content
stringlengths
0
209k
ডাম্বলডোর জানতেন যে হ্যারির মায়ের আত্মবিসর্জন ফলে সৃষ্ট একটি বিশেষ জাদু হ্যারিকে রক্ষা করবে
এই কারণে তিনি রক্তসম্বন্ধের জাদুটির আবাহন করেন এবং হ্যারির মাসি পেটুনিয়া ডার্সলে হ্যারিকে তার গৃহে আশ্রয় দিলে সেই জাদুটি কার্যকর হয়
প্রেমবন্ধনের পুরনো জাদুটির ফলে হ্যারির স্পর্শ ভল্ডেমর্টের কাছে অসহনীয় হয়
ডাম্বলডোর হ্যারিকে ডার্সলেদের বাড়ির দোরগোড়ায় রেখে যান
সঙ্গে রেখে যাওয়া একটি চিঠিতে তিনি পুরো পরিস্থিতিটি ব্যাখ্যা করেছিলেন
হগওয়ার্টসে ডাম্বলডোর হ্যারির কাছে এরিসেডের আয়নার গোপন রহস্যটি উদ্ঘাঁটিত করেন
ডাম্বলডোর দাবি করেছিলেন, এই আয়নার সামনে দাঁড়ালে তিনি দেখেন যে তিনি "একজোড়া মোটা উলের মোজা ধরে আছেন
" শেষ বইতে এই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে হ্যারি বলেছিল যে ডাম্বলডোর তাকে যা যা বলেছিলেন তার মধ্যে সম্ভবত এটিই একমাত্র অসত্যভাষণ
আয়নাটিকে কোনোভাবে মন্ত্রপ্রভাবিত করে ডাম্বলডোর এর মধ্যে পরশপাথরটিকে এমনভাবে লুকিয়ে রাখেন একমাত্র যে "এটি খুঁজতে চাইবে... কিন্তু ব্যবহার করতে চাইবে না" সেই পাথরটি খুঁজে পাবে
যে রাতে প্রফেসর কুইরিনাস কুইরেল, হ্যারি, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার পাথরটি উদ্ধার করতে ডানজিওন বা ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে, সেই রাতে জাদু মন্ত্রকের নকল বার্তা পেয়ে ডাম্বলডোর হগওয়ার্টসের বাইরে যাত্রা করেন
পরে যাত্রাপথে তিনি উপলব্ধি করেন যে হগওয়ার্টসে তার প্রয়োজন পড়েছে
তারপর যথাসময়ে ফিরে এসে তিনি হ্যারিকে কুইরেল ও ভল্ডেমর্টের হাত থেকে রক্ষা করেন
ডানজনের ঘটনার পর বইয়ের শেষ কথোপকথনে তিনি হ্যারিকে জানান যে ভল্ডেমর্ট কেন হ্যারিকে হত্যা করতে চায় তা জানার পক্ষে হ্যারি এখনও বেশ ছোটো
হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস উপন্যাসে ডাম্বলডোর সন্দেহ করেন যে টম রিডল কোনোভাবে ছাত্রছাত্রীদের উপর ঘটা হামলার সঙ্গে জড়িত
কারণ, তিনি দোষী সম্পর্কে প্রশ্ন করেছিলেন, "কে নয়, কিভাবে?" হ্যারি যখন রিডলের ডায়েরিতে পুরনো স্মৃতি প্রত্যক্ষ করছিল, তখন সেখানে অতীতের অপেক্ষাকৃত অল্পবয়স্ক ডাম্বলডোর উপস্থিত হন এবং রিডলকে জিজ্ঞাসা করেন যে সে ছাত্রছাত্রীদের উপর সংঘটিত হামলা সম্পর্কে কিছু জানে কিনা
উপন্যাসের শেষার্ধে চেম্বার অফ সিক্রেট খোলার পর ছাত্রছাত্রীদের উপর এক ব্যাসিলিস্কের হামলা শুরু হলে লুসিয়াস ম্যালফয় হগওয়ার্টসের হেডমাস্টারের পদ থেকে ডাম্বলডোরের অপসারণের জন্য বিদ্যালয়ের অন্য এগারোজন গভর্নরের উপর চাপ সৃষ্টি করেন
