content stringlengths 0 129k |
|---|
খুনের দায়ে ফাঁসির আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার |
ফাঁসি দেয়ার আগে অন্তত ১০ বার চিন্তা করি: প্রধান বিচারপতি |
আদালত ২৪ ঘণ্টা খোলা রাখতে চান প্রধান বিচারপতি |
শিক্ষিকা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড |
মৃত্যুদণ্ড আদালত |
শেয়ার করুন |
মন্তব্য |
এ বিভাগের আরো খবর |
শিশু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড |
নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস থেকে বরের লাফ |
রামেক হাসপাতালে জরুরি বিভাগ আছে, সেবা নেই |
'সহিংসতাহীন' ভোটে নিহত বেড়ে ৭ |
অলিগলিতে অনুমোদনহীন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার |
ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহত ১, আহত ৪ |
বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ |
মায়ের কাছ থেকে শিশুকে 'অপহরণচেষ্টা', গ্রেপ্তার ১ |
যে বিভাগীয় শহরে হাঁটাই দায় |
কামরুজ্জামান মিন্টু, ময়মনসিংহ |
২৯ নভেম্বর, ২০২১ ১১:৩৭ |
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ১১:৫০ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
নগরবাসী জানান, ২০০ বছরের পুরোনো শহর ময়মনসিংহে বর্তমানে মানুষ বেড়েছে কয়েক গুণ |
এ জন্য যানবাহনের সংখ্যাও বেড়েছে |
তবে সড়কগুলো আছে আগের মতো সরু ও অপ্রশস্ত |
এতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটে অতিষ্ঠ তাদের জীবন |
ময়মনসিংহকে ২০১৫ সালে বিভাগ ঘোষণার পর শহরে যেমন জনসংখ্যা বেড়েছে কয়েকগুণ |
যান চলাচলও বেড়েছে |
অথচ সড়কগুলোর প্রশস্ততা বাড়ানো হয়নি |
অপ্রশস্ত সড়কে অনিয়ন্ত্রিত রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানের কারণে এখন চলাচলের অনেকটাই অযোগ্য হয়ে পড়েছে শহরটি |
নগরীর ভেতর দিন-রাত সব সময় রিকশা-অটোরিকশা ছাড়াও বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি চলাচলের কারণে ভয়াবহ যানজট লেগেই থাকে |
১০ থেকে ১৫ মিনিটে দূরত্বে যেতেও গাড়িতে বসে থাকা লাগে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত |
হেঁটে চলাচল করাও কঠিন |
শহরের অধিকাংশ সড়কেই নেই ফুটপাত |
আর সড়কগুলোতে গাড়িগুলো এমনভাবে জট লেগে থাকে তার পাশ বা মাঝ দিয়েও সামনে এগোনো যায় না |
নগরবাসী জানান, ২০০ বছরের পুরোনো শহর ময়মনসিংহে বর্তমানে মানুষ বেড়েছে কয়েক গুণ |
এ জন্য যানবাহনের সংখ্যাও বেড়েছে |
তবে সড়কগুলো আছে আগের মতো সরু ও অপ্রশস্ত |
এতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটে অতিষ্ঠ তাদের জীবন |
তারা আরও জানান, অনিয়ন্ত্রিত যান চলাচলের পাশাপাশি যানজটের আরেক কারণ নগরীর ভেতর দূরপাল্লা ও স্থানীয় মিলিয়ে তিনটি টার্মিনাল |
যেখান থেকে প্রতিদিন কয়েক শ বাস বিভিন্ন রুটে চলাচল করে |
টার্মিনাল থেকে নগরীর মধ্য দিয়েই বাসগুলো আসা-যাওয়ার সময় যানজট তৈরি করে |
এরমধ্যে পাটগুদাম ও ত্রিশাল বাসস্ট্যান্ডের পুরো এলাকায় যানজট হয়ে পড়েছে নিত্যসঙ্গী |
শহরের গাঙ্গিনারপাড় এলাকার ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী অরুপ পাল নিউজবাংলাকে বলেন, 'প্রায় ৩০ বছর ধরে এ এলাকায় ব্যবসা করছি |
সে সময় নগরীর কোনো সড়কেই যানজট দেখিনি |
তবে এখন যানজটই নিত্যদিনের সঙ্গী |
' |
তিনি আরও বলেন, 'প্রতিদিন সকাল ১০টায় দোকানে আসি |
এ সময় থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে |
রিকশা আর অটোরিকশার সংখ্যা মাত্রাতিরিক্ত হওয়ায় অপ্রশস্ত সড়কগুলোতে যানবাহনের অবস্থা পুরাই হযবরল |
' |
