content stringlengths 0 129k |
|---|
ইউকেবেঙ্গলি, ১৬ জুন ২০১১, বৃহস্পতিবারঃ শ্যাডৌ চ্যান্সেলার এড বলস বলেছেন ব্রিটেইনের 'ফ্ল্যাটেনিং' (মন্দাগামী) অর্থনীতির 'জাম্প-স্টার্ট' (গতিসঞ্চার) করার জন্য চ্যান্সেলার অফ এক্সচেকার জর্জ ঔসবর্নের উচিত ভিএটি'র বৃদ্ধিকরা হার সাময়িকভাবে হলেও প্রত্যাহার করা |
বৃহস্পতিবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ..." |
৩০ জুন ধর্মঘটঃ পেনশন-কাটা'র বিরুদ্ধে শিক্ষকদের সাথে সরকারী কর্মচারীরাও |
বুধ, 15/06/2011 - 22:27'এ লিখেছেন |
ইউকেবেঙ্গলি, ১৫ জুন ২০১১, বুধবারঃ শিক্ষক ও লেকচারারদের ইউনিয়নগুলো সরকারের পেনশন-কাটার বিরুদ্ধে আগামী ৩০শে জুন ধর্মঘটে যাবার যে-সিদ্ধান্ত মঙ্গলবারে গ্রহণ করেছে, তার সাথে সমান পদক্ষেপে চলে বৃহত্তর আঘাত হানার জন্য সরকারী কর্মচারীদের ইউনিয়ন পিসিএস সদস্যরা ধর্মঘটের পক্ষে ..." |
এনএইচএস ফিউচার ফোরামের সুপারিশ মেনেছে সরকারঃ মূল নীতিমালা অপরিবর্তিত |
বুধ, 15/06/2011 - 20:04'এ লিখেছেন |
ইউকেবেঙ্গলি, ১৫ জুন ২০১১, বুধবারঃ প্রোফেসর স্টিভ ফীল্ডের নেতৃত্বাধীন এনএইচএস ফিউচার ফোরাম সোমবার হেলথ সেক্রেট্যারী ল্যান্সলীর আদি পরিবর্তন-প্রস্তাবের মূল-নীতিমালা অটুট রেখে কতিপয় পরিবর্তনের যে-সুপারিশ করেছে, সরকার আনন্দের সাথে গ্রহণ করেছে বলে জানিয়েছে |
সরকারের ..." |
মাদকের বিনিময়ে বালিকাদের যৌনগত শোষণঃ ম্যানচেস্টারে সংগঠিত চক্র গ্রেফতার |
মঙ্গল, 14/06/2011 - 13:10'এ লিখেছেন |
ম্যানচেস্টার |
ইউকেবেঙ্গলি, ১৪ জুন ২০১১ মঙ্গলবারঃ টীনএইজ মেয়েদের যৌনগত শোষণের অভিযোগে বৃহত্তর ম্যানচেস্টারের পুলিস একাধিক অভিযান চালিয়ে ৬ পুরুষকে গ্রেফতার করেছে |
প্রায় ১০০ গোয়েন্দার সম্পৃক্তি ও তিন মাসের তদন্তের পর এ-অভিযান চালানো হয় |
পাক্ষিকের পক্ষে সরকারঃ সাপ্তাহিক ময়লা সংগ্রহের সংকল্প ভেস্তে গেলো |
মঙ্গল, 14/06/2011 - 12:11'এ লিখেছেন |
ব্যয় সংকোচন |
ইউকেবেঙ্গলি, ১৪ জুন ২০১১, মঙ্গলবারঃ সরকারের শূন্য-অপচয় অর্থনীতির দিকে পদেক্ষপ হিসেবে কাউন্সিল কর্তৃক সাপ্তাহিক ময়লা সংগ্রহের প্রতিশ্রুতি নাকচ করে দিয়ে দ্বিসাপ্তাহিক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা দৃশ্যতঃ শ্যামল আন্দোলনকারীদের জন্য একটি বিজয় বটে |
রাজকীয় নৌ-প্রধানের সতর্কতাঃ লিবিয়াতে দীর্ঘায়িত অভিযান চালানো সম্ভব নয় |
মঙ্গল, 14/06/2011 - 11:30'এ লিখেছেন |
