content stringlengths 0 209k |
|---|
এগুলিকে জলে ভিজিয়ে রাখার পর রান্না করবেন,ভিজিয়ে রাখার ফলে ছোলাগুলি তার পূর্বাবস্থার তুলনায় দ্বিগুণ আকারে ফুলে উঠবে,সুতরাং সেই অনুযায়ী পরিমাপ করবেন |
ছোলা একটু ভারী হয়,সুতরাং আপনার সন্তানকে সেটি খুব অল্প পরিমাণে দিয়ে শুরু করুন |
এর স্বাদ যদি আপনার বাচ্চার মনে না ধরে,ছোলাটি রান্না করার সময় এর সাথে আদা এবং রসুন যোগ করুন |
এটি হজম শক্তি বৃদ্ধি করবে এবং গ্যাস কমাবে |
ছোলাগুলি রান্না করার সময় সেগুলির সাথে নরম করার কোনও অন্য পদার্থ যেমন বেকিং পাউডার যোগ করবেন না |
এটি খাবারের মধ্যে সোডিয়ামের উপাদানকে বাড়িয়ে দেয় |
রক্তে উচ্চ সোডিয়াম ওজন বৃদ্ধির সাথে,উচ্চ রক্তচাপ এবং এগুলি সংযুক্ত অন্যান্য রোগের সাথে যুক্ত |
শিশুদের জন্য ছোলার ঘরে প্রস্তুত রেসিপিগুলি |
রান্না করার পর ছোলাগুলিকে মসৃণ পিউরি করা যেতে পারে,মুখরোচক কিছু শিশু খাদ্যের জন্য সেগুলিকে চমৎকার রূপে তৈরী করুন |
1. ছোলা এবং সবজি পিউরি |
এর বিশুদ্ধতা এবং প্রাকৃতিক গুণ শিশুদের জন্য এটিকে একটি মসৃণ এবং স্বাস্থ্যকর ছোলার খাদ্য-পদ করে তোলে |
উপকরণ |
ছোলা(কাবলি অথবা বাংলার ছোলা)-বড় 3 চামচ(সারা রাত ধরে ভিজিয়ে রাখা) |
আলু ছোট ছোট টুকরো করে কাটা-1 টা ছোট |
টমেটোর টুকরো-1 টা ছোট |
সবুজ কড়াইশুঁটি(তাজা এবং হিমায়িত করে রাখা) |
পদ্ধতি |
প্রায় 1 কাপ মত জল দিয়ে প্রেসার কুকারে 6 টা সিটি দিয়ে ছোলাগুলিকে সেদ্ধ করে নিন |
এবার অন্যান্য সবজিগুলিকে 2 টো সিটি দিয়ে প্রেসার কুকারে রান্না করে নিন |
কুকার থেকে অতিরিক্ত জলটি বের করে নিন ,অল্প পরিমাণে জলকে রেখে দিন পিষে নেওয়ার জন্য |
এবার ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন অথবা হাতে করে চটকে নিন |
2. ছোলা এবং কড়াইশুঁটির সিজনড পিউরি |
শিশুদের জন্য ছোলার পিউরির এই রেসিপিটি এমন একটি ডিশ যেটি শিশুদের সাথে এমনকি বড়রাও উপভোগ করবেন |
উপকরণ |
গারবানজো কলাই (এ.কে.এ কাবলি ছোলা)-5 বড় চামচ(সারা রাত ধরে ভিজিয়ে রাখা) |
কড়াইশুঁটি(তাজা এবং হিমায়িত করে রাখা)-2 বড় চামচ |
রসুন-1 কোয়া |
জিরে-1 চিমটে |
ভেজিটেবল অয়েল(অথবা অন্য যেকোনও তেল,মাখন অথবা ঘি সাঁতলানোর জন্য)-1 চা-চামচ |
পদ্ধতি |
1.5 কাপ জল দিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে 6 টি সিটি দিয়ে গারবানজো কলাইগুলিকে(ছোলা)রান্না করে নিন |
