content stringlengths 0 129k |
|---|
@অভিজিৎ, |
রবীন্দনাথ সেই কবেই এই বৈজ্ঞানিক মায়াবাদ প্রেডিক্ট করে গেসিলো |
হুম! বুঝলাম মায়াবাদ কী জিনিস!! কিন্তু প্রশ্ন হইলো রবীন্দ্রনাথ এই আইডিয়া পাইছে কই থেইক্যা? বুড়া মিয়া কি কোরান টোরান পড়তো নাকি গোপনে? |
রৌরব মে 7, 2011 11:45 অপরাহ্ন - |
রবীন্দ্রনাথের চিন্তার ব্যাপকতা বিস্ময়কর |
এটাই বোধহয় তাকে তুলনীয় কবিদের কাছ থেকে আলাদা করেছে |
লেখাটির জন্য অসংখ্য ধন্যবাদ |
গীতা দাস মে 7, 2011 11:34 অপরাহ্ন - |
মাঝে মাঝে মুক্ত-মনায়ই অভিজিৎ রায়ের লেখায় রবীন্দ্র বিরোধী মনোভাবও পেয়েছি |
এ মুহূর্তে লিংক দিতে পারছি না |
আবার নিজের প্রায় লেখার শিরোনাম রবি ঠাকুরের গান |
আসলে অভিজিৎ রায় রবীন্দ্র বলয়েই হাবুডুবু খান |
রবীন্দ্র নাথ ও বিজ্ঞান বা রবীন্দ্রে বিজ্ঞান এরই প্রমাণ |
ভাল লেগেছে চমৎকার রেফারেন্স |
আইনস্টাইন ও জগদীশ চন্দ্র বসুর সাথে রবিবাবুর সম্পর্ক |
আগেও পড়েছি |
রবীন্দ্র নাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুক্ত-মনায় প্রথম লেখার জন্য ধন্যবাদ ও আরও লেখা অন্যান্যদের কাছ থেকে আশা করছি |
অভিজিৎ মে 8, 2011 3:48 পূর্বাহ্ন - |
@গীতা দি, |
আমি কিন্তু রবীন্দ্র স্তাবক বা বিদ্বেষী কোনটাই নই |
রবীন্দ্রনাথের গান থেকে শুরু করে, বিজ্ঞান নিয়ে তাঁর চিন্তাভাবনা সহ অনেক কিছুই আমার খুব প্রিয় |
অপ্রিয় বিষয়ের তালিকাও যে খুব ছোট তা নয় |
প্ল্যানচেট, হোমিওপ্যাথি, ব্রিটিশ ঔপনিবেশিকতার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রগাঢ় সমর্থন, নারীদের সম্পর্কে স্থুল এবং সনাতন কিছু দৃষ্টিভঙ্গি সহ অনেক কিছুই এসে যাবে ফিরিস্তি দিতে গেলে |
কিছু উল্লেখ করেছি ফরিদ আহমেদকে উত্তর দিতে গিয়ে এখানে |
আসলে আমাদের দায়িত্ব হচ্ছে হচ্ছে ব্যক্তি পূজার উর্ধ্বে উঠে নির্মোহ দৃষ্টিতে ব্যক্তি, সমাজ ও সভ্যতাকে বিশ্লেষণ করা |
আমি সেটাই করে যেতে চাচ্ছি |
জবাব বাতিল |
অনুসন্ধান করুন |
: |
লগ ইন |
নতুন ব্লগ লিখুন |
সাম্প্রতিক মন্তব্য |
নারীই বন্ধ প্রকাশনায় |
মিসিং লিংক কি সত্যিই মিসিং? প্রকাশনায় অনিন্দ্য পাল |
অশ্লীল ভিডিওটি দেখলে কেন? প্রকাশনায় বিধান |
নারীই বন্ধ প্রকাশনায় বিধান |
বিষণ্ণতায় আমি, এবং কারণ খুঁজে দেখার চেষ্টা প্রকাশনায় |
বিষয় অনুযায়ী লেখা |
