content
stringlengths
0
209k
এ বর্ধিত বৃষ্টিপাত পশ্চিম এশিয়া, ওমান, ইয়েমেন ও হর্ন অব আফ্রিকা বা ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়ার বেশ কয়েকটি অংশে ছড়িয়ে পড়ে
অতিবৃষ্টির কারণে মরু অঞ্চলের শুষ্ক বালি আর্দ্র হয়ে ওঠে, যা মরু পঙ্গপালের ব্যাপক বংশবিস্তারে সাহায্য করেছে
গত বছর আফ্রিকার দেশগুলোয় পঙ্গপালের প্রাদুর্ভাব বাড়তে শুরু করে
এরপর অনুকূল বাতাসের জেরে এরা ঝাঁকবদ্ধ হয়ে উড়ে ইরান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে ছড়িয়ে পড়ে এবং বংশবৃদ্ধি করতে শুরু করে
এফএও সম্প্রতি পঙ্গপালের বংশবৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে
সোমালিয়া ও ইথিওপিয়ায় এবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পঙ্গপাল বিপর্যের মুখোমুখি হয়েছে
গত ফেব্রুয়ারিতে জরুরি অবস্থা ঘোষণা দেয় সোমালিয়া
এ বছরের এপ্রিলে দ্বিতীয়বারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা দেয় পাকিস্তান
এদিকে এ বছর ভারতে তুলনামূলক হালকা গ্রীষ্মকাল বিরাজ করছে
দেশটির উত্তর ও পশ্চিমাংশে মার্চ থেকে মে মাসের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাত হয়ে গেছে
এ ধরনের আবহাওয়া পতঙ্গটির বংশবৃদ্ধিতে অনুকূল পরিবেশ তৈরি করতে পারে
এরই মধ্যে দেশটির রাজস্থান ও মধ্যপ্রদেশের ৫০ হাজার হেক্টর জমিজুড়ে পঙ্গপালের প্রাদুর্ভাব দেখা গেছে
ভারতে সাধারণত পঙ্গপালের মৌসুম চলে জুন থেকে নভেম্বর পর্যন্ত
এদিকে এ সময়টাতে দেশটিতে খরিফ শস্যের মৌসুম চলে
খরিফ শস্যের মধ্যে ভারতে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলা, আখ, চীনাবাদাম, ডাল প্রভৃতি উৎপাদন হয়
ফলে চলতি বর্ষায় এ পতঙ্গের বংশ বিস্তার আরো বেড়ে গেলে দেশটির কৃষি খাতের জন্য তা মারত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে
এলডব্লিউওর ডেপুটি ডিরেক্টর কেএল গুলজার বলেন, পাকিস্তান থেকে এবার ভারতে যে পঙ্গাপাল এসেছে, তার বেশির ভাগ অপরিণত
খাবারের সন্ধানে জন্মের ১০-১৫ দিন পরই ভারতে প্রবেশ করেছে এরা
ফলে পতঙ্গগুলো পূর্ণতার জন্য অনেক সময় পাবে এবং বংশবৃদ্ধি করবে
এরা বর্ষা শুরু হওয়ার পর ডিম পাড়া শুরু করবে এবং আরো দুই মাস ধরে প্রজনন চালিয়ে যাবে
এরপর খরিফ ফসল বৃদ্ধির সময়ে নতুন পোকার জন্ম হবে
ফলে ফসলের ক্ষয়ক্ষতির জন্য দীর্ঘ সময় পাবে এরা
এ বিশাল বাহিনী নতুন করে প্রজনন শুরু করলে তা ভারতের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলে জানান তিনি
ভারতের কৃষি বিভাগের মতে, চলতি বছর রাজ্যগুলোয় রাবি ফসল সংগ্রহ শেষ হয়ে গেছে এবং খরিফ বপনের মৌসুম এখনো শুরু হয়নি
ফলে পঙ্গপাল এখনো কৃষির তেমন কোনো ক্ষতি করে উঠতে পারেনি
তবে এরা গবাদিপশুর চারণভূমি ধ্বংস করে দিচ্ছে, যা খরাপ্রবণ জেলাগুলোয় গবাদিপশু পালনকারীদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে
এদিকে পঙ্গপাল দমনে মাঠে নেমে পড়েছে এলডব্লিউও
প্রতিষ্ঠানটি পঙ্গপাল আক্রমণ নিয়ন্ত্রণ করতে রাজ্যগুলোয় ম্যালাথিয়ন ৯৬ ও ক্লোরপাইরিফস কীটনাশক স্প্রে করছে
তবে উভয় কীটনাশকই মানবশরীর ও পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক
এর প্রভাবে মানুষের বমি বমি ভাব, মাথা ঘোরাসহ মৃত্যু পর্যন্ত হতে পারে
এছাড়া পরিবেশের ভারসাম্য পরিবর্তন করে মাটির উর্বরা শক্তি কমিয়ে দেয়ার ক্ষমতা রাখে দুটি কীটনাশকই
