content
stringlengths
0
129k
থাকছে ৬.৫ ইঞ্চি টিয়ারড্রপ ডিসপ্লে ও ৫০৫০ এমএএইচ এর ব্যটারি
জি-২০ সেটটি নোকিয়া স্মার্টফোনের সিগনেচার 'অ্যান্ড্রয়েড প্রতিশ্রুতি' দ্বারা সমর্থিত
এটি ব্যাবহারকারীর ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব সুরক্ষিত রাখতে তিন বছর পর্যন্ত মাসিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুই বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম হালনাগাদ করবে
এতে রয়েছে চারটি ব্যাক ক্যামেরা এবং ওজো সারাউন্ড অডিওসহ আকর্ষণীয় ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল ব্যাক ক্যামেরা
৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সেটটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
নোকিয়া জি-১০ মোবাইলে আছে ত্রিপল রিয়ার ক্যামেরা আর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত শুটিং মোড; যার মাধ্যমে কম আলোতেও অত্যন্ত ভালো ছবি তোলা যাবে
এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা
৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের সেটটির দাম হবে ১৩ হাজার ৪৯৯ টাকা
ইউনিয়ন গ্রুপের পরিচালক আলভী রানা বলেন, 'মোবাইল ফোন যুগের শুরুতে সম্ভবত দেশে এমন কোনো পরিবার ছিল না যেখানে অন্তত একটি নোকিয়া ফোন ছিল না
সেই হারানো দিন ফিরে আসবে মেইড ইন বাংলাদেশ নোকিয়া ফোনের হাত ধরে
দেশে তৈরি হওয়ায় এসব হ্যান্ডসেট ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পাবে
গাজীপুরের হাইটেক সিটি-র ব্লক ৫-এ নোকিয়া ফোনের কারখানায় শুরুতে প্রতিদিন ৩০০ ফোন সংযোজন করা হচ্ছে
ক্রমান্বয়ে তা দিনে ৩ হাজারে উন্নীত হবে
স্থানীয়ভাবে তৈরি এসব স্মার্টফোন আমদানিকৃত ফোনের তুলনায় ৩০ শতাংশ কম দামে পাওয়া যাবে
বাংলাদেশে স্থানীয়ভাবে মোবাইল সেট তৈরি শুরু হয় ২০১৭ সালে ওয়াল্টনের হাত ধরে
তখন থেকে ১০/১২টি ব্র্যান্ড স্থানীয়ভাবে মোবাইল তৈরি করছে
এর মধ্যে আছে স্যামসাং, সিম্ফনি, ওপ্পো, রিয়েলমি, শাওমির মতো বৈশ্বিক স্মার্টফোন কোম্পানিগুলোও
এসব প্রতিষ্ঠান স্থানীয় বাজারের স্মার্টফোন চাহিদার ৮৫ শতাংশ তৈরি করে এবং মোট ফোন (ফিচার ও স্মার্ট মিলিয়ে) চাহিদার ৫৫ শতাংশ পূরণ করে
বিটিআরসির তথ্য মতে, ২০১৯-২০ অর্থবছরে আমদানিকৃত ও স্থানীয়ভাবে উৎপাদিত মোট মোবাইল সেটের সংখ্যা ২৯.৪৮ মিলিয়ন
যার মধ্যে ১৩.২৭ মিলিয়ন আমদানিকৃত এবং ১৬.২১ মিলিয়ন স্থানীয়ভাবে তৈরি করেছে ১০টি কোম্পানি
আমরা সর্বদা গুগল ডিএমসিএ মেনে আমাদের ওয়েবসাইট পরিচালনা করি
আমরা আমাদের ওয়েবসাইটে অন্য কোন ওয়েবসাইট থেকে কোন প্রকার আর্টিকেল কপি করে পাবলিশ করিনা
তবে আর্টিকেল প্রকাশের ক্ষেত্রে অনেক সময় অন্য কোন ওয়েবসাইট থেকে আমাদের ছবি সংগ্রহ করতে হয়
তবে আমরা কোন ছবি কোন ওয়েবসাইট/সোর্স থেকে নিয়েছি আমরা সেই ছবিতে সেই সোর্স উল্লেখ করে ক্রেডিট দিয়ে দেই
আপনি যদি আমাদের ওয়েবসাইটের কোন আর্টিকেল অথবা ছবি (যেকোনো কন্টেন্ট) আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন তাহলে অবশ্যই আমাদের অনুমতি নিতে হবে
অনুমতি ব্যাতিত যেকোনো আর্টিকেল অথবা ছবি অনলাইনের কোথাও পাবলিশ করা হলে আপনার বিরুদ্ধে আইনানুনাগ ব্যাবস্থা গ্রহন করা হবে
এমনকি আপনি যদি আমাদের আর্টিকেল যেকোনো ধরনের কমার্শিয়াল কাজে অফলাইনের কোন মাধ্যমে ব্যাবহার করতে চান তাহলেও আমাদের পূর্ব অনুমতি নিতে হবে
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন নিচের ই-মেইলে