বিষয় অনুযায়ী লেখা একটি বিভাগ পছন্দ করুন অতিমারী (4) অনন্ত বিজয় (24) অনুবাদ (94) অভিজিৎ বিজ্ঞান (12) অভিজিৎ বিতর্ক (10) অভিজিৎ সাহিত্য (4) ই-বই (150) আমার চোখে একাত্তর (22) দ্য গ্রান্ড ডিজাইন (9) ভালবাসা কারে কয়? (67) ইতিহাস (356) উদযাপন (143) ডারউইন দিবস (78) ওয়াশিকুর বাবু (7) কবিতা (481) আবৃত্তি (79) ছড়া (25) খেলাধুলা (15) গণিত (55) গল্প (358) চলচ্চিত্র (19) চলমান ঘটনা (11) চারুকলা (8) ডায়রি/দিনপঞ্জি (180) দর্শন (601) দৃষ্টান্ত (288) ধর্ম (1,002) অবিশ্বাসের জবানবন্দী (282) ধর্মনিরপেক্ষতা (63) নারীবাদ (266) নিলয় নীল (6) পুরস্কার (24) পৌরাণিক কাহিনি (40) প্রযুক্তি (72) কম্পিউটার (10) প্রোগ্রামিং (7) কৃষি (6) বই (231) বিশ্বাসের ভাইরাস (93) বাংলাদেশ (1,016) একুশের চেতনা (64) মুক্তিযুদ্ধ (281) শাহবাগ আন্দোলন ২০১৩ (92) বিজ্ঞান (818) কল্পবিজ্ঞান (20) জীববিজ্ঞান (320) ক্যান্সার (7) জীবাশ্মবিজ্ঞান (18) জৈব বিবর্তন (242) বিবর্তনের প্রশ্নোত্তর (29) মানব বিবর্তন (61) প্রাণের উৎপত্তি (26) পদার্থবিজ্ঞান (162) জ্যোতির্বিজ্ঞান (68) বিশ্বতত্ত্ব (60) বিজ্ঞান বার্তা (37) ভূবিজ্ঞান (62) পরিবেশ (57) মনোবিজ্ঞান (79) সামাজিক বিজ্ঞান (125) অর্থনীতি (42) বিতর্ক (464) ব্যক্তিত্ব (644) অভিজিৎ রায় (240) নির্মোহ এবং সংশয়ী দৃষ্টি (107) বিজ্ঞানী চরিত (78) বাঙালি বিজ্ঞানী (20) রাজীব হায়দার শোভন (থাবা বাবা) (24) ব্লগাড্ডা (2,030) ভারত (118) ভ্রমণকাহিনী (84) মহামারী (2) মানবতাবাদী কর্মকাণ্ড (147) মানবাধিকার (557) মুক্তমনা (722) ব্যানারালোচনা (3) মুক্তিযুদ্ধ ১৯৭১ (12) ম্যাগাজিন (92) মহাবৃত্ত (17) মুক্তান্বেষা (12) যুক্তি (52) যুক্তিবাদ (250) রম্য রচনা (82) রাজনীতি (747) আন্তর্জাতিক রাজনীতি (278) গণতন্ত্র (118) শিক্ষা (247) সঙ্গীত (44) সমাজ (884) সংস্কৃতি (556) সাহিত্য (4) সাহিত্য আলোচনা (173) স্বাধীনতা যুদ্ধ (8) স্মৃতিচারণ (387) |
অভিজিৎ|2016-12-2721:01:01+06:00ফেব্রুয়ারী 5, 2013|: উদযাপন, একুশের চেতনা, বই, ব্লগাড্ডা, মুক্তমনা, ম্যাগাজিন, সংস্কৃতি|: ২০১৩ সালে প্রকাশিত মুক্তমনা সদস্যদের বই, অভিজিৎ সাহিত্য, মুক্তচিন্তার বই ২০১৩|44 |
একুশের বইমেলা এসে পড়লেই লোকজন জিজ্ঞেস করতে শুরু করে, ফেসবুক, ম্যাসেজ কিংবা ইমেইলে-'ভাই এইবার কি বই বাইরাইতাছে আপনের?' |
না রে ভাই, এ বছর আমার কোন বই বেরুচ্ছে না |
এর আগে প্রায় প্রতিবছরই আমার একটি বা দুটি বই বেরিয়েছিল |
তাই ভাবলাম এ বছর একটু বিরতি দেয়া যাক |
প্রতিবছর মেলা এলেই বই প্রসব করতেই হবে, এমন তো কোন কথা নেই |
তা এ বছর আমার কোন বই না বেরুলেও [ওয়েল, একেবারে বেরুচ্ছে না তা নয়, সমকামিতা : বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান বইটার ২য় সংস্করণ বেরিয়েছে, পাওয়া যাচ্ছে শুদ্ধস্বরের স্টলে; এছাড়া আমার 'ভালবাসা কারে কয়' বইটি বের হয়েছিল একেবারে গতবারের মেলা শেষ করে, সেটাকে কেউ চাইলে নতুন বই হিসেবে নিতে পারেন], আমার প্রিয় মুক্তমনা লেখকদের বেশ কিছু বইয়ের খবর আমি ইতোমধ্যেই পেয়েছি, যে বইগুলোর জন্য আমি উন্মুখ হয়ে থাকব বলা যায় |