ইউকেবেঙ্গলি, ১৪ জুন ২০১১, মঙ্গলবারঃ রয়্যাল নেভীর ফার্স্ট সী-লর্ড এ্যাডমিরাল স্যার মার্ক স্ট্যানহৌপ সোমবার সতর্কতা জানিয়ে বলেন, সরকার তার করণীয় বিষয়ে অগ্রাধিকার নিরূপণের কঠিন সিদ্ধান্তবলী গ্রহণ করতে না পারলে এ-গ্রীষ্মের পর লিবিয়াকে ঘিরে নৌবহরের বর্তমান মাত্রার অভিযান চালানো সম্ভব হবে না |
খুলনা বিভাগ---সিলেট বিভাগঢাকা বিভাগচট্রগ্রাম বিভাগরাজশাহী বিভাগময়মনসিংহ বিভাগরংপুর বিভাগবরিশাল বিভাগখুলনা বিভাগ |
নামে বেনামে, জানিয়ে, না জানিয়ে, বিভিন্ন অনলাইন গ্রূপ বা পেজে আমার মতো অভাজনকে যখন কেউ সংযুক্ত করে, তখন মানুষ হিসেবে নিজেকে বেশ গুরুত্বপূর্ন মনে হয় |
কিন্তু মুশকীল হল, এরকম (মূলত ফেসবুক কেন্দ্রীক) প্রায় ডজনখানিক প্রোফেশনাল ও সোশ্যাল গ্রূপে যুক্ত হবার পর প্রায়ই পরীক্ষা করে দেখি, ওই গ্রূপগুলোর কয়েকটাতে কোনো লেখা দিলে ৭ দিনেও এপ্রূভ হয় না |
অন্যদের পোষ্টেও দেখি পাঠক ২ জন, ৭ জন, ১০ জন |
কেউ হয়তো ওখানে কোনো সিরিয়াস প্রশ্ন করেছেন |
তার কোনো উত্তর নেই |
কেউ কুইজ দিয়েছেন, তার উত্তর পরেছে গোটা দশেক |
কুইজদাতার খবর নেই |
সদস্যদের কোনো একটিভিটি নেই |
গ্রূপ খুলে বসে আছেন একেকজন |
যে যেভাবে পেরেছেন খুলেছেন আর মানুষকে জুড়েছেন |
গ্রূপ খুলতে তো পয়সা লাগে না |
ফেসবুক কেন্দ্রীক প্রগতি চর্চার একটা বন্যা বইছে দেশে |
হাজার হাজার গ্রূপ-প্রোফেশনাল ও সোশ্যাল-দুটোই |
কোনো শেয়ারিং, বিনিময়, আলোচনা, তথ্য দান, প্রশ্ন, অভিজ্ঞতা বিনিময়, জ্ঞান শেয়ারিং কিছু নেই-এমন গ্রূপের সংখ্যাও অসংখ্য |
খালি প্লাটফরমের পর প্লাটফরম গড়ে উঠছে |
কী চাচ্ছি আমরা? একই অবস্থা এইচআর/কমপ্লায়েন্স/এ্যাডমিনের কর্মীদের প্লাটফরমের |
কেউ কেউ দৈত্যাকার সংগঠনে রূপ নিয়েছেন, তারা আকার বড় করা আর বছরে কয়েকটা পিকনিক টাইপের গেট টুগেদার কিংবা কনফারেন্স করেই হাত ধুয়ে ফেলছেন |
পাশাপাশি বাজার পাচ্ছে "কী নোট স্পিকার" এর চেয়ার দখলের ব্যাপক মহোৎসব আর পদের কাড়াকাড়ি |
তাদের সুখে ইর্ষান্বিত হয়ে আরো হাজার হাজার এ্যাসোসিয়েশন, গ্রূপ, ফোরাম, দল, উপদল জন্ম নিয়েছে ও নিচ্ছে |
অলিতে গলিতে সংগঠন, সেক্টরওয়াইজ সংগঠন, এলাকাভিত্তিক সংগঠন, বিশ্ববিদ্যালয় সূত্রে সংগঠন, থানা বা সাবজেক্ট সূত্রে পেশাজীবি সংগঠন |
সবারই মহৎ উদ্দেশ্য-এইচআর/কমপ্লায়েন্স/এ্যাডমিন প্রোফেশনালদের ভাগ্যোন্নয়ন |