কিন্তু গভর্নরেরা যখন জানতে পারেন যে জিনি উইজলিকে চেম্বার অফ সিক্রেটে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা ডাম্বলডোরকে পুনরায় বহাল করেন এবং তারপরই জানা যায় যে লুসিয়াস ডাম্বলডোরের অপসারণের জন্য গভর্নরদের উপর চাপ সৃষ্টি করেছিলেন
হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান উপন্যাসের সূচনায় হত্যাকারী অনুমানে ধৃত সিরিয়াস ব্ল্যাক আজকাবান থেকে পালিয়ে গেলে ডাম্বলডোর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তার খাতিরে ডিমেন্টরদের বিদ্যালয় চত্বরের প্রহরায় থাকার অনুমতি দিতে বাধ্য হন
ব্ল্যাক বিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়লে ডাম্বলডোর বিদ্যালয় ও তৎসংলগ্ন প্রাঙ্গণের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন
একটি কুইডিচ ম্যাচ চলাকালীন ডিমেনটরদের উপস্থিতির কারণে হ্যারি তার ঝাড়ু থেকে পড়ে গেলে ডাম্বলডোর স্বভাববিরুদ্ধভাবে ডিমেনটরদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হন এবং নিজের ছড়ি ব্যবহার করে হ্যারিকে ধীরে ধীরে নিরাপদবভাবে মাটিতে নামিয়ে আনেন
বইয়ের শেষদিকে ডাম্বলডোর হারমায়োনিকে তার মন্ত্রক-অনুমোদিত টাইম-টার্নারটি ব্যবহার করে তিন ঘণ্টা সময় পিছিয়ে গিয়ে হিপোগ্রিফ বাকবিক ও সিরিয়াসকে তাদের অন্যায় মৃত্যুদণ্ডাজ্ঞার হাত থেকে উদ্ধার করতে বলেন
চতুর্থ ও পঞ্চম উপন্যাসসম্পাদনা
হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার উপন্যাসে ডাম্বলডোর ট্রাইউইজার্ড টুর্নামেন্ট সম্পর্কে সকলকে অবহিত করেন
তিনি এই প্রতিযোগিতার বিচারকের পদটিও অলংকৃত করেন
গবলেট অফ ফায়ার থেকে হ্যারির নাম বেরিয়ে এলে ডাম্বলডোর রেগে না গিয়ে শান্তভাবেই হ্যারিকে জিজ্ঞাসা করেন সে নিজে অথবা কোনো বড়ো ছাত্রকে দিয়ে তার নাম গবলেটে প্রদান করেছিল কিনা
হ্যারি উত্তরে জানায় যে সে সেরকম কিছুই করেনি
ডাম্বলডোর তাকে বিশ্বাস করেন
উপন্যাসের শেষে ভল্ডেমর্টের মুখোমুখি হওয়া হ্যারি সেডরিক ডিগরির মৃতদেহটি জড়িয়ে ধরে ফিরে এলে ডাম্বলডোরের ভয়ের কারণটি বোঝা যায়
অ্যালাস্টার মুডি (প্রকৃতপক্ষে পলিজ্যুস পোশন ব্যবহার করা বার্টি ক্রাউচ জুনিয়র) হ্যারিকে ডাম্বলডোরের কাছ থেকে বিচ্ছিন্ন করে দুর্গের মধ্যে তার অফিসে নিয়ে যান
ডাম্বলডোরের তৎক্ষণাৎ সন্দেহ হয়
তিনি মিনার্ভা ম্যাকগোনাগল ও সেভেরাস স্নেইপকে নিয়ে হ্যারিকে উদ্ধার করতে উপস্থিত হন
ক্রাউচকে জেরা করে তিনি প্রকৃত ঘটনা জানতে পারেন
