content stringlengths 0 209k |
|---|
২৫ শতাংশ সংগ্রহোত্তর ক্ষতি বিবেচনায় উৎপাদন দরকার ৩৪ লাখ ৬১ হাজার টন |
সে অনুযায়ী পিয়াজের ঘাটতি ৮ লাখ ৯৫ হাজার মেট্রিক টন |
তাই প্রতি বছর চাহিদা মেটাতে ১০ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয় |
ডিএইর এক প্রতিবেদন অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে ৫ লাখ ৭৬ হাজার ৯০ টন পেঁয়াজ আমদানি করা হয় |
২০১৬-১৭ অর্থবছরে আমদানি করা হয় ১০ লাখ ৯৭ হাজার ৯২০ টন |
২০১৭-১৮ অর্থবছরে ১০ লাখ ৬৫ হাজার ৩৪০ টন |
২০১৮-১৯ অর্থবছরে আমদানি করা হয় ১০ লাখ ৯১ হাজার টন |
গত অর্থবছরে পেঁয়াজ আমদানি করা হয় ১০ লাখ ৭ হাজার ২২০ মেট্রিক টন |
আমদানিকরা পিয়াজের পুরোটাই আসে ভারত থেকে |
আর সামান্য পরিমাণে আসে চীন, মিশর, পাকিস্তানও মায়ানমার থেকে |
রোডম্যাপ অনুযায়ী চলতি (২০২০-২১) অর্থবছরে ২৫ লাখ ৯৬ হাজার টন নিট চাহিদা নির্ধারণ করা হয়েছে |
২৫ শতাংশ ক্ষতিসহ পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪ লাখ ৬১ হাজার টন |
উৎপাদনশীলতা ও ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়বে ৬ লাখ ২৫ হাজার টন |
২ লাখ ৭০ হাজার টন আমদানির মাধ্যমে চাহিদা পূরণ করা হবে |
পরের বছর (২০২১-২২) চাহিদা ধরা হয়েছে ২৬ লাখ ২৫ হাজার টন |
ক্ষতিসহ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৫ লাখ টন |
২০২১-২২ অর্থ বছরে ৬৮ লাখ টন পেঁয়াজ আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে |
এভাবে চতুর্থ বছরে কোনো পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না |
বিদ্যমান পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা সনাতন ও মোটেও বিজ্ঞান সম্মত নয় |
ব্যাপক ক্ষতির ঝুঁকি থাকা সত্ত্বেও পেঁয়াজকে ঘরে চিলেকোঠায় না হয় মাটির মেঝে বিছিয়ে অথবা পাটের বস্তায় মার্চ থেকে নভেম্বর অর্থাৎ চার থেকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণের প্রাণান্তর চেষ্টা করা হয় |
এ অবস্থায় পিয়াজের জাত ও সংরক্ষণের ব্যবস্থা উপযুক্ত না হওয়ায় ৫০ থেকে ৯০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায় |
এতে সংরক্ষণকালীন শরীরতাত্ত্বি¡ক কারণে বিভিন্ন পর্যায়ে ওজন কমে যায় |
যেমন আর্দ্রতা কমে পেঁয়াজ সংকুচিত হয় ৩০ থেকে ৪০ শতাংশ, পচনে ২৫ থেকে ৩০ শতাংশ এবং অসময়ে অঙ্কুরিত হয়ে ২০ থেকে ৪০ শতাংশ নষ্ট হয় |
বিশেষ করে জুন ও জুলাই মাসে যখন অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতা বিরাজ করে, তখন পেঁয়াজ নষ্ট হয় বেশি |
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক আদেশে ১ জানুয়ারি থেকে সব ধরনের পিয়াজের ক্ষেত্রে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে |
এ সিদ্ধান্তের পর থেকে দিনাজপুরের হিলি, সাতক্ষীরার ভোমরা ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে |
উৎপাদনের এই ভরা মৌসুমে ভারতীয় পেঁয়াজ আমদানির ফলে গত কয়েক দিনে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৮ থেকে ১০ টাকা কমে বর্তমানে খুচরা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে |
এতে দেশের পেঁয়াজ চাষিদের মধ্যে পণ্যটির ন্যায্যমূল্য নিয়ে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে |
অন্যদিকে বিকল্প দেশ থেকে আমদানি করা পিয়াজের দাম কমে দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজিতে |
মিসর ও চীন থেকে প্রতি কেজি পেঁয়াজ আমাদানিতে ব্যবসায়ীদের খরচ পড়েছে প্রায় ৪০ টাকা |
এই সময়ে ভারতীয় পিয়াজের আমদানি হলে আমদানিকারকরাও বিপুল পরিমাণ লোকসানের সম্মুখীন হবেন এবং সংকটকালে ভারত ছাড়া অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানিতে নিরৎসাহিত হবেন |
গত বছর কেজি প্রতি পিয়াজের উৎপাদন খরচ ছিল ১৮ থেকে ২০ টাকা |
এ বছর তা বেড়ে দাঁড়াতে পারে ২০ থেকে ২২ টাকা |
ফরিদপুরের পেঁয়াজ চাষিরা জানান, বর্তমানে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা |
কৃষক বিক্রি করছেন ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে |
আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে |
এই সময় ভারতীয় পেঁয়াজ বাংলাদেশের বাজারে প্রবেশ করলে পিয়াজের দাম কমে যাবে |
এতে লাভ তো দূরের কথা কৃষক উৎপাদন খরচও তুলতে পারবেন না |
২০১৯ সালে ভারতীয় পিয়াজের অবাধ আমদানির কারণে কৃষক ৮ থেকে ১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন এবং লোকসান দিয়ে পেঁয়াজ বিক্রির কারণে পরের বছরই দেশে পেঁয়াজের আবাদ কমে যায় |
সবে মাত্র মুড়িকাটা পেঁয়াজ তোলা শুরু হয়েছে |
এতেই পিয়াজের দাম কমে গেছে |
এখন সারা দেশে চলছে চারা পেঁয়াজ রোপণের ধুম |
পরপর দুই বছর পিয়াজের দাম বেশি থাকায় এবং সরকারি প্রণোদনার কারণে চারা পেঁয়াজ উৎপাদনে কৃষকের মধ্যে প্রচুর আগ্রহ পরিলক্ষিত হচ্ছে |
কিন্তু অবাধে ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে যদি বাজারে হঠাৎ পেঁয়াজের দাম কমে যায়, তা হলে পেঁয়াজ উৎপাদনের কৃষকের আগ্রহ কমে যাবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের রোডম্যাপ বিঘিœত হবে |
বাংলাদেশকে নির্ভরশীল হতে হবে ভারতীয় পেঁয়াজের ওপরে |
তাই ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে কৃষকের স্বার্থে ভারতীয় পেঁয়াজ আমদানি সম্পূর্ণ বন্ধ রাখতে হবে |
অথবা কৃষকের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পিয়াজের ওপর উচ্চ আমদানি শুল্কারোপ করতে হবে |
নইলে পিয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে |
বাস্তবতার মুখ দেখবে না কখনও |
শুধু আমদানি বন্ধ করলেই দেশ পিয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে না |
এ জন্য কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল উন্নত জাতের বীজ সরবরাহ, পেঁয়াজ চাষিদের মধ্যে শতকরা চার ভাগ সুদে কৃষিঋণ প্রদান, পেঁয়াজ উৎপাদন এলাকায় বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপন, পাউডার তৈরি ও বাজারজাতকরণের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ, পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণের ওপর পর্যাপ্ত কৃষক প্রশিক্ষণ, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকের মধ্যে বিন... |
