content stringlengths 0 209k |
|---|
রবিবারে আপনি সফর করতে বেরিয়েছিলেন |
গতকালও টহল মেরে এসেছেন |
" |
কিকিরা অমায়িক হাসি হেসে বললেন, "যাচ্চলে, আমার তো খেয়ালই থাকে না |
বুড়ো হয়ে ভীমরতি হয়েছে আমার |
...তা স্যান্ডেলউড, ইয়ে মানে-তিরিশ হাজার টাকার ব্যাপারটা তোমায় বলেনি তারাপদ?" কিকিরা বললেন বটে বোকা সেজে, কিন্তু তিনি জানেন, তারাপদর কাছ থেকে সব খবরই পেয়েছে চন্দন |
তারাপদ চন্দনের মুখের দিকে তাকিয়ে হাসল |
চন্দন বলল, "যা ইচ্ছে আপনি করুন, স্যার |
কিন্তু আপনার পায়ের দায়িত্ব আমি নিচ্ছি না |
পরে যখন ব্যথায় কাতরাবেন, আমি নেই |
" |
কিকিরা হেসে-হেসে জবাব দিলেন, "পাগল নাকি! আমি তোমার অ্যাডভাইস ছাড়া কিছু করি নাকি? তবে কী জানো, তিরিশ হাজারের লোভটা সামলাতে পারিনি বলে দু'দিন বাড়ির বাইরে বেরিয়েছি |
খুব সাবধানে |
ওয়াকিং করিনি বললেই হয়, সঙ্গে ছড়ি রেখেছি |
প্রথমদিন তারাপদ ছিল |
...তুমি সব শুনেছ তো?" |
"লোচন দত্ত শুনেছি |
" |
"কাল একবার উত্তরে গিয়েছিলাম |
বাগবাজার আর দিনেন্দ্র স্ট্রিট |
" |
চন্দন বসল |
বসে হাত বাড়িয়ে তারাপদর সামনে রাখা প্লেট থেকে একটা শিঙাড়া তুলে নিল |
কিকিরা নিজেই বললেন, "দিনেন্দ্র স্ট্রিটে থাকেন লোচনের মাসতুতো দাদা |
অনিলচন্দ্র দেব, অনিলদা |
মাসতুতো হলেও ঠিক নিজের মাসির নয় |
মায়ের খুড়তুতো দিদির ছেলে |
বয়েস হয়েছে |
পঞ্চাশ-টঞ্চাশ হবে |
অনিলচন্দ্র সেরে একবার সতীশবাবুর কাছে গেলাম |
সতীশবাবু নোচনের বড় শ্যালক |
থাকেন বাগবাজারে |
আলাদাভাবেই থাকেন, মানে লোচনের নিজের শ্যালক হলেও, নিজেদের পৈতৃক বাড়িতে থাকেন না |
ভাড়া বাড়িতে থাকেন |
" |
চন্দন বলল, "দেখুন কিকিরা, আমি তারার মুখের গোড়ার কথা সব শুনেছি |
সব ব্যাপারে আপনি নাক গলাতে যান কেন?" |
মজা করে কিকিরা বললেন, "নাক এখনো গলাইনি; শুধু গন্ধটা শুকছি |
...তা ছাড়া তিরিশ হাজার ফেলনা নয় আজকের দিনে |
আমি গরিব মানুষ |
যদি থার্টি থাউজেন্ড পেয়ে যাই... |
"কচু পাবেন |
ওসব ধাপ্পাবাজি আমি অনেক দেখেছি |
" |
"তুমি আগে থেকেই সব মাটি করে দিচ্ছ! কথাগুলো যদি না শোনো, ব্যাপারটার মধ্যে কী আছে বুঝবে কেমন করে?" |
চন্দন আর কথা বলল না |
কিকিরা সামান্য সময় চুপ করে থেকে বললেন, "ব্যাপারটা যা ভাবছ তা নয় |
এর মধ্যে সামথিং হ্যাজ...!" |
বগলা চা নিয়ে এসেছিল চন্দনের জন্য |
তারাপদদের চা তখনও শেষ হয়নি |
চা নিতে নিতে কিকিরার দিকে তাকাল চন্দন |
