content stringlengths 0 129k |
|---|
এ ছাড়া পরিবেশও অস্বাস্থ্যকর ও নোংরা |
সম্প্রতি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এমন চারটি ক্লিনিক ও হাসপাতালকে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়া হলেও তা মানা হয়নি |
উপসম ক্লিনিক, কবিতা ক্লিনিক, সুমী প্রাইভেট হাসপাতাল ও দি শাপলা ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠানগুলো এখনও তাদের কার্যক্রম চালাচ্ছে |
নাম প্রকাশ না করার শর্তে একটি ক্লিনিকের দায়িত্বে থাকা একজন জানান, তাদের নিজস্ব কোনো চিকিৎসক ও নার্স নেই |
প্রসূতি এলে তারা ফরিদপুর থেকে চিকিৎসক এনে সিজারিয়ান অপারেশন করেন |
লাইসেন্স আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আবেদন করা হয়েছে, এখনও অনুমোদন পাননি |
একটি ক্লিনিকে এক্স-রে করতে যাওয়া আসমা বেগম জানান, উপজেলা হাসপাতালের চিকিৎসক বাইরে থেকে এক্স-রে করতে বলেছেন |
তাই বাধ্য হয়ে বাইরে থেকে দ্বিগুণ টাকায় এক্স-রে করিয়েছেন |
প্রশাসনের নজরদারি না থাকায় ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ নানা পরীক্ষা-নিরীক্ষায়ও তাদের কাছ থেকে ইচ্ছামতো টাকা আদায়ের অভিযোগ করেন তিনি |
শরিফ নামে ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মচারী জানান, বেশির ভাগ ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিস্ট নেই |
যেগুলোতে রয়েছে তারা কেউই ডিপ্লোমা করা না |
বেশির ভাগই দেখে দেখে শেখা লোক |
তাদের দিয়েই পরীক্ষা-নিরীক্ষার কাজ করানো হচ্ছে |
তিনি আরও জানান, কিছু প্রতিষ্ঠান আবার রোগী আসার পর নমুনা ফরিদপুর নিয়ে পরীক্ষা করে এনে রিপোর্ট দেয় |
সেই খরচও রোগীর কাছ থেকে তোলা হয় |
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম বলেন, 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই সেগুলো বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে |
লাইসেন্সের বিষয়ে বলেন, 'কেউ কেউ লাইসেন্সের জন্য আবেদনও করেছে |
আবার অনেকে আবেদন করেনি |
লাইসেন্স পাওয়ার জন্য যে দিকনির্দেশনা রয়েছে, তা বেশির ভাগেরই নেই |
'এক মাস সময় দেয়া হয়েছে |
এই সময়ের মধ্যে তাদের প্রতিষ্ঠানের কাগজপত্র ঠিক করতে বলা হয়েছে |
এর ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে |
' |
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী জানান, অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে শিগগিরই তারা ব্যবস্থা নেবেন |
আরও পড়ুন: |
ভোটারদের ভোটের খিচুড়ি গেল এতিমখানায় |
খুনের দায়ে ফাঁসির আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার |
ফাঁসি দেয়ার আগে অন্তত ১০ বার চিন্তা করি: প্রধান বিচারপতি |
আদালত ২৪ ঘণ্টা খোলা রাখতে চান প্রধান বিচারপতি |
শিক্ষিকা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড |
শেয়ার করুন |
ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহত ১, আহত ৪ |
রহিম শুভ, ঠাকুরগাঁও |
২৯ নভেম্বর, ২০২১ ০২:১৪ |
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ০৯:১২ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল জব্বার জানান, রাত ১২টার দিকে হাসপাতালে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয় |
তাদের মধ্যে একজনের আগেই মৃত্যু হয় |
বাকি চারজনকে তারা চিকিৎসা দিচ্ছেন |
তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর |
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় বিজিবির ছোড়া গুলিতে একজন নিহত হয়েছেন |
গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন |
উপজেলার ৩ নম্বর সনগাঁও ইউনিয়নের গিডক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে |
গুলিতে নিহত শাহপলি আহমেদের বাড়িও একই ইউনিয়নে |
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ৩ নম্বর সনগাঁও ইউনিয়নে ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণায় দেরি হওয়া নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে চশমা প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামানের সমর্থকদের বাগবিতণ্ডা হয় |
