content stringlengths 0 129k |
|---|
সৈয়দ শামসুল হক : সাহিত্যিক শুধু একজন সাহিত্যিক নয় |
দেশের নাগরিক হিসেবে তাঁর ভূমিকা অনেক ধরনের |
কোন একটি নির্দিষ্ট ভূমিকা সাহিত্যিকের থাকে বলে মনে হয় না |
যুদ্ধকালীন সময়ে বহু রকম পরিস্থিতির উদ্ভব হতে পারে |
তার সঙ্গে তখন সবাইকে জড়িয়ে যেতে হয় |
এক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভূমিকা গ্রহণের বিষয়টি আসে |
তবে সবচেয়ে বড় কথা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ কিংবা যে-কোনভাবে স্বপক্ষে থাকা প্রকারান্তরে স্বাধীনতা যুদ্ধের পক্ষে ভূমিকা রাখা |
আমাদের মুক্তিযুদ্ধে লেখকদের অবদান কতখানি বলে আপনি মনে করেন? |
আমাদের যুদ্ধ যেখানে শেষ হয় নাই সেখানে অবদানের প্রশ্ন পরে |
আমরা ধরতে গেলে মুক্তিযুদ্ধের বৃত্তের মধ্যেই বাস করছি |
আমি মনে করি না যুদ্ধ এখনও শেষ হয়েছে, তাই এ প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয় |
১৯৭১ সালের স্মৃতি আপনার মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি করে? |
মুক্তিযুদ্ধের সময় ২২শে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় এবং ওই তারিখে লন্ডনের পথে ঢাকা ছাড়ি |
বিজয় দিবসেও লন্ডনে ছিলাম |
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সংবাদ 'বিবিসি'তে আমিই অনুবাদ করে পড়ি |
তখন আমি বিবিসিতে কাজ করতাম |
মুক্তিযুদ্ধকালীন সময়ে অবরুদ্ধ ঢাকায় অনেক কিছু দেখেছি |
সেই স্মৃতিগুলি আমার বিভিন্ন লেখায় ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে |
মুক্তিযুদ্ধের বিষয়ে নিয়ে আমার ওই সব লেখা পডলে তা পাওয়া যাবে |
আলাদা করে বলার কিছু নেই |
আরও ঘটনা আমার জানা আছে, যা আমার পরবর্তী লেখাগুলিতে স্থান দিতে চাই |
"মুক্তিযুদ্ধের গল্প" গ্রন্থে সংকলিত আপনার গল্পের বিষয়ে কিছু বলুন |
আমার নিজের গল্পের নির্মাণ সম্পর্কে সাধারণত আমি আলাপ বা কথা বলি না |
এ ব্যাপারে নিজের থেকে কিছু না বলাই ভালো |
মুক্তিযুদ্ধের পটভূমিকায় আপনি আর কি কি কাজ করেছেন? ভবিষ্যতে এ নিয়ে আরো কাজ করার ইচ্ছা কি আপনার আছে? |
সামাজিক কর্তব্য হিসেবে প্রতি বছর অন্তত একটি লেখায় মুক্তিযুদ্ধ কোন না কোনভাবে আসে, এমন বিষয় নিয়ে লিখি |
মুক্তিযুদ্ধের বিষয়আশয় নিয়ে আমার অনেক কাজ আছে |
এবং এক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করতে চাই |
আগামীতে একইভাবে লিখে যাওয়ার ইচ্ছা আছে |
সমকালীন সাহিত্য সম্পর্কে আপনার অভিমত কি? |
এ প্রসঙ্গে বলতে হয়, সাহিত্যের ব্যাপারে আমি চিকিৎসার অতীত আশাবাদী |
আমার আশাবাদ শুধু সাহিত্য সম্পর্কে নয়, মানুষ, দেশ, মাটি, অনেক কিছু নিয়ে |
চারদিকে আমরা যা দেখেছি তা দেখে হতাশ হয়ে পড়ার কথা |
অনেকে হতাশ হয়ে পড়েন |
কিন্তু আমি হই না |
নিজের জীবন দিয়ে অনেকে সবকিছু মাপেন |
বহুদিন পর আমরা সবেমাত্র সূচনার মধ্যে পা রেখেছি |
