content stringlengths 0 129k |
|---|
পড়াশোনা শেষ করার পরের প্রথম বছরটাতে অনেকেই বড়সড় একটা ধাক্কা খায় |
জীবনের গত প্রায় ১৬ বছর আপনি পড়াশোনা করে কাটিয়েছেন |
হঠাৎ করে কোনো ক্লাস-পরীক্ষা-অ্যাসাইনমেন্ট না থাকার বিষয়টা শুনতে যতোই ভালো লাগুক, নিজের রুটিন নিজে গুছিয়ে নেওয়া সহজ কাজ নয় |
পার্মানেন্ট কোনো চাকরিতে ঢোকার আগে তাই বাস্তব এই পৃথিবীর সাথে একটু খাপ খাইয়ে নেওয়া ভালো |
এর প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা জিম সুলিভানের মতে, "শিক্ষাজীবনে ছাত্রছাত্রীদেরকে বলে দেওয়া হয় তাদের কোথায় যেতে হবে আর কী করতে হবে |
নিজেদের ব্যক্তিত্ব বিকাশের তেমন কোনো সুযোগ তারা পায় না |
গ্যাপ ইয়ারে পাওয়া নানারকম অভিজ্ঞতা তাদেরকে পরিণত ব্যক্তিত্ব পেতে সাহায্য করে |
" |
তাই বিরতি নেওয়ার মাধ্যমে আপনি স্বনির্ভর হতে শিখবেন এবং নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করতে পারবেন |
সফল হতে চাইলে নিজের ব্যক্তিগত উন্নতির পেছনে সময় দেওয়ার মাধ্যমে নিজেকে বিকশিত করার সুযোগ তৈরি করে নিতে হবে |
৭ |
অন্যান্য আগ্রহের পেছনে সময় দিতে পারবেন |
গ্যাপ ইয়ারের আরেকটা বড় লাভ হচ্ছে নিজের শখের কাজগুলো নিয়ে সময় কাটাতে পারা |
হয়তো আপনি পড়াশোনা করেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিন্তু সবসময়ই ফটোগ্রাফি ভালোবাসতেন |
বিরতির এই সময়টা আপনাকে ফটোগ্রাফির পেছনে সময় দেওয়ার সুযোগ করে দেবে |
অনেকে আবার এই সময়ে এমন কোনো ব্যবসায়িক আইডিয়া নিয়ে কাজ করে, যা তার পড়াশোনা ও চাকরিক্ষেত্র থেকে আলাদা |
মনে রাখবেন, গ্যাপ ইয়ারের উদ্দেশ্য ব্যক্তিগত উন্নতি |
তাই শুয়ে-বসে না থেকে নানারকম অভিজ্ঞতা অর্জন করে সময় পাড় করলে তাতে আপনার লাভই হবে |
এবার আসা যাক গ্যাপ ইয়ারের খারাপ দিকগুলোতে- |
১ |
আপনার উদ্দীপনা কমে যেতে পারে |
বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে পড়াশোনার চাপ যেমন থাকে অনেক, শিক্ষার্থীদের নিজ বিষয়ের প্রতি আগ্রহ এবং পরিশ্রম করার ক্ষমতাও তেমনি থাকে চূড়ায় |
গ্যাপ ইয়ার শেষে আপনার যদি উচ্চতর শিক্ষার দিকে যাওয়ার পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে বিরতি নেওয়াটা আপনার অনুপ্রেরণা কমিয়ে দিতে পারে |
তবে বিশ্ববিদ্যালয়ের প্রচণ্ড চাপ শেষে অনেক শিক্ষার্থীই ক্লান্ত হয়ে পড়ে এবং উদ্দীপনা হারিয়ে ফেলে |
এটা যদি আপনার ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে এই বিরতি আপনাকে সাহায্যই করবে |
২ |
কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন |
বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কী কী সুযোগ ফেলে রেখে যাচ্ছেন তা একটু হিসাব করে নেওয়া উচিত |
গ্যাপ ইয়ার নিয়ে আপনার পরিকল্পনার জন্য ইন্টার্নশিপ, গ্র্যাজুয়েট স্কিম অথবা উচ্চতর কোর্সে ভর্তি হওয়ার সুযোগ ছেড়ে যাওয়াটা লাভজনক হবে কিনা তা ভেবে দেখে তারপর সিদ্ধান্ত নিন |
বিরতি শেষে ফেরার পর হয়তো এরকম সুযোগ আর থাকবে না |
যেমন, কোনো কোনো ইন্টার্নশিপ ও গ্র্যাজুয়েট চাকরিতে শুধুমাত্র নতুন গ্র্যাজুয়েটদের নিয়োগ দেওয়া হয় |
অনেক বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ হওয়ার সাথে সাথেই সরাসরি মাস্টার্স কোর্সে ভর্তি হওয়া যায় |