এসব উদ্যোগের মাধ্যমে বিদ্যমান হেক্টর প্রতি পিয়াজের ফলন ১১ টন থেকে ১৫ থেকে ১৬ টনে উন্নীত করতে হবে |
[লেখক : সাবেক মহাব্যস্থাপক (কৃষি), |
নর্থবেঙ্গল সুগার মিলস্ লি.] |
18@. |
শীর্ষ সংবাদ |
ওমিক্রন হালকা মাত্রার রোগ: ডব্লিউএইচও |
জাওয়াদের আঘাতে কৃষকের ব্যাপক ক্ষতি |
ইভ্যালির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে চেক প্রতারণার মামলা |
মুন্সীগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাবা ও দুই শিশুর পর চলে গেলেন মা শান্তাও |
চরফ্যাশনে ট্রলার ডুবি ৪ দিনেও ২০ জেলের হদিস মেলেনি |
সিরাজগঞ্জের চৌহালীতে এসিডে ঝলসে দিয়েছে যুবকের শরীর |
শ্বেতকণিকা ২৬ হাজারের বেশি হলেই করোনা রোগীর মৃত্যুঝুঁকি |
১৮ দিন পর করোনায় মৃত্যুশূন্য দেশ |
স্থায়ী ঠাঁই চায় মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ও প্রতিবন্ধী মেয়ে |
নবাবগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত আটক |
বীর মুক্তিযোদ্ধা মহিবউল্লাহর শাহাদতবার্ষিকী |
বরিশাল-খুলনা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাসন্ডা বেইলি ব্রিজ দিয়ে চলছে ভারি যানবাহন |
জাহাঙ্গীরনগরে শীতের ছুটি বাতিল |
দুর্গাপুরে ৭ দিনব্যাপী মনিসিংহ মেলা |
সেন্টমার্টিন ভ্রমণের ফাঁদ: ৪ স্কুল শিক্ষার্থী অপহরণ, মুক্তিপণ দাবি |
মুরাদ বিদেশ যাবেন কি না জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী |
রোকেয়া পদক পেলেন পাঁচ নারী |
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রাষ্ট্রপতির |
১০ শতাংশ ধনীর হাতে বিশ্বের সম্পদের ৭৬% |
চট্টগ্রামে অটোরিকশা-টেম্পোকে ধাক্কা দিয়ে রেললাইনে ফেলা বাসচালক গ্রেপ্তার |
নারী জাগরণের পথিকৃৎ |
পাহাড় কি শান্তিতে আছে? |
আসামের ডিটেনশন সেন্টারের নাম কেন বদলাচ্ছে |
বাঙালির অদম্য দেশপ্রেম |
বিলুপ্তির পথে বিরল প্রজাতির হনুমান |
বনগুলো কি হারিয়ে যাবে |
ডিজিটাল সাম্য সমাজের বীজ বঙ্গবন্ধু বপন করেছেন |
বিশ্ববিদ্যালয় বন্ধের সংস্কৃতি |
চাকরি পরীক্ষায় প্রশ্নফাঁস, বিড়ম্বনা এবং অচলায়তন |
বিদেশি বিনিয়োগ আকর্ষণে সাফল্য কি মিলল |
ভয়কে জয় করা পরীক্ষা |
শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম |
ভালোমন্দ বোধ বিভ্রান্ত হয় |
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা |
কলকাতার পুরভোট ও সমকালীন রাজনীতি |
জেলখানার চিঠি - পিতা-পুত্রের কথোপকথন |
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস |
নদী রক্ষার আন্দোলন |
রাজধানীর বাইরের শিক্ষার্থীরা কেন 'হাফ পাস' পাবে না |
রাজস্ব ও দেশের উন্নয়ন |
অনলাইন জন্মনিবন্ধনে সমস্যা |
করোনার আরেক আতঙ্ক ওমিক্রন |
শান্তিচুক্তি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার |
পাঠ্যপুস্তক এবং আমাদের গোঁড়ামি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.