এ নিয়েই এই নোট |
এ সংক্রান্ত একটা নোট আমি ফেসবুকে দিয়েছিলাম |
সাইফুল সহ অনেকেই মত দিয়েছেন ব্লগেও থাকা দরকার, কারণ বইগুলো তো মুক্তমনা লেখকদেরই বই |
মুক্তমনার এক সময়কার সম্পাদক এবং সর্বময়প্রাণ ফরিদ আহমেদের একক প্রবন্ধ সংকলন বেরুচ্ছে এই বই মেলায় |
এর আগে আমি ফরিদ আহমেদের সাথে লিখেছিলাম একটা বৈজ্ঞানিক গ্রন্থ - 'মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে' নামে |
এবারের বইটা একেবারেই তাঁর একক কীর্তি |
বইয়ের শিরোনাম - 'বিস্ময়কর নোটবুক' |
তার বইয়ের শিরোনামের মতোই বিস্ময়কর ছিল এই তথ্যটা |
দুদিন আগেও এর খবর আমি জানতাম না |
জনান্তিক প্রকাশনী থেকে বেরুচ্ছে বইটা |
প্রবন্ধকার হিসেবে ফরিদ আহমদ যেমন শক্তিশালী, ঠিক তেমনি ছোট গল্পকার হিসেবেও |
বলতে দ্বিধা নেই, উনি আমার পড়া সেরা গল্পকারদের একজন |
টান টান উত্তেজনাময় থ্রিলার টাইপের ছোট গল্পগুলোর তুলনা আমি কোথাও পাইনি |
তার ছোটগল্পগুলোর সংকলনও বেরুনোর পথে সংকলনটির নাম - ইলেক্ট্রা |
বইয়ের প্রচ্ছদ করেছেন নিলীম আহসান |
নিলীমের কাজের সাথে আমরা সবাই পরিচিত |
মুক্তমনার সুন্দর সুন্দর ব্যানারগুলো তার হাতেই গড়া |
গ্রন্থাকারের পাশাপাশি অভিবাদন তাকেও |
এর পরেই আসবে হয়রানাবীরের (ব্লগ লিঙ্ক) বইটা |
অবিশ্বাসের দর্শনের অবিস্মরণীয় সাফল্যের পর রায়হান আবীর বের করছেন তার নতুন বই মানুষিকতা |
কেন মানুষ অযৌক্তিক বিষয়ে বিশ্বাস স্থাপন করে, কেনও প্রমাণহীন বিষয়কে সত্য হিসেবে গ্রহণ করে, কেনই বা আবার অপ্রমাণিত বিষয়কে বিশ্বাস বশে মিথ্যা মনে করে ছুঁড়ে ফেলে আস্তাকুড়ে, কেনোই বা সে নিজেকে মনে করে প্রাণীজগতের মধ্যে সবচেয়ে সেরা বা আশরাফুল মাখলুকাৎ, তার বিশ্লেষণের বয়ান আছে এ বইয়ে |
বইটির ভূমিকা লিখেছেন শফিউল জয় |
বইটির প্রচ্ছদ করেছেন সামিয়া হোসেন |
রায়হানের এই স্ট্যাটাস থেকে জানলাম বইটি ইতোমধ্যেই শুদ্ধস্বরের স্টলে চলে এসেছে |
এই বইমেলায় আসছে অধ্যাপক ইরতিশাদ আহমদের 'আমার চোখে একাত্তর' গ্রন্থটি |
অধ্যাপক ইরতিশাদ আহমদ মুক্তমনার একজন নিবেদিতপ্রাণ সদস্য (ব্লগ লিঙ্ক) |
তিনি বহুদিন ধরেই মুক্তমনার সাথে, মুক্তমনাদের মুক্তবুদ্ধির আন্দোলনের সাথে জড়িত আছেন |
তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন সতের বছরের এক কিশোর |
তিনি তখনকার দেখা ঘটনাবলী মুক্তমনায় লিখেছিলেন সিরিজ আকারে |