আমিনুল ইসলাম নামে আরেক ব্যবসায়ী জানান, লাইসেন্স পাওয়া লাল ও সবুজ রঙের ইজিবাইকগুলোর নগরীর ভেতরের বিভিন্ন সড়কে জোড় ও বিজোড় সংখ্যায় ভাগ হয়ে একদিন পরপর চলাচল করার নিয়ম, অথচ চালকরা প্রতিদিন চালাচ্ছেন |
আবার কেউ কেউ রাতারাতি ইজিবাইকের রং বদলে ভুয়া নম্বর ব্যবহার করে প্রতিদিন চালাচ্ছেন |
এ কারণে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে |
সিটি করপোরেশন বলছে, শহরে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করে ১২ হাজার লাইসেন্সপ্রাপ্ত তিন চাকার যান |
পাশাপাশি কিছু অবৈধভাবেও চলছে |
গত ২ মাসে অবৈধ রিকশা-অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে |
জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম অভিযোগ করেন, নগরীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বড়বাজার ও ছোটবাজারের পুরো রাস্তা এখন ট্রাক-পিকআপ ভ্যানের স্ট্যান্ডে পরিণত হয়েছে |
এ ছাড়া চলাচলের লাইসেন্স পাওয়া তিন চাকার যানবাহনের চেয়ে দ্বিগুণ যান অবৈধভাবে চলাচল করছে |
ফলে যানজট আরও তীব্র হচ্ছে |
তিনি বলেন, 'বর্তমানে নগরীর যানজট পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয় |
রিকশা ও অটোরিকশা চলাচল সীমিত করার পাশাপাশি সিটি করপোরেশন এলাকা থেকে বাস টার্মিনাল সরিয়ে নেয়া জরুরি |
এ ছাড়া অবিলম্বে শহরের সড়কগুলো প্রশস্ত করা না করা হলে ভবিষ্যতে এই নগরী অচল হয়ে পড়বে |
' |
জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান নিউজবাংলাকে বলেন, 'নগরীর যানজট নিরসনে সড়কগুলো প্রশস্তকরণের বিকল্প নেই |
এখনই উদ্যোগ না নিলে আগামী দিনে নগরবাসীকে আরও দুর্ভোগ পোহাতে হবে |
'নগরীর পাটগুদাম মোড় বাসস্ট্যান্ড, ত্রিশাল বাসস্ট্যান্ড ও টাঙ্গাইল বাসস্ট্যান্ড সরানোসহ ট্রাফিক মোড়গুলো প্রশস্ত করে ইন্টারসেকশন তৈরি করতে হবে |
পাশাপাশি নগরীর ভেতরের দশটি রেলক্রসিং অন্যত্র সরানো প্রয়োজন |
' |
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, 'শহরের রাস্তা প্রশস্তকরণ, নতুন বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে |
প্রকল্পগুলো শেষ হলে দুর্ভোগ কমে আসবে |
আরও পড়ুন: |
ভোটারদের ভোটের খিচুড়ি গেল এতিমখানায় |
খুনের দায়ে ফাঁসির আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার |
ফাঁসি দেয়ার আগে অন্তত ১০ বার চিন্তা করি: প্রধান বিচারপতি |
আদালত ২৪ ঘণ্টা খোলা রাখতে চান প্রধান বিচারপতি |
শিক্ষিকা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড |
শেয়ার করুন |
শিশু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড |
সাগর হোসেন তামিম , মাদারীপুর |
২৯ নভেম্বর, ২০২১ ১১:৩১ |
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ১১:৪৬ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং জানান, ২০১৫ সালে শিশু আদুরীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে |
মাদারীপুরের রাজৈরে শিশু হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত |
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ রায় দেন |
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন |
তিনি জানান, ২০১৫ সালে শিশু আদুরীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে |
বিস্তারিত আসছে... |
আরও পড়ুন: |
ভোটারদের ভোটের খিচুড়ি গেল এতিমখানায় |
খুনের দায়ে ফাঁসির আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার |
ফাঁসি দেয়ার আগে অন্তত ১০ বার চিন্তা করি: প্রধান বিচারপতি |
আদালত ২৪ ঘণ্টা খোলা রাখতে চান প্রধান বিচারপতি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.