এরপর ডাম্বলডোর হ্যারির কাছ থেকে ভল্ডেমর্টের প্রত্যাবর্তনের প্রত্যক্ষ বিবরণ শোনেন
কয়েক ঘণ্টা পর হ্যারি ঘুম থেকে জেগে উঠে শোনে যে উইং-এ জাদুমন্ত্রী কর্নেলিয়াস ফাজের সঙ্গে ম্যাকগোনাগল ও ডাম্বলডোরের তর্কবিতর্ক চলছে
ডাম্বলডোর ও ফাজের মধ্যে মতানৈক্য হয় এবং ফাজ ভল্ডেমর্টের প্রত্যাবর্তনের কথা সম্পূর্ণ অস্বীকার করেন
হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাসে ভল্ডেমর্টের প্রত্যাবর্তনের কথা বলার জন্য ডাম্বলডোর উইজেনগামোটের চিফ ওয়ারলকের পদ থেকে অপসৃত হন, ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ উইজার্ডস সংস্থার চেয়ারম্যান পদ থেকে নির্বাচনের মাধ্যমে তাকে পদচ্যুত করা হয় এবং তার অর্ডার অফ মার্লিন ফার্স্ট ক্লাস সম্মানটিও প্রায় কেড়ে নেওয়া হয়
এরই মধ্যে তাকে এবং হ্যারিকে অবদমিত করে রাখার জন্য দ্য ডেইলি প্রফেট নামক সংবাদপত্রটি ব্যবহার করে মন্ত্রক
উপন্যাসের শুরুতে ফাজকে ক্রুদ্ধ করে তুলে ডাম্বলডোর হ্যারির বিচারসভায় একজন সাক্ষী (অ্যারাবেলা ফিগ) নিয়ে প্রবেশ করেন এবং হ্যারিকে বিদ্যালয় থেকে বিতাড়িত হওয়া থেকে রক্ষা করেন
ডাম্বলডোর তার সহায়তায় এগিয়ে এসেছেন দেখে হ্যারির ভাল লাগে
কিন্তু ডাম্বলডোর যখন তার সঙ্গে কথা না বলে, এমনকি তার দিকে না তাকিয়েই চলে যান, তখন সে বিরক্ত হয়ে রেগে ওঠে
এর পরের বছর, মন্ত্রক বাইশতম শিক্ষাসংক্রান্ত ডিক্রি জারি করে ডলোরাস আমব্রিজকে ডিফেন্স এগেনস্ট দ্য ডার্ক আর্টস শিক্ষক নিযুক্ত করে
ডাম্বলডোর এই পদে প্রার্থী নির্বাচন করতে পারেননি
আমব্রিজের মাধ্যমে ফাজ হগওয়ার্টস ও ডাম্বলডোরের উপর ক্ষমতার জাল বিস্তার করেন
তার ভয় ছিল ডাম্বলডোর মন্ত্রকের ক্ষমতাচ্যুত করতে অপ্রাপ্তবয়স্ক জাদুকরদের একটি বাহিনী তৈরি করছেন
আমব্রিজ তার ক্লাসে ছাত্রছাত্রীদের ব্যবহারিক প্রতিরক্ষামূলক অনুশীলন নিষিদ্ধ করেন
এর ফলে হ্যারি, হারমাইনি ও রন কয়েকজন বন্ধুকে একত্রিত করে ডাম্বলডোর'স আর্মি গঠন করে
মন্ত্রক এই বাহিনীর অস্তিত্ব সম্পর্কে অবহিত হলে, ডাম্বলডোর হ্যারিকে বিদ্যালয় থেকে বিতাড়িত হওয়ার হাত থেকে রক্ষা করতে সংগঠনের সব মিথ্যা দায় নিজের কাঁধে নেন
ফলে দ্বিতীয় বারের জন্য তিনি হগওয়ার্টসের হেডমাস্টারের পদ থেকে অপসৃত হন
এরপর দীর্ঘ সময় ডাম্বলডোরের কোনো সংবাদ পাওয়া যায় না
বইয়ের শেষে ডিপার্টমেন্ট অফ মিস্ট্রিজ বা রহস্য বিভাগে তিনি আবার উপস্থিত হন অর্ডারের সদস্যদের ডেথ ইটারদের হাত থেকে রক্ষা করতে
বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ ছাড়া সকলকেই অ্যান্টি-ডিসঅ্যাপারিশন জিক্সের মাধ্যমে বেঁধে ফেলেন তিনি
ফলে তারা আর পালাতে পারে না
ভল্ডেমর্ট হ্যারির উপর অ্যাভাডা কেডাভ্রা শাপ নিক্ষেপ করলে ডাম্বলডোর তাকে রক্ষা করেন
ফলে ডার্ক লর্ডের সঙ্গে তার ভয়ানক লড়াই শুরু হয়
ডাম্বলডোর ভল্ডেমর্টকে পরাভূত করলে ভল্ডেমর্ট হ্যারির দেহে প্রবেশ করেন
তিনি ভেবেছিলেন, ভল্ডেমর্টকে হত্যা করতে গিয়ে ডাম্বলডোর হ্যারিকেও হত্যা করবেন
কিন্তু হ্যারির শুদ্ধ হৃদয় ভল্ডেমর্টকে এতটাই যন্ত্রণা দেয় যে তিনি হ্যারির দেহ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন
তারপর তার উদ্দেশ্য ব্যর্থ হওয়াতে তিনি বেলাট্রিক্সের সঙ্গে পালিয়ে যান
ভল্ডেমর্ট অদৃশ্য হয়ে গেলে ডাম্বলডোর ফাজকে সমস্ত ঘটনার বর্ণনা দেন
তাকে হগওয়ার্টসের হেডমাস্টার পদে পুনর্বহাল করা হয় এবং সমস্ত হৃতসম্মান ফিরিয়ে দেওয়া হয়
বইয়ের একেবারে শেষে ডাম্বলডোর হ্যারিকে জানান যে ভল্ডেমর্ট হ্যারিকে নিজের সমকক্ষ হিসেবে নির্বাচন করেছেন এবং শেষে তাদের একজনকে অপর জনকে হত্যা করতে হবে
ষষ্ঠ উপন্যাসসম্পাদনা
হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স উপন্যাসে ডাম্বলডোর হ্যারিকে প্রাইভেট ড্রাইভ থেকে তুলে নিয়ে যান হোরাস স্লাগহর্নের নিকট
হ্যারির মাধ্যমে তিনি স্লাগহর্নকে হগওয়ার্টসের শিক্ষকরূপে পুনরায় যোগ দেওয়ার জন্য পীড়াপীড়ি করেন
এই সময় হ্যারি লক্ষ্য করে ডাম্বলডোরের ডান হাতটি শুষ্ক ও কালো হয়ে গেছে
বিদ্যালয়-চলাকালীন ডাম্বলডোর হ্যারিকে নিজের অফিসে ডেকে পাঠিয়ে ভল্ডেমর্টের অতীত সম্পর্কে তাকে অবহিত করেন
বলেন, এসব কথা জানা হ্যারির পক্ষে অত্যন্তই প্রয়োজনীয়
এই পাঠের সময় হ্যারি অন্যান্যদের স্মৃতিতে অবগাহন করে ভল্ডেমর্টের অতীত এবং বিভিন্ন গণহত্যার মাধ্যমে তার ক্ষমতায় আরোহণের নানা তথ্য জানতে পারে
জানা যায়, অমরত্ব লাভের আশায় ভল্ডেমর্ট ছয়টি হরক্রাক্স সৃষ্টি করেছেন
তার আত্মার শেষ অংশটুকুই কেবল রয়েছে তার শরীরে
তাই ভল্ডেমর্টকে হত্যা করতে হলে হ্যারিকে আগে তার হরক্রাক্সগুলিকে ধ্বংস করতে হবে
পাঠ-চলাকালীনই হ্যারি ডাম্বলডোরকে সতর্ক করে দেয় যে অপর এক ছাত্র ড্রেকো ম্যালফয় বিদ্যালয়ে ভল্ডেমর্টের হয়ে কাজ করছে
ভল্ডেমর্ট ড্রেকোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অস্বীকার করেন
তিনি বলেন, যা হচ্ছে তার সম্পর্কে তার জ্ঞান হ্যারির থেকে বেশিই আছে
উপন্যাসের শেষদিকে ডাম্বলডোর হ্যারিকে একটি গুহায় নিয়ে যান
ডাম্বলডোরের বিশ্বাস ছিল যে এই গুহায় ভল্ডেমর্টের একটি হরক্রাক্স রাখা আছে
