content
stringlengths
0
209k
এরপর ডাম্বলডোর পরিবার গড্রিক্স হলোতে চলে আসে
সেখানে, অ্যারিয়ানার নিয়ন্ত্রণহীন জাদুর বিস্ফোরণে একটি দুর্ঘটনা ঘটে, এতে কেন্ড্রা মারা যায়
ফলে, অ্যালবাস হয়ে যান পরিবারের কর্তা এবং তার ভাইবোনদের দেখাশোনার দায়িত্বও তার উপর বর্তায়
কিছুদিন পর, গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ড নামে একজন তরুণ জাদুকর গড্রিক্স হলোতে আসে এবং অ্যালবাসের সাথে তার বন্ধুত্বের সৃষ্টি হয়
তারা দুইজনেই ছিলেন অসাধারণ প্রতিভাসম্পন্ন জাদুকর
তারা ডেথলি হ্যালোস সংগ্রহের মাধ্যমে পৃথিবীতে জাদুকরদের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকে্ন
কিন্তু এটি কখনোই বাস্তবায়িত হয়নি
কারণ, অ্যালবাস, অ্যাবেরফোর্থ ও গ্রিন্ডেলওয়াল্ডের মধ্যে এক সময় তর্কাতর্কি শুরু হয় এবং তারা লড়াই করা শুরু করে
এসময় তাদের যে কোন একজনের মন্ত্রের আঘাতে অ্যারিয়ানা মারা যায়
এই ঘটনার জন্য অ্যালবাস সারা জীবন অপরাধবোধে ভুগতেন
এই কারণে তিনি তিনবার মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও তা গ্রহণ করেননি
বরং হগওয়ার্টসে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন
অবশেষে ১৯৪৫ সালে তিনি তখনকার সেরা কালো জাদুকর গ্রিন্ডেলওয়াল্ডকে পরাজিত করেন
এর মাধ্যমে তিনি এল্ডার ওয়ান্ডের মালিক হন
মৃত্যুর আগ মুহূর্তে ড্রেকো ম্যালফয় এর হাতে নীরস্ত্র হওয়ার আগ পর্যন্ত তিনি এ জাদুদন্ডটির মালিক ছিলেন
পটারদের মৃত্যুর আগে, ডাম্বলডোর জেমস পটারের কাছ থেকে অদৃশ্য হওয়ার আলখাল্লাটি নিয়েছিলেন, কারণ সেটিও একটি ডেথলি হ্যালোস ছিল
পরবর্তীতে তিনি এ আলখাল্লাটি হ্যারিকে দিয়ে দেন
স্নেইপের শেষ স্মৃতির মাধ্যমে ডাম্বলডোরের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হয়
হ্যারি জানতে পারে যে, অভিশপ্ত আংটি হরক্রাক্সটি উদ্ধার করার সময় ডাম্বলডোর একটি মারাত্মক ভুল করেছিলেন
তিনি হাত দিয়ে আংটিটি স্পর্শ করে ফেলেন
এসময় সেভেরাস স্নেইপ তাকে রক্ষা করেন
কিন্তু, এটা নিশ্চিত হয়ে যায় যে, ডাম্বলডোর এক বছরের মধ্যেই মারা যাবেন
এটা জানার পর, ডাম্বলডোর স্নেইপকে আদেশ করেন যেন, সে তাকে হত্যা করে
অর্থাৎ ডাম্বলডোরের মৃত্যু তাদের দুইজনের মধ্য পরিকল্পিত ছিল
বইয়ের শেষ দিকে, হ্যারি যখন জীবন মৃত্যুর মাঝামাঝি একটি স্থানে অবস্থান করছিল, তখন ডাম্বলডোর শেষবারের মত আবির্ভূত হন এবং হ্যারির কাছে তার অতীত জীবনের কাহিনী ব্যাখ্যা করেন
এসময় ডাম্বলডোর হ্যারিকে জানান যে, হ্যারি ইচ্ছা করলে এখান থেকে পরবর্তী জীবনে যেতে পারবে, আবার ইচ্ছা করলে, ভলডেমর্টকে মোকাবেলা করার জন্য তার শরীরেও ফিরে যেতে পারবে
হ্যারি ভলডেমর্টকে পরাজিত করার পর, সে ডাম্বলডোরের পোর্ট্রেটের সাথে ডেথলি হ্যালোসগুলোর বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা করে
এপিলগ হতে জানা যায় যে, হ্যারি তার দ্বিতীয় ছেলের নাম ডাম্বলডোর ও স্নেইপের নামানুসারে 'অ্যালবাস সেভেরাস পটার' রাখে
চলচ্চিত্রে রূপায়ণসম্পাদনা
প্রথম দুটি চলচ্চিত্রে রিচার্ড হ্যারিস ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করে
