content
stringlengths
0
129k
২০১৫-১৬ কর বছর থেকে টানা ষষ্ঠবারের মতো এ স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ২০২০-২১ কর বছরে টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছে গ্রামীণফোন
তবে কী পরিমাণ কর তারা দিয়েছে তা জানায়নি প্রতিষ্ঠানটি
সর্বোচ্চ করদাতাদের কার্ড এবং ক্রেস্টের মাধ্যমে স্বীকৃতি দিতে বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর
সেখানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন
সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম
অনুষ্ঠানে ২০২০-২১ অর্থবছরে জাতীয় কোষাগারে সর্বোচ্চ পরিমাণ কর দিয়েছে এমন ৭৫ জন ব্যক্তি ও ৬৬ প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ করদাতার স্বীকৃতি দেয়
সেখানেই গ্রামীণফোনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়েন্স বেকারকে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়
এর আগে ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ কর বছরের জন্য গ্রামীণফোন টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পায়
টেলিনর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোন ৮ কোটির বেশি গ্রাহক নিয়ে শীর্ষ মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে
গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান
শেয়ার করুন
পদত্যাগ করলেন ন্যাশনাল ব্যাংকের এমডি
মৌসুমী ইসলাম , ঢাকা
২৫ নভেম্বর, ২০২১ ২৩:০০
আপডেট: ২৫ নভেম্বর, ২০২১ ২৩:২৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
শাহ্ সৈয়দ আব্দুল বারী
গত ১০ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার মারা যান
তার মৃত্যুর পর নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন স্ত্রী মনোয়ারা সিকদার
তাদের দুই ছেলে রিক হক সিকদার ও রন হক সিকদার ব্যাংকটির পরিচালক হিসেবে আছেন
দুই ভাই ব্যাংক পরিচালনায় নিজেদের নিয়ন্ত্রণ চাইলেও বোন সংসদ সদস্য (এমপি) পারভীন হক সিকদারসহ অন্য পরিচালকরা চাইছেন নিয়ম অনুযায়ী ব্যাংকটি পরিচালনা করতে
বেসরকারি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ্ সৈয়দ আব্দুল বারী পদত্যাগ করেছেন
বৃহস্পতিবার ব্যাংকে গিয়ে তিনি পদত্যাগপত্র দেন বলে ব্যাংকটির একটি সূত্র নিশ্চিত করেছে
এরপর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ব্যাংকটির ডিএমডি সৈয়দ রইস উদ্দিনকে
জানা গেছে, পরিচালনা পর্ষদের সঙ্গে বিরোধের জের ধরে আবদুল বারী এমডি পদ থেকে পদত্যাগ করেন
এর আগেও ব্যাংকটির কয়েকজন এমডি বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে পদত্যাগে বাধ্য হন
পদত্যাগের কারণ জানতে আবদুল বারীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি
ব্যাংকটির অন্য কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন
ব্যাংকটির কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে ন্যাশনাল ব্যাংক পরিচালনায়
২০১৪ সালের ২ অক্টোবর তৎকালীন ন্যাশনাল ব্যাংকের এমডি এ কে এম শফিকুর রহমান হঠাৎ পদত্যাগ করেন
ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে অপমান-অপদস্থ হয়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন বলে আলোচনা ছিল
গত ১০ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার মারা যান
তার মৃত্যুর পর নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন স্ত্রী মনোয়ারা সিকদার
তাদের দুই ছেলে রিক হক সিকদার ও রন হক সিকদার ব্যাংকটির পরিচালক হিসেবে আছেন
দুই ভাই ব্যাংক পরিচালনায় নিজেদের নিয়ন্ত্রণ চাইলেও বোন সংসদ সদস্য (এমপি) পারভীন হক সিকদারসহ অন্য পরিচালকরা চাইছেন নিয়ম অনুযায়ী ব্যাংকটি পরিচালনা করতে
২০১৬ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দেয়া শাহ্ সৈয়দ আব্দুল বারী এমডি হন চলতি বছরের এপ্রিলে
ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার কেন্দ্রীয় ব্যাংকের শর্ত পূরণ করতে গিয়ে তাকে তিন মাসের জন্য এ পদে বসান
কিন্তু কয়েকজন পরিচালক শুরু থেকেই তাকে পছন্দ করছিলেন না
অনিয়ম করে ঋণ বিতরণসহ বিভিন্ন কারণে ক্ষমতার দ্বন্দ্বে ব্যাংকটির পরিচালকদের মধ্যে দুটি পক্ষ হওয়ায় পর্ষদে বিবাদ শুরু হয়েছে অনেক আগে
এমডির পদত্যাগ সেসব ঘটনার ধারাবাহিকতা বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা
শেয়ার করুন
বেনাপোল রেলওয়ে স্টেশনে পণ্য ইয়ার্ডের উদ্বোধন
রাশেদুর রহমান রাশু , বেনাপোল
২৫ নভেম্বর, ২০২১ ২১:২০
আপডেট: ২৫ নভেম্বর, ২০২১ ২১:২৮
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
বেনাপোল রেলওয়ে স্টেশনে উদ্বোধন হয়েছে পণ্য ইয়ার্ড
ছবি: নিউজবাংলা
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, 'দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে বন্দরের অবকাঠামো পরিবর্তনের কথা বলা হলেও তারা উন্নয়নমূলক তেমন কোনো কাজ করছে না