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এ ধরনের সুযোগ সুবিধাগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া ভালো |
৩ |
আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন |
বেশিরভাগ গ্র্যাজুয়েট যারা বিরতি নেওয়ার কথা ভাবছেন, তাদের প্রধান সমস্যা এটাই |
অবশ্যই গ্যাপ ইয়ার আপনাকে কীভাবে প্রভাবিত করবে তা আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি এবং এই বছরে আপনি কী কী করতে চান তার ওপর নির্ভর করে |
আপনার পরিকল্পনা যদি হয় ট্র্যাভেলিং তাহলে আর্থিক সমস্যা তো কিছু হবেই |
সেই সমস্যা সমাধানের বেশ কিছু উপায় আছে |
৯টা-৫টা চাকরিই উপার্জনের একমাত্র উপায় না |
ফ্রিল্যান্সিং করে অথবা যেখানে ঘুরতে যাচ্ছেন সেই এলাকাভিত্তিক কোনো কাজ করেও ঘোরাঘুরির খরচ জোগাড় করা যায় |
যদি জায়গাটা দেশের বাইরে হয়, তাহলে এর জন্য আপনার নিয়ে যেতে হবে |
আবার, অর্ধেক বছর চাকরি করে টাকা জমিয়ে বাকি বছর তা দিয়ে ঘুরে আসাও একটি বিকল্প হতে পারে |
ঘোরাঘুরির পরিকল্পনা না থাকলেই যে আর্থিক সমস্যা হতে পারে না তা কিন্তু না |
পরিবারের সাথে না থাকলে সেক্ষেত্রে আর কিছু না হোক অন্তত বাসা ভাড়া আর বাজার খরচের কথা অবশ্যই মাথায় রাখতে হবে |
পাশাপাশি আপনার যদি কোনো কোর্স বা শখের পেছনে সময় দেওয়ার ইচ্ছা থাকে তার জন্য প্রয়োজনীয় খরচেরও একটি পরিকল্পনা থাকা দরকার |
কী কী খরচ হতে পারে তা হিসেব করে একটি বাৎসরিক বাজেট তৈরি করা গ্যাপ ইয়ারের জন্য প্রস্তুত হতে অনেকটা সাহায্য করবে |
৪ |
পিছিয়ে পড়ছেন বলে মনে হতে পারে |
যখন আপনার বন্ধুরা সবাই মাস্টার্স করছে অথবা প্রথম চাকরি শুরু করছে, তখন আপনি বিরতি নিচ্ছেন |
এতে করে বন্ধুদের বা সমবয়সীদের থেকে পিছিয়ে পড়ছেন বলে মনে হওয়ার একটা সম্ভাবনা আছে |
শুরুতে হয়তো প্রায়ই মনে হবে আপনি উদ্দেশ্যবিহীনভাবে দিন পাড় করছেন এবং অন্য সবাই যার যার পথে এগিয়ে যাচ্ছে |
এরকম মনে হওয়াটা একেবারেই স্বাভাবিক |
তবে এর পরের পয়েন্টটি অনুযায়ী পরিকল্পনা করে এই মনোভাব থেকে অনেকাংশেই নিস্তার পাওয়া সম্ভব |
৫ |
বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে হবে |
গ্যাপ ইয়ারটাকে সত্যিই ফলপ্রসূ করতে চাইলে পরিকল্পনা তৈরির বিকল্প নেই |
তার মানে এটা না যে আপনার প্রতিদিনের প্রতিটি ঘণ্টার শিডিউল বানাতে হবে |
গ্যাপ ইয়ারের উদ্দেশ্যই হচ্ছে বাঁধাধরা রুটিনের বাইরে গিয়ে নিজের মতো করে সময় কাটানো |
তারপরও আপনি সারা বছরে কী কী করতে চান তার একটা পরিষ্কার ধারণা অবশ্যই থাকতে হবে |
তা না হলে হয়তো সময়টা পুরোই নষ্ট হবে |
পরবর্তীতে এই সময়টাকে কাজে না লাগানোর জন্য আপনার আফসোসও হতে পারে |
খুব বেশি সম্ভব আপনার আত্মীয় আর পাড়া-প্রতিবেশীরা গ্যাপ ইয়ারের এই সিদ্ধান্ত পছন্দ করবেন না |
তাদের এবং আপনার ভবিষ্যৎ চাকরিদাতাদের দেখানোর জন্য হলেও এই বিরতিটা হওয়া উচিত পরিকল্পিত |
পরিকল্পনা করার সময় বিরতির পরের ধাপের দিকে গুরুত্ব দিন |
ক্যারিয়ার শুরুর প্রথম বছরগুলোতে আপনি কী অর্জন করতে চান? আর এই গ্যাপ ইয়ার কীভাবে সেই অর্জনে আপনাকে সাহায্য করবে? এই সব বিষয় চিন্তা করে এমন ভাবে বিরতি পরিকল্পনা করুন যাতে তা আপনার প্রফেশনাল লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে |
৬ |
পরবর্তীতে চাকরি পেতে সমস্যা হতে পারে |
এর একটি গবেষণায় পাওয়া গেছে, যেসব প্রার্থীদের সিভিতে পূর্ব অভিজ্ঞতার মাঝে ধারাবাহিকতা নেই তাদের ইন্টারভিউ-এ ডাক পাওয়ার সম্ভাবনা ৪৫% কম |
তবে যারা এই শূন্যস্থানের জন্য উপযুক্ত কারণ দেখাতে পারেন তাদের ইন্টারভিউয়ের সম্ভাবনা আবার ৬০% বেড়ে যায় |
গ্যাপ ইয়ারের উপস্থিতি সহজাতভাবে আপনার সিভিকে সবার উপরেও নিয়ে যাবে না আবার বাতিলও করে দেবে না |
বরং বিরতির এই সময়টা আপনি কীভাবে কাটাচ্ছেন তার ওপরেই নির্ভর করবে সিভির উন্নতি বা অবনতি |
গ্যাপ ইয়ার মানেই সময় নষ্ট করা নয় |
বছরটা থেকে কিছু না কিছু অর্জন অবশ্যই থাকতে হবে |
এই বিরতির অভিজ্ঞতা থেকে আপনি কী শিখছেন তা সিভিতে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করুন |
আপনি যদি এই সময়টা কার্যকরী কোনো কিছুই না করেন, তাহলে বিরতি থেকে আপনার লাভ নয় বরং ক্ষতিই হবে |
গ্যাপ ইয়ার নেওয়া অনেক বড় একটা সিদ্ধান্ত এবং এর পেছনে চিন্তা ভাবনা করার অনেক বিষয় আছে |
ইতিবাচক এবং নেতিবাচক দুই রকম ফলাফলই এর থেকে আসতে পারে |
তাই একটু সময় নিয়ে সবদিক ভেবে পরিকল্পনা মতো বিরতি নিলেই সবচেয়ে ভালো হয় |
আপনি যদি বিরতির সময়টাকে নিজের জ্ঞানের পরিধি বাড়াতে, নিজেকে চ্যালেঞ্জ করতে এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে ব্যবহার করেন তাহলে আফসোসের জায়গা খুব কমই থাকবে |
. - - ' . |
অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ অনেক |
যেখানেই টাকার লেনদেন, সেখানেই দরকার একজন অ্যাকাউন্ট্যান্ট |
আর এই ক্যারিয়ারে সাফল্য - এনে দিতে পারে চমৎকার ফলাফল |
কর্পোরেট ফিন্যান্সের এই আকর্ষণীয় জগৎ যদি হয় আপনার স্বপ্ন, তাহলে আর দেরি কেন? কীভাবে... |
. - - ' . |
মদ্যপ অবস্থায় দুর্ঘটনা রোধে শিলিগুড়ি পুলিশের অভিনব উদ্যোগ কাঁচা না ভাজা? কিভাবে বাদাম খেলে মিলবে উপকার আফগান ক্রিকেট থেকে এবার সরে দাঁড়ালেন শন টেইট যুক্তরাষ্ট্র-তালেবানের আলোচনা, যা জানা গেল শ্রীলেখার খোলামেলা ফটোশুটের ভিডিও ভাইরাল নতুন কোচের নতুন নিয়মে বেকায়দায় রোনালদো! তাইওয়ান ইস্যুতে চীনকে জাপান-যুক্তরাষ্ট্রে... |
ওমিক্রন ডেল্টার চেয়ে ভয়ংকর নয়: ড. বিজন |
'ওমিক্রন' প্রতিরোধে পরামর্শক কমিটির ৪ সুপারিশ |
নটরডেম কলেজছাত্র নিহতের ঘটনায় গাড়ির মূলচালক হারুন গ্রেফতার |
কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরের মৃত্যুর গুঞ্জন |
নোয়াখালী পুলিশে ব্যাপক রদবদল |
নির্বাচনি সহিংসতা: অস্ত্রসহ নবনির্বাচিত চেয়ারম্যান গ্রেফতার |
নির্বাচনী প্রচারণার মাইকিংয়ের তীব্র শব্দে বিপাকে এসএসি পরীক্ষার্থীরা |
বাংলাদেশকে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে ফাইজার |
বঙ্গবন্ধুর নামে পুরস্কার: ইউনেস্কোকে ধন্যবাদ জানাল সংসদ |
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে উত্তপ্ত জাতীয় সংসদ |
চীন-রাশিয়া সদয় হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে: পররাষ্ট্রমন্ত্রী |
ডেস্ক রিপোর্ট প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ০৮:১৫ অপরাহ্ন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.