content
stringlengths
0
209k
মসজিদে ইসরাইলি প্রেসিডেন্টের অনুপ্রবেশের ঘটনায় ওআইসির নিন্দা
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ৩০ সৌদি কোম্পানি
বেলারুশ-পোল্যান্ড সীমান্তে তীব্র শীতে ২ হাজার শরণার্থীর অপেক্ষা
ক্যাটরিনার নতুন ফ্ল্যাটের ভাড়া কত?
অস্ট্রেলিয়া পার্লামেন্টের এক-তৃতীয়াংশ কর্মী যৌন হয়রানির শিকার
জেএসএস সদস্যকে গুলি করে হত্যা
করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স
ভার‌ত ভ্রম‌ণের লাল তা‌লিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
আরব আমিরাত সফরে যাচ্ছেন এরদোগান
/
:
: 7, , 85 , 1 1
: 0203 871 8202, : 0203 633 2545
: @.. : @.. : @..
© 2021 | .
অ্যালবাস পার্সিভ্যাল উলফ্রিক ব্রায়ান ডাম্বলডোর (ইংরেজিতে ) ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস-সিরিজের এক কাল্পনিক চরিত্র তথা অন্যতম মুখ্যচরিত্র
সিরিজের অধিকাংশ সময়ে তার উপস্থিতি হগওয়ার্টস স্কুল অফ উইচক্র্যাফট অ্যান্ড উইজাড্রির প্রধান শিক্ষক হিসেবে
ডাম্বলডোর-সংক্রান্ত একটি প্রাক-কাহিনি থেকে জানা যায়, তিনি ছিলেন "অর্ডার অফ দ্য ফিনিক্স" নামক সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নেতা
এই সংগঠনটি সিরিজের মুখ্য খলচরিত্র লর্ড ভল্ডেমর্টের বিরুদ্ধে সংগ্রামের জন্য গঠিত হয়
অ্যালবাস ডাম্বলডোর
হ্যারি পটার চরিত্র
রিচার্ড হ্যারিস কর্তৃক রূপায়িত অ্যালবাস ডাম্বলডোর, হ্যারি পটার সিরিজের প্রথম দুটি চলচ্চিত্রে
হাউজ
গ্রিফিন্ডর
আনুগত্য
অর্ডার অফ দ্য ফিনিক্স (কাল্পনিক সংগঠন); হগওয়ার্টস
অভিনেতা
রিচার্ড হ্যারিস (প্রথম দুটি চলচ্চিত্রে), মাইকেল গ্যামবন (পরের চলচ্চিত্রগুলোতে)
প্রথম উপস্থিতি
হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন
শেষ উপস্থিতি
হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স
রাউলিং বলেছেন, ডাম্বলডোর নামটি তিনি গ্রহণ করেন "বাম্বলবি" শব্দটির একটি আদি আধুনিক ইংরেজি রূপ থেকে[১]; কারণ তার "কল্পনায় তিনি [ডাম্বলডোর] হাঁটার সময় গুনগুন করতেন"
[২]
পরিচ্ছেদসমূহ
১ চারিত্রিক বিকাশ
২ উপস্থিতি
২.১ প্রথম তিন উপন্যাস
২.২ চতুর্থ ও পঞ্চম উপন্যাস
২.৩ ষষ্ঠ উপন্যাস
২.৪ সর্বশেষ উপন্যাস
৩ চলচ্চিত্রে রূপায়ণ
৪ চরিত্রায়ন
৪.১ শারীরিক বৈশিষ্ট্য
৪.২ ব্যক্তিত্ব
৪.৩ জাদুক্ষমতা ও দক্ষতা
৫ তথ্যসূত্র
৬ বহিঃসংযোগ
চারিত্রিক বিকাশসম্পাদনা
গ্লসেস্টারশায়ারের উইন্টারবর্নের যে সেন্ট মাইকেলস স্কুলে রাউলিং পড়াশোনা করেন, সেখানকার হেডমাস্টার অ্যালফ্রেড ডান ছিলেন ডাম্বলডোর চরিত্রটির সৃষ্টির অনুপ্রেরণা
[৩][৪] লেখিকার মতে, ডাম্বলডোর তার প্রিয় চরিত্রগুলির অন্যতম
[৫][৬] তিনি মনে করেন, ডাম্বলডোর হলেন "সদগুণের এক আধার"
তাই তিনি ডাম্বলডোর সম্পর্কে লিখতে ভালবাসেন