এতগুলো এ্যাসোসিয়েশন, হয়তো এত কর্মীও দেশে নেই |
আমার সহকর্মীর কাছ থেকে একবার একটা সমিতির নাম শুনে হেসে মরেছিলাম-"উত্তরা বারো নম্বরস্থ লাইসেন্সবিহীন ভ্যানচালক সমিতি |
" দেশে এইচআর, কমপ্লায়েন্স, এ্যডমিন নিয়ে যে হারে 'আমরা নিজেরাই রাজা' ধরনের ভূড়ি ভূড়ি সংগঠন প্রতিদিন পয়দা পাচ্ছে, তাতে অচীরেই মহল্লা বা গলির ভিত্তিতেও সংগঠন পয়দা হতে পারে |
যেমন, "মিরপুর লাভ রোডস্থ চাকরি হারানো বিদগ্ধ এইচআর সমিতি" |
পদ পাচ্ছি না, মনের মতো কিছু হচ্ছে না |
ব্যস নতুন একটা সংগঠন |
মুশকীল হল, এত এত সংগঠনের জন্য উপদেষ্টার ভান্ডারে টান পড়েছে |
ফলাফল, এ্যডহক উপদেষ্টা, ভারপ্রাপ্ত উপদেষ্টা, তাত্ত্বিক উপদেষ্টা, 'পরে নাম দেয়া হবে উপদেষ্টা' দিয়ে ব্যানার বানানো হচ্ছে |
উদভ্রান্ত কর্মীরা দ্বিধাগ্রস্থ ও কানাউলায় আক্রান্ত |
কোনটা ছেড়ে কোনটার সদস্য হব-ধন্দে পড়ে যাই |
কোনটা ছেড়ে কোনটায় গেলে আগেরটার তিক্ততার মুখোমুখি হব না-বুঝতে পারি না |
ফলে বারবার ঠোক্কর খেয়ে নতুন আরেকটাতে যাই |
দু'দিন যেতে না যেতেই থোড়-বড়ি-খাড়া>খাড়া-বড়ি-থোড় |
[হ্যা, অবশ্যই সবাই নন |
আরেকটা মড়ক শুরু হয়েছে বিগত ৩-৪ বছর ধরে |
বাংলাদেশে যে কারনেই হোক, প্রশিক্ষন বিষয়টার বিপুল আলোড়ন শুরু হয়েছে |
আলোড়নটি সৃষ্টি হবার বিভিন্নমুখী কারন রয়েছে |
তবে বাংলাদেশে যা হয় আরকি? ওই যে, কেউ একজন ফুড বিজনেসে সাফল্য পেয়েছে |
ব্যাস, গোটা ঢাকা শহরে শুধু খাবারের দোকান আর দোকান |
দেশে আর কোনো ব্যবসা যেন বেঁচে নেই |
তেমনি করে, ট্রেইনিং এখন একটি লাভজনক পেশা |
প্রতিদিন আমি দাওয়াত পাই অন্তত প্রায় ৫০ টি ট্রেইনিং এর-মেইলে, মেসেঞ্জারে, লিংকডইন মেসেজে, সদস্য আছি-এমন গ্রূপে |
অত্যন্ত আশাপ্রদ ঘটনা, যে, মানুষ ট্রেনিং নিতে আগ্রহ পাচ্ছে |
কিন্তু সমস্যাটা হল, যত ট্রেনিং হচ্ছে বা আয়োজিত হচ্ছে, তার কতটা মানসম্পন্ন? মান মানে অনেক কিছু, যার মধ্যে বিষয়ের যুগোপযোগীতাসহ অনেক কিছু জড়িত |
যোগ্যতা সম্পন্ন ট্রেইনার, ম্যাটেরিয়াল, লজিসটিকস, সময়, ইভ্যালুয়েশন-এগুলোও মানসম্পন্ন ট্রেনিং এর অনুসঙ্গ |
আমি একটু সন্দিহান, প্রতিদিন যত যত ট্রেনিং হচ্ছে, তার কতটা সত্যিই মানোত্তীর্ন |
যারা ট্রেনিং নিচ্ছেন, তারা আসলে একটি এক পাতার পার্টিসিপেশন সনদ ছাড়া আর কী পাচ্ছেন? ফ্রি বা বিনামূল্যে ট্রেনিং তো অবশ্যই সম্ভব নয় |
