content
stringlengths
0
129k
এ বইটিরও বেশ কিছু অংশ মুক্তমনায় সিরিজ হিসেবে প্রকাশ করেছিলেন ফারসীম (ব্লগ লিঙ্ক)
বইটির বইয়ের একটি চমৎকার ভূমিকা লিখেছেন রমন রসার্চ সেন্টারের জ্যোতির্বিদ এবং সুলেখক ড. বিমান নাথ
চমৎকার প্রচ্ছদ করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ
বইটি প্রকাশিত হচ্ছে শুদ্ধস্বর থেকে
এই বইটির বাইরেও প্রলিফিক লেখক ফারসীম মান্নানের আরো দুটি বই মেলায় এসেছে
জিরো টু ইনফিনিটির যোগ্য সম্পাদক এবং বুয়েটের তড়িৎ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মাহমুদের প্রথম বই প্রকাশিত হচ্ছে এবার 'মহাবিশ্বের শিকড়ের সন্ধানে' শিরোনামে
মুক্তমনাতেও তিনি সম্প্রতি লেখালিখি শুরু করেছেন (ব্লগ লিঙ্ক)
অত্যন্ত সহজবোধ্য ভাষায় লেখা হয়েছে বইটি, দুই কিশোর কিশোরী পলি আর শান্তার কথোপকথোনের ভিত্তিতে
বইয়ের এই ব্যতিক্রমী লেখাগুলো উনি ফেসবুকে পোস্ট করেছিলেন আগে, এবং যেগুলো ছিল প্রায় প্রতিদিনই আমাদের জ্ঞানান্বেষণ এবং আনন্দের এক বিরল উৎস
বইটি প্রকাশিত হয়েছে 'ছায়াবীথি' প্রকাশনী থেকে
বইটির ভূমিকা লিখেছেন ড. ফারসীম মান্নান মোহম্মদী
বাংলা ব্লগের 'একাত্তরের সাইবারযোদ্ধা'রা অমি রহমান পিয়ালকে এক নামে চেনেন
মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা যেটাকে বুঝি সেটা আক্ষরিক অর্থেই সবার মাঝে ছড়িয়ে দেবার সংকল্প তার হৃদয়ে
নিজের তারুণ্যের শক্তি আর দেশপ্রেমকে পুঁজি করে যেন আক্ষরিক অর্থেই কবর থেকেই উঠিয়ে এনেছেন মুক্তিযুদ্ধের এমন সব বিরল দলিল দস্তাবেজ যা আগে কোথাওই প্রকাশিত হয়নি
সে সব দলিলের পেছনে তার নিয়মনিষ্ঠ পরিশ্রমের ছাপ, দৌড়াদৌড়ির ছাপ, আর পাশাপাশি মেধা আর প্রাজ্ঞতা তো আছেই
আমার মনে আছে, আমি জোয়ান বায়েজকে নিয়ে লেখা একটি প্রবন্ধ অমি রহমান পিয়ালকে উৎসর্গ করেছিলাম একসময়
এতদিন অস্ত্র ছিল তার ইন্টারনেট
আমি আনন্দিত যে, এই বছর তার সাহসী কাজগুলো, এতদিনের কষ্টের ফসল বই আকারে প্রকাশিত হচ্ছে
বইয়ের শিরোনাম - একাত্তরের মুক্তিবন্ধু
প্রকাশ করছে শব্দশৈলী
মুক্তিযুদ্ধের সময় জাঁ ক্যুয়ে, মারিও রয়ম্যান্স সহ বিদেশী বন্ধুরা জীবন বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন, তাদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এই বইয়ের মাধ্যমে
এই বইটির বাইরেও পিয়ালের আরেকটি বই (যেটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপপ্রচারের জবাবভিত্তিক লেখার সংকলন), জাগৃতি প্রকাশনী থেকে বের হবার কথা
আমি পিয়ালের বইগুলো নিজে তো কিনবোই, অন্যদেরও কিনতে উৎসাহিত করব
রণদীপম বসু আমার আরেকজন প্রিয় লেখক (ব্লগ লিঙ্ক)
বেদ মনুসংহিতা সহ হিন্দুধর্মের যাবতীয় পুরাণগুলোকে সংশয়বাদী দৃষ্টি থেকে কাটা ছেড়া করতে যার জুড়ি মেলা ভার
তিনি এবারের বইমেলায় বের করছেন 'টিপলু' নামে কিশোরদের জন্য একটি গল্পসংকলন
বইটি প্রকাশিত হচ্ছে শুদ্ধস্বর থেকে
প্রথাভাঙা লেখক হুমায়ুন আজাদের কন্যা মৌলি আজাদের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে এই বইমেলায়
নাম - প্রিয়ানা, চোখ ও ঝরনার জলে স্নাত এক প্রপাতের ফোয়ারা
এটি পাওয়া যাবে আগামী প্রকাশনীর স্টলে
এর বাইরে ড. দীপেন ভট্টাচর্য তার নতুন সাই ফাই গ্রন্থ আমাকে মাস খানেক আগে মেইল করে পাঠিয়েছেন
বইটির নাম দিতার ঘড়ি
চমৎকার এ বইটি প্রকাশিত হয়েছে প্রথমা থেকে
যারা মুক্তমনায় দীপেনদার গল্পের সাথে পরিচিত, তারা সবাই জানেন তার গল্প লেখার অনুপম ক্ষমতার কথা (ব্লগ লিঙ্ক)
বইটি পড়ে আমি সত্যই মুগ্ধ হয়েছি
গল্পগ্রন্থ প্রকাশ করেছেন সুলেখক মোজাফফর হোসেনও
তার ব্যতিক্রমধর্মী নানা স্বাদের গল্পগুলো সবসময়ই মুক্তমনার একাংশের কাছে ছিল আগ্রহের কেন্দ্র