পরবর্তী চলচ্চিত্রসমূহেও তার অভিনয় করার কথা ছিল
তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও অভিনয় করে যেতে চেয়েছিলেন
[১৭] কিন্তু ২০০২ সালের ২৫ অক্টোবর তিনি মারা যান
[১৮]
স্যার ইয়ান ম্যাককেলেনকে ডাম্বলডোরের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল
কিন্তু তিনি এ চরিত্রে অভিনয় করতে রাজি হননি
কেননা লর্ড অফ দ্য রিংস চলচ্চিত্রসমূহে তিনি প্রায় একই ধরনের চরিত্র গ্যান্ডালফের ভূমিকায় অভিনয় করেছিলেন
[১৯]
পরবর্তীকালে হ্যারিসের মৃত্যুর চার মাস পরে স্যার মাইকেল গ্যামবন এ চরিত্রের জন্য নির্বাচিত হন
[২০] গ্যামবন ডাম্বলডোরকে ফুটিয়ে তোলার জন্য হ্যারিসকে অনুসরণ করেননি, বরং তিনি তার নিজস্ব ব্যক্তিত্বের মাধ্যমে ডাম্বলডোরকে রূপায়ণ করেন
তার মাঝে ওয়েলশের প্রভাব পরিলক্ষিত হয়
[২১][২২] গ্যামবন পরবর্তী সবগুলো চলচ্চিত্রে ডাম্বলডোরের চরিত্রে অভিনয় করেছেন
চরিত্রায়নসম্পাদনা
শারীরিক বৈশিষ্ট্যসম্পাদনা
বইগুলোতে ডাম্বলডোরকে একজন আদর্শ জাদুকর হিসেবে বর্ণনা করা হয়েছে
তিনি লম্বা ও পাতলা, তার কোমর পর্যন্ত রূপালি রঙের চুল এবং দাড়ি রয়েছে
তার চোখের রঙ বৈদ্যুতিক নীল রঙের
অ্যারিয়ানার শেষকৃত্য অনুষ্ঠানে, অ্যাবেরফোর্থ তাকে তাদের বোনের মৃত্যুর জন্য দায়ী করে এবং তার নাকে আঘাত করে
এরপর থেকেই দৃশ্যত তার নাক ভাঙা
তিনি অর্ধচন্দ্রাকৃতির চশমা পরেন
তিনি যখন তরুণ ছিলেন, তখন তার চুলের রঙ পিঙ্গল বা লালচে বাদামি বর্ণের ছিল
তার হাঁটুর উপর লন্ডন আন্ডারগ্রাউন্ডের ম্যাপের আকৃতির একটি কাটাদাগ রয়েছে
তিনি সবসময় এমনকি মাগলদের মধ্যেও চাঁদ ও তারাখচিত বিভিন্ন রঙের আলখাল্লা পরেন
ব্যক্তিত্বসম্পাদনা
পুরো সিরিজে, ডাম্বলডোর "রক্তের বিশুদ্ধতা" বিষয়টিকে গুরুত্বহীন মনে করেন
তিনি বিশ্বাস করেন, একজন মানুষের চরিত্র তার জন্ম ও রক্তের বিশুদ্ধতা বা বংশের গৌরব দ্বারা বিচার করা যায় না; বরং তাকে বিচার করতে হয় তার কর্ম, যোগ্যতা ও মননশীলতা দিয়ে
তার মতে, "কোন একজন কোথায় জন্মগ্রহণ করল সেটা কোন বড় ব্যাপার নয়; বড় ব্যাপার হচ্ছে, সে কি হিসেবে গড়ে উঠল
" ভলডেমর্ট ডাম্বলডোরকে মাডব্লাড ও মাগলদের চ্যাম্পিয়ন হিসেবে আখ্যায়িত করে
ডাম্বলডোর ভলডেমর্টকে তার নাম ধরেই ডাকেন এবং তিনি অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করেন
তবে তিনি ভলডেমর্টের মুখোমুখি হলে তাকে টম নামে সম্বোধন করেন
বইগুলোতে অনেক চরিত্রই মনে করে যে, ডাম্বলডোরের সবচেয়ে বড় দুর্বলতা হল, তিনি বিশ্বাসের অযোগ্য অনেককেও বিশ্বাস করে থাকেন
অন্য চরিত্ররা এ নিয়ে তাকে সমালোচনা করলেও, কখনো প্রশ্নবিদ্ধ করেনি
যদিও, সিরিজের শেষে জানা যায় যে, ডাম্বলডোর উপযুক্ত কারণেই এ ধরনের লোকদেরকে বিশ্বাস করতেন
এছাড়া, তিনি সবসময়ই জানতেন আসলে ঠিক কি ঘটতে চলেছে, যদিও অন্যরা তা বুঝতে পারত না
রাউলিং এর মতে, "যদিও ডাম্বলডোরকে প্রথম ছয়টি বইয়ের জন্য অপরিহার্য মনে হয়, তিনি আসলে একজন ম্যাকিয়াভেলিয়ান চরিত্র
তিনি সবসময়েই জানেন, কি করতে হবে
"[২৩]
