content stringlengths 0 209k |
|---|
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত উদ্ভাবনের সাথে, প্রতিবছর তাদের ব্যবহারকারীদের জন্য সবচেয়ে শক্তিশালী এবং বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোন বাজারে নিয়ে আসে |
বাংলাদেশ এ আমাদের বিক্রেতা এবং বিশ্বস্ত সদস্যদের দেওয়া বিজ্ঞাপন থেকে পছন্দের মোবাইল ফোন বেছে নিন |
বাংলাদেশ এ সেরা দামে কিনুন 8 মোবাইল ফোন |
সার্চ করুন এবং সেরা 8 মোবাইল ফোন গুলো শুধুমাত্র . - বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস থেকে বেছে নিন |
আপনি কি কোনো নির্দিষ্ট মোবাইল ফোনের মডেল খুঁজছেন? তাহলে ভার্চুয়াল শপগুলো ভিজিট করুন এবং আমাদের যাচাইকৃত ব্যক্তিগত বিক্রেতা, বিশ্বস্ত সদস্য এবং সারাদেশের অনুমোদিত ডিলারদের কাছ থেকে সেরা মূল্যে , 3, 7 , 8, 5 কিনুন |
মূল্য, কন্ডিশন, ও মডেল অনুযায়ী 8 ফিল্টার করুন |
বাংলাদেশে সেরা দামে মোবাইল খুঁজে নিন |
. এর মাধ্যমে আপনি সহজেই দাম, কন্ডিশন ব্র্যান্ড, ও মডেল অনুযায়ী ফিল্টার করার মাধ্যমে আপনার কাঙ্খিত পণ্য খুঁজে নিতে পারবেন |
নতুন কিংবা পুরাতন আপনি যেই ধরণের মোবাইল ফোন খুঁজছেন ফিল্টার করার মাধ্যমে আপনি সহজেই তা . এ পেয়ে যাবেন |
. এ সহজেই বিক্রি করুন 8 মোবাইল ফোন |
. এ মোবাইল ফোন বিক্রি করা নিরাপদ, সহজ, ও ফ্রি |
পরিষ্কার ছবি, পূর্ণাঙ্গ বিবরণ এবং সঠিক দাম দিলে দ্রুত মোবাইল ফোন বিক্রি করা যায়! তাই পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যে আপনার মোবাইল ফোন বিক্রি হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই |
বিক্রি করার পূর্বে আপনার ফোনটি রিসেট দিন এবং গ্রাহকের কাছে নিরাপদে হস্তান্তর করুন |
এই জীবনে কিছুই হতে চাই নি আমি |
না মেঘ, না বৃষ্টি, না ছায়া, না রোদ্দুর, না সমুদ্দর, না জল, না নীল, না পাখি, না আকাশ |
কোনো কিছুই নয় |
কোনো কিছু যে হতে হবে সেই ভাবনাটাই মনে আসে নি কখনো |
প্রয়োজনটুকুও অনুভব করি নি কখনো বুকের মাঝে |
এতে নিজের হয়তো কোন আক্ষেপ নেই, বেদনা নেই, নেই কোন দীর্ঘশ্বাস কিংবা হতাশাও |
কিন্তু আশেপাশের মানুষদের বড় সমস্যা হয় আমাকে নিয়ে |
আমার অপ্রাপ্তিকে নিজেদের অপ্রাপ্তি ভেবে নিয়ে হতাশায় মাটি কাঁপায় তারা |
আমার হাল ছেড়ে দেওয়া পরাজয়ে বিক্ষুব্ধ হয় বিপুল পরিমাণে |
আমার গুটিয়ে যাওয়া দেখে গুমরে মরে তারা |
ক্লান্তিতে হাল ছেড়ে দেওয়া আমার ভারি দুচোখ যখন মুদে আসতে থাকে গভীর ঘুমের আশায়, তারা ঠেলে ঠুলে তুলে দিতে চায় আমাকে |
কেউ বুঝতে চায় না যে, বড্ড ক্লান্ত আমি |