দিন দিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেভাবে নিত্যদিনের সব কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, সেভাবে এ মাধ্যমগুলোকে নিজের ক্যারিয়ার কেন্দ্রিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে কাজে লাগানো যায়
তাই চলুন জেনে নেই অনলাইন নেটওয়ার্কিং তৈরির সময় যেসব ভুলগুলো এড়িয়ে চলতে হবে
১) লিংকডইনে বার্তা ছাড়াই রিকোয়েস্ট পাঠানো :
আমরা অনেকেই লিংকডইন ব্যবহার করি কিন্তু কীভাবে প্রফেশনালদের মতো লিংকডইন কাজে লাগানো যায় জানা নেই অনেকের
যেমন অনেকে লিংকডইনে অপর পক্ষকে নিজের পরিচিতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বার্তা না পাঠিয়েই রিকোয়েস্ট পাঠান
২) সমস্ত চেষ্টা নতুন পরিচিতিতে ফোকাস করা:
নেটওয়ার্কিং নতুন সম্পর্ক তৈরি করার মতো নয়
সম্পর্ক বজায় রাখতে সময় দেওয়া নতুন সম্পর্ক তৈরির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ
হয়তো আপনার নেটওয়ার্কেই এমন কিছু দুর্দান্ত ব্যক্তি আছেন, যাদের সাথে আপনি কোনদিন কথা বলেননি
অনলাইন নেটওয়ার্কিং-এ যেসকল ভুলগুলো এড়িয়ে চলবেন
অনলাইনে কথোপকথন চালিয়ে যাওয়া কষ্টকর
সেক্ষেত্রে কথোপকথনের বিষয়গুলো নোট রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা যাতে দুই পক্ষই লাভবান হয়, সে খেয়াল রাখতে হবে
নিয়মিত পরিচিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন
পুরনো ক্লায়েন্টদের বা কোনও প্রাক্তন সহকর্মীর সাথে যোগাযোগ অথবা ভার্চুয়াল কফি চ্যাটের সময়সূচী নির্ধারণ করুন
কর্মক্ষেত্রে তাদের নতুন ভূমিকা কী কী হতে চলছে সেসব নিয়ে নিয়মিত অর্থপূর্ণ যোগাযোগ অনেক দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে পারে
৩)পারস্পরিক কর্মক্ষমতা প্রদর্শন করতে ব্যর্থ:
যেকোনো সুস্থ সম্পর্কের মতো, আপনার পেশাদার সংযোগগুলির মধ্যে পারস্পারিক সৌহার্দ্য থাকা উচিত
প্রথম দুটি কাজ করার পরে, এখন আপনার সক্ষমতা এবং সহযোগিতার প্রদর্শন করার সময়
আমাদের সবসময় নেটওয়ার্কিং করার সময় অপর পক্ষের উপকারের কথা চিন্তা করতে হবে
প্রতিটি নতুন নেটওয়ার্কিংয়ে নতুন কিছু শিখতে চেষ্টা করুন তার পরামর্শ জানতে চেয়ে
তারপর নিজের কোনও মূল্যবান মতামত যুক্ত করুন
আপনার প্রথম যোগাযোগ যদি ফলপ্রসূ নাও হয়, কিন্তু আপনি নিষ্ঠার সাথে চেষ্টা করে গেলে; সময়ের সাথে তার উন্নতি হবে
অনলাইন নেটওয়ার্কিং-এ যেসকল ভুলগুলো এড়িয়ে চলবেন
৪) শুধুমাত্র উচ্চ স্তরের ব্যক্তিদের সাথে নেটওয়ার্কিং:
আপনার কাজের ক্ষেত্রের সাথে সম্পর্কিত পরিচালকগণ ও কার্যনির্বাহীদের সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
তবে আপনার সহকর্মীরাও যে মূল্য যুক্ত করেন তা উপেক্ষা করবেন না
সঠিক পদ্ধতির সাহায্যে আপনি অর্থবোধক পেশাদার নেটওয়ার্কিং তৈরি করতে এবং ধরে রাখতে পারেন
আপনার শিল্পে কী ঘটছে সে সম্পর্কে ভালো ধারণা রাখার জন্য দীর্ঘস্থায়ীভাবে নেটওয়ার্কিং একটি দুর্দান্ত উপায় এবং আপনার পরবর্তী ক্যারিয়ারের পরিকল্পনা করার সাথে সাথে রেফারেন্স হিসেবে সহায়ক হতে পারে
৫) ব্যক্তিগত তথ্য একদম শেয়ার না করা:
কয়েকটি বাছাইকৃত বিষয় যেমন আপনার আগ্রহ, পছন্দের বিষয় বা দাতব্য কাজ ইত্যাদি প্রোফাইলে উল্লেখ করতে পারেন
কোনো সম্ভাব্য নিয়োগকর্তাসহ - অন্যান্যদের জন্য কোনো সাইটের কথোপকথন চালিয়ে যাওয়া আরও সহজ করে তুলতে পারে এই দিকটি
নভেম্বরের মাঝামাঝি থেকে টরন্টোর ই-পাসপোর্ট সেবা চালু নভেম্বরের মাঝামাঝি থেকে টরন্টোর ই-পাসপোর্ট সেবা চালু - .
রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ন |
আন্তর্জাতিক
অপরাধ ও দুর্নীতি
এক্সক্লুসিভ
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
লাইফ ষ্টাইল
বানিজ্য ও অর্থনীতি
নিউজ হেডলাইন :
বাংলার বাণী পত্রিকার মাধ্যমে শেখ মনিকে বাঁচিয়ে রাখা যায় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতিমূলক সভা এলডিসি'র সুবিধা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে বাংলাদেশ ফের চালু হলো অন-অ্যারাইভাল ভিসা বেস্ট প্রার্থী নিয়োগ করছে পুলিশ: আইজিপি লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা দেশে অর্গানিক খাদ্যের উদ...
/ আন্তর্জাতিক, প্রশাসন
নভেম্বরের মাঝামাঝি থেকে টরন্টোর ই-পাসপোর্ট সেবা চালু
: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
৩১৫৭৪৩ :
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ বছরের নভেম্বরের মাঝামাঝি (২০২১) থেকে ই-পাসপোর্ট সেবা চালু করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
কানাডার টরন্টো সফরকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ এ নিয়ে কাজ করছে এবং ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সেট-আপ নভেম্বরের মাঝামাঝি নাগাদ কনস্যুলেট জেনারেলে স্থাপন করা সম্ভব হবে
বর্তমানে কনস্যুলেট জেনারেল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান করে যাচ্ছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২১ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর
এ সময়ে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে
এই চেতনায়, তিনি কনস্যুলেটকে সেবা প্রদান, প্রবাসীদের প্রত্যাশা পূরণ এবং টরন্টোতে কনস্যুলেট জেনারেলের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান
কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মিশনের ডিজিটাইজড কনস্যুলার সার্ভিস সম্পর্কে বিস্তারিত অবহিত করেন
যার মাধ্যমে বর্তমানে টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট স্বল্প সময়ে স্বয়ংক্রিয় আধুনিক ডিজিটাইজড পদ্ধতিতে উন্নত কনস্যুলার সেবা প্রদান করছে
তিনি বলেন, বর্তমান সরকার কানাডার সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব প্রদান করে
তিনি দু'দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ ও কানাডার বিভিন্ন কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বাংলাদেশের মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পর্যায়ে থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন
এছাড়া বাংলাদেশ কানাডার ডিরেক্ট স্টুডেন্টস স্ট্রীম (এসডিএস) এ অন্তর্ভুক্তির জন্য দ্বিপাক্ষিক পর্যায়ে সকল প্রচেষ্টা অব্যহত রেখেছে বলে জানান তিনি
আপনার মতামত লিখুন :
. *
মহাকাশে 'হেঁটে' আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) একটি অ্যান্টেনা পরিবর্তন করলেন দু'জন মহাকাশযাত্রী
মহাকাশে 'হেঁটে' আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) একটি অ্যান্টেনা পরিবর্তন করলেন দু'জন মহাকাশযাত্রী
জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে অস্ত্রধারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ
জো বাইডেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভিডিও সাক্ষাৎ হওয়ার কথা জানা যাচ্ছে
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর প্রায় দুই বছর কেটে গেছে
আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষ সরিয়ে নেওয়ার অভিযান সম্পন্ন করেছে ফ্রান্স
:
নামাজের সময় সূচি
ঢাকা কক্সবাজার কুমিল্লা কিশোরগঞ্জ কুষ্টিয়া কুড়িগ্রাম খাগড়াছড়ি খুলনা গাইবান্ধা গাজীপুর গোপালগঞ্জ চট্টগ্রাম চাঁদপুর চাঁপাইনবাবগঞ্জ চুয়াডাঙ্গা জামালপুর জয়পুরহাট ঝিনাইদহ ঝালকাঠি টাঙ্গাইল ঠাকুরগাঁও ঢাকা দিনাজপুর নওগাঁ নাটোর নেত্রকোনা নরসিংদী নারায়ণগঞ্জ নীলফামারী নোয়াখালী নড়াইল পটুয়াখালী পঞ্চগড় পাবনা পিরোজপুর ফেনী...