[৭] তিনি আরও দাবি করেন যে, তাকে তার পাঠকদের কাছে কিছু জানাতে হলে ডাম্বলডোরই তার হয়ে বলে দেন
কারণ ডাম্বলডোর হ্যারি পটার জগৎ সম্পর্কে "প্রায় সবকিছুই জানেন"
[৮] যদিও রাউলিং জানিয়েছেন, ডাম্বলডোর এই বলে খেদ প্রকাশ করেন যে তাকে "সব কিছুর জ্ঞান রাখতে হয়, তাঁকে জ্ঞানের ভার বহন করতে হয়
তিনি আর জানতে চান না
"[৯] কেন্দ্রীয় চরিত্র হ্যারি পটারের অভিভাবক হিসেবে "ডাম্বলডোর ছিলেন এক প্রজ্ঞাবান ব্যক্তি
তিনি জানতেন যে জীবনে সম্ভাব্য যা কিছু আসছে তার জন্য প্রস্তুত হতে হ্যারিকে কিছু কঠিন পাঠ নিতে হবে
তাই তিনি অন্যান্য ছাত্রছাত্রী যা সাধারণভাবে করতে দিতেন না, তা করতে হ্যারিকে অনুমতি দেন
এমনকি অনিচ্ছাসত্ত্বেও হ্যারিকে সেই সব জিনিসের মুখোমুখি হতে দেন, যা থেকে তিনি স্বয়ং তাঁকে রক্ষা করতে চাইতেন
"[১০] ১৯৯৯ সালের একটি সাক্ষাৎকারে রাউলিং জানান, তার কল্পনায় ডাম্বলডোর চরিত্রটি "অনেকটা জন গিলগাড ধরনের, মানে, বেশ বয়স্ক এবং বেশ মহিমান্বিত
"[১১] ছাত্রাবস্থায় ডাম্বলডোর ছিলেন গ্রিফিনডোর হাউজের সদস্য
[১২]
২০০৭ সালের ১৯ অক্টোবর, নিউ ইয়র্ক সিটির কার্নেগি হলে বক্তব্য রাখার সময় এক তরুণ গুণমুগ্ধ রাউলিংকে জিজ্ঞাসা করেন যে ডাম্বলডোর কোনোদিন তার "সত্যকারের প্রণয়ী"কে খুঁজে পেয়েছিলেন কিনা
রাউলিং বলেন, তাঁর সবসময়ই মনে হয় যে ডাম্বলডোর সমকামী
তিনি গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ডের প্রেমে পড়েছিলেন
গ্রিন্ডেলওয়াল্ড তাঁর প্রেম গ্রহণ করেছিলেন কিনা সেকথা রাউলিং স্পষ্ট করেননি, কিন্তু এটুকু বলেছেন যে এই প্রণয় ছিল ডাম্বলডোরের জীবনের এক "বিরাট ট্র্যাজেডি"
[১৩][১৪][১৫] মাগলদের উপর জাদুকরদের কর্তৃত্বস্থাপনের ধারণাটি যে এককালে ডাম্বলডোর সমর্থন করেছিলেন তার কারণ ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে রাউলিং বলেন: "প্রেমে পড়ে তিনি তাঁর নৈতিকতা সম্পূর্ণ বিস্মৃত হন
আমার মনে হয় তারপরই তিনি ওই সব বিষয়ে নিজের বিচারবিবেচনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে অযৌন মানসিকতাসম্পন্ন হয়ে পড়েন
তিনি ব্রহ্মচর্য ও পুঁথিগত জীবনকেই বেছে নেন
"[১৬] হগওয়ার্টসের গুজব ছিল ডাম্বলডোর ডাম্বলডোর'স আর্মির প্রতিষ্ঠাতা
এই গুজবের কারণ অবশ্য অরর তথা অর্ডার অফ দ্য ফিনিক্স সদস্য কিংসলে শ্যাকলবোল্টের একটি শক্তিশালী কনফান্ডাস চার্ম
উপস্থিতিসম্পাদনা
প্রথম তিন উপন্যাসসম্পাদনা
হ্যারি পটার সিরিজের প্রথম উপন্যাস হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন-এর প্রথম অধ্যায়ে ডাম্বলডোর সারের লিটল হুইঙ্গিং -এর ৪ নং প্রাইভেট ড্রাইভের ঠিকানায় উপস্থিত হন
এই সময় হ্যারির পিতামাতা লর্ড ভল্ডেমর্টের হাতে নিহত হন এবং ভল্ডেমর্ট দুর্বলতর একটি রূপে রূপান্তরিত হয়ে যান
ডাম্বলডোরের সিদ্ধান্তে সদ্য-অনাথ হ্যারির স্থান হয় ভার্নন ও পেতুনিয়া ডার্সলির সংসারে