এলডব্লিউওর পক্ষ থেকে বলা হয়েছে, বিশাল আয়তনের মরু পঙ্গপালের আক্রমণ ঠেকাতে দুর্ভাগ্যক্রমে রাসায়নিক কীটনাশক স্প্রে করা ছাড়া তেমন কোনো কার্যকর পদ্ধতি নেই
সম্প্রতি ভারতের কৃষি বিভাগ রাজস্থানের জয়পুর জেলার সামোদ অঞ্চলে পঙ্গপালে দমনে পরীক্ষামূলকভাবে একটি ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করেছে
ড্রোনটি ১৫ মিনিটের একটি ফ্লাইটে আড়াই একর জমিতে রাসায়নিক ছিটিয়ে দেয়ার কাজে ব্যবহার হয়েছে
- দ্য হিন্দুন্তান টাইমস, বিজনেস লাইন ও ইন্ডিয়া টুডে অবলম্বনে
শেয়ার
<< আগেপ্রবাসী বিশেষজ্ঞদের চুক্তি না বাড়ানোর আদেশ ওমান আদালতের
পরে >>করোনা ভাইরাস সাপোর্ট : কাউন্সিলের বরাদ্দ ১৪ লাখ পাউন্ড কমিয়ে ফেলায় হতাশ টাওয়ার হ্যামলেটস মেয়র
এই বিভাগের আরো খবর
সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ
৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী
শান্তির বার্তা পাক প্রধানমন্ত্রীর মুখে মানায় না: স্নেহা দুবে
জাতিসংঘে বিশ্ব নেতাদের সামনে কথা বলতে চায় তালেবান
বয়কট না করে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে জাতিসংঘে আহ্বান কাতার আমিরের
নারীদের শিক্ষাবঞ্চিত করা ইসলাম পরিপন্থী: ইমরান খান
কপিরাইট © 2010-2021 . | কারিগরি সহায়তায় ইউকেবিডি নিউজ
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })();
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক চোরা কারবারি নিহত হয়েছে
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র
'সংঘাত এড়াতে' ইউপির প্রার্থিতা উন্মুক্ত রাখতে সাংসদ একরামুলের চিঠি
স্থানীয় সরকার নির্বাচনে রক্তক্ষয়ী সংঘাত এড়াতে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য তার এলাকায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়নের পরিবর্তে প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাব তুলেছেন
কুমিল্লার ঘটনার কেন্দ্রে এখন সিসি ক্যামেরার ভিডিও
যে ঘটনা থেকে দুর্গাপূজার মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়েছে বিভিন্ন স্থানে, কুমিল্লার সেই পূজামণ্ডপে 'কুরআন রেখে আসা' এক যুবককে সিসি ক্যামেরার ভিডিও দেখে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ
কুমিল্লায় পুলিশ সময়মতো আসেনি, অভিযোগ মন্দির কমিটির
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে নানুয়া দীঘির পাড়ের পূজামণ্ডপে হামলা হয় বুধবার সকালে
এরপর বেলা ১১টার দিকে হামলা হয় শহরের চাঁন্দমনি কালী মন্দিরে
সমালোচনার পর নাসিরনগরে নৌকার ইউপি প্রার্থী বদল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু পল্লীতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার আসামিদের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী করার পর সমালোচনার মুখে দুজনকে পরিবর্তন করেছে আওয়ামী লীগ
কক্সবাজারে নাফ নদী থেকে ৩ 'রোহিঙ্গার' লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে তিন 'রোহিঙ্গা' নারী-শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা নেই: আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোনো পরিকল্পনা যে এখন সরকারের নেই, সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন আইনমন্ত্রী আনিসুল হক
ওবায়দুল কাদেরকেও হুঁশিয়ার করলেন ভাই কাদের মির্জা
