content
stringlengths
0
129k
তিনি বলেন, '১০ মিনিটের মধ্যে রোগী ম্যানেজ করতে পারলে এক ধরনের রেজাল্ট আসে, আবার ১০ মিনিট পর ম্যানেজ করলে আরেক ধরনের রেজাল্ট পাওয়া যায়
এখানকার প্রতিটি মিনিটই গোল্ডেন মিনিট
'এখন জরুরি বিভাগ ৮ থেকে ৯ জন ডাক্তার দিয়ে চলে
তারা সময় ভাগ করে দায়িত্ব পালন করেন
জরুরি বিভাগকে যুগোপযোগী করতে আমরা বিভিন্ন পরিকল্পনা করেছি
এটি আধুনিকায়নের জন্য বাজেটও চেয়েছি
পেলে এ বিভাগ আরও সমৃদ্ধ হবে
'
পরিচালক বলেন, 'আমাদের জরুরি বিভাগের ভবনে বর্তমানে ওয়ানস্টপ সেবা, পুলিশ বক্স, ডিএনএসহ নানা বিভাগ ঢুকে পড়েছে
এগুলো এখান থেকে সরিয়ে ভবনটি জরুরি সেবার জন্য ছেড়ে দিতে হবে
তবে ওই বিভাগগুলোও গুরুত্বপূর্ণ
তাই ওই বিভাগগুলোর জন্য আমরা জায়গা দিয়েছি
এখন অবকাঠামো নির্মাণের জন্য বাজেট এলেই কাজ শুরু করা হবে
'
জরুরি বিভাগে কী কী থাকছে জানতে চাইলে তিনি বলেন, কার্ডিওলজি বিভাগ থেকে শুরু করে সব কিছুই থাকবে সেখানে
ছোটোখাটো অপারেশনও করা হবে
এখন যেমন হার্টের রোগী এলে তাকে ওয়ার্ডে পাঠাতে হয়
তখন আর সময় নষ্ট হবে না
এখানেই চিকিৎসা শুরু করব
অর্থপেডিকের চিকিৎসাও শুরু করার পরিকল্পনা আছে
অনেক রোগীকে এখান থেকেই চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হবে
আরও পড়ুন:
ভোটারদের ভোটের খিচুড়ি গেল এতিমখানায়
খুনের দায়ে ফাঁসির আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ফাঁসি দেয়ার আগে অন্তত ১০ বার চিন্তা করি: প্রধান বিচারপতি
আদালত ২৪ ঘণ্টা খোলা রাখতে চান প্রধান বিচারপতি
শিক্ষিকা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
শেয়ার করুন
'সহিংসতাহীন' ভোটে নিহত বেড়ে ৭
মেহরিন জাহান, ডেস্ক
২৯ নভেম্বর, ২০২১ ০৯:৫৫
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ১০:৪১
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিজিবির ছোড়া গুলিতে নিহত শাহপলি আহমেদ
ছবি: নিউজবাংলা
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলাকালে সংঘর্ষ হয় অন্তত ১০ জেলায়
তবে বিকেল পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি
ভোট শেষ হওয়ার পর পাঁচ জেলা থেকে সাতজনের প্রাণহানির খবর পাওয়া যায়
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংসতাহীন হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) দাবি করলেও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ভোটে আরও দুজনসহ প্রাণহানি হয়েছে সাতজনের
আহত হয়েছেন অর্ধশতাধিক
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলাকালে সংঘর্ষ হয় অন্তত ১০ জেলায়
তবে বিকেল পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি
ভোট শেষে রাজধানীতে নিজ কার্যালয়ে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, সহিংসতাহীন নির্বাচন হয়েছে
এই নির্বাচন মডেল হতে পারে বলেও উল্লেখ করেন তিনি
এর পরপরই লক্ষ্মীপুর থেকে আসে প্রাণহানির প্রথম খবর
এরপর নরসিংদী ও মুন্সীগঞ্জে ভোটের পরে সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া যায়
আরও পড়ুন: সহিংসতাহীন ভোট হয়েছে: ইসি
রাত সাড়ে ৯টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সহিংসতায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রোববার রাত সাড়ে ১১টার দিকে বিজিবির ছোড়া গুলিতে দুজন নিহতের খবর নিশ্চিত করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম
প্রত্যক্ষদর্শীদের বরাতে ইউএনও জানান, ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণা করতে বেশ দেরি করছিলেন প্রিসাইডিং কর্মকর্তা
এ বিষয়কে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামানের সমর্থকদের বাগবিতণ্ডা হয়
পরে প্রিসাইডিং কর্মকর্তা নৌকার প্রার্থী শহীদ হোসেনকে জয়ী ঘোষণা করলে তাকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করা হয়
তিনি বের হয়ে যেতে পারলেও একটি কক্ষে তিন পুলিশ সদস্যসহ ১৫ থেকে ১৬ জন আনসার সদস্য আটকা পড়েন
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যান বিজিবি সদস্যরা
ওই সময় হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে শাহপলি আহমেদ নামে একজন নিহত হন
আহত চারজনকে পাঠানো হয় হাসপাতালে