ক্লান্তির বোঝা টানতে টানতেই নিঃশেষিতপ্রায় |
বিশাল বোঝার ভারে নিষ্পেষিত আমি |
লড়াই করার আর কোন শক্তি অবশিষ্ট নেই আমার |
লড়াই করতে চাইও না আমি |
কেড়ে নেবার কোন অভ্যেস যে নেই আমার |
প্রয়োজনটাই আসলে নেই |
যে লড়াই করি তা করিয়ে নেওয়া হয় আমাকে দিয়ে |
হাজারো দর্শকের উন্মাতাল চোখের সামনে ক্লান্তশ্রান্ত অনিচ্ছুক রোমান ম্যাটাডোরের মত আমাকেও ঠেলে ফেলে দেওয়া হয় ক্ষুধার্ত সিংহের মুখে |
দর্শক মনোরঞ্জনের জন্যে, তামাশা দেখার জন্যে |
অনাকাঙ্ক্ষিত সেই প্রাণঘাতী লড়াইয়ে আমি ক্ষতবিক্ষত হই, রক্তাক্ত হই, ক্লান্ত হই, রিক্তসিক্ত হই, ঘুমের অতল তলে তলিয়ে যেতে থাকি অনিচ্ছায় |
একেকটা অর্থহীন লড়াইয়ের পরে শরীরে ক্ষতের দাগ লুকিয়ে, চোরা রক্তস্রোতকে উপেক্ষা করে উল্লসিত দর্শকদের দিকে বিজয়ীর মত হাত নাড়ি আমি |
তারপর ভিতরের পরাজিতকে নিয়ে ফিরে যাই পাঁচ ফুট বাই পাঁচ ফুটের অন্ধকারে |
নিজে নিজে ক্ষতে মলম দেই অযত্নে, ঠান্ডা পানিতে ধুয়ে ফেলি দেহ থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়া রক্তিম রুধিরস্রোত |
শরীরের রক্ত-ঘাম মুছে আরেকটি অপরিবর্তিত দিনের অপেক্ষায় থাকি আমি |
আরেকটি অর্থহীন লড়াইয়ের অনাগ্রহী প্রস্তুতি নেই |
কেউ ভাবে না, আসলে কি চাই আমি |
আদৌ কিছু চাই কি না |
কাঠিন্য দিয়ে মোড়ানো যে স্বেচ্ছামোড়ক রয়েছে চারপাশে আমার, তার ভিতরে আসলে ঘুণপোকারা বাসা বেঁধেছে দলবেঁধে |
উপরের শক্ত আবরণটুকু সরালেই দগদগে সত্যের মত প্রকাশিত হয়ে যাবে ঝুরঝুরে নরম কাদামাটির ভাঙা বসতবাড়ি |
অভিশপ্ত জীবন আমার |
থিকথিকে অন্ধকারের মধ্যে অনিচ্ছুক এবং অবাঞ্ছিত জন্ম পেয়েছি আমি |
আশাহীন, স্বপ্নহীন এক জীবনকে হাতে ধরিয়ে দিয়ে এই ধরায় পাঠিয়ে দিয়েছেন বিধাতা আমাকে |
চোখ মেলেই দেখেছি চারিদিকে অন্ধকারের শক্ত কালো দেয়াল |
জন্মান্ধ ইঁদুর ছানার মত মাথা কু্টে মরেছি সেখানে কতযুগ, কত অনন্ত সময় |
শুধুমাত্র একটু মুক্তির আশায় |
মুক্তি চাই, মুক্তি চাই বলে ডুকরে ডুকরে কেঁদেছি অসহায় আমি |
না, আলোর জন্য কো্নো আকুতি ছিল না আমার, ছিল না কোনো অদম্য ভালবাসাও |
তীব্র প্রয়োজন ছিল শুধু অসহ্য আঁধার থেকে বের হয়ে আসার |
পৌরাণিক কাহিনির কোন অভিশপ্ত চরিত্রের মত নক্ষত্র নিয়ন্ত্রিত পথে হেঁটেছি আমি টালমাটাল, তালচিহ্নহীন |
একাকী, এলোমেলো, সঙ্গীবিহীন |
দ্বিধাগ্রস্ত, দ্বন্দ্বমুখর আর দিশাহীন ছিল সেই যাত্রা |
এক জীবনের অর্ধেকটাই কেটে গিয়েছে আমার সেই আঁধারের রাজ্যের সীমানা পেরোতেই |
এত কিছু না চাওয়ার মধ্যে একজনকেই চেয়েছি আমি |