নোয়াখালীর বসুরহাটের মেয়র নির্বাচনের প্রচারে নেমে নানা কথার মাধ্যমে আলোচনায় উঠে আসা আবদুল কাদের মির্জা এবার তার ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরকেও হুঁশিয়ার করলেন
সিনহা হত্যার অভিযোগপত্রে আসামি ১৫
কক্সবাজারের চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব
সিনহা হত্যা: পুলিশের মামলার ৩ সাক্ষীর জবানবন্দি আদালতে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যায় পুলিশের করা মামলার তিন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন
কোভিড-১৯: 'অনুপ্রেরণাদাতা'দের অর্থ দিয়েছে যুক্তরাজ্য সরকার
করোনাভাইরাস পরীক্ষা এবং শনাক্তের প্রচারণা চালাতে সামাজিক মাধ্যমের 'অনুপ্রেরণাদাতাদের' সহায়তা প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাজ্য সরকার
এ ধরনের প্রচারণার জন্য খরচও হয়েছে সরকারের
কক্সবাজার সৈকতে ভেসে এল বিপুল বর্জ্য ও জলজ প্রাণী
কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক, ছেঁড়া জাল ও রশিসহ নানা ধরনের বর্জ্য ও জলজ প্রাণী ভেসে এসেছে, যা কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে
পাহাড়ি নেতা সুধাসিন্ধু খীসা মারা গেছেন
অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাবেক অন্যতম শীর্ষনেতা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা মারা গেছেন
চট্টগ্রামে 'কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, সন্দেহ নেই'
চট্টগ্রামে নভেল করোনাভাইরাসের মহামারী যেভাবে ছড়াচ্ছে তাতে 'কমিউনিটি ট্রান্সমিশন'বা সামাজিক সংক্রমণ শুরু হয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা
ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমুখীর হাসি আশা জাগাচ্ছে চাষির
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো সূর্যমুখী চাষ শুরু হয়েছে
ভাল ফলনের সম্ভাবনা আশা জাগাচ্ছে চাষিদের মনে
ব্যবসায়ীকে হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লার দাউদকান্দিতে ছয় বছর আগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নয়জনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত
রাঙামাটিতে 'সন্ত্রাসীদের গুলিতে' সেনাসদস্য নিহত
রাঙামাটির রাজস্থলীতে দুর্বৃত্তদের গুলিতে এক সেনাসদস্য নিহত হয়েছেন
কুমিল্লায় শ্বশুর হত্যার অভিযোগে জামাতা আটক
কুমিল্লার চান্দিনা উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে শালিকাকে বিয়ে না দেওয়ায় শ্বশুরকে হত্যার অভিযোগে জামাতাকে আটক করেছে পুলিশ
ঈদের দ্বিতীয় দিনের সংগীতানুষ্ঠান, সেলিব্রেটি শো ও ম্যাগাজিন
বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভশন চ্যানেলের ঈদ আয়োজনে বিশেষ গুরুত্ব পেয়েছে তারকা শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান, সেলিব্রেটি শো ও ম্যাগাজিন অনুষ্ঠানগুলো
গ্লিটজ পাঠকদের জন্য অনুষ্ঠানগুলির সূচী:
বাণিজ্য সমৃদ্ধ করবে আখাউড়া-আগরতলা রেলপথ: রীভা গাঙ্গুলি
আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের পর বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের ব্যাপক অগ্রগতি হবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস
নুসরাত হত্যা: খাল থেকে বোরকা উদ্ধার
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় যারা বোরকা পরে অংশ নিয়েছিল তাদের একজনের স্বীকারোক্তির ভিত্তিতে খাল থেকে একটি বোরকা উদ্ধারের কথা জানিয়েছে পিবিআই