অসাধারণ মেধাবী, জ্ঞানী ও বিচক্ষণ জাদুকর হওয়া সত্ত্বেও ডাম্বলডোরকে খুবই এক্সেন্ট্রিক বা খেয়ালি মনের অধিকারী হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে
যেমন, প্রথম বইয়ে, তিনি ঘোষণা করেন যে, তিনি স্কুলের উদ্দেশ্যে "কয়েকটি কথা" বলতে চান, এরপর তিনি যা বলেন তা হলঃ "নিটউইট, ব্লুবার, অডমেন্ট, টুইক
" ডাম্বলডোর প্রায়ই হাস্যরসাত্মক কথা বলেন, এমনকি মাঝে মাঝে খামখেয়ালিপূর্ণ মন্তব্যও করে থাকেন, বিশেষ করে সংঘাতের সময়, যা অনেকসময় তার বিরুদ্ধবাদীদের ক্ষুব্ধ করে তোলে
তিনি সবসময়ই অসাধারণ ধৈর্য ও সহনশীল, এমনকি তার শত্রুদের প্রতিও
তিনি সঙ্গীত ভালবাসেন এবং সঙ্গীতকে তিনি সকল জাদুর ঊর্ধ্বে কল্পনা করেন
[২৪]
২০০৫ সালে এক সাক্ষাৎকারে রাউলিং বলেন, "অসীম বিচক্ষণতা কাউকে আবেগতাড়িত ভুল থেকে রক্ষা করতে পারে না, এবং আমি মনে করি, ডাম্বলডোর হলেন এর উদাহরণ
"[২৫]
ডাম্বলডোর মৃত্যুর পূর্ব পর্যন্ত, উইজেনগেমোটের চিফ ওয়ারলক এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ উইজার্ডসের সুপ্রিম মাগওয়াম্প পদে অধীষ্ঠিত ছিলেন
তার জীবদ্দশায় তিনি অসংখ্যবার জাদুমন্ত্রী হওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন
কারণ, তার অতীত জীবনের অভিজ্ঞতার আলোকে, ক্ষমতার ব্যাপারে তিনি নিজেকে বিশ্বাস করতেন না
অসাধারণ জাদুক্ষমতার জন্য তিনি 'অর্ডার অফ মার্লিন, ফার্স্ট ক্লাস' সম্মাননা লাভ করেন
জাদুক্ষমতা ও দক্ষতাসম্পাদনা
তরুণ বয়স থেকেই, ডাম্বলডোরের অসাধারণ প্রতিভা ও জাদুক্ষমতা প্রকাশিত হতে থাকে
হগওয়ার্টসে অধ্যয়নকালে, ডাম্বলডোর হগওয়ার্টসের ইতিহাসের সবচেয়ে মেধাবী ছাত্র হিসেবে পরিচিতি পান এবং স্কুল কর্তৃক প্রদত্ত সকল পুরস্কার নিজের করে নিতে থাকেন
তার .... পরীক্ষায় তিনি যা যা করেন, কোন জাদুদণ্ড এর আগে তা করতে সক্ষম হয়নি
রাউলিং বলেছেন, ডাম্বলডোর মূলত স্বশিক্ষিত
যদিও তিনি হগওয়ার্টসে কিছু অসাধারণ শিক্ষক পেয়েছিলেন
[২৬] এতদসত্ত্বেও, ডাম্বলডোরের মধ্যে কোন অহংকার বা অহমিকাবোধ নেই
এছাড়া তিনি তার যোগ্যতা, বুদ্ধিমত্তা ও ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন
হাফ-ব্লাড প্রিন্সে তিনি হ্যারিকে বলেন যে, তিনিও ভুল করেন
তবে যেহেতু তিনি অধিকাংশ লোকের চেয়ে চালাক, তার ছোট একটি ভুল অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে
ডাম্বলডোর নন ভার্বাল স্পেলের ব্যবহারে অত্যন্ত দক্ষ
তিনি একজন রসায়নবিদও বটে
তিনি একসময় বিশ্ববিখ্যাত রসায়নবিদ ও পরশপাথরের স্রষ্টা নিকোলাস ফ্লামেলের সহকর্মীও ছিলেন
ডাম্বলডোর ড্রাগন রক্তের বারটি ব্যবহার আবিষ্কার করেন
তার পেট্রোনাস হল ফিনিক্স পাখি
[২৭] ডাম্বলডোর পেট্রোনাস ব্যবহার করে সংবাদ আদান প্রদান করার পদ্ধতিও আবিষ্কার করেন
ডাম্বলডোরের পছন্দের উপাদান হল আগুন
তিনি অদৃশ্য হওয়ার আলখাল্লা ব্যবহার না করেই শক্তিশালী ডিসইলুশ্যন চার্ম ( ) ব্যবহারের মাধ্যমে অদৃশ্য হতে পারেন
তিনি অকলামেন্সি ও লেজিলিমেন্সিতেও অত্যন্ত দক্ষ
ডাম্বলডোর ট্রান্সফিগারেশনেও বেশ দক্ষ কেননা, তিনি হেডমাস্টার হওয়ার পূর্বে হগওয়ার্টসে ট্রান্সফিগারেশন বিষয়ের শিক্ষক ছিলেন
এছাড়া চার্মস ও পোশনেও তিনি দক্ষ ছিলেন