শুধু একজনকেই |
আর কাউকেই নয় |
তীব্রভাবে, মনের সমস্ত আকুতি দিয়ে, বুকের মধ্যে জমানো সবটুকু ভালবাসা দিয়ে চেয়েছি তাকে |
বরষাভেজা এক স্বপ্নিল রাতে অচেনা অরণ্য পেরিয়ে সে এসেছিল করুণাধারায় সিক্ত করতে |
স্বেচ্ছামৃত্যুর চোরাবালিতে গেঁথে যাওয়া একজনকে গভীর ভালবাসায় হাত ধরে টেনে তুলেছিল |
মমতামাখানো কোমল হাতের স্পর্শে স্পন্দিত করেছিল আমাকে, পালটে দিয়েছিল আমার পুরোনো পৃথিবীকে |
বিপুল বিস্ময়ে পুরো চোখ মেলে বদলে যাওয়া ভূবনকে দেখেছিলাম আমি তখন |
শুধুমাত্র তার কারণেই ঝুম বৃষ্টিতে মিলপুকুরের পাড়ে ভিজতে ইচ্ছে করে আমার |
শুধুমাত্র তার কারণেই বিরান কোন বনের বনভাসানো নেশাময় বুনোগন্ধ নাকে নিয়ে তার হাতে হাত রেখে আঁকাবাঁকা সরু বুনোপথ ধরে হাঁটতে ইচ্ছে করে অনাদিকাল |
চাঁদনী রাতে দূর সাগরের মাঝের নির্জন কোন দ্বীপের বিশাল কোন বৃক্ষের উপর করা গাছবাড়ির বারান্দায় পা ছড়িয়ে দিয়ে বসে গল্প শুনতে ইচ্ছে করে ভোর অবধি |
জোছনাগুলোকে হাতের মুঠোয় ধরে ফুল বানিয়ে গুঁজে দিতে ইচ্ছে করে তার রেশমের মত মখমলে চুলের মাঝে |
মাতাল করা গন্ধ নিতে ইচ্ছে করে ওই চুলের ঘন অরণ্যে নাক ডুবিয়ে |
সীমানা ছাড়িয়ে যাওয়া নীল জলের সুখস্পর্শধন্য রুপোলি বালুতে শুয়ে কোলের মধ্যে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে ঘুমঘুম চোখে কবিতা শুনতে ইচ্ছে করে |
বদলে দেওয়া আমার এই পৃথিবী যে শুধু তার কারণেই পাওয়া |
সে না এলে এগুলোর কিছুই যে জানতাম না আমি |
জীবন থেকে যেত অনাড়ম্বরহীন, অতৃপ্ত |
স্বাদগন্ধবর্ণহীন শুকনো পাতার মতন |
প্রকৃতির সমস্ত সৌন্দর্য থেকে যেত অনালোকিত, অনাবিষ্কৃত আর অনাস্বাদিত |
বন্ধু, তোমাকে হারাতে দেবো না কিছুতেই |
| | |
| | |
পোস্ট শেয়ার করুন |
: ফরিদ আহমেদ |
পুণরাবৃত্ত ল্যারেঞ্জিয়াল স্নায়ু: একটি বিবর্তনীয় ও ঐতিহাসিক লিগ্যাসি |
পুণরাবৃত্ত ল্যারেঞ্জিয়াল স্নায়ু: একটি বিবর্তনীয় ও ঐতিহাসিক লিগ্যাসি |
নভেম্বর 28, 2021 | 0 |
বাংলাদেশের সাবওয়ালটন বিল্পবঃ রুহানি প্রজন্মের উত্থান |
বাংলাদেশের সাবওয়ালটন বিল্পবঃ রুহানি প্রজন্মের উত্থান |
অক্টোবর 23, 2021 | 2 |
হিন্দুদের ভবিষ্যৎ কী |
হিন্দুদের ভবিষ্যৎ কী |
অক্টোবর 18, 2021 | 4 |
অক্টোবর 17, 2021 | 0 |
ইসলাম ধর্মের জনক কি কোনো খৃষ্টান পরাশক্তি? |
ইসলাম ধর্মের জনক কি কোনো খৃষ্টান পরাশক্তি? |
অক্টোবর 9, 2021 | 0 |
47 |
লাইজু নাহার জুলাই 27, 2010 2:54 পূর্বাহ্ন - |
এ বিষয়ে কবিগুরুর কথাই মনে হয় মহাসত্য- |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.