কিন্তু তাই বলে, ট্রেনিং দেবার মূল লক্ষ্য যদি হয় ব্যবসা বা পেশা-তবে সেটা সবক্ষেত্রে ইতিবাচক নাও হতে পারে |
এর পাশাপাশি শুরু হয়েছে প্রোফেশনাল বাহুবলি কে হবেন, কে হবেন বিভিন্ন সেক্টরের মহাদেব-তাই নিয়ে কুরুক্ষেত্র |
বিভিন্ন সেক্টরের মহান পিতা হিসেবে অমরত্ব দাবী জমা পড়ছে প্রতিনিয়ত |
জায়ান্ট যারা আছেন তারা আখের গুছিয়ে নিয়ে এখন ফিতা কেঁটে দিন কাটাচ্ছেন |
আর যারা কাঁটবার মতো ফিতা পাচ্ছেন না, তারা অপরের পাজামার ফিতা খুলে নেবার চেষ্টায় পরস্পরের চরিত্রস্খলন, কাদা ছোঁড়াছুড়ি করে সময় কাটাচ্ছেন |
একজন চান্স পেলে অনলাইনে সরাসরি কিংবা ছদ্মভাষায় ল্যাঙ মারছেন |
কারো ভাল কাজ দেখলে সেটাকে ইনিয়ে বিনিয়ে পঁচাচ্ছেন |
না পারলে নিজের নাক কেঁটে পরের যাত্রা ভঙ্গ করছেন |
আমজনতা প্রোফেশনাল যে কয়জন নিরপেক্ষ এখনো আছেন কিংবা যারা উদভ্রান্ত, দ্বিধাগ্রস্থ বা কানাউলায় আক্রান্ত-তাদের রোজ খন্ড খন্ড করে ভাগাভাগি করে নিজের কোর্টে নিয়ে যাবার চেষ্টা করছেন |
করুন, সেটা তাদের পছন্দ |
কিন্তু আমাদের মতো চুনোপুঁটিদের কী হবে? আমরা যে একটু দু'পয়সা করে খাব, সবার আশির্বাদ নেব, সেটার রাস্তাও তো বন্ধ হয়ে যাচ্ছে |
আর বড়দের যুদ্ধের পাটা-পুতায় মরিচ পেষা হয়ে শ্যাম রাখি না কূল রাখি অবস্থা আমাদের |
বিব্রত আমরা আমজনতা |
দয়া করে সবাই সব ভেদাভেদ/হামবড়ায়ি/দ্বন্দ্ব/মতভেদ স্বত্ত্বেও এক হোন |
এক হতে না পারেন নিজেরা চুপ থাকুন |
আমাদের দ্বিখন্ড, ত্রিখন্ড না করুন |
আপনি যদি সেক্টরের স্বপ্নদ্রষ্টা, আদি পিতা হয়েই থাকেন, আমরা আপনাকে এমনিতেই চিনি, আপনাকে শ্রদ্ধা করি, আপনার পাওনা সম্মানটুুকু দিই |
আপনাকে নিজের অমরত্ব নিজে দাবী করতে হবে না |
[এমনটা অবশ্যই সবাই নন |
যারা নন, তারা এর আওতার বাইরে |
আর যারা ভাল কাজ করছেন তারা নমস্যঃ ব্যক্তিত্ব |
কেউ ব্যক্তিগতভাবে নেবেন না দয়া করে |
আমাদের আরএমজি সেক্টরের বয়স চার দশক হতে চলল |
এমন একটি স্থায়ী সেক্টরের জন্য প্র্রফেশনাল সংগঠন তৈরীর স্বপ্ন দেখা, ভিত্তি প্রতিষ্ঠা, কাঠামো দেয়া'র মতো কঠিন কাজটি কিন্তু সংগঠন প্রতিষ্ঠার প্রাথমিক চ্যালেঞ্জ |
আমাদের এর চেয়েও বড় চ্যালেঞ্জ হল, সংগঠনকে গোছানো, বড় করা, সুসংগঠিত করা, স্থিতিশীল করা, বহুমুখী করা; আর হ্যা, অবশ্যই, এর সদস্যদের জন্য একটি সত্যিকারের প্রোফেশনাল প্লাটফরমে পরিণত করা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.