মুক্তিযুদ্ধের চল্লিশ বছর পরে লেখা দশ পর্বের সেই সিরিজটিকেই বইয়ে রূপান্তরিত করেছেন তিনি, যেখানে মূর্ত হয়ে উঠেছে তার নিজের দেখা একাত্তরের অবিস্মরণীয় সংগ্রামের কাহিনি |
বাঙালি জাতির এ পর্যন্ত সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় গর্বের ফসল সেই 'একাত্তর'কে তিনি বিশ্লেষণ করেছেন তাঁর নিজস্ব দৃষ্টিকোণ থেকে, সাবলীলভাবে |
তাঁর সব বিশ্লেষণের সাথে হয়তো সবাই একমত হবেন না, কিন্তু তাঁর এই রচনাটি নিঃসন্দেহে আমাদের নতুন প্রজন্মের জন্য এক মহামূল্যবান সম্পদ |
এটি আমাদের জন্য এক ধরণের আলোকবর্তিকা যেন; নানা ধরণের রাজনৈতিক গলাবাজি, দলবাজি এবং কোন্দলের ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধের ইতিহাস যারা সঠিকভাবে জানতে চান এবং বুঝতে চান, তাদের নতুন করে ভাবতে শেখাবে এই বই |
আমি বইটির বহুল প্রচার কামনা করি |
বইটি প্রকাশ করেছে চার্বাক প্রকাশনী |
বইটি পাওয়া যাবে প্যাপিরাস, র্যামন এবং কাশবন প্রকাশনীর স্টলে |
বইটির একটি চমৎকার ভূমিকা লিখেছেন দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী |
বইমেলায় আসছে আরেকটি উল্লেখযোগ্য বই |
ড. প্রদীপ দেবের 'উপমহাদেশের ১১ জন পদার্থবিজ্ঞানী' নামের বইটি |
প্রদীপ দেব মুক্তমনার একজন ধীমান লেখক, যার তুলনা উনি নিজেই (ব্লগ লিঙ্ক) |
যারা উপমহাদেশের বিজ্ঞানীদের জীবন এবং কাজ সম্বন্ধে বিস্তৃতভাবে জানতে চান, তাদের জন্য এই বইটি অবশ্য পাঠ্য |
জগদীশচন্দ্র বসু, দেবেন্দ্রমোহণ বসু, চন্দ্রশেখর ভেঙ্কট রামন, শিশির কুমার মিত্র, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, কে এস কৃষ্ণান, হোমি জাহাঙ্গির ভাবা, সুব্রাহ্মনিয়ান চন্দ্রশেখর, বিক্রম সারাভাই ও আবদুস সালামের মত প্রথিতযশা বিজ্ঞানীদের নিয়ে এত বিস্তৃত কলেবরে এর আগে কেউ গ্রন্থ লিখেছেন বলে আমার জানা নেই |
এই বইটিরও বেশ কিছু অংশ মুক্তমনায় সিরিজ আকারে প্রকাশিত হয়েছিল |
বইটির একটি চমৎকার ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার পদার্থবিদ এবং সুপরিচিত শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় |
এই বইটিরও বহুল প্রচার আমি কামনা করছি এই বইমেলায় |
বইটি প্রকাশিত হচ্ছে শুদ্ধস্বর থেকে |
ড. ফারসীম মান্নান মোহাম্মদী আমার প্রিয় লেখকদের একজন |
তার সাথে খুব চমৎকার কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিল গতবার বইমেলার সময়টুকুতে, প্রায় প্রতিদিনই |
বিজ্ঞানের উপর তার অনেকগুলো বই বাজারে আছে |
স্বনামধন্য পদার্থবিদ অধ্যাপক হারুন অর রশীদের সাথেও তিনি বই লিখেছেন |
তার একটি নতুন বই এসেছে 'ইউডক্সাসের গোলক ও অন্যান্য প্রসঙ্গ' শিরোনামে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.