এবা্র প্রেসার কুকারে করে 1 কাপ জল দিয়ে সবুজ কড়াইশুঁটিগুলিকে 2 টি সিটি দিয়ে রান্না করে নিন |
তারপর রসুন(মিহি করে কুঁচানো)এবং জিরেকে সাঁতলে নিন |
এবার এর সাথে রান্না করা ছোলা এবং সবুজ কড়াইশুঁটিগুলিকে যোগ করুন এবং এর সাথে সবুজ কড়াইশুঁটির সেদ্ধ করা ঝোলের বা ব্রথের থেকে অল্প কিছু পরিমাণ যোগ করুন এবং সকল উপকরণগুলি সব একসাথে ভাল করে মিশিয়ে নিন |
সব শেষে সেগুলিকে ব্লেন্ড করে নিয়ে বা পিষে নিয়ে খাবারটিকে পরিবেশন করুন |
*এই খাদ্য পদ মধ্যস্থ রসুন এবং জিরে গ্যাসে সাহায্য করে |
ব্রথ বা ঝোলটি নেওয়া হয় রান্না করা সবুজ কড়াইশুঁটির সেদ্ধ জল থেকে কারণ রান্না করা ছোলার জলটি বাদ দেওয়া হয় তার ফলে এতে গ্যাস হওয়া কিছুটা হ্রাস পায় |
3. ছোলা এবং আপেল কারী |
এই থালাটি ঘন্টা মরিচের সুস্বাদু সুগন্ধের সাথে আপেল এবং মিষ্টি আলুর স্বতন্ত্র মিষ্টি স্বাদ সমন্বয় করে |
উপকরণ |
গারবানজো কলাই(ছোলা)-বড় 4 চামচ(সারা রাত ভিজিয়ে রাখা) |
আলু-1 টা ছোট(ঘনকাকারে কাটা) |
মিষ্টি আলু-1 টা ছোট(ঘনকাকারে কাটা) |
আপেল(লাল)-1 টা(ঘনকাকারে কাটা) |
লাল ঘন্টা মরিচ-1 টা ছোট(কাটা এবং বীজ ছাড়ানো) |
পিঁয়াজ-একটি ছোট পিঁয়াজের অর্ধেক (ঝিরি ঝিরি করে কুঁচানো) |
সবুজ কড়াইশুঁটি(তাজা এবং হিমায়িত করে রাখা)-1/2 কাপ |
অলিভ অয়েল(এর পরিবর্তে অন্য ভেজিটেবিল অয়েলও নেওয়া যেতে পারে)-বড় 1 চামচ |
কারী পাউডার-1 1/2 চা-চামচ |
পদ্ধতি |
একটি প্রেসার কুকারের মধ্যে 1 কাপ জল দিয়ে গারবানজো (ছোলা) গুলিকে রান্না করে নিন 6 টা সিটি দিয়ে |
এবার সবুজ কড়াইশুঁটিগুলিকে রান্না করুন ঐ প্রেসারকুকারের মধ্যেই 1 কাপ জল সহযোগে 2 টি সিটি দিয়ে |
একটা কড়াইয়ে(ঢাকনা সহ কড়াই পছন্দ করা হয়) তেল নিয়ে গরম করুন |
এবার এর সাথে আলু,মিষ্টি আলু,পিঁয়াজ এবং কারী পাউডার যোগ করুন এবং সব ভাল করে মিশিয়ে সাঁতলে নিন |
আঁচ কম করে ঢাকনা চাপা দিয়ে রান্না করুন যতক্ষণ না আলুগুলি নরম হয়ে যায় |
এর সাথে লাল ঘন্টা মরিচ যোগ করুন এবং ছোলা এবং কড়াইশুঁটির জল ছেঁকে নিয়ে এর সাথে মিশিয়ে কম আঁচে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট ধরে রান্না করুন |
এরপর এর সাথে ঘনকাকারে কাটা আপেলের টুকরো যোগ করে ঢাকা না দিয়ে রান্না করুন যতক্ষণ না আপেলের টুকরোগুলি নরম হয়ে যায় |
ঠাণ্ডা হয়ে গেলে একটি মিক্সচারে এটিকে ব্লেন্ড করে নিন |
4. ছোলার পিউরি আপেল এবং ন্যাশপাতির সাথে |