গুহায় হরক্রাক্সের পাত্র থেকে একটি পানীয় ডাম্বলডোরকে পান করতে হয়
সেটি পান করতে গিয়ে তিনি চিৎকার করে ওঠেন, তীব্র মানসিক যন্ত্রণায় কষ্ট পান এবং দুর্বল হয়ে পড়েন
পান করার পর তিনি জলের জন্য চিৎকার করতে থাকেন
হ্যারি অনন্যোপায় হয়ে হ্রদ থেকেই জল তুলে আনতে যায়
কিন্তু পাত্রটি জলে ডোবানো মাত্র লেকে বসবাসকারী ইনফেরির দল হ্যারিকে জলের তলায় টেনে নিয়ে যায়
এদিকে জল পান করে ডাম্বলডোর কথঞ্চিৎ সুস্থ হন এবং চারপাশে অগ্নিবলয় সৃষ্টি করেন
লকেটটি নিয়ে ডাম্বলডোর ও হ্যারি চলে আসে হগসমেড গ্রামে
তারা ফিরলে মাদাম রোজমার্তা তাদের জানান যে অ্যাস্ট্রোনমি টাওয়ারের উপর জাদুবলে ডার্ক মার্ক সৃষ্টি করা হয়েছে
হ্যারি ও ডাম্বলডোর দুজনেই রোসমার্টার ঝাড়ুতে চেপে টাওয়ারের উদ্দেশ্যে যাত্রা করেন
টাওয়ারে হ্যারিকে ডাম্বলডোর দেহবন্ধনকারী শাপ দিয়ে ইনভিজিবিলিটি ক্লোকের মধ্যে বন্দি করে রাখেন
তারপর ডাম্বলডোরের সঙ্গে ড্রেকোর হত্যার প্লট নিয়ে কিছু কথাবার্তা হয়
এমন সময় অন্য কয়েকজন ডেথ ইটার টাওয়ারে প্রবেশ করে এবং ডাম্বলডোরকে হত্যা করার জন্য ড্রেকোকে উস্কাতে থাকে
ড্রেকো ডাম্বলডোরকে হত্যা করতে অসমর্থ হলে স্নেপ ঘটনাস্থলে উপস্থিত হন এবং কিলিং কার্স দিয়ে ডাম্বলডোরকে হত্যা করেন
মৃত্যুর অব্যবহিত পরে হেডমাস্টারের অফিসে ডাম্বলডোরের প্রতিকৃতিটি জাদুবলে উপস্থিত হয়
ছাত্রছাত্রী, হগওয়ার্টের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, জাদুমন্ত্রকের সদস্যগণ, ভূত, সেনট্যার ও মারপিপল প্রভৃতি সকলেই ডাম্বলডোরের অন্ত্যেষ্টিতে উপস্থিত হন
হগওয়ার্টসের হ্রদের ধারে বেগুনি মখমলে ঢেকে সাদা শ্বেতপাথরের সমাধিতে তাকে সমাহিত করা হয়
জানা গেছে যে ডাম্বলডোরই একমাত্র হেডমাস্টার যাঁকে বিদ্যালয়প্রাঙ্গণে সমাহিত করা হয়েছিল
সর্বশেষ উপন্যাসসম্পাদনা
হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস এ রাউলিং ডাম্বলডোরের পূর্ববর্তী জীবন ও মৃত্যুর রহস্য প্রকাশ করেন
এই বইয়ের মাধ্যমে জানা যায় যে, অ্যালবাসের বাবা মা ছিলেন পার্সিভাল ও কেন্ড্রা ডাম্বলডোর
অ্যারিয়ানা ও অ্যাবেরফোর্থ নামে তার দুই ভাইবোনও ছিল
অ্যারিয়ানা যখন ছয় বছর বয়স ছিল, তখন কয়েকজন মাগল ছেলে তাকে আক্রমণ করে
এর ফলশ্রুতিতে, সে মানসিকভাবে অবসাদগ্রস্থ হয়ে পড়ে এবং তার জাদুক্ষমতা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়
পার্সিভাল মগল ছেলেগুলোর উপর প্রতিশোধ নিতে গিয়ে গ্রেফতার হয় এবং আজকাবানে মারা যায়