বলল, "সামথিং তো সব ব্যাপারেই থাকে |
তা বলে আপনি খোঁড়া পায়ে নেচে বেড়াবেন!" |
কিকিরা কথাটা শুনলেন, পাত্তা দিলেন না |
চন্দন নিজের ঝোঁকেই বলল, "আমার মাঝে-মাঝে মনে হয়, আপনার উচিত ছিল ক্রিমিন্যাল প্র্যাকটিসে নেমে পড়া |
বিস্তর পয়সা কামাতেন |
আজকাল ও-লাইনে অনেক কদর |
" |
কিকিরা বললেন, "নেক্সট লাইফ, মানে পরের জন্মে চেষ্টা করব |
এখন আমার কথাটা শোনো |
" |
চন্দন আর কিছু বলল না |
কিকিরা বললেন, "বলছিলাম অনিলবাবুর কথা |
বাড়িতে গিয়েই ধরলাম তাঁকে |
বললাম, আমি লোচনবাবুর হয়ে কাজ করছি |
ভদ্রলোক আমাকে পাত্তাই দিতে চান না |
পরে ফোন করলেন লোচনকে |
জেনুইন পার্টি আমি |
শেষে কথা বললেন |
" |
"কী বললেন?" তারাপদ বলল |
"বললেন টেলিফোন কল বার-দুই হয়েছে |
টেলিফোনে গলা শুনে তিনি আন্দাজ করতে পারেননি ওটা মোহনের গলা কি না! এত বছর পর কারও গলার স্বর মনে রাখা অসম্ভব |
তার ওপর লাইনে শব্দ হচ্ছিল |
পাবলিক বুথ থেকে ফোন করছিল বোধ হয় কেউ |
" |
"অনিলবাবুর মোট কথাটা কী? |
"বললেন, মোহন কি না তা তিনি জানেন না, তবে লোকটা লোচনদের ঘরবাড়ি পরিবার ছাপাখানা সম্পর্কে যা-যা বলল, দু-দশটা কথা, তা ঠিকই |
মানে অনিলবাবু যতটা জানেন |
" |
চন্দন তাচ্ছিল্যের গলায় বলল, "এটা কোনো কথা হল কিকিরা? ইনফরমেশান জোগাড় করা কঠিন নাকি?" |
কিকিরা বললেন, "কোনো কোনো জিনিস খুঁজে বের করা কঠিন |
মানে, আমি বলছি-কোনো লোক বা বাড়ির সম্পর্কে আমরা যখন খোঁজখবর করি, ওপর-ওপরই করি |
হয়ত খানিকটা খুঁটিয়েও করলাম কিন্তু সেটা কতটা হতে পারে |
তোমার মা-বাবা-ভাই-বোন ঘরবাড়ি সম্পর্কে তুমি যা জানো, যতটা জানো, দেখেছ ছেলেবেলা থেকে-আমি বা তারাপদ ততটা কি জানতে পারি? পারি না |
" |
চন্দন বলল, "জাল মোহন কি সব কথা বলতে পেরেছে?" |
"সব কথা নয় |
সে-অবস্থাও ছিল না |
মোহন দত্ত-পরিবার সম্পর্কে, নিজের বাবা আর কাকা, মানে লোচনের বাবা সম্বন্ধে দু-চার কথা যা বলেছে, তা ঠিক |
" |
"একটু শুনি?" |
"যেমন ধরো সে বলেছে, তার বছর দশ বয়েসে তাকে দত্তক নেন রামকৃষ্ণ দত্ত, মানে লোচনের জ্যাঠামশাই |
লোচনের বয়েস তখন দশ-এগারো |
মোহন নামটা রামকৃষ্ণরই দেওয়া |
আগে তার নাম ছিল গোপাল |
নিজের বাবার সম্পর্কে এইটুকু তার ভাসা-ভাসা মনে আছে যে, ভদ্রলোক বড় গরিব ছিলেন, সামান্য একটা কাজ করতেন |
স্ত্রী মারা গিয়েছিলেন |
...তা রামকৃষ্ণর বন্ধু ছিলেন ভদ্রলোক |
গোপালের নিজের বাবার টিবি রোগ হয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.