ছোলার তুলনামূলক কুঞ্চন এটিকে সহজেই মিষ্টি এবং সুস্বাদু থালায় মিশ্রিত হতে সাহায্য করে |
এই থালায় কেবলমাত্র উপকরণগুলির প্রাকৃতিক মিষ্টতাকেই ব্যবহার করে খাদ্য পদটি তৈরী হয় |
উপকরণ |
গারবানজো কলাই(ছোলা)-বড় 1 চামচ(সারা রাত ধরে ভিজিয়ে রাখা) |
ন্যাশপাতি-1 টি (ঘনকাকারে কাটা) |
আপেলের জুস-বড় 6 চামচ |
কিশমশ-1 1/2 চা-চামচ |
দারুচিনি-2 চিমটে |
পদ্ধতি |
ছোলাগুলিকে প্রেসার কুকারে 6 টি সিটি দিয়ে রান্না করে নিয়ে এর জল ছেঁকে নিয়ে এক পাশে সরিয়ে নিন |
একটি পাত্রে ন্যাশপাতি,কিসমিস এবং আপেল জুস নিয়ে সেগুলি ফোটান |
এটা একবার ফোটানোর তাপমাত্রায় এসে গেলে আঁচ কমিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য রান্নাটি চালিয়ে যান |
এরপর এর সাথে ছোলাগুলিকে যোগ করে আরও 3 মিনিট ধরে রান্না করুন |
তারপর এর সাথে দারুচিনি এবং পিউরি যোগ করুন |
আরও বেশি আপেলের জুস ব্যবহার করতে পারেন যদি ব্লেন্ড করার সময় এটি বেশি শুকিয়ে যায় |
5. ছোলা,কলা এবং কুমড়োর পিউরি |
এটি আপনার সন্তানের জন্য অন্য আরেকটি ছোলার মিষ্টি জাতীয় পদ |
উপকরণ |
কুমড়ো-1 এবং 1/2 চা-চামচ |
ছোলা-বড় চামচের 1/2(সারা রাত ধরে ভিজিয়ে রেখে |
কলা- একটা ছোট পাকা কলার 1/2 |
পদ্ধতি |
জলের মধ্যে ছোলাগুলিকে নিয়ে রান্না করে নিন |
অবশেষে কুমড়োটিকে কুঁচিয়ে নিন এবং অল্প জলের সাথে এটিকে একটি পাত্রের মধ্যে রান্না করুন যতক্ষণ না এটি নরম এবং একটা পেষ্টের আকারে হয়ে যায় |
সমস্ত উপকরণগুলিকে ব্লেণ্ড করে নিন এবং পরিবেশন করুন |
আপনার সন্তানের সাথে পরিচয় করাতে ছোলা একটা দূর্দান্ত খাদ্য |
এটির সংক্ষিপ্ত এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর উপকারিতাগুলি একটি শিশুর পক্ষে তার স্বাদ বিকাশের ক্ষেত্রে এটিকে উপযুক্ত করে তোলে! |
ছোট্ট ছেলেদের জন্য ১৩০টি অনন্য ছোট নাম |
গর্ভাবস্থায় যোনি স্রাব |
দেবশ্রী ব্যানার্জী |
শীতকালে আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার টিপস |
শীতে আপনার শিশুর যত্ন নেওয়ার টিপস |
শীতে কীভাবে শিশুকে উষ্ণ রাখবেন- টিপস এবং কৌশলগুলি |
আপনার নবজাতকের জন্য স্কিনকেয়ার এবং স্বাস্থ্যবিধির পণ্য |
শীতে আপনার শিশুর জন্য স্মার্ট পোশাক - সেরা ৮টি টিপস |
শিশুর ত্বকের র্যাশ এবং অবস্থা - এটি সম্পর্কে সমস্তটা জানুন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.