পরে প্রিসাইডিং অফিসার নৌকার প্রার্থী শহীদ হোসেনকে বিজয়ী ঘোষণা করলে তারা ভোটকেন্দ্র অবরুদ্ধ করেন |
ওই সময় প্রিসাইডিং অফিসার বের হয়ে গেলেও একটি কক্ষে তিন পুলিশ সদস্যসহ ১৫-১৬ জন আনসার সদস্য আটকা পড়েন |
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যান দায়িত্বরত বিজিবি সদস্যরা |
ওই সময় হামলার চেষ্টা হলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন নিহত ও চারজন আহত হন |
পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল জব্বার জানান, রাত ১২টার দিকে হাসপাতালে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয় |
তাদের মধ্যে একজনের আগেই মৃত্যু হয় |
বাকি চারজনকে তারা চিকিৎসা দিচ্ছেন |
তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর |
যেখান থেকে টাকা নিয়েছেন সেখানে চলে যান: খালেদাকে হাসিনা > বাংলাদেশ > যেখান থেকে টাকা নিয়েছেন সেখানে চলে যান: খালেদাকে হাসিনা |
যেখান থেকে টাকা নিয়েছেন সেখানে চলে যান: খালেদাকে হাসিনা |
স্টাফ রিপোর্টার 15, 2012 14, 2012 |
বিরোধীদলের নেতা খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
তিনি বলেছেন, 'আপনি পাকিস্তানের কাছ থেকে এখনও টাকা খেয়ে যাচ্ছেন |
যেখান থেকে টাকা নিয়েছেন সেখানেই চলে যান |
বাংলার মাটিকে কলুষিত করবেন না |
' |
বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্কোয়ারে ১৪ আয়োজিত গণজমায়েতে দেওয়া প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন |
বিরোধী দলের নেতার উদ্দেশে তিনি বলেন, 'পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন আপনার আর কোনোদিন পূরণ হবে না |
আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করব |
' |
তিনি বলেন, 'বিএনপি চালের দাম ১০ টাকা থেকে ৪০ টাকা করে গেছে |
আমরা জিনিসপত্রের দাম কমিয়েছি |
গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়িয়েছি |
বাংলাদেশের কোনো এলাকায় খাদ্যসঙ্কট নেই |
মানুষকে বিনামূলে খাবার দিয়ে আমরা খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছি |
সারের দাম কমিয়েছি |
তিন দফায় সার কৃষকদের কাছে চলে যাচ্ছে |
' |
শেখ হাসিনা বলেন, 'আমরা সাড়ে চার লাখ মানুষকে চাকরি দিয়েছি |
প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি |
সমুদ্রসীমানার বিরোধ মীমাংসার জন্য আমরা জাতিসংঘে আমাদের দাবি উপস্থাপন করেছি |
ভারতের কাছ থেকে আমরা গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করেছি |
' |
প্রধানমন্ত্রী বলেন, 'আমি দেশবাসীকে বলবো, মনে রাখবেন, যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি |
বাংলাদেশের স্বাধীনতা থাকবে, ভোটাধিকার নিশ্চিত হবে-সেটা আমরা প্রমাণ করেছি |
গণতন্ত্র নিয়ে আর ছিনিমিনি খেলতে দেবো না |
আমি বিরোধী দলের নেতাকে বলবো, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ওই পথ ভুলে যান |
বাংলাদেশে আর সেটা হবে না |
' |
প্রধানমন্ত্রী বলেন, 'তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় যেতে চান দুই নম্বর পথে |
কিন্তু বাংলাদেশে আর কেউ দুই নম্বর পথে ক্ষমতায় যেতে পারবে না |
' |
তিনি বলেন, 'যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে |
যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদরদের ঠাঁই বাংলার মাটিতে হবে না |
খালেদা জিয়া, আপনি পাকিস্তানের টাকা খেয়েছেন, এখনো খেয়ে যাচ্ছেন |
পাকিস্তানের প্রতি আপনার এতো দরদ থাকলে আপনি তাদের কাছেই চলে যান |
' |
প্রধানমন্ত্রী বলেন, 'যাদের আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাজিত করেছি, বিএনপি নেত্রী, তাদের কাছে আপনি মাথা নত করেন |
তাদের কাছ থেকে টাকা নেন |
এটা লজ্জার কথা |
কিন্তু আপনার লজ্জা করে না |
' |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.