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল জাব্বার নিউজবাংলাকে বলেন, 'রাত ১২টার দিকে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়
আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠাই
'
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক রাকিবুল ইসলাম চয়ন বলেন, 'রাত ৩টার দিকে চারজনকে হাসপাতালে নিয়ে আসে
আধ ঘণ্টা পর তাদের মধ্যে মজাহারুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়
'
কুমিল্লার বরুড়ায় একটি 'কেন্দ্র দখল করতে' হামলায় আহত প্রিসাইডিং কর্মকর্তা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ফল ঘোষণার পর গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দলিরাম মাঝাপাড়া ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে
নিহত বিজিবি সদস্য হলেন নায়েক রুবেল হোসেন
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায়
তিনি জানান, ফল ঘোষণার পর লাঙ্গল প্রতীকের প্রার্থী মারুফ হোসেন অন্তিক লোকজন নিয়ে এসে ওই কেন্দ্রে তাকে জয়ী ঘোষণার দাবি জানিয়ে নির্বাচনি সরঞ্জাম নিতে বাধা দেয়
তাদের হামলায় নায়েক রুবেল নিহত হন
আহত হন তিনি (প্রিসাইডিং অফিসার) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবি ও আনসারের অন্তত ২৫ থেকে ৩০ জন
মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ী উপজেলায় ভোটের পর গণনা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে
এর মধ্যে সদরের বাংলাবাজার ইউনিয়নে সংঘর্ষে নিহত হন একজন
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানিয়াল উত্তর ভূকৈলাশ সরকারি কাজিয়ারচর বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষ হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব
তিনি জানান, বাংলাবাজার কেন্দ্রের ফল ঘোষণায় দেরি হওয়ায় সংরক্ষিত নারী আসদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে
নিহত ব্যক্তির নাম শাকিল মোল্লা
তার স্বজনরা জানান, বাড়ি শরীয়তপুর হলেও বাংলাবাজারে নানার বাড়ি বেড়াতে এসেছিলেন শাকিল
সেখানে ভোটের সময় নারী সদস্য প্রার্থী রাবেয়া বেগমের সমর্থক হিসেবে কাজ করছিলেন
স্বজনদের অভিযোগ, ভোট শেষে উত্তর ভূকৈলাশ সরকারি কাজিয়ারচর বিদ্যালয়ে রাবেয়ার সমর্থকদের সঙ্গে আরেক প্রার্থী আরফা বেগমের লোকজনের সংঘর্ষ হয়
সে সময় শাকিলকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ
তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন
হাসপাতালের চিকিৎসক শৈবাল বসাক জানান, শাকিলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়
তার দেহে একাধিক জখম ছিল
শৈবাল আরও জানান, টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ও দিঘিরপাড় ইউনিয়ন থেকে আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে
তাদের সঙ্গে থাকা লোকজন জানিয়েছেন, ভোটের পর সহিংসতায় তারা আহত হয়েছেন
নরসিংদীর রায়পুরার ভোটের পর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন
উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে ফল ঘোষণার জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন
এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হন
তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি
নিহত মো. আরিফের বাড়ি শিবপুর যোশর জাঙ্গারটেক গ্রামে
তিনি ছিলেন অটোরিকশার চালক
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দাইরের পার সরকারি বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার পর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আব্দুল ওহাবকে পরাজিত ঘোষণা করা হয়
এই ফল মেনে নেননি ওহাবের সমর্থকরা
ওহাব উত্তেজিত হয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান
কিছুক্ষণ পর অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে
এ সময় পুলিশ ১৬ রাউন্ড গুলি ছোড়ে
ধাওয়া-পাল্টা ধাওয়া ও এলোপাতাড়ি গুলিতে পুলিশের ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আরিফ নিহত হন
গ্রামবাসীসহ আহত হন অন্তত ১০ জন
রায়পুরায় উত্তর বাহার নগর এলাকার একটি কেন্দ্রে সংঘর্ষে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে