content stringlengths 0 129k |
|---|
নিহতের নাম ফরিদ মিয়া বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুল খান |
তিনি জানান, ওই ব্যক্তির সঙ্গে আসা লোকজন জানিয়েছেন যে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ হন ফরিদ |
নিহতের শ্যালক শাহ আলম বলেন, 'আমার দুলাভাই ফরিদ মিয়া একজন রিকশাচালক |
রায়পুরা উত্তর বাখর নগর এলাকায় দুই মেম্বারের মধ্যে প্রাইমারি স্কুলের বাইরে গোলাগুলি শুরু হয় |
ওই গোলাগুলির মধ্যে সে পড়ে যায় |
এতে তার মাথায় গুলি লাগে |
' |
লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নির্বাচনি সহিংসতায় নিহত ছাত্রলীগ নেতা সজিব হোসেন |
লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের এক কেন্দ্রে ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে বিকেল পৌনে ৪টার দিকে সংঘর্ষ হয় |
আওয়ামী লীগ ও এর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের এই সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব হোসেন নিহত হয়েছেন |
ভোট শেষ হওয়া আগমূহুর্তে ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয় |
নিহত সজিব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন |
তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহনাজ আক্তারের সমর্থক ছিলেন |
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ওই কেন্দ্রের সামনে বিকেল পৌনে চারটার দিকে নৌকা ও এর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন খানের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয় |
পরে এটি সংঘর্ষ পর্যন্ত গড়ায় |
সে সময় মাথায় আঘাত পান সজিব হোসেন |
তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয় |
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চাঁদপুরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় |
কিশোরগঞ্জে ভোটের পর সহিংসতায় আহত হন সদর থানার এক কনস্টেবল |
ভোট শেষে হট্টগোল হয়েছে মেহেরপুর, কিশোরগঞ্জ, গাইবান্ধা, রাজবাড়ী ও লালমনিরহাটে |
মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফল ঘোষণা দেয়ার আগমুহূর্তে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদস্য প্রার্থীর সমর্থকরা ইটপাটকেল ছুড়তে থাকেন |
কেন্দ্রের ভেতর আটকা পড়েন পোলিং অফিসারসহ অন্য কর্মকর্তারা |
অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন |
তিনি জানান, সদস্য প্রার্থী মো. আলেহীম ও রাকিব হোসেনের সমর্থকরা ফল ঘোষণার আগে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন |
তারা ইটপাটকেল ছুড়তে থাকেন |
তাদের হটিয়ে দিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ |
পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি |
তিনি আরও জানান, এ ঘটনায় আটক করা হয় আলেহীম ও রাকিবকে |
কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোট গণনা শেষে ফল নিয়ে বের হওয়ার সময় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা |
এতে আহত হন সদর থানার কনস্টেবল মো. মহসীন ও গণপূর্তের হিসাবরক্ষক কর্মকর্তা শহীদুল ইসলাম |
তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয় |
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কনস্টেবল মহসীনকে নেয়া হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে |
তবে কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত করা যায়নি |
নিউজবাংলার প্রতিবেদক হাসপাতালে উপস্থিত সদর থানার পুলিশের কাছ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন |
গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের একটি কেন্দ্রে ফল ঘোষণার পর কারচুপির অভিযোগ তুলে প্রিসাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন কয়েকজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সমর্থকরা |
এক ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে |
বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে |
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলন এ তথ্য নিশ্চিত করেন |
তিনি জানান, ওই কেন্দ্রের ভোট আবার গণনা করা হবে |
তাতেও সমাধান না আসলে আবার ভোট হবে ওই কেন্দ্রে |
রাজবাড়ির বালিয়াকান্দির সদর ইউনিয়নে ফল ঘোষণার পর পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকরা ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে |
বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় |
সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইককান্দি কেন্দ্রে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে |
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন |
তিনি জানান, কেন্দ্রের পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে |
এ সময় বিক্ষুব্ধরা একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় |
এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন |
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, ওই ওয়ার্ডের সদস্যপদে আকরাম হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয় |
এরপর পরাজিত প্রার্থী মো. খোকনের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট বাক্স কেড়ে নেয় |
তাতেই সংঘর্ষ বাধে |
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ব্যালটবাক্স পরে তাদের কাছ থেকে উদ্ধার করা গেছে |
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদের ফল ঘোষণা নিয়ে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকরা লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে |
স্থানীয়রা জানান, অবরোধকারীরা কয়েকটি দোকান ও নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর করে এবং সড়কে টায়ার জ্বালায় |
অবরোধের কারণে কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে সারা দেশের সড়ক পথে যোগাযোগ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় |
এ ছাড়া ভোট চলাকালে দিনভর বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায় |
জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের খবরও এসেছে কিছু জেলা থেকে |
আগের দুই ধাপের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, 'এবার সহিংসতা যাতে না হয়, তার জন্য আগে থেকেই বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছিল |
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি তৎপর ছিল |
প্রতিদ্ধন্দ্বী প্রার্থীরাও সহনশীল আচরণ করেছেন |
এতে আগের চেয়ে বিচ্ছিন্ন ঘটনাও কম হয়েছে |
'বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন একটি সহিংসতার ঘটনা ঘটবে বলেও আশা করে না |
তবে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এবং প্রার্থীদের সহনশীল এমন আচরণ অব্যাহত থাকলে ধীরে ধীরে সহিংসতা আরও কমবে |
' |
এর আগে দ্বিতীয় ধাপের ভোটের আগে-পরে অন্তত ১৬ জন নিহত হয়েছেন |
এর মধ্যে শুধু নরসিংদীতেই মৃত্যু হয়েছে সাতজনের |
এ ছাড়া মাগুরায় ৪, মেহেরপুরে ২ এবং কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে নিহত হয়েছেন ১ জন করে |
আরও পড়ুন: |
ভোটারদের ভোটের খিচুড়ি গেল এতিমখানায় |
খুনের দায়ে ফাঁসির আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার |
ফাঁসি দেয়ার আগে অন্তত ১০ বার চিন্তা করি: প্রধান বিচারপতি |
আদালত ২৪ ঘণ্টা খোলা রাখতে চান প্রধান বিচারপতি |
শিক্ষিকা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড |
শেয়ার করুন |
অলিগলিতে অনুমোদনহীন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার |
বি কে সিকদার সজল, ফরিদপুর |
২৯ নভেম্বর, ২০২১ ০৮:৩৬ |
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ০৯:১৮ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
ফরিদপুরে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক |
ছবি: নিউজবাংলা |
সরেজমিনে দেখা গেছে, শুধু উপজেলা সদরেই ক্লিনিক রয়েছে ছয়টি |
ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ১৪টি |
এর মধ্যে অনুমোদন আছে হাতেগোনা কয়েকটির |
আবার কয়েকটির লাইসেন্স থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই |
অনেক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পৌরসভার ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই |
ফরিদপুরের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং উপজেলা সদরের আনাচ-কানাচে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক |
প্রতিষ্ঠানগুলোর নিজস্ব চিকিৎসক, নার্স, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ানও নেই, অথচ সাইনবোর্ড লাগিয়ে সাধারণ রোগীদের জীবন নিয়ে করছে ব্যবসা |
সরকারি তদারকি না থাকায় দালালচক্রের মাধ্যমে অসাধু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদের ঠকিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত |
অথচ এ বিষয়ে নেয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ |
সরেজমিনে দেখা গেছে, শুধু উপজেলা সদরেই ক্লিনিক রয়েছে ছয়টি |
ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ১৪টি |
এর মধ্যে অনুমোদন আছে হাতেগোনা কয়েকটির |
আবার কয়েকটির লাইসেন্স থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই |
অনেক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পৌরসভার ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই |
ক্লিনিকগুলোতে বাইরের চিকিৎসক দিয়ে সিজারিয়ান অপারেশনও করা হচ্ছে নিয়মিত |
কয়েকটি ক্লিনিকে আবার অস্ত্রোপচার করছেন সহযোগী চিকিৎসকরা |
কিছু ক্লিনিকে নেই অপারেশন থিয়েটার পর্যন্ত |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.