কিছু জমি অধিগ্রহণ করলেও সেখানে কোনো শেড বা ইয়ার্ড তৈরি করছে না
বেনাপোল রেলওয়ে স্টেশনে পণ্য ইয়ার্ড উদ্বোধনের ফলে ভারত থেকে রেলপথে আমদানি বাণিজ্য আরও বাড়বে
বেনাপোল রেলওয়ে স্টেশনে ৩ কোটি ৭০ লাখ টাকায় নির্মিত পণ্য ইয়ার্ডের উদ্বোধন হয়েছে
এর মধ্য দিয়ে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য গতিশীল হবে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা
রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম পণ্য ইয়ার্ডের উদ্বোধন করেন
এ সময় ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স সাবকমিটির পরিচালক মতিয়ার রহমান বলেন, 'বেনাপোল বন্দরে জায়গাসংকট ও অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে
ভারত থেকে প্রতিদিন ৪০০ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করলে বন্দরের শেডগুলোতে পণ্য আনলোড করতে পারে না
এতে ভারতীয় ট্রাক দিনের পর দিন বেনাপোল বন্দর এলাকায় আটকে থেকে পণ্যজটের সৃষ্টি হয়
'তা ছাড়া বেনাপোল বন্দরের বিপরীতে পেট্রাপোল বন্দরের কালীতলা সিন্ডিকেটের কারণে ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরেও প্রবেশ করতে এক মাসের বেশি সময় লাগছে
ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের দেশের আমদানিকারকরা
এসব কারণে আমদানিকারকরা এ বন্দর দিয়ে সড়কপথে আমদানি না করে রেলপথে আমদানি করছেন
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, 'দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে বন্দরের অবকাঠামো পরিবর্তনের কথা বলা হলেও তারা উন্নয়নমূলক তেমন কোনো কাজ করছে না
কিছু জমি অধিগ্রহণ করলেও সেখানে কোনো শেড বা ইয়ার্ড তৈরি করছে না
'এসব কারণে অনেক আমদানিকারক রেলপথে আমদানি করতে অগ্রহী হচ্ছেন
বেনাপোল রেলওয়ে স্টেশনের নবনির্মিত পণ্য ইয়ার্ড উদ্বোধনের ফলে ভারত থেকে রেলপথে আমদানি বাণিজ্য আরও বাড়বে
রেলওয়ের পাকশীর ডিআরএম শাহীদুল ইসলাম জানান, এই বন্দর দিয়ে রেলপথে আমদানি বাড়াতে ও পণ্য খালাস গতিশীল করতে এই ইয়ার্ড নির্মাণ করা হয়েছে
এ ছাড়া রেলে আমদানি বাড়াতে আরও কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে
শেয়ার করুন
দেশে তৈরি নোকিয়ার জি-সিরিজের স্মার্টফোন বাজারে
আবু সাইম, ঢাকা
২৫ নভেম্বর, ২০২১ ২১:০৫
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
বনানীস্থ শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে নোকিয়া জি-১০ ও জি-২০ ফোন দুটি বাজারজাত কারার ঘোষণা দেয়া হয়
ইউনিয়ন গ্রুপের পরিচালক আলভী রানা বলেন, 'মোবাইল ফোন যুগের শুরুতে সম্ভবত দেশে এমন কোনো পরিবার ছিল না যেখানে অন্তত একটি নোকিয়া ফোন ছিল না
সেই হারানো দিন ফিরে আসবে মেইড ইন বাংলাদেশ নোকিয়া ফোনের হাত ধরে
প্রথম বারের মতো দেশে তৈরি বিশ্বখ্যাত নোকিয়া মোবাইলের জি সিরিজের দুটি স্মাটফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল বাংলাদেশ
বৃহস্পতিবার রাজধানীর বনানীস্থ শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে নোকিয়া জি-১০ ও জি-২০ ফোন দুটি বাজারজাত কারার ঘোষণা দেয়া হয়
অনুষ্ঠানে এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ, ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির, পরিচালক আলভী রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে অবস্থিত নোকিয়া কারখানায় স্মার্টফোন দুটি তৈরি হয়েছে
যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ভাইব্রেন্ট সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ বাংলাদেশ-এর সমন্বয়ে গঠিত 'ভাইব্রেন্ট সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেড' কারখানাটি স্থাপন করেছে
নতুন স্মার্টফোন বাজারে আনা প্রসঙ্গে এইচএমডি গ্লোবাল-এর জেনারেল ম্যানেজার (প্যান এশিয়া) রাভি কুনওয়ার বলেন, 'আজ আমাদের জন্য স্মরনীয় একটি দিন
নিঃসন্দেহে বিগত বছরটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল
তবে এ সময়টি আমাদের পরবর্তী বড় পদক্ষেপ গ্রহণের সুযোগ করে দিয়েছে
বাংলাদেশে কারখানা স্থাপন ও এখানে সংযোজিত হ্যান্ডসেটের উন্মোচন আমাদের যাত্রার একটি মাইলফলক
এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ বলেন, 'আগের আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে আবারও মোবাইল শিল্পে নিজের জায়গা করে নিতে চায় নোকিয়া
আগামী দুই বছরের মধ্যেই স্মার্টফোন ব্যবহারের দিক থেকে নোকিয়া দেশের প্রথম তিনটি কোম্পানির একটি হতে চায়
ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির বলেন, 'এখন আমাদের প্রথম লক্ষ্য স্থানীয় বাজার ধরে সুনাম অক্ষুন্ন রাখা
শিগগিরই আমরা মেড ইন বাংলাদেশ ফোন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির আশা করছি
নোকিয়া জি-সিরিজের ফোন দুটি তিন দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম
আঙ্গুলের ছাপ ও ব্যবহারকারীর ফেইস রিকগনিশনের মাধ্যমে ফোন আনলক সুবিধা থাকবে এই এগুলোতে