তা শুধু সাহিত্যের ক্ষেত্রে নয় |
সর্বক্ষেত্রে আমরা প্রথম পা রেখেছি এবং চেতনায় প্রবেশ করেছি |
বাংলাদেশের সাহিত্য সম্পর্কে অনেক সমালোচনার ব্যাপার আছে |
যত্ন, অভিজ্ঞতা, সৃজনশীলতা, প্রকাশনা, পাঠকসহ বিভিন্ন সমস্যা আছে |
তবে তা আগামীতে থাকবে না |
প্রথমত, লেখককে লিখতে হবে |
শিল্পগুণ ও কালকে অতিক্রম করার মতো লেখা লিখলে তা ব্যাপকতর হবে |
আজ আমরা যে পর্যায়ে আছি তা ১৫ বছর আগে ছিল না |
এটি এক বিরাট অগ্রগতি |
আগামীতে আরও ভাল হবে |
চারদিকে দেখি ফ্যাশনের মতো অনেকে লিখে যাচ্ছেন |
তাদের লেখা পড়ে মনে হয় তারা অন্তর থেকে লেখেন না |
তবে একথা ঠিক, একটি ধারা সৃষ্টি হচ্ছে |
আমার সম্পর্কে বলতে চাই, নিজের ইচ্ছা জীবনের শেষ পর্যন্ত লেখার |
আমি আরো অনেক দিন বেঁচে থাকতে ও লিখতে চাই |
কেন জানি আমার সব সময় মনে হয় আমি জীবনের শেষ পর্যন্ত লিখে যেতে পারব |
আয়ুর দিক থেকেই শুধু নয় |
উৎস >> সাপ্তাহিক সচিত্র সন্ধানী, ১৮ ডিসেম্বর ১৯৮৩ |
শেয়ার করুন |
অগ্রন্থিত |
জন্মবার্ষিকী |
সদ্য প্রকাশিত |
সাক্ষাৎকার |
তীরন্দাজ |
- |
গদ্যগুচ্ছ |
সেলিম জাহান | কোভিড-ভবিষ্যত পৃথিবী | চতুরঙ্গ | গদ্য |
কবিতা |
হাসনাত শোয়েব | কবিতাগুচ্ছ |
গদ্যগুচ্ছ |
হামীম কামরুল হক | অন্তরে-প্রান্তরে প্রশান্ত মৃধা | জন্মদিন |
হাসান আজিজুল হক বিশেষ সংখ্যা | পড়ুন সংকলিত ৪টি লেখা |
গদ্যগুচ্ছ |
নিশাত জাহান রানা | ফুরায় যা তা ফুরায় শুধু চোখে | হাসান আজিজুল হক বিশেষ সংখ্যা |
প্রধান সম্পাদক : মাসুদুজ্জামান |
-- |
© তীরন্দাজ-এ প্রকাশিত সকল লেখা সর্বস্বত্ব সংরক্ষিত |
তীরন্দাজ-এ প্রকাশিত কোনো লেখার কোনো অংশ সম্পাদকের লিখিত অনুমতি ছাড়া কোনোরূপ পুনরুৎপাদন বা প্রতিলিপি করা যাবে না, প্রকাশ করা যাবে না |
এই শর্ত লঙ্ঘিত হলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে |
@., 11111@. |
© 2018 . |
29, 2021 |
সেলিম জাহান | কোভিড-ভবিষ্যত পৃথিবী | চতুরঙ্গ | গদ্য |
26, 2021 |
হাসনাত শোয়েব | কবিতাগুচ্ছ |
22, 2021 |
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })(); |
পর্যটকেরা সাইকেলে চড়ে নিজেদের মতো করে ঘুরে দেখছেন বিভিন্ন পর্যটন স্থল |
কারুশিল্পীদের গ্রামে গিয়ে তাঁরা কিনছেন বেলপাহাড়ির বিখ্যাত পাথরের বাসন, মূর্তি, ঘর সাজানোর সামগ্রী, নয়াগ্রামের বাবুই ঘাসের হস্তশিল্প সামগ্রী, লোধাশুলির কুম্ভকারদের তৈরি মাটির কারুশিল্প সামগ্রী |
সরাসরি ওইসব শিল্পসৃষ্টি কীভাবে হয় তা শিল্পীদের গ্রামে গিয়ে দেখার সুযোগ হচ্ছে |
পর্যটকেরা চাইলে ভাড়ার গাইডও সঙ্গে নিতে পারেন |
পর্যটন দফতর অনুমোদিত 'ঝাড়গ্রাম ট্যুরিজম' সংস্থার তত্ত্বাবধানে জেলার বিভিন্ন হোম স্টেতে এই সুযোগ মিলছে |
সাইকেলের জন্য হোম স্টে কর্তৃপক্ষ কোনও ভাড়া নিচ্ছেন না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.