content stringlengths 0 129k |
|---|
শিক্ষিকা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড |
শেয়ার করুন |
নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস থেকে বরের লাফ |
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা |
২৯ নভেম্বর, ২০২১ ১০:২২ |
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ১০:৩৪ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
মেহেরপুর সদরে মাইক্রবাস থেকে লাফিয়ে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন |
ছবি নিউজবাংলা |
নিহত বোরহানের বাবা মিয়া জান জানান, বোরহানের স্ত্রীর আগেও দুইবার বিয়ে হয়েছিল |
বিষয়টি পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিলেন না |
ফেরার সময় মাইক্রোবাসে ওই বিষয়ে বোরহানের সঙ্গে আমাদের মনমালিন্য হয় |
পরে সে মাইক্রোবাস থেকে লাফ দেয় |
তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় বোরহান |
মেহেরপুর সদরে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন |
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে রোববার রাত ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে |
উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন |
নিহত বোরহান উদ্দিনের বাড়ি মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে |
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন |
বোরহানের বাবা মিয়া জান বলেন, 'আমার ছেলের সঙ্গে চুয়াডাঙ্গা দামুড়হুদার ইব্রাহিমপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে পপি খাতুনের প্রেমের সম্পর্ক ছিল |
আমাদের না জানিয়ে তারা গত শনিবার বিয়ে করে |
'পরে বোরহান নববধূকে নিয়ে মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামে তার চাচাতো বোনের বাড়ি গিয়ে ওঠে |
' |
তিনি আরও বলেন, 'বাড়ি না ফেরায় আমরা বোরহানকে খোঁজাখুঁজি করি |
রোববার রাতে জানতে পারি সে (বোরহান) সিংহাটি গ্রামে আছে |
সেখানে রাতেই তাদের আনতে যাই |
পরে মাইক্রোবাসে করে নববধূকে নিয়ে নতুন দরবেশপুর গ্রামের উদ্দেশে রওনা হই |
' |
পথে চলন্ত মাইক্রোবাস থেকে লাফ দেয় বোরহান |
এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয় বলে জানান তিনি |
মিয়া জান জানান, বোরহানের স্ত্রীর আগেও দুইবার বিয়ে হয়েছিল |
বিষয়টি পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিলেন না |
ফেরার সময় মাইক্রোবাসে ওই বিষয়ে বোরহানের সঙ্গে পরিবারের সদস্যদের মনমালিন্য হয় |
কিছু পরে বোরহান মাইক্রোবাস থেকে লাফ দেয় |
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর ওই যুবকের মৃত্যু হয় |
ওসি মোহাম্মদ মহসীন জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে |
বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে |
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি |
আরও পড়ুন: |
ভোটারদের ভোটের খিচুড়ি গেল এতিমখানায় |
খুনের দায়ে ফাঁসির আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার |
ফাঁসি দেয়ার আগে অন্তত ১০ বার চিন্তা করি: প্রধান বিচারপতি |
আদালত ২৪ ঘণ্টা খোলা রাখতে চান প্রধান বিচারপতি |
শিক্ষিকা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড |
শেয়ার করুন |
রামেক হাসপাতালে জরুরি বিভাগ আছে, সেবা নেই |
আহসান হাবীব অপু, রাজশাহী |
২৯ নভেম্বর, ২০২১ ০৯:৫৯ |
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ১০:১৮ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
রামেক হাসপাতালে জরুরি বিভাগ থাকলেও মিলছে না সেবা |
ছবি: সংগৃহীত |
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বর্তমানে জরুরি বিভাগ থেকে রোগীদের তাড়াতাড়িই পাঠানো হচ্ছে |
তবে রোগীদের ওয়ার্ডে যেতে যেতে ১০ থেকে ১৫ মিনিট লেগে যায় |
এই সময়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ |
কারণ ১০ মিনিটের মধ্যে রোগী ম্যানেজ করতে পারলে এক ধরেনের রেজাল্ট আসে আবার ১০ মিনিট পর ম্যানেজ করলে আরেক ধরনের রেজাল্ট পাওয়া যায় |
এখানকার প্রতিটি মিনিটই গোল্ডেন মিনিট |
গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগ থাকলেও সেখানে কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ উঠেছে |
রোগীদের জরুরি চিকিৎসা না দিয়েই পাঠানো হয় বিভিন্ন ওয়ার্ডে |
এতে তাৎক্ষণিক সেবা না পেয়ে রোগীর জটিলতা বাড়ে এমনকি অনেকের মৃত্যুও হয় |
খোঁজ নিয়ে জানা যায়, রামেক হাসপাতালের জরুরি বিভাগে রোগীর নাম-ঠিকানা রেজিস্ট্রার আর কোন ওয়ার্ডে যাবে সেটি ঠিক করে দেয়া ছাড়া কোনো কাজ নেই |
জরুরি বিভাগে সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকলেও সেখানে রোগীদের চিকিৎসা দেয়ার কোনো ব্যবস্থা নেই |
রাজশাহী নগরীর ছোট বনগ্রাম এলাকার জাহিদুজ্জামান চলতি মাসের শুরুর দিকে তার স্ট্রোক করা মাকে নিয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগে যান |
সেখানে টিকিট কেটে খাতায় নাম এন্ট্রি করে প্রায় ২০ মিনিট পর মাকে নিয়ে পৌঁছান ৩৬ নম্বর ওয়ার্ডে |
এরপর রিপোর্ট নিয়ে যান ওয়ার্ড চিকিৎসকের কাছে |
সেখানেও লম্বা লাইন |
মিনিট বিশেক পর সিরিয়াল পান ডাক্তারের |
এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, বাইরে থেকে ওষুধপত্র আনাসহ নানা প্রক্রিয়া শেষে প্রায় ঘণ্টা দুয়েক পর তার মায়ের চিকিৎসা শুরু হয় |
অথচ হাসপাতালের জরুরি বিভাগে সেবা মিললে চিকিৎসা আরও আগে শুরু করা যেত |
শুধু জাহিদুজ্জামানের মা নন, এভাবে প্রত্যেক রোগীকেই হাসপাতালে যাওয়ার পর এক থেকে দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করতে হয় চিকিৎসা শুরু হতে |
দুর্গাপুর উপজেলার সায়বাড় গ্রামের বাসিন্দা জনাব আলীর স্বজনরা জানান, জনাব আলী ডায়াবেটিস রোগী |
রক্তচাপ কমে যাওয়ায় ২২ জুন সকাল সাড়ে ১০টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় |
জরুরি বিভাগে নাম, ঠিকানা এন্ট্রি শেষে তাকে ১৬ নম্বর ওয়ার্ডে নিতে বলা হয় |
রোগীকে ট্রলিতে তুলে ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন স্বজনরা |
মাঝপথে রোগীর তীব্র শ্বাসকষ্ট শুরু হয় |
তাই আবারও জরুরি বিভাগের দিকে ট্রলি ঘুরিয়ে নেয়া হয় |
তবে জরুরি বিভাগে পৌঁছানোর সময়ই তিনি মারা যান |
এমনকি জরুরি বিভাগে ইসিজি করার ব্যবস্থা না থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করতে পারেনি নার্স |
ইসিজি করতে পাঠানো হয় ৩২ নম্বর ওয়ার্ডে |
পরে জনাব আলীকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয় বেলা ১১টা ৫ মিনিটে |
একইভাবে ১৫ জুন নাটোরের সিংড়ার বাসিন্দা বেলালুজ্জামানকে নেয়া হয় রামেক হাসপাতালের জরুরি বিভাগে |
সেখানে যাবতীয় প্রক্রিয়া শেষে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় ৩৬ মিনিটে |
এরপর চিকিৎসা শুরু হতে না হতেই তিনি মারা যান |
এভাবে অনেক রোগীই হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার পথেই মারা যাচ্ছেন |
জরুরি সেবা না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করেন ভুক্তভোগীরা |
তবে জরুরি সেবার বিষয়ে রামেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. শামসুর রহমান জানান, জরুরি বিভাগে রোগী এলে তার অবস্থা বুঝেই তাকে ওয়ার্ডে পাঠানো হয় |
এখানে সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকেন |
তারা রোগী দেখে প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের ওয়ার্ডে পাঠান |
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের জরুরি সেবা দিতে না পারার বিষয়টি নিয়ে তারা ভাবছেন |
জরুরি বিভাগকে আধুনিকায়ন করার পরিকল্পনাও নেয়া হয়েছে |
এটির বাস্তবায়ন হলে এ বিভাগেই মিলবে সব ধরনের চিকিৎসা |
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বর্তমানে জরুরি বিভাগ থেকে রোগীদের তাড়াতাড়িই পাঠানো হচ্ছে |
তবে রোগীদের ওয়ার্ডে যেতে যেতে ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লেগে যায় |
এই সময়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.