শিপমেন্ট পর্যন্ত আম নিরাপদ রাখতে উত্তম কৃষিচর্চা বাস্তবায়ন শুরু হয়েছে |
ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেয়ার কাজ চলছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.