তার গ্রন্থের নাম আদিম বুদবুদ অথবা কাঁচামাটির বিগ্রহ, প্রকাশিত হয়েছে রাত্রি প্রকাশনী থেকে
উপরের বইগুলোর যতটুকু আমার বিভিন্ন ব্লগে এবং অনলাইনে পড়ার সুযোগ হয়েছে, তার ভিত্তিতে নির্দ্বিধায় বলতে পারি, প্রতিটি বইই গুণে মানে অনন্য
এই বইগুলোর দিকে আমি নিঃসন্দেহে উন্মুখ হয়ে তাকিয়ে থাকব
বইমেলায় বইয়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে নানা ধরনের ম্যাগাজিনও
মুক্তান্বেষা এবং যুক্তির মত ম্যাগাজিনের নতুন সংখ্যা বেরুবার সম্ভাবনা আছে মেলায়
তবে যে বিজ্ঞান সাময়িকীটি বেশ কিছুদিন ধরে আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু তা হল বিজ্ঞানের একটি ত্রৈমাসিক পত্রিকা - জিরো টু ইনফিনিটি
পত্রিকাটিতে যেমন আছে তারুন্যের ছাপ তেমনি বিজ্ঞানমনস্কতার অভিব্যক্তি
মেলায় প্রকাশিত হচ্ছে পত্রিকাটির ফেব্রুয়ারি ২০১৩ সংখ্যা
এবারের প্রচ্ছদ আমার একটি প্রবন্ধের উপরে করা -'স্ফীতি তত্ত্ব ও মহাবিশ্বের উদ্ভব'
পত্রিকাটি পাওয়া যাবে 'ছায়াবীথি' স্টলে
আমরা চাইবো মুক্তমনা ব্লগ-সদস্য, লেখক এবং পাঠকেরা যেন তাদের লেখা কিংবা জানা বইয়ের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দেন
এর ফলে সবাই সরাসরি প্রকাশিত কিংবা প্রকাশিতব্য বইয়ের তথ্যগুলো জানতে পারবেন
বইয়ের তথ্য জানানোর জন্য কেউ এই ব্লগে মন্তব্য করতে পারেন কিংবা জানাতে পারেন - ইমেইলে ([ ] - এই ঠিকানায়)
বইয়ের প্রচ্ছদ হয়ে গেলে প্রচ্ছদের ছবিটিও মন্তব্যে জুড়ে দিন কিংবা এটাচমেন্ট হিসেবে আমাদের কাছে পাঠান
সেই সাথে জানিয়ে দিন নিম্নোক্ত তথ্যগুলো -
বইয়ের সম্পূর্ণ শিরোনাম
বইয়ের লেখক বা সহলেখকদের নাম
বইয়ের বিষয়/ধরণ
বইয়ের পৃষ্ঠা সংখ্যা
বইয়ের প্রকাশকের নাম
বইয়ের প্রচ্ছদ-শিল্পীর নাম এবং
বইয়ের মুদ্রিত মূল্য
বরাবরের মতোই মুক্তমনা লেখকদের প্রকাশিতব্য গ্রন্থের তালিকা সংক্রান্ত পোস্টটি বইমেলা চলাকালীন সময় নীড়পাতায় স্টিকি হিসেবে রেখে দেয়ার চেষ্টা করা হবে
বইমেলা উপলক্ষে মুক্তমনা-লেখকদের বই প্রকাশিত হওয়ার জন্য লেখকদের উষ্ণ অভিনন্দন
()
[পোস্টটি নিয়মিত আপডেট হবে
যে ক'টি বইয়ের খবর এর মধ্যে জেনেছি সেগুলো এই পোস্টে আপডেট করে দিলাম
নতুন বইয়ের খবর আসা মাত্র আমরা সেগুলো তালিকায় সংযুক্ত করে দিব
২০১৩ সালে প্রকাশিত এবং প্রকাশিতব্য বইগুলো:
বই তথ্য
বিস্ময়কর নোটবুক
লেখক ফরিদ আহমেদ (প্রবন্ধ সংকলন)
প্রকাশক - জনান্তিক
মুদ্রিত মূল্য: ১৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: []
প্রচ্ছদ - নিলীম আহসান
মানুষিকতা
লেখক রায়হান আবীর (বিজ্ঞান ও দর্শন বিষয়ক গ্রন্থ)
প্রকাশক - শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য: ১৩৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৮৮
প্রচ্ছদ - সামিয়া হোসেন
আমার চোখে একাত্তর
লেখক: অধ্যাপক ইরতিশাদ আহমদ (মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং বিশ্লেষণ)
প্রকাশক: চার্বাক
মুদ্রিত মূল্য: ১৩০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৮৫
প্রচ্ছদ: শ্যামল বিশ্বাস
ইউডক্সাসের গোলক ও অন্যান্য প্রসঙ্গ
লেখক : ড. ফারসীম মান্নান মোহাম্মদী
প্রকাশক: শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য: [] টাকা
পৃষ্ঠা সংখ্যা: []
প্রচ্ছদ: []
উপমহাদেশের ১১ জন পদার্থবিজ্ঞানী
লেখক: ড. প্রদীপ দেব (বিজ্ঞানীদের জীবনী)
প্রকাশনা সংস্থা: শুদ্ধস্বর
মুদ্রিত মূল্য: [] টাকা
পৃষ্ঠা সংখ্যা: [] পৃষ্ঠা
প্রচ্ছদ: []
মহাবিশ্বের শিকড়ের সন্ধানে
লেখক: আব্দুল্লাহ আল মাহমুদ (বিজ্ঞান বিষয়ক)
প্রকাশনা সংস্থা: ছায়াবীথি